
আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০১/২০২৬ : 49 তম কলকাতা বই মেলা আগামী 22 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। বই মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাওড়া শহর দিয়েও ছুটছে মেট্রো রেল, তাই এবার হাওড়া থেকে সরাসরি সল্টলেকে বই মেলাতে পৌঁছে যাওয়া যাবে। এছাড়া বইমেলা প্রাঙ্গণ থেকেই টিকিট কাটা যাবে মেট্রোর। বই মেলায় বয়স্কদের জন্য থাকছে হুইল চেয়ার এর ব্যবস্থা, থাকবে মেডিকেল ডেস্ক, গুগল কানেক্টেড থাকবে পুরো মেলা।
আর্জেন্টিনা হল এবছরের থিম। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে এ বছরে বাংলাদেশ থেকে এবারের এই বই মেলায় অংশগ্রহণ করার কোন সবুজ সংকেত পাওয়া যায়নি। কোন রাজনৈতিক সংগঠনকে মেলাতে জায়গা দেওয়া হয় না, কিন্তু তাদের মুখপত্রকে জায়গা দেওয়া হবে।
এবারে একটা নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে স্টল বিতরণের ক্ষেত্রে , দোকানদারদের অর্থাৎ বই বিক্রেতাদের ইন্সুরেন্স করা হয়েছে, দোকানের মাপ অনুযায়ী ও বই এর মূল্য অনুযায়ী।
![]()