ভারত শক্তিশালী পারফরম্যান্সে ৯৩ রানে নামিবিয়াকে হারিয়ে গ্রুপ পর্বে জয়ের ধারা বজায় রাখল। আগামী ১৫ তারিখে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের সাথে
আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী, ভারত, ১২/০২/২০২৬ : ভারত ও নামিবিয়া মধ্যে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ অ্যার ম্যাচ বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলানো হলো। নামিবিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতের ব্যাটিং লাইনআপ দ্রুতই বড় রান সংগ্রহ করে। ঊর্জাময় ব্যাটিংতে ওপেনার ঈশান কিষাণ মাত্র ২৪ বলেই ৬১ রান করেন, যা পুরো দলের ইনিংসকে শক্ত ভিত্তি দেয়।
ভারত প্রথমে নির্ধারিত ২০ ওভার শেষে ২০৯/৯ সংগ্রহ করে, যা নামিবিয়া দলের জন্য একটি চ্যালেঞ্জিং লক্ষ্য হয়ে দাঁড়ায়। পরে নামিবিয়া ব্যাটিং লাইনআপ ভারতের বোলিং আক্রমণ সামলাতে পারল না এবং ১৮.২ ওভারেই মাত্র ১১৬ রান করেAll-Out হয়। ভারতের জয় হলো বিশাল—৯৩ রানের ব্যবধানে, যা এই টুর্নামেন্টে বড় জয়গুলোর মধ্যে একটি।
এই জয় ভারতকে গ্রুপ পর্বে শক্ত অবস্থানে রাখল এবং পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে দল যেন আত্মবিশ্বাসী খেলায় নামবে তা স্পষ্ট। নামিবিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতীয় দলের সম্ভাব্য শক্তি ও গভীরতার প্রমাণ দিল, বিশেষত ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে সামঞ্জস্য রেখে।
আজ খবর (বাংলা), [রাজনীতি], বাগডোগরা, দার্জিলিং, ১২/০২/২০২৬ : উত্তরবঙ্গে এলেন কলকাতার তৃণমূল এঁটে ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। উত্তরবঙ্গের মাটিতে পা দিয়েই বিজেপিকে নিশানা করে সমালোচনার গোলা দাগলেন তিনি
“বাঙালিকে যারা খুন করছে তারা ডবল ইঞ্জিন সরকার এর জবাব বাঙালি দেবে,” বাগডোগরা বিমানবন্দরে বললেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম
বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে এলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম। এদিষ দুপুরে তিনি কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান। বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছতেই তাঁকে স্বাগত জানান দলের নেতাকর্মী সমর্থক থেকে শুরু বিশিষ্টরা। বাগডোগরা বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিম মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী বাঙালি শ্রমিকের মৃত্যু প্রসঙ্গে বলেন, “বাঙালিকে যারা খুন করছে তারা ডবল ইঞ্জিন সরকার। বাঙালি এর জবাব দেবে বাঙালির জীবন এত সস্তা নয়।”
এরপর মন্ত্রী ফিরহাদ হাকিম সড়ক পথ ধরে সোজা চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে। জানা গিয়েছে এদিন বিকেলে সার্কিট হাউসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেখানেই উপস্থিত থাকবেন তিনি । এর পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমেও যাবেন তিনি।
আজ খবর (বাংলা), [রাজ্য], মহিষাদল, পূর্ব মেদিনীপুর, ১২/০২/২০২৬ : পানাপুকুরে উল্টে গেল স্কুলের পুলকার,স্থানীয়দের তৎপরতায় রক্ষা পেলো ১৪ টি কচি প্রাণ।
সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেল ১৪টি কচি প্রাণ। বৃহস্পতিবার বেলা সাড়ে ন’টা নাগাদ মহিষাদলের চাঁপি গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুল গাড়ি পানা ভর্তি পুকুরে উল্টে যায়। স্থানীয়দের মতে এদিন সকালে মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের একটি পুলকার ঝাউপাথরা এলাকা থেকে কচিকাঁচাদের নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। চাঁপি গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তার পাশের একটি গভীর পানা ভর্তি পুকুরে সটান উল্টে যায় গাড়িটি। মুহূর্তে জলমগ্ন হয়ে পড়ে গোটা গাড়ি।
দুর্ঘটনা ঘটা মাত্রই চিৎকার শুরু করেন পথচারীরা। মুহূর্তের মধ্যে ছুটে আসেন চাঁপি গ্রামের বাসিন্দারা। তাঁরাই প্রাণপণ চেষ্টায় কার্যত ডুবন্ত গাড়িটিকে টেনে তোলার চেষ্টা করেন এবং জানলার কাচ ভেঙে একে একে ১৪ জন পড়ুয়াকে উদ্ধার করেন।
গ্রামবাসীদের দাবি, সময়মতো ব্যবস্থা না নিলে বড়সড় প্রাণহানি ঘটতে পারত। ছোট ছোট শিশুদের নিয়ে সাত সকালে পুলকারের কিসের এই তাড়াহুড়ো ? যদি ঐ শিশুদের কিছু হয়ে যেত ? পুলকার নিয়ে রাজ্যে ইতিমধ্যেই বিস্তর অভিযোগে এসেছে !
বর্তমানে সমস্ত শিশু সুস্থ ও নিরাপদ রয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনায় পুলকার চালককে আটক করা হয়েছে।
সুখেন মাহাতোর হত্যাকাণ্ডকে ‘হেট ক্রাইম’ বলে অভিহিত করে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর
আজ খবর (বাংলা), [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০২/২০২৬ : পুনেতে মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে একজন বাঙালি পরিযায়ী শ্রমিকের নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে, যার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। নিহত শ্রমিকের নাম সুখেন মাহাতো, বয়স মাত্র ২৪ বছর এবং তিনি পুরুলিয়ার বান্দোয়ান এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে তাঁর দেহ সোমবার পুনের শিকরপুর এলাকায় উদ্ধার করা হয়েছে, এবং মমতা এই হত্যাকাণ্ডকে তিনি ‘হেট ক্রাইম’ হিসেবে অভিহিত করেছেন, কারণ তাঁর ভাষা ও পরিচয়কে লক্ষ্য করে বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
মুখ্যমন্ত্রী যেন অনিশ্চয়তার পরিস্থিতির শিকার হতাহত পরিবার ও প্রশাসনিক অবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “আমি এই বর্বর হত্যাকাণ্ডে বাকরুদ্ধ, ক্ষুব্ধ এবং মর্মাহত। এক যুবককে তার ভাষা, পরিচয়, শিকড়ের জন্য শিকার করা হয়েছে।” তিনি দ্রুত গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি মমতা পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন বাংলা তাদের পাশে আছে এবং ন্যায়ের পথে সকল প্রচেষ্টা চালানো হবে।
এই ঘটনাটি বাংলাদেশের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সামগ্রিক সামাজিক পরিবেশকে নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তিনি পাশাপাশি মূল্যবোধ ও মানবিক মর্যাদা রক্ষায় প্রশাসনিক ও আইনি ব্যবস্থার শক্তিশালী কার্যকারিতা নিশ্চিত করতে বলেন। এই ন্যায়ের দাবির প্রেক্ষিতে রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত ও তৎপরতা বাড়িয়ে তদন্ত করার মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে।
Aaj Khabor Desk, Kolkata, WEst Bengal, 12/02/2026 : West Bengal Chief Minister Mamata Banerjee has condemned the murder of a 24-year-old Bengali migrant worker, Sukhen Mahato, in Pune, calling it a hate crime driven by xenophobia. She demanded the immediate arrest and strict punishment of those responsible and offered solidarity with the victim’s family while urging robust protection for migrant workers.
