Aaj Khabor

স্কুলের জমি দখল করে হোটেল নির্মাণ আটকে দেওয়া হল

আজ খবর (বাংলা), [রাজ্য], মাটিগাড়া, দার্জিলিং, ২৩/১২/২০২৫ : মাটিগাড়ার প্রাচীন স্কুলের জমি দখলের অভিযোগ,  প্রশ্নের মুখে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ।

প্রশাসনের নাকের ডগায় সরকারি স্কুলের জমি দখল করে বেসরকারি হোটেল তৈরির অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল মাটিগাড়ায়। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ‘মাটিগাড়া হর সুন্দর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়’-এর জমি দখল করে চলছে হোটেলের মূল প্রবেশপথ ও রাস্তা নির্মাণের কাজ। এই ঘটনায় যেমন স্কুলের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তেমনই ব্যাহত হচ্ছে পঠনপাঠন।

শিলিগুড়ি মহকুমার অন্তর্গত পাথরঘাটা অঞ্চল অন্তর্গত এলাকার এই বিদ্যালয়ে মূলত পিছিয়ে পড়া ও দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে। অভিযোগ উঠেছে, স্কুলের ঠিক গা ঘেঁষেই গজিয়ে উঠছে একটি বেসরকারি আবাসিক হোটেল। ওই বেসরকারি সংস্থাটি নিজেদের খেয়াল খুশি মতো হোটেলের মূল প্রবেশপথ ও রাস্তা তৈরির জন্য স্কুলের জমি দখল করতে শুরু করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “যে জমিটি দখল করার চেষ্টা চলছে, সেটি আসলে স্কুলের একটি জরুরি নির্গমন পথ করার জন্য রাখা হয়েছিল। কোনো বিপদের সময় ছাত্রছাত্রীরা যাতে দ্রুত ওই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে, সেই লক্ষ্যেই স্কুল কর্তৃপক্ষ সেখানে একটি গেট তৈরির পরিকল্পনা নিয়েছে। কিন্তু বর্তমানে সেই পথটিই হোটেলের রাস্তা হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে।”

শিক্ষকদের একাংশের দাবি, স্কুলের একেবারে গা ঘেঁষে এমন আবাসিক হোটেল তৈরি হলে সেখানে অসামাজিক কার্যকলাপের সম্ভাবনা তৈরি হতে পারে। এর ফলে ছাত্রছাত্রীদের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কাও থাকছে। বর্তমানে হোটেল নির্মাণের কাজ পূর্ণদমে চললেও, কোনো প্রকার নিরাপত্তামূলক নেট বা আচ্ছাদন ব্যবহার করা হচ্ছে না। ফলে নির্মাণকাজের সমস্ত ধুলোবালি উড়ে সরাসরি স্কুলের ক্লাসরুমগুলোতে প্রবেশ করছে। এতে একদিকে যেমন পড়ুয়ারা শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছে, অন্যদিকে নোংরা হচ্ছে স্কুলের।

এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ তথা বিদ্যালয়ের কার্যনির্বাহ কমিটির সভাপতি প্রিয়াঙ্কা বিশ্বাস সরব হয়েছেন। তিনি সাফ জানিয়েছেন ,আমরা বেসরকারি সংস্থাকে তাদের বৈধ নথিপত্র দেখাতে বলেছি, কিন্তু তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। আইন অমান্য করে এভাবে স্কুলের জমি দখল বরদাস্ত করা হবে না। এই অবৈধ নির্মাণ দ্রুত বন্ধ করার দাবি জানাচ্ছি। অন্যদিকে, হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে যে, তাদের কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র আছে।  যদিও স্কুল কর্তৃপক্ষের সামনে তা পেশ করতে তারা ব্যর্থ হয়েছে।

এই ঘটনার পেছনে কোনো ‘প্রভাবশালী’ মহলের হাত রয়েছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে। শিক্ষার প্রাঙ্গণকে ধুলোয় মিশিয়ে ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করার এই লড়াইয়ে এখন নজর প্রশাসনের দিকে। সাধারণ মানুষ এবং অভিভাবকরা চাইছেন, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে ঐতিহ্যবাহী এই স্কুলের জমি রক্ষা করা হোক। তবে প্রশ্ন উঠছে এই বেসরকারি সংস্থা কাদের মদতে স্কুলের জমি দখল করছে। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত নিয়ে কারা ব্যবসা শুরু করছে। তবে দেখার বিষয় আগামীতে কি বিদ্যালয়ের কতৃপক্ষ বাঁচাতে পারবে সেই জমি, না কি হোটেলের নোংরা আবর্জনা ধুলোবালিতে ডেকে যাবে শিক্ষাপ্রতিষ্ঠান।


