
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা,পশ্চিমবঙ্গ, ০৩/০৬/২০২৬ : রাজ্য সরকারকে সুপরিকল্পিত পথে চালিত করতে নিজেদের মধ্যে বৈঠকে বসলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পলরা . আগামী শুক্রবার মন্ত্রক বন্টন হবে। সেদিনই জানা যাবে কে কোন মন্ত্রক পাবেন ।
রাজ্য সরকার পরিচালনার ক্ষেত্রে যদি কারোর কিছু বক্তব্য থেকে থাকে, যদি কারোর কিছু তথ্য দেওয়ার থাকে, সেই বক্তব্য তুলে ধরার জন্যেরাজ্য সরকার একটি ফোন নম্বর প্রকাশ করেছে। সেই ফোণ নম্বর হল ৮২৮২০৮২৮২০। আজ একটি সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে রাজ্যে অন্নপূর্ণা প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা মাসে ৩,০০০ টাকা করে অর্থ সাহায্য পাৱেন সরকারের তরফ থেকে। এই প্রকল্পে ফর্ম ফিল আপ চলবে আগামী ৩ মাস ধরে। এই প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের ২৮ লক্ষের বেশি মহিলাদের নাম নথীভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্যে বিএসএফকে ইতিমধ্যেই ৩১.৫০ একর জমি দেওয়া হয়েছে। এসআইআর এ বাদ যাওয়া ব্যক্তিরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। রাজ্যের সব হাসপাতালেই পাওয়া যাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা। মা ক্যান্টিনের নাম বলে করা হল মা আহার। প্রতি বছর ২০ জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসানোর জন্যে একটি জায়গা খুঁজে বের করা হবে. ৬ই জুলাই সেখানে পুজো করে শ্যামাপ্রসাদের মূর্তি স্থাপিত হবে বলে বিজেপি সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

![]()