বাংলার প্রতিবেশী দেশে ত্রয়োদশ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ভোট নেওয়া কতটা কঠিন হতে পারে — মন্তব্য দিলীপ ঘোষের
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০২/২০২৬ : ভারতের প্রভাবশালী রাজনৈতিক দল বিজেপির নেতা দিলীপ ঘোষ বলেছেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা একটি “খুব বড় চ্যালেঞ্জ”। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তিনি একটি মাধ্যমে কথা বলেন এবং বলেন, “বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন করানো কঠিন কাজ, তবে আমরা আশা করি নির্বাচন হবে, একটি সরকার গঠিত হবে এবং দেশের স্থিতিশীলতা ফিরে আসবে।” তাঁর মতে, বাংলাদেশবাসী শান্তি ও উন্নয়নার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং ভারতও এক প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই পরিবর্তনের জন্য শুভেচ্ছা রাখে।
তিনি আন্তর্জাতিক ভোট প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থার কঠিনতা উল্লেখ করে বলেন যে, প্রতিবেশী দেশের রাজনৈতিক সংকট এবং বিভিন্ন রাজনৈতিক শিবিরের মধ্যে উত্তেজনা নির্বাচন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে। একই সময়ে, বাংলাদেশে জামায়াত-ই-ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP)–সহ বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব ভোট দিয়েছেন, যা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।
একই দিন বাংলাদেশের বিভিন্ন অংশে ভোটগ্রহণ সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত হচ্ছে এবং ২৯৯টি আসনে ভোট দাঁড়িয়ে রয়েছে। ভোটাররা সকাল থেকেই লম্বা সারিতে দাঁড়িয়ে ভোট দিতে শুরু করেছেন। এই নির্বাচন বাংলাদেশ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে দেশের ভবিষ্যত রাজনৈতিক গতিপথ এবং স্থিতিশীলতা নির্ধারণ হবে।
BJP leader Dilip Ghosh has said that organising peaceful elections in Bangladesh is a very big challenge as the country votes in its 13th parliamentary polls. Speaking on February 12, he expressed hope that elections would be held and a stable government formed. Key leaders from Jamaat-e-Islami, NCP and BNP cast their votes, and voting is underway across 299 constituencies as Bangladesh navigates a crucial phase in its political history.
আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী, ভারত,১১/০২/২০২৬ : ভারতের নির্ভর যোগ্য ব্যাটসম্যান অভিষেক শর্মাকে ভর্তি করা হল হাসপাতালে, নামিবিয়া ম্যাচে সম্ভবত তিনি খেলছেন না।
পেটে ব্যাথায় ভুগছেন হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের বিধ্বংসী ব্যাটসম্যান অভিষেক শর্মা। সেই ব্যাথা এতটাই বেড়ে গিয়েছে যে তাঁকে আজ হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই খবরের সত্যতা স্বীকার করেছে বিসিসিআই। সম্ভবত তিনি আগামীকাল নামিবিয়ার বিরুদ্ধে মাঠে খেলতে নামতে পারবেন না।অভিষেকের চিকিৎসা চলছে দিল্লীর একটি হাসপাতালে। তবে দলের অন্যান্য সদস্যরা মনে করছেন আগামীকাল ম্যাচের আগে অভিষেক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এবং একটি অসাধারণ পারফর্মেন্স উপহার দেবেন।
আমেরিকার বিরুদ্ধে জেতার পর গত রবিবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁর দিল্লীর বাসভবনে গোটা দলকে নিমন্ত্রণ করে নৈশভোজের আয়োজন করেছিলেন। নৈশভোজের সেই পার্টিতেও অভিষেককে সম্পূর্ণ সুস্থ বলে মনে হচ্ছিল না বলে জানা যাচ্ছে। ভারতের ক্রিকেট অনুরাগীরা যাতে প্রার্থনা করছেন যাতে অভিষেক দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং মাঠে ফেরেন।
তবে যদি আগামীকালের ম্যাচ তিনি খেলতে না পারেন, তাহলে ঈশান কিষানের সাথে আগামীকাল সনজু স্যামসনকে ওপেন করতে দেখা যেতে পারে। দুই উইকেট রক্ষক কাল ভারতের হয়ে ইনিংস শুরু করতে পারেন।
Aaj Khabor Desk, New Delhi, India, 11/02/2026 : Indian cricketer Abhishek Sharma has been hospitalized in Delhi due to severe stomach pain and is likely to miss the upcoming match against Namibia. The BCCI confirmed the development, stating that he is currently undergoing treatment. Although team members remain hopeful about his recovery before the match, his participation remains uncertain. Reports suggest that even during a recent team dinner hosted by head coach Gautam Gambhir after India’s win over the United States, Abhishek did not appear fully fit. If he is unable to play, Sanju Samson may open the innings alongside Ishan Kishan. Fans across the country are wishing him a speedy recovery and a quick return to the field.
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], ঢাকা, বাংলাদেশ,১১/০২/২০২৬ : রাত পোহালেই বহু প্রতীক্ষিত ভোট হতে চলেছে বাংলাদেশে। ভোটের আবহে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বাংলাদেশের সংবেদনশীল এলাকাগুলিকে।
২০২৪ সালে ছাত্র বিদ্রোহের জেরে বাংলাদেশে আওয়ামী লীগ পরিচালিত সরকার মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশত্যাগ করেছিলেন। বাংলাদেশে ট্রাইবুনাল আদালতে হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ শোনানো হয়েছিল। দেশের অন্তর্বর্তী সরকার হিসেবে উপদেষ্টা হয়ে দেশ চালাচ্ছিলেন মহম্মদ ইউনুস। শেখ হাসিনার দলকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল। সুতরাং এই নির্বাচনে লড়ছে না আওয়ামী লীগ।
ছাত্র বিদ্রোহের প্রায় ১৮ মাস পরে আগামীকাল বাংলাদেশে হতে চলেছে সাধারণ নির্বাচন। সম্ভবত ১৩ তারিখে এর ফলাফল জানা যাবে। এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী ঢাকার রাস্তাঘাট। যাতে ভোটের দিন কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর রেখেছে পুলিশ। সংখ্যালঘুদের ওপর নজরদারি চালানো হচ্ছে, যাতে তাদের কোনোভাবে আক্রান্ত হতে না হয়।
আগামীকাল ১২ কোটি ৭৭ লক্ষ ভোটার ২৯৯ টি আসনে ভোট প্রার্থীদের ভোট দেবেন। একটি কেন্দ্রের প্রার্থী মারা যাওয়ায় সেই কেন্দ্রে ভোটদান স্থগিত রাখা হয়েছে। আগামী ১৩ তারিখে ভোটের ফলপ্রকশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
Aaj Khabor Desk, Dhaka, Bangladesh,11/02/2026 : The long-awaited elections are set to take place in Bangladesh tomorrow. In view of the voting atmosphere, sensitive areas across the country have been placed under tight security.
In 2024, the Awami League-led government in Bangladesh collapsed following a student uprising. Awami League chief Sheikh Hasina left the country. A tribunal court in Bangladesh later found Hasina guilty and sentenced her to death. As head of the interim government, adviser Muhammad Yunus has been running the country. Sheikh Hasina’s party was banned in Bangladesh, and therefore the Awami League is not contesting this election.
Nearly 18 months after the student uprising, general elections will be held in Bangladesh tomorrow. The results are likely to be announced on the 13th. On the occasion of the election, a large police force has been deployed in different parts of the country. The streets of the capital, Dhaka, have been placed under strict security to prevent any untoward incidents on polling day. Police are also monitoring the situation to ensure that minorities are not subjected to any attacks.
Tomorrow, 127.7 million voters will cast their votes for candidates in 299 constituencies. Voting has been suspended in one constituency due to the death of a candidate. The election results are expected to be declared on the 13th.
