ভালো ব্যাটিং করেও হারলো ভারত

ভালো ব্যাটিং করেও হারলো ভারত

ভালো ব্যাটিং করেও হারলো ভারত

আজ খবর, রাঁচি, ঝাড়খন্ড, নিজস্ব সংবাদদাতা, ১০/১০/২০২৬ :  ভালো ব্যাট করেও ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় টি ২০ ম্যাচে জিততে পারলো না  ভারত। ওয়েস্ট ইন্ডিজ আরও ভালো ব্যাটিং করে ৩ বল বাকি থাকতেই লক্ষ্য মাত্রায় থাকা রান তুলে নিয়ে ম্যাচ পকেটে পুরে নিলো।

পাঁচ সিরিজের টি ২০ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গতকাল রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতে নেমেছিল ভারতীয় ব্রিগেড।  টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। অভিষেক শর্মা ১২ বলে ২০ রান, সনজু  স্যামসন ৪১ বলে ৮২ রান, ঈশান কিষান ২২ বলে ৪৩ রান, দুবে ১০ বলে ৭ রান, অধিনায়ক শ্রেয়স আয়ার ১৮ বলে ৪০ রান, তিলক ভার্মা ১৮ বলে ৪৪ রান এবং ধীর ১ বলে ৪ রান করেন। ভারত ২০ ওভারে তোলে ২৪৯ রান।

joyeeta das ad 1

ভারতের দেওয়া ২৫০ রান তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই দু’টি উইকেট খোয়ালেও তারা ম্যাচে ফিরে আসে। ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ ৪৫ বলে ১০২ রান, পূরণ ২ বলে ৪ রান, হেটমেয়ার ০ রান, পাওয়েল ১৩ বলে ২৪ রান, রাদারফোর্ড ৩৭ বলে ৮৪রান এবং শেফার্ড ১৩ বলে ৩৪ রান তোলেন।

ad1

এই ম্যাচে ভারতীয় বোলারদের বোলিং স্পেলগুলি ছিল অত্যন্ত সাধারণ মানের। আজ এম যাদব পেয়েছেন তিন উইকেট এবং কুলদীপ যাদব পেয়েছেন একটি উইকেট। প্লেয়ার অফ দ্য  ম্যাচ হয়েছেন  সাই  হোপ। আজ তিনি সেঞ্চুরি করেছেন।

Ad Grafity

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *