আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ১৮/০২/২০২৬ : টি ২০ বিশ্বকাপে লীগের খেলায় স্কটল্যান্ডকে হারিয়ে উচ্ছসিত নেপাল। এই ম্যাচে জিতে আত্মবিশ্বাসের চরম মাত্রায় রয়েছে তারা।
স্কটল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে নেপাল আর এই জয়ের মূল কান্ডারি হলেন দীপেন্দ্র সিং আইরি। মূলত দীপেন্দ্রের অসাধারণ ব্যাটিং পারফর্মেন্সের ওপর নির্ভর করেই স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে নেপাল। উচ্ছসিত গোটা নেপাল দল, উচ্ছসিত অধিনায়ক রোহিত পাউডেল। দীপেন্দ্রর ব্যাটিং পারফর্মেন্স নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। দীপেন্দ্র সিং আইরি এই ম্যাচে ২৪ বলে ৫০ রান তোলেন।
নেপালের অধিনায়ক রোহিত পাউডেল বলেন, “আমাদের দল অসাধারণ খেলেছে। স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে আমরা স্নায়ুকে শান্ত রেখেছিলাম। এটা আমার দ্বিতীয় বিশ্বকাপ, অনেক অভিজ্ঞতা হয়েছে। গত ম্যাচে আমরা ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছি, কিন্তু সেই ম্যাচ থেকে অনেক কিছুই শিখেছি। স্কটল্যান্ডের ম্যাচে আমরা সম্পূর্ণ ইতিবাচক ছিলাম. তার ফল পেয়েছি।”
স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটনও দীপেন্দ্র সিং আইরির ভূয়সী প্রশংসা করেছেন।
Aaj Khabor Desk, Mumbai, Maharashtra, 18/02/2026 : Nepal secured an impressive seven-wicket victory over Scotland in a league match of the ICC Men’s T20 World Cup, boosting their confidence significantly. The standout performer of the match was Dipendra Singh Airee, whose explosive batting guided Nepal to victory. Airee scored a quick 50 runs off just 24 balls, playing a decisive role in the win.
Nepal captain Rohit Paudel praised the team’s composed and positive approach, stating that they remained calm under pressure. He also mentioned that although Nepal lost their previous match against England, they learned valuable lessons from it.
Scotland captain Richie Berrington also applauded Airee’s outstanding performance. The victory has energized the Nepal team as they continue their World Cup campaign.
রাহুলগান্ধীর সদস্যপদ বাতিল করা হোক, ভোটে দাঁড়ানো থেকে তাঁকে আজীবন নিষিদ্ধ করা হোক : নিশিকান্ত দুবে
আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ১৮/০২/২০২৬ : ভারতের নিরাপত্তার ক্ষেত্রে রাহুল গান্ধী একজন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি বলে দাবি করলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।
আজ একটি সংবাদ সংস্থার সাথে কথা বলার সময় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “এই মুহূর্তে রাহুল গান্ধী ভারতের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি। কারন তিনি ভারত বিরোধী শক্তিগুলির সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। তিনি দেশে এবং বিদেশে এমন কিছু ব্যক্তিদের সাথে যোগাযোগ রেখে চলেন, যারা হয় নকশালপন্থী, না হয় চরমপন্থী বা বিচ্ছিন্নতা বাদী। তিনি এমনকি জর্জ সরসের মত লোকেদের সাথেও দেখা করেন, যোগাযোগ রাখেন।”
এর আগে গত ১২ তারিখে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংসদের নিম্নকক্ষে একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন, ওই প্রস্তাবে তিনি বলেছেন, “বিরোধী দলনেতা (রাহুল গান্ধী) জর্জ সরসের মত মানুষের সাথে দেখা করেন এবং যোগাযোগ রাখেন। যে জর্জ সরোস সমগ্র জাতির শত্রু হিসেবে চিহ্নিত। যে সমগ্র জাতির ক্ষতি করতে চায়। তাই একটি প্রস্তাবে আমি উত্থাপন করতে চেয়েছি যে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করা হোক এবং ভোটে দাঁড়ানোর অধিকার থেকে তাঁকে আজীবন সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত।”
রাহুল গান্ধী এর আগে অভিযোগ করেছিলেন যে “কেন্দ্র সরকার জাতীয় স্বার্থের সাথে আপস করছে।”
Aaj Khabor Desk, New Delhi, India, 18/02/2026 : Union Minister Kiren Rijiju has strongly criticized Congress leader Rahul Gandhi, calling him “the most dangerous person” when it comes to national security. Rijiju alleged that Rahul Gandhi’s statements and actions harm India’s interests and weaken the country’s position on sensitive security matters.