বঙ্গোপসাগরে ভূমিকম্প আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী,ভারত, ১১/০২/২০২৬ : আজ ভোর রাতে ভূমিকম্প হয়েছে বঙ্গোপসাগর অঞ্চলে। এই কম্পনকে মাঝারি মাপের ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ন্যাশনাল সেন্টার অফ সিসমোলোজি জানিয়েছে আজ ভোর রাত্রি ৫:১২ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে বঙ্গোপসাগর অঞ্চলে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩ বলে জানা গিয়েছে। ভূকম্পনের উৎস্য ও কেন্দ্রস্থল ছিল সমুদ্রতল থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ভূকম্পনের ফলে সুনামির কোনো সতর্কবার্তা দেয় হয় নি। যদিও বঙ্গোপসাগর অঞ্চল যথেষ্ট ভূকম্পন এলাকা হিসেবে চিহ্নিত রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ডিসেম্বর মাসেও বঙ্গোপসাগর অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন ১১:৪৮ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪ ; সেই ভূকম্পনের কেন্দ্র ছিল ১৫ কিলোমিটার গভীরে।
On February 11, 2026, a moderate earthquake struck the Bay of Bengal region early in the morning. According to the National Center of Seismology, the tremor was felt at 5:12 AM and measured 4.3 on the Richter scale. The earthquake originated at a depth of 10 kilometers beneath the seabed. No tsunami warning was issued following the quake, although the Bay of Bengal is recognized as a seismically active zone.
It is worth noting that a similar earthquake occurred in the region last December at 11:48 AM, measuring 4.4 on the Richter scale, with its epicentre located 15 kilometers deep.
মেষ রাশি : অসংযত বাক্য প্রয়োগের জন্যে সমস্যায় পড়তে হতে পারে, তবে দিনের শেষে সমাধান হয়ে যাবে। আজ অযাচিতভাবে অর্থ পেয়ে যাবেন। কেউ ঋণ নিয়ে থাকলে সেই অর্থও পেয়ে যাবেন। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে। অংশীদারি থেকে দূরে থাকুন। অনেক লোকের জমায়েত থেকে নিজেকে সরিয়ে রাখুন। বিবাহিত জীবন আনন্দে কাটবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃষ রাশি : আজকের দিন ভালো কাটবে। হাসি খুশি আনন্দ উপভোগ করতে পারবেন। বকেয়া অর্থ ফেরত চলে আসবে। তবে পুরো অর্থ আসবে না। পিতৃস্থানীয় কারোর সাথে বাদানুবাদ হতে পারে। মাথা গরম করলেই বিপদ। প্রেমের ক্ষেত্র খুব ভালো নয়। এই ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরী হতে পারে। দিনের শেষে নিজের জন্যেও সময় বের করে নিন। পরিবারের ছোটখাটো চাহিদাকে উপেক্ষা করবেন না। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি : মানসিক পরিস্থিতি বজায় রাখুন। বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন। কোনো ঘনিষ্ট বন্ধুর সাহায্যে আর্থিক উন্নতি হতে পারে। প্রাপ্ত অর্থ আপনার বেশ কিছু সমস্যার সমাধান করবে.। কর্মক্ষেত্রে নানারকম উপদেশ ও নির্দেশের মাঝে হারিয়ে যাবেন না। পরিবার নানারকম অভিযোগ অনুযোগ করবে, তাতে বিচলিত হবেন না. মনে রাখবেন আপনার আত্মবিশ্বাসই আপনার মূল অস্ত্র। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ও নীল।
