
আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লী, ভারত,২৭/০৭/২০২৬ : পড়ুয়া ছাত্র ছাত্রীদের আন্দোলনকে স্তিমিত করতে নতুন দিল্লীর যন্তর মন্তরে পুলিশ প্রচুর অস্ত্র শস্ত্র এনেছিল বলে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
দিল্লীর যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন করেছিলেন ছাত্র ছাত্রীরা। সেদিন তাদের ঠেকাতে পুলিশকে ব্যাপক লাঠিচার্জ করতে হয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, কে সেদিন পুলিশকে মারতে নির্দেশ দিয়েছিল ? এই ধরনের নির্দেশের দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেওয়া। কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, ” অমিত .শাহ যতক্ষণ না উত্তর দিচ্ছেন, অথবা ক্ষমা চাইছেন ততক্ষন আন্দোলন চলবে।”

আজ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেছেন, “সেদিন পুলিশ পড়ুয়াদের শান্ত করতে প্রচুর অস্ত্রশস্ত্র এনেছিল। তাদের হাতে ছিল এ কে ৪৭ স্বয়ংক্রিয় রাইফেল, পেলেট বন্দুক। কেন ? পড়ুয়ারা কি সন্ত্রাসবাদী ? তাদের আন্দোলনকে ঠান্ডা করতে কেন সেদিন পুলিশকে এতো ভারী ভারী অস্ত্র আনতে হয়েছিল ? পড়ুয়ারা কি জঙ্গী – সন্ত্রাসবাদী ?” প্রিয়াঙ্কার এই মন্তব্যকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবও। অন্যান্য কংগ্রেস নেতারাও বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।
প্রিয়াঙ্কা বঢরা জানতে চেয়েছেন কাউকে গ্রেপ্তার করা হবে না বলা হলেও কেন বিহার এবং পশ্চিমবঙ্গে পুলিশ পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর তুলে নেয় নি ? তাহলে আর আন্দোলন করে কি লাভ হল ? আজ খবর এর পাঠকরা বলুন, এফআইআর তুলে নেওয়া কি উচিত ? কংগ্রেসের অভিযোগ কি ঠিক ? কমেন্ট করে আপনাদের মতামত জানান।

Tab @Rs. 1398/- [Click on the image]
![]()