আজ খবর (বাংলা) [রাজনীতি] নতুন দিল্লী, ভারত, ৩০/০৭/২০২৬ : ছাত্রদের আন্দোলন চলার সময় পুলিশ কেন বলপ্রয়োগ করেছিল আর কেনই বা পুলিশ প্রচুর অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হয়েছিল তা জানতে চেয়ে বিজেপির ওপর প্রবল রাজনৈতিক চাপ বাড়িয়েছে কংগ্রেস নেতৃত্ব।
গত ২০ জুলাই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে ব্যাপক আন্দোলন করেছিল ছাত্র ছাত্রীরা। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে পথে নেমেছিল। সেই আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছিল। বেশ কয়েকজন আন্দোলনকারী জখম হয়েছিল। এই ঘটনায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানতে চেয়েছেন কে সেদিন ছাত্রদের মারার নির্দেশ দিয়েছিল ? কার নির্দেশে এতো পড়ুয়া সেদিন জখম হয়েছিল ? এই ঘটনার জন্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন রাহুল গান্ধী।
ছাত্রদের আন্দোলনে কেন সেই পুলিশ একে ৪৭ বন্দুক ও ছররা বন্দুক নিয়ে হাজির হয়েছিল সেই প্ৰশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জিজ্ঞাসা করেছেন দেশের ছাত্র ছাত্রীরা কি জঙ্গী বা সন্ত্রাসবাদী হয়ে গিয়েছে যে এতো ভারী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তাদের আটকাতে যেতে হবে ?
কংগ্রেসের এই প্রশ্নগুলির যথাযথ কোনো উত্তর এখনো পর্যন্ত দিতে পারে নি বিজেপি নেতৃত্ব। তবে আন্দোলনের সব শর্ত মেনে নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। কংগ্রেসের প্রশ্নবানে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে সংসদ। গতকাল থেকে বার বার মুখ থুবড়ে পড়েছে বাদল অধিবেশন। আজও মুলতুবি রাখতে হয়েছে সংসদকে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনেক আগেই দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত ছিল. কিন্তু তা তিনি করেন নি। ” সমাজবাদী পার্টির সাংসদ পুষ্পেন্দু সরোজ বেলেছেন, “কেন্দ্র সরকার এই বিষয়টি নিয়ে আলোচনা করতেই চাইছে না।” কংগ্রেস নেতা এই বিষয়টিতে আলোচনা করার জন্যে মোশন পেশ করেছেন সংসদে।
পশ্চিমবাংলায় অবশ্য এই বিষয় নিয়ে তেমন উত্তাপ নেই এখনো পর্যন্ত। তবে মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, “বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উচিত এই বিষয়টি নিয়ে বিবৃতি দেওয়ার সময় সংযত থাকা। এমন কোনো ভাষা তিনি যেন ব্যবহার না করেন যার জন্যে ভবিষ্যতে তাঁকে সমস্যায় পড়তে হয়. সংসদেও তিনি যেন কোনো অসংসদীয় কথা না বলেন। “
ADVT> Borosil Tiffin Box @ Rs.829/- [Click on the image]