The remarks come amid ongoing political tensions, with the ruling party accusing Rahul Gandhi of making comments that could negatively impact India’s image and internal stability. The statement has intensified the political debate over national security and leadership responsibility.
মেষ রাশি : আজ কাজের চাপ থাকলেও সাধ্যমত সেই কাজ গুলোকেই শেষ করতে চাইবেন। কাজ শেষ করার জন্যে আজ আপনি যথেষ্ট সময় পেয়ে যাবেন। তবে কাজগুলি শেষ করুন সতর্কতার সাথে। কাজে ভুল হয়ে থাকলে সেই ভুল থেকেই যাবে। পরিবারের তরফ থেকে সমর্থন থাকবে। প্রেমের ক্ষেত্র বেশ ভালো। বিবাহিত জীবনে আজ বেশ কিছু অভিজ্ঞতা লাভ করতে পারেন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
বৃষ রাশি : আজ আপনার হাসি খুশিতে কাটানোর দিন। পরিবারের সাথে আনন্দে কাটবে সারাদিন। এক্ষনি কোনো ঋণ নিতে হবে না, প্রয়োজনীয় অর্থের সংকুলান হয়ে যাবে। কোন গোষ্ঠী বা দলকে একত্রিত করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাইলে সেই কাজে সাফল্য আসবে। কর্মক্ষেত্রেও সাফল্য আসবে, তবে কিছুটা বিলম্বে। যে কাজে দীর্ঘদিন নিযুক্ত আছে, সেই কাজে সফল হবেন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মিথুন রাশি : আজ সেইসব বন্ধুদের থেকে দূরে থাকুন, যারা আপনার থেকে শুধু অর্থ চায়, ঋণ নেয় অথচ কখনো শোধ করে না। শরীর ভালো যাবে, কিন্তু মনকে ইতিবাচক রাখুন। যে পরিকল্পনা করে আজ কাজে নামবেন, সেই পরিকল্পনা বাড়তি কাজের চাপে ভেস্তে যাবে। অন্যের হয়ে কাজ করতে হবে, নিজের কাজ হবে না। সেইসব বাড়তি কাজ করতে গিয়ে পরিবারকে আর সময় দিতে পারবেন না। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
কর্কট রাশি : কারোর থেকে ঋণ নিয়ে থাকলে প্রবল চাপে মধ্যে থাকলেও আজ তা পরিশোধ করতে হতে পারে। এর জন্যে মানসিক চাপ থাকলেও সাধু সন্তের ছবি, বাণী বা কোনো জ্ঞান থেকে আপনি স্বস্তি পাবেন। কর্মক্ষেত্রে পুরোনো কাজের জন্যে আজ ফের প্রশংসিত হবেন। ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণ করার কথা ভাবতে পারেন। বুদ্ধি দিয়ে সমস্যা সমাধান করতে অআপনি দক্ষ। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
সিংহ রাশি : শরীর ভালো থাকবে এবং আজ প্রায় সারাদিন আপনি সতেজ থাকবেন, আর এই কারণে আজ অনেক বেশি কাজ করতে পারবেন। বড় কোনো বিনিয়োগ না করে ছোট ছোট বিনিয়োগ করুন, তাতে অনেক বেশি লাভ হবে। পূর্ব পুরুষের সম্পত্তি সংক্রান্ত খবরে স্বস্তি পাবেন। আজ বেশ কিছু নতুন প্রস্তাব পেতে পারেন কিন্তু না বুঝে কোনো সিদ্ধান্ত নেবেন না। ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য পাবেন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কন্যা রাশি : বন্ধুভাগ্য ভালো থাকবে, তাদের দ্বারা উপকৃত হতে পারেন। আজ এমন কিছু ঘটনা ঘটতে পারে, যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন। আজ পরিবারকে নিয়ে আমোদ প্রমোদে সময় চলে যেতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। উত্তেজনা থেকে দূরে থাকুন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক খতিয়ে দেখে নিন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
