সিরিজ ৪-০ করার লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া

সিরিজ ৪-০ করার লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া

সিরিজ ৪-০ করার লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া

আজ খবর, অকল্যান্ড, নিউজিল্যান্ড, ৩০/১০/২০২৬ :  সিরিজ ৪-০ করার লক্ষ্যে মুখিয়ে আছে ভারতীয় ক্রিকেট দল।  পাঁচ সিরিজের এই টুর্নামেন্টে ভারত ইতিমধ্যেই পরপর তিনটি ম্যাচে জিতে টি ২০ টুর্নামেন্ট পকেটে পুরে নিয়েছে। এবার ৪-০ করার লক্ষ্যে মাঠে নামছে টিম ইন্ডিয়া।

ad3 6

ভারতীয় দল এবার রিজার্ভ বেঞ্চ  নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারতো , কিন্তু দলে আজ সেভাবে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।তবে চোট  প্রাপ্ত হয়ে আগের ম্যাচে বিশ্রাম পাওয়া ঈশান কিষান ফের দলে ফিরে এসেছেন। বাকি দল অপরিবর্তিত রাখা হয়েছে।  আজ টসে জিতে বোলিং বেছে নিয়েছে ভারতীয় বাহিনী। ব্যাট করতে নামছেন নিউজিল্যান্ডের অ্যালেন ও সেইফার্ট। এই মুহূর্তে ভারতীয় রিজার্ভ বেঞ্চে  বসে আছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব।

ad6 4

পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখন পর্যন্ত মোট ৩৪টি টি২০ ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া, তার মধ্যে মোট ২২টিতেই জিতেছে ভারত। নিউজিল্যান্ড জিতেছে ১১ টি ম্যাচ এবং একটি ম্যাচ টাই  হয়ে গিয়েছিল। নিউজিল্যান্ডের সাথে শেষ যে ১১টি টি২০ ম্যাচে ভারত খেলেছে, তার মধ্যে ১০টিতেই ভারত জিতেছে। শেষ পাঁচটি ম্যাচে টানা জয়ের রেকর্ড আছে ভারতীয়দের হাতে।  চলতি সিরিজের শেষ ম্যাচটি হবে আগামী নভেম্বর মাসের ১ তারিখে।

ad cyber solution 2

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *