Aaj Khabor

নিউ টাউনের ঘুনি বস্তি পুড়ে ছাই

আজ খবর (বাংলা), [রাজ্য], নিউ টাউন  কলকাতা, ১৮/১২/২০২৫ :  গতকাল রাতে কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের কাছে ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে বস্তির বেশিরভাগ অংশ।

নিউ টাউনের ৬ নম্বর গেটের কাছে ঘুনি বস্তিতে গতকাল রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা  গিয়েছে। গোটা বস্তি দাউ দাউ করে পুড়তে থাকে। আগুনের লেলিহান শিখা আশেপাশের ঝুপড়িগুলিকে  গ্রাস করতে শুরু করে দেয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। একের পর এক সিলিন্ডার ফাটতে শুরু করলে প্রায় গোটা বস্তিটাই আগুনের গ্রাসে চলে যায়।

বস্তির মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগান।  খবর দেওয়া হয় দমকলে। প্রথমেই ৪ টি এবং পরে আরও ৬টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে. জায়গাটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় দমকলকে বেশ বেগ পেতে হয় আগুন নেভাতে গিয়ে। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষজনকেও  আগুন নেভানোর কাজে হাত লাগাতে দেখা যায়. এর মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু.

ঘুনিবস্তির  একটা বিশাল অংশ পুড়ে ছাই হয়ে যাওয়ায় বহু মানুষ শীতের রাতে আশ্রয়হীন হয়ে পড়েন। খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হন। অসহায় হয়ে পড়ে শিশু ও বৃদ্ধ মানুষরা। এই ঘটনায় অনেকেই অসুস্থ বোধ করতে থাকেন। চোখের সামনে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাচ্ছে দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আজ সকালেও বস্তির কিছু কিছু জায়গায় আগুনের স্ফুলিঙ্গ দেখা গিয়েছে, সেই জায়গাগুলি থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। তবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগুন নিয়ন্ত্রণে আছে। কিভাবে এই ঘুনি বস্তিতে আগুন লাগলো তা এখনো জানা যায় নি।

গতকাল মাঝরাতে কলকাতার কাঁকুড়গাছির কাছেও একটি গোডাউনে আগুন লেগে যায়। সেখানেও একের পর এক রান্নার গ্যাস এবং অক্সিজেন সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পরে। আগুনের শিক্ষা গ্রাস করে পাশে থাকা একটি গেঞ্জি কারখানা ও প্লাস্টিকের গোডাউনকে। দমকলের ১৫টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের দুটি ঘটনাতেই হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।


 

Loading

শিলিগুড়িতে খুচরো ব্যবসায়ীদের বৃহৎ আন্দোলনের ডাক

আজ খবর (বাংলা) [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১৭/১২/২০২৫ :  বিভিন্ন ব্যবসায়িক সমস্যার প্রতিবাদে এবং দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে শিলিগুড়ির খুচরো ব্যবসায়ীদের তরফে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হল। আজ নি‌বেদিতা মার্কেটে অবস্থিত বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে সমিতির সভাপতি পরিমল মিত্র জানান, আগামীকাল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এক বিশাল র‍্যালি বের হবে। এই র‍্যালিতে শিলিগুড়ি শহর ও আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ২০০০-এরও বেশি খুচরো ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সদস্যরা অংশ নেবেন। র‍্যালিটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ার ভিউ মোড় পর্যন্ত যাবে।

তিনি আরও জানান, বর্তমানে খুচরো ব্যবসায়ীরা একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রশাসনিক জটিলতা, বাজার ব্যবস্থাপনায় অসঙ্গতি, অনিয়ন্ত্রিত হকার সমস্যা, অতিরিক্ত চাপিয়ে দেওয়া নানা নিয়ম-কানুন এবং ব্যবসার স্বার্থে অনুকূল পরিবেশের অভাব—এই সমস্ত বিষয় নিয়ে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন। আগামীকালের র‍্যালিতে এই সব দাবিদাওয়াগুলি জোরালোভাবে তুলে ধরা হবে।

সাংবাদিক বৈঠকে জানানো হয়, বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শহরের পাশাপাশি বিভিন্ন বাজার কমিটি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন। সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যবসায়ীদের সমস্যাগুলি দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

সমিতির নেতৃত্বের আশা, এই শান্তিপূর্ণ র‍্যালির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে এবং ব্যবসায়ীদের ন্যায্য দাবিগুলি বাস্তবায়নের পথে এগোবে কর্তৃপক্ষ।