তুলা রাশি : সন্তানদের মাধ্যমে অর্থ উপার্জনের পথ খুলে যেতে পারে। নতুন কোনো সুযোগ আসতে পারে। পরিবারের কোনো খবরে আপনি অবাক হতে পারেন। কোথাও বেড়াতে গিয়ে থাকলে আনন্দে কাটাবেন। কর্মক্ষেত্রে আপনার সততা ও কর্ম দক্ষতা বেশ প্রশংসা পাবে। যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। বেশ কিছু আমন্ত্রণ পাবেন, বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
বৃশ্চিক রাশি : অনেক দিন ধরে ঝুলে থাকা পাওনা গন্ডা টাকা শেষ পর্যন্ত পেয়ে যাবেন। তা থেকে দিনের শেষে স্বস্তি পাবেন। কর্মক্ষেত্রে পরিবেশ সম্পূর্ণ অনুকূলে থাকবে। সময়সীমার মধ্যেই কাজগুলো শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে প্রশংসাও পাবেন। বন্ধুরা আজ আপনার সহায়ক হবে। আজ কোনো সমৃদ্ধ ব্যক্তির সান্নিধ্যে আসতে পেরে মন ভালো থাকবে। বিবাহিত জীবন সুখকর। শুভ সংখ্যা ৫,শুভ রং সবুজ।
ধনু রাশি : শরীর ও মন দুই ভালো না রাখলে কাজে মন বসে না, তাই এই দুটো বিষয়কেই ভালো রাখার চেষ্টা করুন। অতীতে বিনিয়োগ করা ক্ষেত্র থেকে আজ লাভজনক ফল পাবেন। আজ ঘরে কোনো কিছু পরিবর্তন করতে হলে পরিবারের সব সদস্যদের সাথে কথা বলুন। আপনার কঠোর পরিশ্রমের ফসল আজ আপনি ঘরে তুলতে পারবেন। পরিবারকে আরও সময় দিন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মকর রাশি : কোনো ধর্মীয় স্থানে অনেকটা সময় কাটতে পারে। গুরু সান্নিধ্যে যে উপলব্ধি আপনি পাবেন, তা আপনাকে অত্যন্ত সুখী করবে। পরিবারের শিশুদের সাথে সময় কাটাতে হতে পারে, ছোটদের জন্যে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে, বিশেষ করে তাদের শিক্ষার জন্যে। নিজের আবেগকে প্রকাশ্যে এনে ফেলবেন না। কোনো আত্মীয় আজ আপনাকে অবাক করে দিতে পারে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কুম্ভ রাশি : অনেকদিন ধরে অসুস্থতা চলতে থাকলে আজ আরোগ্যের দিন। মনে বল পাবেন। আর্থিক উন্নতির যোগ প্রবল। কোনো সামাজিক অনুষ্ঠানে বা নিমন্ত্রনে গিয়ে প্রভাবশালী ব্যক্তির নজরে পড়তে পারেন, যা কিনা আপনাকে উন্নতির পথ দেখাবে। বাস্তব পরিস্থিতি সামলাতে গিয়ে আজ আপনি আপনজন বা পরিবারকে ভুলে যেতে পারেন। বিতর্কে জড়াবেন না। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মীন রাশি : আজ আপনি বুঝতে পারবেন যে আগামী দিনে আপনার ভালো সময় আসছে। স্থির মন নিয়ে আগামী দিনের পরিকল্পনা করুন, তবে বাস্তব ক্ষেত্র দিয়েই পরিকল্পনা করুন। নিজেকে ইতিবাচক রাখুন। আজ আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না। পরিবারের কারণেই আজ আপনার অধিক পরিশ্রম হতে পারে। প্রেম ভাগ্য উত্তম। সঙ্গীকে সময় দিতে পারবেন না। শুভ সখ্য ৬, শুভ রং গোলাপি।
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১৭/০২/২০২৬ : ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও প্রযুক্তিগত সহযোগিতা গত কয়েক মাসে গতিশীলভাবে এগিয়ে চলেছে, দ্বিপক্ষের বাণিজ্য ও প্রযুক্তি সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা ও অংশীদারিত্ব বাড়ানো হচ্ছে।
গত সপ্তাহে দুই দেশের সংবাদ মাধ্যম ও সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো ঘোষণা করেছে, যার মাধ্যমে উচ্চ-শেষ প্রযুক্তি পণ্য, বিশেষ করে GPU এবং এআই-সম্পর্কিত ডেটা সেন্টার উপাদানগুলির বাণিজ্য বাড়ানো হবে।
এই উদ্যোগের অংশ হিসেবে দু’দেশে প্রযুক্তি ও AI-উন্নয়নের জন্য আরও ব্যাপক বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ-চেইন সম্পর্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই পক্ষ ডিজিটাল বাণিজ্যের প্রতিবন্ধকতা হ্রাস ও ভবিষ্যতে আরও বৃহত্তর যৌথ বাণিজ্য চুক্তির পথে কাজ করবে বলে জানানো হয়েছে।