 

Loading

বঙ্গীয় হিন্দু জাগরণের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

 

আজ খবর (বাংলা) [রাজ্য],  কলকাতা ,পশ্চিমবঙ্গ, ২৩/১২/২০২৫ : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ ও দীপু দাসের মৃত্যুর প্রতিবাদে কলকাতার বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের অফিসের সামনে প্রতিবাদ আন্দোলনে সামিল হন বঙ্গীয় হিন্দু জাগরণ ও আরও কয়েকটি হিন্দু সংগঠনের সদস্যরা। এই প্রতিবাদ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে।

বাংলাদেশের এক নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদশের পরিস্থিতি। সে দেশে পাল্লা দিয়ে চলছে হিন্দুদের ওপর অত্যাচার।  মারধর করে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় ময়মনসিংহের শ্রমিক সংখ্যালঘু দীপু দাসকে। পড়শী দেশে হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ ও দীপু দাসের হত্যার ঘটনার প্রতিবাদে কলকাতার বেকবাগানে বঙ্গীয় হিন্দু জাগরণ ও অন্যান্য হিন্দু সংগঠনগুলি বিক্ষোভ দেখাতে থাকে।

আজ বেকবাগানে এই প্রতিবাদীদের ওপর যথেচ্ছ লাঠিচার্জ করেছে কলকাতা পুলিশ। লাঠির আঘাতে অনেকেই আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রেহাই পাননি বয়স্ক মানুষরাও। কয়েকজনের মাথা ফেটে গিয়েছে বলেও অভিযোগ উঠেছে।  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছিলেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এদিন বেশ কিছু লোক বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। যাতে এই প্রতিবাদীরা নিজেদের হাতে আইন তুলে না নেন, বাংলাদেশ হাইকমিশনের ভিতরে প্রবেশ না করেন,  তার জন্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছে।  বিক্ষুব্ধদের ওপর লাঠিচার্জ করতে হয়েছে  পুলিশকে।

এদিন মুম্বইতে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। এই ঘটনাতেও বেশ কয়েকজনকে আটক করেছে মুম্বই  পুলিশ। এছাড়াও একই বিষয়ে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে  দিল্লী, হায়দ্রাবাদ ও মধ্যপ্রদেশে।  আজ বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ময়মনসিংহে গিয়ে দেখা করেন দীপু দাসের পরিবারের সাথে। তিনি ঐ  পরিবারকে আশ্বাস দিয়ে বলেন যে অন্তর্বর্তী সরকার তাঁদের পাশে আছে।  তিনি দীপু দাসের  বাবা রবিলাল দাসের সাথেও কথা বলেছেন।


 

Loading

বজরংবলীর মূর্তি ভাঙার প্রতিবাদেলাগানো পোস্টার খুলে নেওয়ার অভিযোগে শোকজ এস আইকে

 

আজ খবর (বাংলা), [রাজ্য] নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর , ২২/১২/২০২৫ : বজরঙ্গবলীর মূর্তি ভাঙার প্রতিবাদে নন্দীগ্রামে লাগানো পোস্টার খুলছে পুলিশ, সমাজমাধ্যমে ভিডিও প্রকাশ শুভেন্দু অধিকারীর।  ঘটনা জানাজানি হতেই শো কজ এস আই লুৎফর রহমানকে।

দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভায় বজরংবলীর মূর্তি ভাঙ্গার প্রতিবাদে, দোষীদের শাস্তি চেয়ে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছিল। সোনাচুরা বাজারের কাছে সেই পোস্টার রাতের অন্ধকারে লাইট বন্ধ করে পুলিশ খুলে নিয়ে যাচ্ছে এমনই একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি তেখালি পুলিশ ফাঁড়ির এস আই লুৎফর রহমানের নেতৃত্বে এই কাজ হয়েছে এমনটাই অভিযোগ করেন।