কর্কট রাশি : আজ মনকে সংযত রাখতে ধ্যান ও আধ্যাত্মিক সাধনার সাহায্য নিন। জমি জমার বিষয়গুলি দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করুন। নিজের ও পরিবারের মঙ্গলের জন্যে ইতিবাচক চিন্তা এবং উদ্যোগের প্রয়োজন আছে। কর্মক্ষেত্রে নতুন সমস্যা উদ্ভব হতে পারে, তবে সব সমস্যার সমাধান আপনাকেই করতে হবে বেশ বুদ্ধি করে। পারিবারিক জীবন উত্তম। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
সিংহ রাশি : আজ আপনি এতটাই পরাক্রমশালী ও আত্মবিশ্বাসী থাকবেন, যে কোনো কাজ অর্ধেক সময়ের মধ্যেই করে ফেলতে পারবেন। সঞ্চয় নিয়ে বাবা বা মা যদি কিছু কথা বলে, তা গুরুত্ব দিয়ে শুনুন, এই বিষয়টি পরে আপনার কাজে লাগবে। সারাদিনে মাঝে মাঝে উত্তেজিত হয়ে উঠতে পারেন, নিজেকে সামলে রাখুন। কর্মক্ষেত্রে কেউ বিরক্ত বা বিশ্বাসঘাতকতা করতে পারে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও সোনালী।
কন্যা রাশি : শরিক স্থিতাবস্থা বজায় রাখতে কোনো খেলাধুলায় মেতে উঠতে পারেন। সময় নষ্ট না করে এমন কিছুতে অংশ গ্রহণ করুন যাতে উপার্জন বৃদ্ধি হয়। অবাক করে দেবে এমন কিছু খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে ছোটখাটো উদ্যোগ কাজে আসবে। প্রযুক্তি শিখতে ভালো লাগবে। আপনার কর্মকাণ্ডের জন্যে প্রশংসিত হতে পারেন। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
তুলা রাশি : আজ যে সমস্যার সমাধান আপনি করবেন তার জন্যে বাইরের কারোর হস্তক্ষেপ মেনে নেবেন না। নিজের রাগ ও আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। বন্ধুদের জন্য বেশ কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তা সত্ত্বেও আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। বয়স্ক মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। কর্মক্ষেত্রে উন্নতির জন্যে আপনার মানসিকতাকে আরও আধুনিক করে তুলুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃশ্চিক রাশি : সামাজিক অনুষ্ঠান আপনাকে খুশি রাখবে। বিনিয়োগের ক্ষেত্রে আপনার সাবধানতা আর্থিক উন্নতির পথ খুলে দেবে। কর্মক্ষেত্রে পরিবেশ আপনার সপক্ষে থাকবে। প্রেম ভাগ্য আজ খুব ভালো না। সাধারণত আপনি পরিবারকেই অগ্রাধিকার দেন, তাদের ইচ্ছাপূরণ করেন, কিন্তু আজ নিজেলকে আলাদা সময় দিয়ে মানসিক দৃঢ়তা খুঁজে পাবেন। সুহ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
ধনু রাশি : আপনার আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা আগেও যেমন আপনাকে এগিয়ে রেখেছে, তেমন আজও আপনাকে এগিয়ে রাখবে। এই অস্ত্রগুলি প্রয়োগ করেই আজ আপনার আর্থিক উন্নতির যোগ রয়েছে। দিনের শেষভাগে অপ্রত্যাশিত আনন্দদায়ক খবর আপনার পরিবারে খুশির জোয়ার আনবে। প্রেম ভাগ্য উত্তম নয়। পারিবারিক জীবন বেশ ভালো, অদূর ভ্রমন হতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল ও মেরুন।
মকর রাশি : পরিবারের সহায়তায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। প্রাপ্ত অর্থ অনেক সমস্যার সমাধান করবে। ভালোবাসার ক্ষেত্রে ছোটখাটো ঝামেলা এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে অভিযোগ উঠতে পারে। অযথা সময় নষ্ট না করে কাজে মন দিন. দিনের শেষে নিজের জন্যে কিছু সময় বাঁচিয়ে রাখার ব্যবস্থা করুন। বিবাহিত জীবন শান্তিপূর্ণ কাটবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল, ও মেরুন।