একই সময়ে ভারত দ্বিপাক্ষিক AI সংলাপ ও সমঝোতা বাড়াতে “India AI Impact Summit 2026”-এ মার্কিন শিল্প সমিতি USISPF-কে সহযোগী হিসেবে স্বাগত জানিয়েছে, যেখানে ১০০-এরও বেশি মার্কিন প্রযুক্তি কোম্পানির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এই শীর্ষ সম্মেলনে AI পরিবেশ, দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার ও জনসাধারণের উপকারে AI’s ভূমিকা নিয়ে আলোচনা হবে।
ভারতের মন্ত্রীরা বলেছেন যে, এআই এবং আইপি (মেধাস্বত্ব)-সম্পর্কিত আন্তর্জাতিক নীতিমালা ও সহযোগিতার ওপর বাংলাদেশ এবং অন্যান্য বড় অর্থনীতিগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হবে, আত্মবিশ্বাসী ও নিরাপদ ডিজিটাল অর্থনীতি গঠনের লক্ষ্যে।
এছাড়া, ভারত আজ একটি আন্তর্জাতিক AI শীর্ষ সম্মেলনের আয়োজক হিসাবে আত্মপ্রকাশ করেছে, যেখানে বিশ্বের শীর্ষ প্রযুক্তি নেতৃবৃন্দ, রাষ্ট্রপ্রধান ও শিল্প প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন এবং AI-এর নৈতিকতা ও বৈশ্বিক মান নিয়েই ব্যাপক আলোচনা হচ্ছে।
विश্লেষকরা বলেন যে এই ধরণের সহযোগিতা ভারতের ডিজিটাল ও প্রযুক্তি অঙ্গনের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে, বিশেষ করে প্রযুক্তি বিনিয়োগ, AI-ভিত্তিক সেবা, এবং আন্তর্জাতিক গবেষণা ক্ষেত্রগুলোতে।
এআই কি প্রচুর মানুষের চাকরি খেয়ে নেবে ? এই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, “এআই কারোর চাকরি খাবে না. ১০/১৫তা এআই তুলে শিখে নিন, তাতে করি আপনারই কর্ম দক্ষতা বাড়বে। তাতে আপনারই উন্নতি হবে, চাকরি যাবে না, পদোন্নতি হতে পারে। “
পাকিস্তানের সাথে ক্রিকেটে জেতার অভ্যাস তৈরি করে ফেলেছে টিম ইন্ডিয়া
আজ খবর (বাংলা), [খেলা] কলম্বো, শ্রীলঙ্কা, ১৫/০২/২০২৬ : টি ২০ বিশ্বকাপে গ্রূপের খেলায় পাকিস্তানকে হেলায় হারালো ভারত। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া।
টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল পাকিস্তান। ব্যাট করতে নেমে ভারত প্রথমেই হারায় অভিষেক শর্মার উইকেট। চতুর্থ বল খেলতে গিয়ে তিনি শূন্য রানে আউট হয়ে যান। আজ পাকিস্তান ৬ জন স্পিনারকে দিয়ে বল করিয়ে গেছে। যে পাকিস্তানকে ক্রিকেট দুনিয়া চিনতো পেস ও ফাস্ট বোলিংয়ের জন্যে, সেই পাকিস্তান প্রথম থেকে শেষ পর্যন্ত স্পিন আক্রমনকেই মূল হাতিয়ার করে তুলেছিল। ভারত ৭ উইকেট হারিয়ে মোট ১৭৫ রান তুলেছিল।
এরপর ১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে পাক ব্যাটসম্যানরা রীতিমত আত্মসমর্পন করেন ভারতীয় বপ্লয়ারদের সামনে। একমাত্র পাক উইকেট রক্ষক ওসমান খান (৪৪/৩৪) যেটুকু ব্যাট করেছে, তাতেই কিছুটা রান উঠেছে পাকিস্তানের। শেষ পর্যন্ত ২ ওভার বাকি থাকতেই মাত্র ১১৪ রানে ১০ উইকেট হারিয়ে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আজ সবচেয়ে সফল ছিলেন উইকেট রক্ষক ঈশান কিষান, তিনি ৪০ বলে ৭৭ রান করেছেন। এছাড়া সূর্যকুমার যাদন ২৯ বলে ৩২ রান, তিলক ভার্মা ২৪ বলে ২৫ রান, শিবম দুবে ১৭ বলে ২৭ এবং রিঙ্কু সিং ৪ বলে ১১ রান করেছেন। ব্যাটিং এ ফের ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা। ব্যাট হাতে ব্যর্থ বলা যায় হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলকেও। ভারতীয় বোলারদের মধ্যে আজ হার্দিক পান্ডিয়া, বুমরাহ, বরুন চক্রবর্তী ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট পেয়েছেন। এছাড়া কুলদীপ যাদব ও তিলক ভার্মা ১টি করে উইকেট পেয়েছেন। পাক ইনিংসের শেষ দিকে রিঙ্কু সিং এক ওভার হাত ঘুরিয়ে মোট ৯ রান দিয়েছেন।