ইতিমধ্যে এই ঘটনা জানাজানি হওয়ার পরেই পূর্ব মেদিনীপুর জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে ওই এসআইকে শোকজ করেছেন এবং হলদিয়া এসডিপিওর নেতৃত্বে তদন্ত কমিটি ও গঠন করেছেন। এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।


 

Loading

গরুমারা অরণ্যে জঙ্গল সাফারিতে বাঘের দেখা মিলল

আজ খবর (বাংলা), [রাজ্য] গরুমারা, জলপাইগুড়ি, ২২/১২/২০২৫ : জঙ্গল সাফারি করতে গিয়ে  গোরুমারার মেদলায় দেখা মিলল চিতাবাঘের! জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে একেবারে খোশমেজাজে মূর্তি নদীর পাড় ধরে হেঁটে যেতে দেখা যায় চিতাবাঘকে। মেদলা ওয়াচ টাওয়ার থেকে প্রায় মিনিট খানেক ধরে চিতাবাঘ চাক্ষুস করতে পেরেছেন পর্যটকরা। এতে তাঁরা খুশি।

জঙ্গল সাফারিতে সচরাচর চিতাবাঘ দেখা যায় না। কিন্তু রবিবার বিকেলে খুব ভালোভাবে পর্যটকরা চিতাবাঘের দর্শন পেয়েছেন। কলকাতা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গার অন্তত জনা ত্রিশ পর্যটক ছিলেন ওয়াচ টাওয়ারে। মূর্তি নদীর ধার ধরে চিতাবাঘের হেঁটে যাওয়ার দৃশ্য তাঁরা মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেছেন।’

বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত যে সাফারি হয়ে থাকে, তাতেই মেদলায় চিতাবাঘের দর্শন মেলে। গাইডরা বলেন, ‘বিকেলের সাফারিতে গোরুমারা থেকে পর্যটকদের নিয়ে পাঁচটি গাড়ি মেদলায় গিয়েছিল। রামশাই থেকেও এসেছিল বেশ কয়েকটা গাড়ি। সবমিলিয়ে ত্রিশজনের মতো পর্যটক ছিলেন মেদলায়। প্রত্যেকেই ওয়াচ টাওয়ার থেকে চিতাবাঘ দেখেছেন। স্বভাবতই খুশি তাঁরা।


 

Loading

দার্জিলিঙের চা বাগান থেকে ধরা পড়ল চিতাবাঘ

আজ খবর (বাংলা), [রাজ্য], নকশালবাড়ি, দার্জিলিং, ২০/১২/২০২৫ :  দার্জিলিং জেলার  একটি চা বাগান থেকে একটি চিতা বাঘ ধরা পড়েছে বলে জানিয়েছে বন দপ্তর।

কিছুদিন ধরেই বন দপ্তরের কাছে অভিযোগ আসছিল নক্সালবাড়ি এলাকার জাবরা ডিভিশনের একটি  চা  বাগানে ছাগল-বাছুর মেরে খেয়ে যাচ্ছে চিতাবাঘ। স্থানীয় গ্রামবাসীরা বন দপ্তরের কাছে অভিযোগ জানাচ্ছিলেন। এই অভিযোগগুলি পেয়ে পানিঘাটা ডিভিশনের রেঞ্জার প্রণব কুমার দাসের নেতৃত্বে বন দপ্তর অভিযান চালায়। শেষমেশ আজ ধরা সম্ভব হয় ওই চিতাবাঘটিকে।

বন দপ্তর জানিয়েছে ফাঁদ পেতে নক্সালবাড়ির একটি চা বাগান থেকে ধরা হয়েছে ঐ  চিতাবাঘটিকে। তাকে চিকিৎসা করে বন দপ্তরের নিয়ম মেনেই ছেড়ে দেওয়া হবে অন্য কোনো বনাঞ্চলে। চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তির নিঃস্বাস ফেলেছেন স্থানীয় গ্রামবাসীরা।


 

Loading

লিফটের ফাঁক দিয়ে চারতলা থেকে নিচে পরে আহত বৃদ্ধা

আজ খবর (বাংলা), [রাজ্য], রামপুরহাট,  বীরভূম,১৯/১২/২০২৫ : বীরভূমের রামপুরহাটে ঘটে যায় এক অস্বাভাবিক দুর্ঘটনা। এক আবাসনের চারতলা থেকে লিফটের ফাঁকে নিচে পড়ে গুরুতর আহত হন এক বৃদ্ধা।

