
আজ খবর, ওভাল, ক্রাইস্টচার্চ, ২৫/১০/২০২৬ : খেলায় ফিরতে পারলেও সিরিজে সমতা ফেরাতে পারল না নিউজিল্যান্ড দল। টি ২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়ে নিজেদের পারফরম্যান্সকে দায়ী করেছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তবে দ্বিতীয় ম্যাচে তাদের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল, হয়তো ভেবেও নিয়েছিলেন কিভাবে সেলিব্রেট করবেন, কিন্তু রুদ্ধশ্বাস এই ম্যাচের শেষ লগ্নে তিলক ভার্মার দূরন্ত পারফরম্যান্স উল্টে দিলো সব হিসেব, তিলকের ব্যাটে ভোর দিয়েই দ্বিতীয় টি ২০ ম্যাচে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।

আজ টসে জিতে বোলিং বেছে নিয়েছিলেন ভারতের অধিনায়ক শ্রেয়স আয়ার। সেইমত নিউজিল্যান্ড দলকে ব্যাট করতে পাঠায় ভারত। দুরন্ত ব্যাট করে নিউজিল্যান্ড ভারতের সামনে মোট ১৮১ রানের টার্গেট রাখে। এরপর ব্যাট করতে নেমে আউট হয়ে যান অভিষেক শর্মা এবং তার কিছু পরেই আউট হয়ে যান ঈশান কিষানের জায়গায় দলে জায়গা পাওয়া বৈভব সূর্যবংশী।

এরপর ভারতীয় উইকেট পড়তে থাকলেও প্রতি ওভারে মোটামুটি ৯ বা সাড়ে ৯ এভারেজ ধরে রাখছিলেন ভারতীয় ব্যাটাররা। ব্যাট করতে নেমে স্যামসং ১৭ বলে ১৪ রান, অভিষেক শর্মা ২১ বলে ২৭ রান, বৈভব সূর্যবংশী ৮ বলে ৪ রান, অধিনায়ক শ্রেয়স আয়ার ১১ বলে ৭ রান, অক্ষর প্যাটেল ৯ বলে ১১ রান, নমন ধীর ১৭ বলে ৩১ রান, তিলক ভার্মা ২৬ বলে ৫১ রান এবং নীতিশ রেড্ডি ১৩ বলে ২৬ রান তোলেন। শেষ ওভার পর্যন্ত টান টান উত্তেজনা ছিল। যেভাবে তিলক ভার্মার ব্যাট ঝলসে উঠছিলো এবপং তাকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন নীতিশ রেডি, তাতে ভারতীয় সমর্থকদের মুখের হাসি একটু একটুকরো চওড়া হচ্ছিলো।

রুদ্ধশ্বাস এই ম্যাচে শেষ পর্যন্ত ভারত ৪ উইকেটে হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে। ৫ সিরিজের টি ২০ টুর্নামেন্টে এখন ভারত ২-০ পয়েন্টে এগিয়ে রইলো। আগামী ২৭ তারিখ মঙ্গলবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের সাথে তৃতীয় টি ২০ ম্যাচ খেলতে নামবে ভারত।