কুম্ভ রাশি : সকলের অগোচরে আপনি যে কঠোর পরিশ্রম করেন, তা আজ আপনাকে পুরস্কৃত করবে। আজ দূরে কোথাও বেড়াতে যাবেন না, ধকল বাড়বে। বাড়ির কনিষ্ঠ সদস্যদের সাথে সময় কাটালে মন ভালো থাকবে। বাস্তবের ক্ষেত্র আপনি আঁকড়ে ধরে থাকবেন, আর তার জন্যে কিছু আত্মীয়াদের থেকে দূরত্ব তৈরী হতে পারে। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মীন রাশি : সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটবে। শরীর ভালো থাকবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। প্রেম ভাগ্য অত্যন্ত সক্রিয় থাকবে। গুরুত্বপূর্ণ লোকেদের সাথে কথা বলার সময় চোখ কান খোলা রাখুন। তাঁদের কথার মূল্যবান দিকগুলি খুঁজে নিন। এই মুহূর্তে যে সমস্যাগুলির সমাধান করতে চাইছেন সেদিকেই মনোনিবেশ করুন, সমাধানের পথ নিজেই খুঁজে পাবেন। সঙ্গীর সাথে কলহ বিচলিত করবে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মেষ রাশি : হতাশা থেকে দূরে থাকুন, অবসাদ আপনার মানসিক এবং শারীরিক পরিস্থিতি নষ্ট করতে পারে। আর্থিক উপার্জ হবে কিন্তু ব্যয়ের পরিমাণবেড়ে যাবে। কর্মক্ষেত্রে অন্যকে প্রভাবিত করতে পারবেন। এই কারণেই প্রশংসিত হবেন। মানসিক চাপ সৃজনশীল কাজে বাধা দেবে। কথা বলার সময় বুঝে কথা বলুন। প্রেম ভাগ্য উত্তম, বিবাহিত জীবন ভালো কাটবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
বৃষ রাশি : আজ সারাদিন ভালো কাটবে, আনন্দে, উৎসবে কাটবে। ব্যবসায়ীরা সাবধান। টাকা পয়সা এবং গুরুত্বপূর্ণ দলিল বা কাগজপত্র সামলে রাখুন, চুরি যাওয়ার ভয় আছে। দূর থেকে কোনো সুখবর আসতে পারে, যা আপনার পরিবারকেও খুশিতে ভরিয়ে দেবে। আজ অনেক কিছু ঘটতে পারে আপনাকে কেন্দ্র করেই। অপরকে সাহায্য করবেন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
মিথুন রাশি : আজ আপনার পরাক্রম খুব বেশি থাকবে। মানসিক শক্তি আর শারীরিক শক্তি এই দুই মিলে সমস্যার সমাধান করতে হবে। পরিবারের ছোটদের শরীরের ব্যাপারে আরও যত্নশীল হোন। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। পরিবারকে সময় দেওয়া সম্ভব হবে না। দূরের কোনো বার্তা আপনাকে নতুন সম্ভাবনার আশা দেখাবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কর্কট রাশি : নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে আলাদা সময় দিন। ভবিষ্যতের পরিকল্পনাগুলিকে ঝালিয়ে নিন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানসিক দৃঢ়তা দেখান। অর্থ উপার্জন বা খরচ দুইয়ের ক্ষেত্রেই নিজের বুদ্ধির ওপর ভরসা করুন। বাইরের কারোর মতামত গ্রহণ করবেন না। অন্য কারোর ওপর নিজের মতামত চাপিয়ে দেবেন না। বিবাহিত জীবন বেশ ভালোই কাটবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
সিংহ রাশি : শরীর ভালো যাবে। পারিবারিক অশান্তি হতে পারে। নিজের কথাবার্তায় লাগাম দিন। অশান্তি বাড়তে দেওয়া চলবে না। আত্মীয় বা বন্ধুদের কথায় যাঁরা বিনিয়োগ করেছিলেন, তাঁরা আজ সেই বিনিয়োগের ফসল ঘরে তুলবেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন, যা আপনার জীবনকে প্রভাবিত করতে পারে। পারিবারিক ক্ষেত্রেও খুবই ভালো। শুভ সংখ্যা ৫, শুভরং সবুজ।
কন্যা রাশি : প্রভাবশালী ব্যক্তিদের সাথে সখ্যতা বাড়িয়ে নিন, এতে ব্যবসার উন্নতি হবে। ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়িক কারনে হঠাৎ সফর লাব্জনক। বাজী বা ফাটকায় লগ্নি করলে তা ক্ষতির দিকে নিয়ে যাবে। পারিবারিক জমায়েতে আপনিই মধ্যমনি হয়ে উঠতে পারেন। দিনের শেষে একা থাকতে ভালো লাগবে। বিবাহিত জীবন অতি উত্তম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
তুলা রাশি : আজ সারাদিন বিশ্রাম নেওয়ার দিন। পুষ্টি আছে এমন খাবার খান। আর্থিক উন্নতির পরিকল্পনা করলে বিভিন্ন আর্থিক প্যাকেজগুলো দেখতে পারেন। পরিবারকে আরও বেশি ওরে সময় দেওয়া উচিত। কর্মক্ষেত্রে সব কিছুই সহায়ক থাকবে। প্রেমের ব্যাপারে কাউকে সাহায্য করতে হতে পারে। এক পুরোনো বন্ধুর সাক্ষাৎ পেতে পারেন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
বৃশ্চিক রাশি : কোনো না কোনো ঘটনা থেকে নিজের মানসিক শান্তি খুঁজে নিতে চাইবেন। আজ থেকেই নিজের সঞ্চয় বাড়িয়ে নিতে শুরু করে দিন। কল্পনার রাস্তা থেকে সরে এসে বাস্তবের পথে হাঁটুন। বন্ধুদের সাথে সময় কাটাতে ভালো লাগবে। আপনার নতুন পরিকল্পনা পরিবারের সকলের ভালো লাগবে, আপনার যোগাযোগ দক্ষতা আপনার প্রধান মূলধন হয়ে উঠবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
ধনু রাশি : নানা ক্ষেত্রে নিজেকে অসহায় মনে হতেই পারে, তবে আজ আপনার ভাই বা বোন কেউ আপনার সহায়ক হয়ে উঠবে। সাহায্যের হাত বাড়িয়ে দেবে। প্রেমের ক্ষেত্র অত্যন্ত সহায়ক এবং রোমান্টিক। পেশাদারদের আজ দায়িত্ব বেড়ে যেতে পারে। অন্যকে সাহায্য করতে গিয়ে সব ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলবেন না। নিজে দূরে থাকুন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
মকর রাশি : পরিকল্পনা করা ভালো কিন্তু সেই পরিকল্পনা নিয়ে অবাস্তব স্বপ্ন দেখা বন্ধ করুন। বাস্তবের ক্ষেত্র দিয়ে সবকিছু যাচাই করে নিন। হঠাৎ করে কিছু অর্থ আপনার কাছে এসে যাবে, কিন্তু নতুন করে খরচ করতেও দ্বিধা করবেন না। ব্যয় সংকোচ করুন এখনই। প্রেমের ক্ষেত্র অত্যন্ত শুভ। বিনোদন ও আমোদ প্রমোদে কাটবে আজকের দিনটা। কোনো পুরোনো জিনিস খুঁজে পেতে পারেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কুম্ভ রাশি : আপনার স্বভাব ও অভ্যাস অন্যদেরকে সাহায্য করবে। আপনি প্রশংসিত হবেন। আশা করেন নি, এমন বিভিন্ন সূত্র থেকে অর্থ এসে যেতে পারে। দূর থেকে কোনো ভালো খবরও এসে যেতে পারে, যা আপনাকে এবং আপনার পরিবারকে খুশি করে দিতে পারে। কর্মক্ষেত্রেও আজ আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভরিয়ে দেওয়া হবে। সুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মীন রাশি : আজ আপনি আপনার সঙ্গীর সাথে আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন, ভবিষ্যতের সম্পত্তি ও সম্পদ নিয়েও আলোচনা করতে পারেন। তবু হঠাৎ করেই পারিবারিক অশান্তি শুরু হতে পারে। নিজেকে সামলে নিন। পুরোনো প্রেম আজ যোগাযোগ করতে চেষ্টা করবে। দূরে থাকুন। আপনার কোনো অধস্তন ঠিকমত কাজ করছে না দেখে বিচলিত হতে পারেন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল ও মেরুন।