রামপুরহাট শহরের ৬ নম্বর ওয়ার্ডের মুরালি দত্ত ঠাকুরবাড়ির গলিতে একটি আবাসন থেকে এক বয়স্ক মহিলা নিচে পড়ে যান।যিনি ওই আবাসনে দুধ বিক্রি করতে যান বলে জানা যায়। ওই আবাসনের চারতলা লিফট থেকে নিচে পড়ে যান দুধ বিক্রেতা ওই বৃদ্ধা মহিলার। উপর থেকে নিচে পড়ে যাওযায় খুব জোর  আঘাত পেয়েছেন বৃদ্ধা। এমনকি হাত ও পা ভেঙ্গে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা এবং মাথা ও কোমরের গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

বৃদ্ধা মহিলার বাড়ি রামপুরহাটের বরশাল গ্রামে। ওই মহিলাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যান শারীরিক চিকিৎসার জন্য। তবে অভিযোগ উঠছে লিফটের দরজা খোলা ছিল। তাই দুধ বিক্রেতা ওই বৃদ্ধা মহিলা লিফটে চাপতে গেলে উপর থেকে নিচে পরে যান। আবার স্থানীয় কেও কেও জানাচ্ছেন চারতলায় লিফট না পৌঁছালে লিফটের দরজা খোলা থাকে কিভাবে? তবে ওই বৃদ্ধা মহিলা কিভাবে চারতলা থেকে নিচে পড়ে গেলেন তার পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


 

Loading

সাধারণ মানুষের সুবিধার্থে হিলকার্ট রোডে সচেতনতা শিবির

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৯/১২/২০২৫ : ক্রেতা ও সাধারণ মানুষের সুবিধার্থে হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে শুক্রবার শিলিগুড়ির হিলকার্ট রোডে একটি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পার্কিং ব্যবস্থার সঠিক ব্যবহার এবং পথচারীদের চলাচলে যেন ফুটপাতে কোনওরকম অসুবিধা না হয়, কোনওরকম অসুবিধা না হয়, এই লক্ষ্যেই এদিন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

জানা গিয়েছে, হিলকার্ট রোড শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। প্রতিদিন প্রচুর ক্রেতা, পথচারী ও যানবাহনের চাপ থাকায় পার্কিং ও ফুটপাত দখল নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা দেখা দিচ্ছিল। সেই সমস্যার সমাধান ও শৃঙ্খলা ফেরাতেই এই উদ্যোগ বলে জানিয়েছে ব্যবসায়ী সমিতি।

এদিন সমিতির সদস্যরা রাস্তায় নেমে সাধারণ মানুষ, দোকানদার ও গাড়িচালকদের কাছে অনুরোধ জানান—নির্দিষ্ট পার্কিং স্থান ব্যবহার করতে এবং ফুটপাত যেন কোনওভাবেই দখল না করা হয়। এতে পথচারীদের চলাচল যেমন স্বচ্ছন্দ হবে, তেমনই যানজটও অনেকাংশে কমবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

উল্লেখ্য, এই সচেতনতা অভিযানের আগে হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি চিঠির মাধ্যমে জানিয়েছিল যে নির্দিষ্ট দিনে তারা সকলের কাছে পৌঁছে এই বার্তা দেবে। সেই অনুযায়ী আজ সংগঠিতভাবেই এই কর্মসূচি পালন করা হয়।

ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে, যাতে শহরের অন্যতম ব্যস্ত এই রাস্তায় শৃঙ্খলা বজায় থাকে এবং ক্রেতা ও সাধারণ মানুষের কোনও ভোগান্তি না হয়।


 

Loading

পাহাড়েও বাতিল ৩১৩ শিক্ষক শিক্ষিকার চাকরি

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ,১৯/১২/২০২৫ : দুর্নীতির অভিযোগে পাহাড়ের ৩১৩ শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল, বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের।

দুর্নীতির অভিযোগে হাইকোর্টের রায়ে পাহাড়ের ৩১৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হল। শুধু চাকরি বাতিলই নয়, অবিলম্বে তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।