পাকিস্তানকে আজ হেলায় হারিয়ে ভারত শেষ আটে নিজেদের জায়গা পাকা করে নিলো। গ্রূপের খেলায় ভারতের সামনে নেদারল্যান্ডের খেলা বাকি আছে। পাকিস্তানের খেলা দেখে আজ মনেই হচ্ছিল না খেলার মধ্যে কোনো ঝাঁঝ আছে. টসে জিতে পাকিস্তানে ফিল্ডিং বেছে নেওয়া , তাও আবার ভারতের বিরুদ্ধে, এই সিদ্ধান্তটা যথেষ্ট সমালোচিত হচ্ছে। তার ওপর এতো দুর্বল মানের ব্যাটিং। বোলিংও খুব একটা আআহমরি নয়. পাকিস্তানের এই ধরনের পারফর্মেন্স দেখতে অভ্যস্ত নয় ক্রিকেট বিশ্ব। ভারতের সামনে পড়ে পাকিস্তান যেন ক্রিকেট খেলাই ভুলে গিয়েছিল। ভারতের সঙ্গে খেলতে না নামার কারন কি তাহলে এই ভয়টাই ছিল ? ভারতকে ভয় পেয়েছে পাকিস্তান ? না হলে এতো বিরাট ব্যবধানে হারতে হত না পাকিস্তানকে।
ভারতের বলে পাকিস্তানের প্রথম ওভার ছিল মেডেন উইকেট, শেষ দুই ওভার খেলতেই পারে নি তারা। অর্থাৎ ১৭ ওভার খেলতে পেরেছে পাকিস্তান। সেক্ষেত্রে টিম ইন্ডিয়া পাকিস্তানকে পুরো ম্যাচ খেলতেই দেয় নিই আর সেই কারণেই ভারতের সামনে পাক শিবির হাঁটু গেড়ে বসে পড়েছে। এদিন পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায় নি ভারতীয় টিম।
ছাত্র বিদ্রোহের ১৮ মাস পর গত ১২ তারিখে সাধারণ নির্বাচন হয়েছে বাংলাদেশে। ১৩ তারিখে নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে, যেখানে বিএনপি জয়লাভ করেছে। এবার সেই বিএনপির দলীয় কার্যালয়েই আগুন লাগিয়ে দেওয়া হল। এই ঘটনাটি ঘটেছে নারায়ণ গঞ্জে। আজ ভোর রাতে নারায়ণ গঞ্জের রূপগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের পুলিশ জানিয়েছে রূপগঞ্জের শিমুলিয়া বাজার এলাকায় মধ্যরাত্রি ৩:৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে।
মধ্যরাত্রে কিছু দুষ্কৃতী ঐ পার্টি অফিসের একটি জানার কাঁচ ভেঙে ভিতরে পেট্রল বা ঐ জাতীয় কিছু ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে তারা। দুই জন সন্দেহভাজনকে চিহ্নিত করাও হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল মধ্যরাত্রি পর্যন্ত বিএনপি নেতারা ঐ দলীয় কার্যালয়ে ছিলেন। তাঁরা চলে যাওয়ার পর এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। আগুন লাগার ফলে দলীয় কার্যালয়ের ভিতরে থাকা আসবাব পত্র ও কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে এগিয়ে এসেছিলেন।
এদিকে আগামী ১৭ (মঙ্গলবার) তারিখে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন বিএনপির সর্বোচ্য নেতা তারিক রহমান। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর কথা ভাবা হয়েছিল। তবে জানা গিয়েছে, যে ভারতকে সেদিন প্রতিনিধিত্ব করবেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।
Aaj Khabor Desk, Narayanganj, Bangladesh, 15/06/2026 : Violence has continued in Bangladesh even after the general election. Early this morning, the Bangladesh Nationalist Party (BNP) office in Rupganj, Narayanganj, was set on fire. According to police, the incident occurred around 3:45 a.m. in the Shimulia Bazar area. Miscreants allegedly broke a window of the party office and poured petrol or a similar substance inside before setting it ablaze.