 

Loading

৫৮ লাখেরও বেশি নাম বাদ গেলো ভোটার তালিকা থেকে

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ,১৬/১২/২০২৫ : মঙ্গলবার নির্বাচন কমিশনের আধিকারিক মনোজ কুমার আগরওয়াল একটি সাংবাদিক বৈঠক করে  জানিয়ে দিলেন রাজ্যে এসআইআর করে কত নাম বাদ গিয়েছে।

সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় পশ্চিমবঙ্গ বাকি রাজ্যে এক্সট্রা সময় চেয়েছে SIR পক্রিয়ায়। কিন্তু পশ্চিমবঙ্গ অতিরিক্ত সময় চায়নি SIR পক্রিয়ায়। ৫ রাজ্যে নির্বাচন আছে।  নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে, “ফাইনাল রোল প্রকাশের পরেও যদি কোনো বক্তব্য থাকে কারুর জেলাশাসকের কাছে আবেদন করতে পারবেন। তাতেও না হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করতে পারবে।”

AERO  এর ওপর ক্ষমতা চাওয়া হয়েছে হিয়ারিং এর ক্ষেত্রে। যাতে তারা সব কাজ টা করতে পারে। এছাড়াও তাদের ওপর থাকবে DEO , DO , ERO । বুথ লেভেল অফিসার কিছু কিছু করে বাড়ানো হচ্ছে।

ড্রাফট তালিকায় সমস্যা থাকলে অবজারভারদের সাথে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। ইমেইল এর মাধ্যমে। স্পেশাল অবজারভার ও ডিভিশনাল অবজারভার নিযুক্ত করা হয়েছে। এছাড়া ১২ জন ডিস্ট্রিক্ট অবজারভার নিযুক্ত রয়েছেন। তাঁরা জেলায় ঘুরে ঘুরে সমস্যা শুনছেন।

BLO ও  BLA  মিটিংয়ের সকল ছবি, মিনিটস এর ছবি তোলা হয়েছে। এবং সেগুলো DEO CEO  ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পোলিং বুথের ভিতরেরই মিটিং হয়েছে। যে কোনো ভোটার দেখতে পারবে এই সব কিছু।

মোট নাম বাদ – ৫৮২০৮৯৯

মৃত – ২৪১৬৮৫২

স্থানান্তরিত – ১৯৮৮০৭৬

ইতিমধ্যে তালিকাভুক্ত – ১৩৮৩২৮

অন্যান্য – ৫৭৬০৪

কলকাতা নর্থ  মৃত ভোটারের সংখ্যা সব থেকে বেশি, পূর্ব মেদিনীপুরে সব থেকে কম।

প্রথম ১০ এএসডিডি (absent, shifted, dead) বিধানসভা –

জোড়াসাঁকো

চৌরঙ্গী

হাওড়া উত্তর

কলকাতা পোর্ট

বালিগঞ্জ

শ্যামপুকুর

কাশিপুর বেলগাছিয়া

বেলেঘাটা

মিসম্যাচে বেশি সমস্যা হচ্ছে বাবার নামে সমস্যা।  ৭ দিন পর থেকে নোটিস পাবেন যাঁদের ডাকা হবে। ERO  AERO  ডাকবেন তাঁদের।  ফর্ম ৬, Annexture ৪ জমা দিয়ে নাম পুনরায় তুলতে হবে। ASDD  হলে ৬ ফর্ম  এর মাধ্যমে নাম তুলতে পারবে। ২৮০০ আরও AERO এর আবেদন করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে।  চন্ডিতলার ঘটনায় ( কাউন্সিলর কে মৃত দেখানো হয়েছে ) ERO এর থেকে রিপোর্ট তলব করেছেন সিইও।  হিয়ারিং এর BLO  নোটিশ দেবেন হার্ড কপি।


 

Loading

বিধান মার্কেটে মন্দিরে দানপেটি চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই সন্দেহভাজন কুরানি

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৫/১২/২০২৫ : শিলিগুড়ির বিধান মার্কেট এলাকার শেঠ  শ্রী লাল শিব মন্দিরে চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এসেছে। অভিযোগ, গতকাল গভীর রাতে দুই ব্যক্তি মন্দিরে ঢুকে দানপেটি ভেঙে বেশ কিছু টাকা চুরি করে নিয়ে যায়।

মন্দির সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে মন্দিরের পুরোহিত এসে গেট খুলতেই দেখতে পান দানপেটি সম্পূর্ণ খালি অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই মন্দির কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে দুই ব্যক্তি মন্দির চত্বরে প্রবেশ করে দানপেটির কাছে যায়। ফুটেজের ভিত্তিতে প্রাথমিকভাবে সন্দেহ দুই কুরানির ওপর গিয়ে পড়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

 

Loading

জমি বিবাদের জেরে ঘুমের মধ্যেই প্রাণ গেল ১২ বছরের কৌসেরার

আজ খবর (বাংলা), [রাজ্য], রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ১৫/১২/২০২৫ :  জমি বিবাদ নিয়ে গন্ডগোলের জেরে ঘুমের মধ্যেই অঘোরে প্রাণ গেলো ১২ বছরের এক নাবালিকার।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার অন্তর্গত ঝলঝলি গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিনের এলাকা দখলের লড়াই এবার ভয়াবহ রূপ নিল। অভিযোগ, গভীর রাতে নুর আলম ও তার অনুগামীরা বোমাবাজি ও গুলি চালিয়ে মহম্মদ জাহিদ আলমের বাড়িতে হামলা চালায়। প্রাণ বাঁচাতে জাহিদ আলম পালিয়ে গেলেও রক্ষা পায়নি তার একমাত্র ১২ বছরের নাবালিকা মেয়ে কৌসেরা বেগম।

অভিযোগ, ঘুমন্ত কৌসেরাকে ঘর থেকে তুলে ছররা গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিদের খোঁজে চলছে তল্লাশি। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট, এখনো বেশ থমথমে ঝলঝলি গ্রাম।


Loading

বীরভূমের রামপুরহাট ১নং ব্লক অফিসের সামনে BLO দের বিক্ষোভ

আজ খবর (বাংলা), [রাজ্য], রামপুরহাট, বীরভূম, ১২/১২/২০২৫ :   ব্লক লেভেল অফিসারদের যে কাজ দেওয়া হয়েছিলো তা সম্পূর্ণ করার পরেও  ফের তাঁদের ফেরত আসা ফর্ম ফিলাপ করতে বলা হচ্ছে , তাও মাত্র এক দিনের মধ্যে; এবং অতি অল্প সময়ের মধ্যে SIR এর ফর্ম পূরণ করতে চাপ দেওয়া হচ্ছে।এমনই অভিযোগ করে বীরভূমের রামপুরহাট ১নং ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান BLO রা।

বিএলওদের  অভিযোগ, “ত্রুটি থাকা ফর্ম গুলো একদিনের মধ্যে আপলোড করা অসম্ভব।  কোনরকম ঠিকঠাক প্রশিক্ষণ ছাড়াই অতি অল্প সময়ের মধ্যে তাদের উপর চাপ দিয়ে যে এত কাজের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ করা অসম্ভব”। তাঁরা অভিযোগ করে বলেন যে তাঁরা ইতিমধ্যেই শিক্ষকতার কাজে যোগ দিয়েছেন। কিন্তু সেই শিক্ষকতার কাজ বাদ দিয়ে তাঁদেরকে অন্যান্য বিভিন্ন ধরনের কাজ করানো হচ্ছে চাপ দিয়ে। কাজ না করলে চাকরি চলে যাওয়ারও ভয়ও  দেখানো হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন।

BLO দের কাছে জমা থাকা SIR এর ফর্ম গুলো যাতে অতি সত্বর জমা নিয়ে নেওয়া হয়, তারও আবেদন জানানো হয় আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে। বিএলওরা  জানিয়েছেন এবার তাঁরা  এই কাজ থেকে অব্যাহতি চাইছেন। কারণ হিসাবে তাঁদের  দাবি স্কুলগুলোতে পরিক্ষার খাতা দেখতে হবে। তাছাড়া এসআইআরের কাজ শেষ করার পর আর তাঁরা এই কাজ করতে চান না।


 

Loading

এই মুহূর্তে বেশ অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার

 

 

আজ খবর (বাংলা) [রাজ্য], রতুয়া, মালদা, ০৯/১২/২০২৫ : একমাত্র উপার্জনশীল ছেলের অকাল মৃত্যুতে শোকের ছাওয়া নেমে এসেছে গোটা পরিবারে। রীতিমত অসহায়  ঐ  পরিবার।

