
আজ খবর, [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৩/১১/২০২৬ : রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু তদন্তকারীদের সাথে আদৌ সহযোগিতা করছেন না বলে অভিযোগ উঠেছে। সিবিআই ফের একবার জেলে গিয়ে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ চায়।

দুর্নীতির দায়ে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজিত বসু অনেক দিন ধরেই জেলে আছেন। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। কিন্তু সিবিআইয়ের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন প্রাক্তন মন্ত্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানিয়েছে সুজিত বসু তাঁদের জিজ্ঞাসাবাদ পর্বে সেভাবে সহযোগিতা করছেন না। সব প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন না।

এদিকে সিবিআই দাবি করেছে যে তাদের হাতে নতুন বেশ কিছু তথ্য ও প্রমান এসে গিয়েছে। সুজিত বসু নাকি দুবাইয়ের কোনো এক হোটেল ব্যবসায়ীকে বিপুল টাকা পাঠিয়েছিলেন। টাকা পাচারের এই তথ্য হাতে পেয়ে সিবিআই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করতে জেলে গিয়েছিল, কিন্তু সেই জিজ্ঞাসাবাদে সুজিত বসু নাকি তেমন সাড়া দেননি। তাই জেল থেকে প্রায় খালি হাতেই ফিরে আসতে হয়েছে সিবি আধিকারিকদের।

এই মামলার তদন্ত করতে সিবিআই আরও কড়া পদক্ষেপ নিতে চাইছে। ইতিমধ্যেই সুজিত বসুর এক চার্টার্ড একাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার ফের একবার জেলে গিয়ে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা।