The fire destroyed furniture and important documents inside the office. Local residents initially helped to extinguish the flames. Police have launched an investigation and have identified two suspects. BNP leaders had reportedly been at the office until midnight, and the attack is believed to have taken place after they left.
The general election was held on the 12th, 18 months after a student uprising, and results announced on the 13th declared the Bangladesh Nationalist Party (BNP) as the winner.
Meanwhile, BNP chief Tarique Rahman is scheduled to be sworn in as the new Prime Minister of Bangladesh on the 17th (Tuesday). Although there had been consideration of inviting Narendra Modi to attend the ceremony, it is reported that Om Birla, Speaker of India’s Lok Sabha, will represent India at the event.
মুম্বাইয়ের মুলুন্ড এলাকা থেকে গুরুত্বপূর্ণ খবর এসেছে। নির্মাণাধীন মেট্রো পিলারের একাংশ ভেঙে পড়ে চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মারা গিয়েছেন একজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। পিলারটি হঠাৎ ভেঙে পড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে।
মুম্বইয়ের মুলুন্ডে একটি পিলারের একাংশ চলন্ত অটোরিকশার উপর পড়ে যায়। এতে কমপক্ষে চারজন আহত হন। আহতদের মধ্যে একজন মারা যান হাসপাতালে নিয়ে যাওয়ার পর। একটি গাড়িও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। ঘটনাটি ঘটে দুপুর ১২:২০ নাগাদ জনসন অ্যান্ড জনসন কারখানার সামনে এলবিএস রোডে নির্মাণাধীন সিমেন্টের কাঠামোর একটি অংশ ভেঙে সরাসরি চলন্ত অটোরিকশার উপর পড়ে।
পুর কর্মকর্তারা কী বলেছেন?
পুর কর্মকর্তারা জানিয়েছেন যে রিকশায় থাকা তিন থেকে চারজন আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাদের আঘাতের ধরণ এবং তীব্রতা সম্পর্কে তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, “পিলারের একটি সিমেন্টের স্ল্যাব ভেঙে নীচের একটি অটোরিকশার উপর পড়ে, যার ফলে তিন চাকার গাড়িটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। দমকল ও পুলিশ কর্মীদের পাশাপাশি মেট্রো রেল রুট (লাইন ৪) নির্মাণকারী সংস্থার কর্মীরাও ঘটনার পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে রয়েছেন।”
মুম্বাই ফায়ার ব্রিগেড (এমএফবি) থেকে সতর্কতা পাওয়ার পর, একাধিক সংস্থা ঘটনাস্থলে ছুটে যায়। দমকল, স্থানীয় পুলিশ, মেট্রো কর্মকর্তা, ওয়ার্ড কর্মী এবং ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য মোতায়েন করা হয়। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা দেওয়া হয় এবং আরও চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইসলামাবাদ, পাকিস্তান, ১৪/০২/২০২৬ : গতকাল গভীর রাতে পাকিস্তানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। একে মাঝারি মাপের ভূকম্পন বলা হয়েছে।
গতকাল রাত্রি ১১:৫৩ মিনিটে পাকিস্তানের বিস্তর এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২ বলে জানা গিয়েছে। ভূমিকম্পের উৎস্য ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল, তবে আফটার শকের কোনো খবর নেই। রাতের ভূকম্পনের ফলে কোনো ক্ষয় ক্ষতির খবর এখনও পর্যন্ত আসে নি।
বিগত কয়েক দিন ধরেই এশিয়া মহাদেশের এই অঞ্চলটিতে ভূমিকম্প হয়েই চলেছে। বিশেষ করে মায়ানমার ও বঙ্গোপসাগর অঞ্চল বার বার কেঁপে উঠছে। কিছুদিন আগে উত্তরপূর্ব ভারত ও উত্তর বঙ্গ ভূকম্পনে কেঁপে উঠেছিল। মৃদু কম্পন হয়েছিল কলকাতাতেও। জানুয়ারি মাসের ১৯ তারিখে পাকিস্তানে বড়সড় ভূকম্পন হয়েছিল, সেদিন প্রতিবেশী দেশে কয়েকশো বাড়িঘর ভেঙে পড়েছিল। তবে আজকের ভূকম্পনের ফলে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও আসে নি।
দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় প্রত্যাবর্তন, সরকার গঠনে নেতৃত্ব দেবেন তারিক রহমন