এই নিয়োগ দুর্নীতির ঘটনায় আরও কঠোর পদক্ষেপের দাবি তুলেছে মামলাকারী সংগঠন ট্রেনড আনইমপ্লয়েড ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের সভাপতি সুধন গুরুং জানান, শুধুমাত্র ৩১৩ জন শিক্ষক-শিক্ষিকাকে বরখাস্ত করলেই চলবে না। পুরো নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে। পাশাপাশি, দুর্নীতির সঙ্গে যুক্ত মূল অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারির দাবি জানান তিনি।

এছাড়াও, চাকরি পাওয়ার দিন থেকে বরখাস্ত হওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষিকারা যে বেতন পেয়েছেন, তা সুদসহ ফেরত নেওয়ারও দাবি তুলেছেন সুধন গুরুং।

অন্যদিকে, মানবিক দৃষ্টিকোণ থেকে চাকরিহারা ৩১৩ জন শিক্ষক-শিক্ষিকার পাশে থাকার কথা জানিয়েছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (ABTA)। যদিও সংগঠনটিও নিয়োগ দুর্নীতির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্ত এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সায় দিয়েছে।

এদিন দার্জিলিং জেলার এবিটিএ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এবিটিএ’র জেলা সম্পাদক বিদ্যুৎ রাজগুরু জানান, নির্দোষদের হয়রানি নয়, বরং প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হোক—এই দাবিতেই তারা অনড়।


 

Loading

শতদ্রুর বাড়িতে তল্লাশি চালালো পুলিশ

আজ খবর (বাংলা), [রাজ্য], ৰিষরঃ, হুগলী, ১৯/১২/২০২৫ : মেসির অনুষ্ঠান উদ্যোক্তা শতদ্রু দত্তের বাড়িতে বিধাননগর পুলিশ কমিশনারেটের  আধিকারিকরা প্রায় দু’ঘন্টা ধরে তল্লাশি চালায়।

হুগলীর রিষড়া বাঙুর পার্কে শতদ্রুর চারু সুধা নামের বাড়িতে আসে বিধান নগর পুলিশের চার জন পুলিশ কর্তা।  রিষড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় তারা বাড়িতে।

শতদ্রু বাড়ি থেকে বেরিয়ে তারা যান রিষড়া থানায়। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। যদিও তদন্তের স্বার্থে পুলিশ এখনই কিছু বলতে চাইনি। এদিকে শতদূর পরিবারেও এ নিয়ে কিছু মুখ খুলতে নারাজ।

উল্লেখ্য ,গত ১৩ ই ডিসেম্বর যুবভারতী স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ে দর্শকরা। ভাঙচুর চালানো হয় স্টেডিয়ামে। এরপরেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। তাকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেই ঘটনা তদন্তে আজ রিষড়ায় শতদ্রুর বাড়িতে আসে বিধান নগর থানার পুলিশ।


 

Loading

অনলাইনের দাপটে বিপন্ন শিলিগুড়ির খুচরো ব্যবসায়ীরা পথে নেমে মিছিল করলেন

এবং তারপর – ১৮/১২/২০২৫ :  অনলাইন ব্যবসার ধাক্কায় রীতিমত বেসামাল অফলাইন বা খুচরো  ব্যবসায়ীরা। প্রতিযোগিতায়  ক্রমেই দেওয়ালে পিঠ ঠেকতে শুরু করেছে খুচরো ব্যবসায়ীদের। শিলিগুড়ির মত শহরের ব্যবসায়ীরা ব্যাপকভাবে এই সমস্যায় ভুগছেন, যার প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়ির খুচরো ব্যবসায়ীরা পথে নেমে মিছিল করেছেন।

সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমেই চাহিদা বেড়ে চলেছে অনলাইন ব্যবসার। আজকের দিনে যে কোনো ক্রেতা যে কোনো পণ্য কেনার জন্যে আর বাজারে যেতে চাইছেন না, চোখ রাখছেন মুঠোফোনে। সেখানেই সেরে নিচ্ছেন সবরকম কেনাকাটা।  যে সামগ্রীগুলি পরে কিনবেন, সেগুলোকেও ভবিষ্যতের একাউন্টে জমা রেখে দিচ্ছেন। পেমেন্ট করছেন অনলাইনেই। তাঁর বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে সামগ্রী। পছন্দ না হলে ফেরতও দিয়ে দেওয়া যাচ্ছে সহজেই। কেনাকাটা করার চরিত্রটাই পাল্টে গিয়েছে। অনলাইন ব্যবসা এখন রমরমা।

