বিশ্ব পর্যটন দিবস, প্রযুক্তি ও AI-কে ঘিরে নতুন দিশার বার্তা

বিশ্ব পর্যটন দিবস, প্রযুক্তি ও AI-কে ঘিরে নতুন দিশার বার্তা

 

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে পর্যটন ও ডিজিটাল প্রযুক্তি
বিশ্ব পর্যটন দিবস, প্রযুক্তি ও AI-কে ঘিরে নতুন দিশার বার্তা।     

আজ খবর (বাংলা)[অন্যরুট] ২৭/০৯/২০২৬

২৭ সেপ্টেম্বর ও বিশ্ব পর্যটন দিবসে। পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর এই দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালিত হয়ে আসছে ।

 

ad14 1

২০২৬ সালের বিশ্ব পর্যটন দিবসের মূল ভাবনা—“Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism”। অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পর্যটন ব্যবস্থাকে কীভাবে আরও আধুনিক ও কার্যকর করা যায়, এবারের আলোচনায় সেই বিষয়টিই বেশি গুরুত্ব পাচ্ছে। এবারের আন্তর্জাতিক আয়োজনের কেন্দ্র এল সালভাদর।

ad3

পর্যটন শুধু ভ্রমণেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কর্মসংস্থান, স্থানীয় অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য এবং বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ। ভারতের ক্ষেত্রেও পর্যটন অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ সালে ভারতের জিডিপিতে পর্যটন খাতের অবদান ছিল ৫.২২ শতাংশ এবং এই খাত প্রায় ৮.৪৬ কোটি কর্মসংস্থানকে সমর্থন করেছে।

Mind Junction 1

ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা, গন্তব্য নির্বাচন, বুকিং এবং বিভিন্ন পরিষেবা পাওয়ার পদ্ধতিতেও পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে পর্যটকদের আরও ব্যক্তিগতকৃত পরিষেবা দেওয়া এবং পর্যটনস্থলগুলির ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

ad9

বিশ্ব পর্যটন দিবসের মাধ্যমে একইসঙ্গে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক পর্যটনের গুরুত্বও তুলে ধরা হচ্ছে। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ করে পর্যটনের বিকাশ ঘটানো এবং তার সুফল স্থানীয় মানুষের কাছে পৌঁছে দেওয়াই অন্যতম লক্ষ্য।

 

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *