
আজ খবর (বাংলা) [খেলা] ভারতবর্ষ ২৮/০৯/২০২৬
এশিয়ান গেমসে ২৮ সেপ্টেম্বর ভারতের ব্যস্ত দিন, একাধিক ইভেন্টে পদকের লড়াই । আইচি-নাগোয়া এশিয়ান গেমসে সোমবার, ২৮ সেপ্টেম্বর ভারতের ক্রীড়াবিদদের জন্য গুরুত্বপূর্ণ দিন। শুটিং, আর্চারি, বক্সিং, স্কোয়াশ ও অ্যাথলেটিক্স-সহ একাধিক ইভেন্টে নামবেন ভারতীয় প্রতিযোগীরা। দিনের শুরুতেই আর্চারিতে মহিলাদের কম্পাউন্ড বিভাগে রাউন্ড অফ ১৬-তে নামবেন চিকিতা তানিপারথি ও জ্যোতি ভেন্নাম।

কুরাশে ৭৮ কেজি বিভাগে সেমিফাইনালে লড়বেন পিঙ্কি বালহারা। শুটিংয়ে ২৫ মিটার পিস্তলের ব্যক্তিগত ফাইনালে থাকবেন এশা সিং। অন্যদিকে বক্সিংয়ে প্রিয়া, কপিল পোখারিয়া ও লাভলিনা বরগোহাইনের কোয়ার্টার ফাইনাল রয়েছে। অ্যাথলেটিক্সে একাধিক পদক ইভেন্টে থাকছে ভারতের অংশগ্রহণ। ৩০০০ মিটার স্টিপলচেজে অবিনাশ সাবলে, লং জাম্পে মুরলী শ্রীশঙ্কর, ১৫০০ মিটারে গুলবীর সিং, জ্যাভলিনে রোহিত যাদব ও ৫০০০ মিটারে পারুল চৌধুরীর দিকে নজর থাকবে। এছাড়াও পুরুষদের হকিতে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।

স্কোয়াশেও রয়েছে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচ। ফলে ২৮ সেপ্টেম্বর ভারতীয় শিবিরে একাধিক ইভেন্ট ঘিরে ব্যস্ততা থাকবে। এদিকে ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়ার ক্রিকেট খেলায় জয়ী ভারত । ত্রিবান্দ্রমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ODI-তে ৮ উইকেটে জয় পেল ভারত। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ২৯৫/৭ রান করে। জবাবে শুবমন গিলের ১১০ এবং বিরাট কোহলির অপরাজিত ১৩৯ রানের দুর্দান্ত ইনিংসে ৪১.৪ ওভারে ৩০০/২ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।

বিরাট কোহলি এই ম্যাচেই ১৫,০০০ ODI রানের মাইলফলক স্পর্শ করেন এবং ৫৫তম ODI শতরান করেন। বল হাতে কুলদীপ যাদব ৪/৪০ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