আজ খবর (বাংলা),[আন্তর্জাতিক] ঢাকা, বাংলাদেশ, ১৩/০২/২০২৬ : বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এই দলটি ২৯৯ আসনের জাতীয় সংসদে -এ দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। দীর্ঘ প্রায় দুই দশক পর এই বিজয়ের মাধ্যমে দলটি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২০০টিরও বেশি আসনে জয় পেয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, এবং বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
এদিকে, জামাত-ই -ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অন্যদিকে, সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি, কারণ দলটির একাধিক শীর্ষ নেতা, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন, আইনি জটিলতার কারণে প্রার্থী হতে অযোগ্য ঘোষণা হয়েছিলেন। তিনি নির্বাসনে রয়েছেন, তাঁর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইবুনাল আদালতে। ফলে এবারের নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছে তারিক রহমান, তাঁকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী. ভারতের বার্তায় বলা হয়েছে যে ভারত একটি গণতান্ত্রিক দেশ. ঊন্নয়নের ক্ষেত্রে ভারত বাংলাদেশের পাশে থাকবে। পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। এই জয় পেয়ে বিএনপি কোনো বড় বিজয় উৎসব করবে না বলে জানিয়েছে। বরং প্রত্যেক মসজিদে তারা আল্লাকে কৃতজ্ঞতা জানাবে।
In a landmark political shift in Bangladesh’s 2026 general election, the Bangladesh Nationalist Party (BNP) achieved a sweeping victory, securing a commanding two-thirds majority in the Jatiya Sangsad (national parliament). The win marks the return of the BNP to power for the first time in two decades and is seen as a defining moment in the nation’s democratic process.
Led by Tarique Rahman, the party clinched over 200 seats in the 299-seat parliament, far surpassing the simple majority threshold. The election, held after significant political upheaval and the ouster of long-time leader Sheikh Hasina in 2024, witnessed strong voter turnout and optimism among supporters for political stability and economic reforms.
The Jamaat-e-Islami emerged as the main opposition party, while the ruling Awami League was absent from the ballot due to its leaders being barred from contesting. International leaders, including from India, extended congratulations to the BNP leadership on its decisive win.
মেষ রাশি : সামান্য কারনে প্রাপ্তি অধরা থেকে যেতে পারে। নিজে ব্যবহারে লাগাম দিন। সুযোগ হাতছাড়া হলে তা ব্যথিত করবে আপনার গোটা পরিবারকেই। আজ কোনোভাবেই উত্তেজিত হওয়া চলবে না। আজ অনেকেই আপনাকে নানারকম আশ্বাস দিয়ে ভরিয়ে রাখবে কিন্তু কোনোটাই বিশ্বসযোগ্য হবে না। নিজের উদ্যোগ নেওয়ার ক্ষমতাকেই প্রাধান্য দিন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃষ রাশি : আজ সারাদিন কাজের চাপ থাকলেও তাকে উপভোগ করবেন। আজ সারাদিন ধরেই আর্থিক উপার্জন চলতে থাকবে। দিনের শেষে যে অর্থ হাতে থাকবে, তা আপনাকে খুশিই করবে। আপনার নতুন উদ্যোগ বা প্রকল্পকে আপনার বাবা মা সমর্থন জানাবে। কোনো কঠিন কাজ আজ আপন শেষ করতে পারেবন এবং সেই কাজ করার জন্যে প্রশংসিত হবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি : দিনের শুরুতে যে মানসিক চাপ নিয়ে চলছিলেন, দিন গড়ালে হঠাৎ আসা এক সুসংবাদ আপনার দিনটাকেই বদলে দেবে। কোনো না কোনো ভাবে অর্থ এসে যাবে, যা আপনাকে আর্থিক ও মানসিক দিক থেকে রেহাই দেবে। পেশাদারদের ভালো দিন, আর্থিক উন্নতির যোগ রয়েছে। চোখের ব্যাথা থেকে সাবধান, পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কর্কট রাশি : আর্থিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী থাকলেও খরচের স্থানটিও প্রবল, সেক্ষেত্রে বুঝে খরচ করুন। আজ কোনো বিষয়ে উত্তেজিত হয়ে পড়বেন, কিন্তু সাধু সঙ্গ আপনাকে শান্ত করবে। তাঁদের আশীর্বাদ পাবেন। কোনো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে হতে পারে, সেই আলোচনাতেও নিজেকে শান্ত রাখুন। সকলের মতামত আপনার ভালো নাও লাগতে পারে। অন্যের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিন।শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
