
আজ খবর (বাংলা ) [দেশ] দিল্লি ২৮/০৯/২০২৬
ভারতরত্ন লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর সংগীতজীবন ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, লতা মঙ্গেশকরের সুর ও কণ্ঠ ভারতীয় সংগীতকে বিশ্বজুড়ে পরিচিত করেছে। তাঁর দেশাত্মবোধক গান মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলেছে বলেও উল্লেখ করেন তিনি। ভারতীয় সংস্কৃতি ও সংগীত জগতে লতা মঙ্গেশকরের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।

লতা মঙ্গেশকর ভারতীয় বিনোদন ও চলচিত্রের ইতিহাসে বিখ্যাত প্লেব্যাক গায়িকা হিসেবে বিশ্বজুড়ে নাম ছড়িয়েছে তার । তাকে ‘ভারতের কোকিল ‘ ও বলা হয়ে থাকে তার সুমধুর কন্ঠের জন্য । ১৯২৯ সালের ২৮ শে সেপ্টেম্বর সালে তার জন্ম হয় এবং ২০২২ সালে ৬ই ফেব্রুয়ারী তার মৃতু হয় । তিনি ভারতরত্ন পুরস্কার পান ২০০১ সালে , এছাড়া দাদসাহেব ফালকে পুরস্কার (১৯৮৯), মহারাষ্ট্র ভূষণ (১৯৯৯), দেশিকোত্তম (১৯৯৭), এনটিয়ার জাতীয় পুরস্কার (১৯৯৯), পদ্মভূষণ (১৯৬৯) ।

ওনার বিখ্যাত কিছু বাংলা ও হিন্দি গান হল আজকাল আমি আর (২০১৪), জন গণ মন (২০০৬), বন্দে মাতরম (১৯৯৮), তুঝে দেখা ত ইয়ে জানা সনম , জিয়া জ্বলে ইত্যাদি । তিনি এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান গেয়েছেন । তার মোট গাওয়া গানের সংখ্যা ১০ হাজারেরও বেশি ।