অনলাইনে কেনাকাটা করে বেশ খুশি ক্রেতা সাধারণ ও উপভোক্তারা।  এভাবেই তাঁরা আধুনিক জীবনে অভ্যস্ত হয়ে উঠছেন ক্রমশ। কিন্তু এই অভ্যাসে সবচেয়ে বেশি মার খাচ্ছেন সেই ব্যক্তি যিনি সকালবেলায় এসে দোকান খুলেছেন, দোকানে ঝাড়ু দিয়েছেন, পণ্য সামগ্রী সাজিয়ে পুজো সেরে পরিপাটি হয়ে ক্রেতাদের জন্যে অপেক্ষা করতে শুরু করেছেন।  কিন্তু কোথায় ক্রেতা ? সারাদিন অপেক্ষা করেও হাতে গোনা কয়েকজন ক্রেতা উঁকি দিচ্ছে দোকানে।  ব্যবসা লাটে উঠতে বসেছে। দোকানগুলোতে মাছি তাড়াচ্ছেন দোকানদাররা। সমস্ত ব্যবসা চুপচাপ হয়ে চলেছে অনলাইনে। অফলাইন ব্যবসা অফ হওয়ার জোগাড়।

শিলিগুড়ি শহরে অবশ্য আরও সমস্যা রয়েছে।  ভৌগোলিক অবস্থানের দিক থেকে শিলিগুড়ি শহর আধুনিক, ব্যবসা বাণিজ্যের দিক থেকে অনেকটা এগিয়ে থাকার কথা। অপরিকল্পিতহলেও এই শহর এখন দ্রুতগতিতে বেড়ে চলেছে।  আগে এই শহরে ছিল ১৫ হাজার মানুষের বাস, সেখানে এখন এই শহরে বসবাস করেন লক্ষ লক্ষ মানুষ।  কার্যত দৈর্ঘ্যে বেড়ে চলেছে এই শহর. তৈরি হচ্ছে নতুন নতুন রাস্তা, ফ্লাই ওভার, বিশাল বিশাল অট্টালিকা ইত্যাদি।

শিলিগুড়ি শহরে ১০৩টি বাজারে প্রায় ২৫ হাজার দোকান রয়েছে।  অনলাইনের দাপটে তাঁরা আজ নিজেদেরকে বিপন্ন মনে করছেন।  শিলিগুড়ির শহরে পুরাসভার  ভেন্ডিং জোন ও নন ভেন্ডিং জোন  আলাদা করে দিয়েছে। নন ভেন্ডিং জোনে  কোনো হকার বসতে পারেব না। সেই এলাকাগুলিকে খালি করে দেওয়া হচ্ছে। এদিকে জায়গা খালি করতে নেমেছে রেল, হাই ওয়ে অথরিটি, পুরসভা ও পি ডব্লুডি।একদিকে ব্যবসা করার জন্যে অনলাইনের ভ্রুকুটি, প্রচন্ড প্রতিযোগিতা, তার ওপর প্রশাসনিক চাপ। সব মিলিয়ে প্রাণ ওষ্ঠাগত শিলিগুড়ি শহরের খুচরো ব্যবসায়ীদের।  দিনের বেলায় যাও বা কিছু ক্রেতাদের কয়েকটা দোকানে দেখতে পাওয়া যাচ্ছে, বিকেল পার করতেই সব ফাঁকা। পসরা সাজিয়ে বসে কোনো লাভ হচ্ছে না দোকানিদের।

এই সমস্যার সমাধান করতে দোকানদারদেরকেও দ্রুত অনলাইন ব্যবসার পথে নামতে হবে। প্রযুক্তিকে পাথেয় করে এগোতে হবে। নিত্য নতুন কৌশল উদ্ভাবন করতে হবে। নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, কেননা ক্রেতা সাধারণ নিজেদেরকে দ্রুত পাল্টে ফেলেছে। তাই বাজার ধরতে দোকানদারদেরকেও পাল্টে যেতে হবে এবং নতুন পরিস্থিতির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে হবে।  গোটা দুনিয়াই  এখন অনলাইন।


 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor