চমকে দেওয়া তথ্য, বিদেশে চাকরির স্বপ্ন শেষ, কেন ফিরতে হচ্ছে ভারতীয়দের ?

চমকে দেওয়া তথ্য, বিদেশে চাকরির স্বপ্ন শেষ, কেন ফিরতে হচ্ছে ভারতীয়দের ?

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ৩০/০৭/২০২৬ :  দেশের বিদেশ মন্ত্রক সূত্রে জানা  গিয়েছে কিছুদিনের মধ্যেই আমেরিকা অন্ততপক্ষে ৪১৪ জন ভারতীয়কে ভারতে ফেরত পাঠিয়ে দিয়েছে।

result
বিদেশ মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে, চলতি বছরে জানুয়ারি মাসের ১ তারিখ থেকে মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত অন্তত ৪১৪ জন ভারতীয়কে আমেরিকা তাদের দেশ থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে। ঐ  একই সময়ে অন্যান্য দেশ থেকে অন্তত ১৭০জনকে ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে।  এই  প্রথম আমেরিকা থেকে এত সংখ্যক ভারতীয়কে নির্বাসন দেওয়া হল। এর আগে  যুক্তরাজ্য (UK) এই তালিকার শীর্ষে ছিল, তাদের দেশ থেকে নির্বাসন দেওয়া হয়েছিল ৫৭ জনকে। তারপরেই ঐ  তালিকায় নাম ছিল সাইপ্রাসের, একই সময় ঐ  দেশ থেকে মোট ৫৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছিল।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ইউরোপের অন্যান্য যে দেশগুলি থেকে ভারতীয়দের বহিস্কার করা হয়েছে সেই তালিকায় রয়েছে গ্রিস ১০ জন, তুরস্ক ৮ জন, ফ্রান্স ৬ জন, ইতালি ৫জন, জার্মানি ৪ জন, সুইডেন ৪ জন, নেদারল্যান্ডস  ৪ জন, বেলজিয়াম ৩ জন, পর্তুগাল ৩ জন, রোমানিয়া ৩ জন, সার্বিয়া ৩ জন, ডেন্মার্ক্ ২ জন, অস্ট্রিয়া ১ জন, পোল্যান্ড ১ জন এবং লাটভিয়া ৩ জন।
বিদেশ মন্ত্রক জানিয়েছে সম্প্রতি আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলি থেকে ভারতীয়দের বহিস্কারের সংখ্যা বেড়ে গিয়েছে।  এর পিছনে সবচেয়ে বড় যে কারণটি দেখা গিয়েছে সেটি হল বিদেশে ভুয়ো চাকরির এজেন্সি। এরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন দেশ থেকে মানুষকে আকর্ষণ করে নিয়ে যায় এবং তাদের আমন্ত্রণে সেখানে গিয়ে অনেকেই বিপদে পড়ে  যান। বিদেশে চাকরি করতে যাওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।  আর্থিক দিক থেকেও ব্যাপকক্ষতিগ্রস্ত হতে হয়।   এই ধরনের ভুয়ো এজেন্সির রমরমা ব্যবসা ছড়িয়ে গিয়েছে সর্বত্র । এদের মিথ্যা প্রতিশ্রুতির প্রলোভনে পা দিয়ে ভারতীয়রা নিজেদের বিপদ ডেকে আনছেন এবং শেষমেশ বহিস্কৃত হচ্ছেন বিদেশ থেকে।
makeup bag
Make up Bag @ Rs. 425/- @ Rs. 379/- [Click on the image]
Share this news article