আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৮/২০২৬ : বিদেশে গিয়ে চক্ষু চিকিৎসার আবেদন করে হাইকোর্টে ব্যাপক ধাক্কা খেলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বিচারপতি তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন না।
চোখের চিকিৎসা করাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রীম কোর্টেও আবেদন করেছিলেন, কিন্তু দেশের শীর্ষ আদালত তাঁকে হাইকোর্টেই যেতে বলেছিল। আজ সেই আবেদনের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। চোখের চিকিৎসা করানোর জন্যে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিদেশে যাওয়ার অনুমতি চাওয়া হয়।
অভিষেকের আইনজীবীর আবেদন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য নাকচ করে বলেন, “আদালতে বিচারপতি বা আইনজীবীদের কেউই চক্ষু বিশেষজ্ঞ নন, তাই এই ব্যাপারে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞদের কাছে যান। তাঁরা সমস্ত কাগজপত্র দেখে বলুন অভিষেকের চক্ষু চিকিৎসা আমাদের দেশেই করা সম্ভব নাকি তাঁকে বিদেশে যেতে হবে ?”
অভিষেকের আইনজীবির তরফ থেকে আদালতকে বলা হয়, ‘অভিষেক বিদেশে গিয়েই চিকিৎসা করাতে চান। যে কোনো রোগী কোন ডাক্তার দেখবেন সেটা তিনিই ঠিক করেন।’ তখন বিচারক বলেন, “অভিষেকের বিরুদ্ধে অনেকগুলি ক্রিমিনাল কেস আছে। এই অবস্থায় আদালত তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে পারে না।”
আগামী পরশু দিন এই ব্যাপারে ফের আদালতে শুনানি করা হবে। আজ অভিষেকের তরফ থেকে আলোতে যে পুরোনো প্রেসক্রিপশন পেশ করা হয়, সেই প্রেসক্রিপশনে ডাক্তারের স্বাক্ষরের পাশে কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না. এই ব্যাপারেও বিচারপতি তাঁর উষ্মা প্রকাশ করেছেন।