সিংহ রাশি : প্রভাবশালী ব্যক্তিদের প্রশ্রয় আপনার সাহস বাড়িয়ে তুলবে। তবে আজ ভূসম্পত্তি বা বাড়ি ঘরের জন্যে কোনোরকম বিনিয়োগে যাবেন না। আজ আপনার সঙ্গী আপনার সহায়ক হয়ে থাকবে কিন্তু আপনি আপনার সমস্যার কথা তাকে বোঝাতে পারবেন না। হঠাৎ করে অপ্রত্যাশিত মুনাফা আপনাকে আজ যথেষ্ট উপার্জন এনে দেবে, যা আপনার শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কন্যা রাশি : পরিবারের সাথে কোথাও বেড়াতে গেলে ভালো লাগবে। সামাজিক অনুষ্ঠানেও যেতে পারেন। কিন্তু আজ কাউকে ঋণ দেবেন না, সেই অর্থ আর ফিরে পাবেন না। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের আজ ভালো দিন কাটবে। প্রেম ভাগ্য বেশ আলো. জীবন সঙ্গীকে আরও বেশি করে সময় দিন। ভালোবাসার মানুষ পুরস্কার বা উপহার দিতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
তুলা রাশি : শরীর স্বাস্থ্য ভালো যাবে, মনও ভালো থাকবে। বন্ধুবান্ধবের সাথে খুব ভালো সময় কাটবে। বিনিয়োগ করার প্রস্তাব নিয়ে কেউ আসতে পারে, কিন্তু বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা এবং সত্যতা ভালোকরে যাচাই করে নেবেন। বাড়ির অসম্পূর্ণ কাজ শেষ করুন। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করবেন না. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি : বাইরের কোনো অচেনা ব্যক্তির আচরণ আপনাকে বেশ প্রভাবিত করে তুলবে। ছোটোখাটো বিনিয়োগ লাভদায়ক হয়ে উঠবে। ব্যবসার ক্ষেত্রে প্রাপ্ত নতুন ধারনাগুলি খুব কাজে আসবে। পরিবারের সাথে সময় কাটাতে ইচ্ছা করবে। সন্তানকে নিয়ে খেলাধুলায় মেতে থাকবেন। আজ কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
ধনু রাশি : আজ সারাদিন পরিবেশ আপনার সপক্ষে থাকবে। সঙ্গীও ভালোবাসায় ভরিয়ে দেবে। অতিরিক্ত আশা ত্যাগ করুন। বাস্তবের সাথেই চলুন। কাউকে খুশি করতে বেশি খরচ করবেন না। সৃজনশীল কাজ যাঁরা করেন তাঁরা আজ নানারকম বাধার সম্মুখীন হবেন। সমস্যাগুলিকে দ্রুত সমাধান করার ব্যবস্থা নিন। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মকর রাশি : মানসিক দিক থেকে নিজেকে শান্ত রাখুন। আজ কর্মক্ষেত্রে মূল্যবান কিছু চুরি যেতে পারে, সেটা কোনো বস্তু বা সেটা আপনার সযত্নে রক্ষিত কিছু ধারণা বা ফর্মুলাও হতে পারে। তাই সাবধান। আজ পরিবারের সাথে সবরকম সংঘাত এড়িয়ে চলুন। পরিবেশ আজ আপনাকে দিয়ে ভুল কাজ করিয়ে নেবে। সহকর্মীদের সাথেও বিবাদ এড়িয়ে চলতে হবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কুম্ভ রাশি : আজ পরিবারকে নিয়ে খুব ভালো একটা দিন কাটবে। বাড়িতে শান্তির বাতাবরণ থাকবে। সন্তানরাও ভালো থাকবে। কারোর আগমন বার্তা সামগ্রিক খুশি বয়ে নিয়ে আসবে। অতিরিক্ত উপার্জনের পরিকল্পনা করতে পারেন। কোনো বন্ধুর সাথে দূরত্ব তৈরী হয়ে পারে। সন্ধ্যের পর কাছের মানুষের সাথে বিতর্ক হলেও বাকবিতন্ডা হবে না, রাত্রে মিটমাট হয়ে যাবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ।
মীন রাশি : বাড়ির লোকদের বা নিকট বন্ধুদের থেকে যে চাপ আজ আপনি পাবেন, তা আপনাকে আজ সুষ্ঠুভাবে কোনো কাজ করতে দেবে না। সন্তানের সাথে কোয়ালিটি সময় ব্যয় করুন, তাদেরকে সঠিক শিক্ষা দিন। কারোর ব্যাপারে কিছু ধারণা পোষণ করার আগে সত্য যাচাই করে নিন। উর্দ্ধতন ব্যক্তিকে বাড়িতে আমন্ত্রণ করবেন না। আপনার সুনাম নষ্ট করতে পারে এমন ব্যক্তি থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।