বাবা মারা গিয়েছে গত ছয় মাস আগে। তাই বাবার মৃত্যুর পর গোটা পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল পরিবারের একমাত্র ছেলে। সেই ছেলেরই মৃত্যু হল ভিনরাজ্যে। ফলে পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্যের মৃত্যুতে অথৈ জলে পড়ল পররিবারবর্গ। এমনই মর্ম বিদারী ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এল মালদার রতুয়া-১নং ব্লকের পশ্চিম রুকুন্দিপুরের ঢুলিপাড়ায়। জানা গেছে, ভিনরাজ্যে মৃত শ্রমিকের নাম অর্জুন চৌধুরী। বয়স ৩৩ বছর।

বর্তমানে তার পরিবারে রয়েছে বৃদ্ধ মা, স্ত্রী সহ. দুই নাবালক ছেলমেয়ে। তাই তাদের মুখের দিকে তাকিয়েই তিনি মাস খানেক আগে ভিনরাজ্য গুজরাটের সুরাতে পাইপ পাইনের কাজ করতে যান। কিন্তু সেই কাজে গিয়ে গত শনিবার তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে সেখানকার হাসপাতালে ভরতি হন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই খবর জানতে পেরেই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে পশ্চিম রুকুন্দিপুর ঢুলিপাড়ায়। ঘটনায় গ্রামবাসীরা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্যের করুণ আবেদন জানান। এদিকে এই ঘটনার খবর পেরে মঙ্গলবার মৃত শ্রমিকের বাড়ি ছুটে যান বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া। তিনি পরিবারটির পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

Loading

সমতলের ট্যাক্সিকে দার্জিলিংয়ে  হেনস্থা করা নিয়ে অশান্তি চরমে 

বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৯/১২/২০২৫ :  দার্জিলিংয়ে সমতলের গাড়ি চালকদের হেনস্থার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। কয়েক দিন আগেই পাহাড়ের গাড়ি চালকদের পক্ষ থেকে “সব ঠিক আছে” বলা হলেও, সমতলের চালকদের অভিযোগ—দার্জিলিংয়ে নিয়ে গেলে সাইট সিয়িং করতে দেওয়া হচ্ছে না, হুমকি দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এদিন শিলিগুড়ির ট্যাক্সি চালকেরা বিষয়টি জানাতে মহকুমা শাসকের দপ্তরে গেলে প্রথমে কোনও আধিকারিকের সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে বিক্ষোভ দেখান। পরে এসডিও চালকদের ডেকে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

চালকদের হুঁশিয়ারি—যদি সমতলের গাড়িকে পাহাড়ে উঠতে না দেওয়া হয়, তাহলে পাহাড়ের গাড়িকেও সমতলে ঢুকতে দেওয়া হবে না। এরপরেও দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।


Loading

নাগেরবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড 

ঘটনাস্থলে দমকলের ৩২টি ইঞ্জিন 

আজ খবর (বাংলা), ]রাজ্য]  কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/১২/২০২৫ : কলকাতারনাগেরবাজার অঞ্চলে  গেঞ্জি ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ৩২ টি ইঞ্জিন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। 

সোমবার সন্ধ্যার পর ভয়ংকর আগুন লাগে দমদমের গেঞ্জির কারখানায়। দমদম ৭ ট্যাংক এর কাছে একটি গেঞ্জি কারখানায় আগুন লাগে। দমকলের মোট ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। প্রথমে একটি কারখানায় আগুন লাগে। এরপর সেখান থেকে আশেপাশের কারখানা গুলিতে আগুন ছড়িয়ে পড়ে। 

প্রথমে  গেঞ্জির কারখানায় আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এরপর সেই আগুন পার্শ্ববর্তী একটি প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ ও সিইএস সি’র কর্মীরা। ওই দুটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কোন হতাহতের খবর নেই। দুটি কারখানায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। আগুন নেভাতে লড়াই চালাচ্ছে দমকল কর্মীরা।

ওই আগুনের ঘটনাস্থলে পাশেই রয়েছে মিত্র বাগান বস্তি। ওই বস্তির বাসিন্দারা আতঙ্কে রান্নার গ্যাসের সিলিন্ডার ও গৃহস্থালী সামগ্রী নিয়ে বাইরে বেরিয়ে আসে। যেখানে আগুন লেগেছে সেটি কলকাতা পুরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor