গভীর সমুদ্রে ছোট নৌকা নিয়ে অভিযান ভারতীয় নাবিকদের দক্ষতাকেই তুলে ধরে
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২৩/০২/২০২৬ : ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শিনী লোকযান-২৬-এর অঙ্গ হিসেবে ২১ ফেব্রুয়ারী ২০২৬ –এ পৌঁছোল মিশরের সাফাগায়। সালালা থেকে সাফাগা ১৮৩২ নটিক্যাল মাইল ১৬ দিনে পেরলো একটি উল্লেখযোগ্য মাইলফলক। এতে জাহাজের নাবিকদের দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং সহনশীলতা প্রকাশ পায়।
পৌঁছনোর পরে মিশরের নৌবাহিনীর আধিকারিকরা এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা আন্তরিকভাবে স্বাগত জানান। আইএনএস সুদর্শিনীর কম্যান্ডিং অফিসার দেখা করেন বেস কম্যান্ডার রেড সি এবং সাফাগা নাভাল বেসের রিয়ার অ্যাডমিরাল রামি আহমেদ ইসমাইল মহম্মদের সঙ্গে। আলোচনায় তাঁরা জোর দেন দুই নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক অংশীদারিত্বের ওপর। বন্দরে থাকাকালীন ভারতীয় নৌবাহিনী পেশাগত আলাপচারিতা করবে মিশরের নৌ-আধিকারিকদের সঙ্গে। ভাগ করে নেওয়া হবে অভিযান প্রশিক্ষণের খুঁটিনাটি। দ্বিপাক্ষিক সৌজন্য শক্তিশালী করতে নানা ধরনের সামাজিক কাজকর্মে যোগ দেবেন তাঁরা।
এডেন উপসাগর এবং লোহিত সাগরের মধ্যে দিয়ে সমস্যাসঙ্কুল আবহাওয়ার পরিস্থিতিতে অভিযান চালানো কৃতিত্বের যা পেশাদারী দক্ষতার চূড়ান্ত মান নির্দেশ করে। “ব্রিজেস অফ ফ্রেন্ডশিপ” উদ্যোগে আইএনএস সুদর্শিনীর এই সাফাগা যাত্রা সমুদ্রপথে ভারতীয় নৌবাহিনীর নিরন্তর দায়বদ্ধতার পরিচায়ক।
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], বীরগঞ্জ, নেপাল, ২৩/০২/২০২৬ : ফের একবার অশান্ত হয়ে উঠলো নেপালের বীরগঞ্জ। এইখানে দুই দলের সংঘর্ষের ঘটনা ঘটার পর আজ থেকেই অনির্দিষ্টকালের জন্যে কার্ফু ঘোষণা করে দেওয়া হয়েছে।
গতকাল নেপালের পার্সা জেলার বীরগঞ্জে দুই যুব গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তার আগে বীরগঞ্জের একটি ট্রান্সপোর্ট এলাকায় সশস্ত্র পুলিশ তল্লাশি চালাতে গেলে সেখানকার কিছু মানুষ পুলিশকে বাধা দেয়। সেই সময় পুলিশ বাহিনীর সাথে তাদের সংঘাত বেঁধে যায়। এরপর পুলিশের বিশাল বাহিনী এসে গোটা জায়গাটিকে কর্ডন করে ঘিরে ফেলে। এর পরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত বেঁধে যায়। এই পরিস্থিতিতে সোমবার সকাল ৯;৪৫ মিনিট থেকে বীরগঞ্জে কার্ফু ঘোষণা করে দেওয়া হয়েছে।
কার্ফু চলাকালীন এমার্জেন্সি পরিষেবা, সংবাদ মাধ্যম, বৈধ বিমান টিকিট আছে এমন যাত্রী, শববাহী গাড়ি ইত্যাদি কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। আজ সকাল থেকে শুরু করে যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে ততক্ষন পর্যন্ত কার্ফু চলবে বীরগঞ্জে। বীরগঞ্জ সীমান্ত দিয়েই ভারত থেকে বেশিরভাগ মানুষ নেপালে প্রবেশ করেন। বীরগঞ্জে অশান্তি ছড়িয়ে পড়ায় ভারতের রকসৌল সীমান্তে ভীড় বাড়ছে। কেউ কেউ আবার শিলিগুড়ির পানিট্যাঙ্কি- কাকড়ভিটা সীমান্ত হয়ে নেপালে যাতায়াত করছেন।
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৩/০২/২০২৬ : রাজধানী নতুন দিল্লীতে ফের বোমা বিস্ফোরণের হুমকি মেইল পাওয়া গেলো, যার জেরে দিল্লীর বেশ কিছু জায়গায় আজ বোমাতঙ্ক দেখা দিয়েছিল।
আজ সকালে দিল্লী পুলিশের কাছে কেউ মেইল করে কিছু জায়গা বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। হুমকি মেইল পেয়েই এলার্ট মোডে চলে যায় দিল্লী পুলিশ। এক এক করে প্রত্যেক জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি। পুলিশ কর্মী ও বম্ব স্কোয়াডের কর্মীরা তল্লাশি চালাতে থাকেন আর্মি স্কুলে। একটি দল অভিযান চালায় দিল্লীর লাল কেল্লায়, একটি দল তল্লাশি চালাতে যায় দিল্লীর বিধানসভায় এবং আরও দুটি দল যায় দিল্লীর দু’টি স্কুলে।
প্রত্যেকটি জায়গায় ব্যাপক তল্লাশি চালানো হয়। পুলিশ কুকুর দিয়েও বোমার খোঁজ চালানো হয়। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কোনো বোমার হদিশ মেলে নি। শেষমেশ পুলিশ জানিয়ে দেয় কোথাও কোনো বোমা নেই। আজ সকালেই বোমা থাকার কথা মেইল করে জানানো হয়েছিল পুলিশ দপ্তরে। কোথায় কোথায় বোমা রাখা হয়েছে, সেই তালিকাও পুলিশকে দেওয়া হয়েছিল ওই মেইলে। সেইমত পুলিশ কোনো ঝুঁকি না নিয়ে তল্লাশি চালিয়েছে। শেষ পর্যন্ত তারা নিশ্চিত হয়েছে যে কোথাও বোমা রাখা নেই। কোথাও কোনো বিপদের আশংকা নেই ।
এই ধরনের হুমকি এর আগেও দিল্লী পুলিশ পেয়েছে, কিন্তু কোনোবারই ঝুঁকি নেওয়া হয় নি। তল্লাশি অভিযান চালিয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। এখন প্রশ্ন উঠছে এই মেইলগুলি পাঠাচ্ছে কারা ? তাদের উদ্দেশ্য কি ? আজ যে মেইল এসেছিল পুলিশের কাছে, সেই মেইল প্রেরকের নামের জায়গায় লেখা ছিল ‘খালিস্তানি গ্রূপ’। ব্যাস, আর কিছু লেখা ছিল না। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
গতকাল থেকেই ছাঙ্গু লেক অঞ্চলে শুরু হয়েছে প্রবল তুষারপাত
আজ খবর (বাংলা), [দেশ], গ্যাংটক, সিকিম, ২৩/০২/ ২০২৬ : প্রবল তুষারপাতের জেরে সিকিমের ছাঙ্গু লেকের কাছে বিপজ্জনকভাবে আটকে গেলো পর্যটকদের গাড়ি। উদ্ধার করতে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী।
রবিবার সকাল থেকেই সিকিমের ছাঙ্গু লেক এলাকায় প্রবল তুষারপাতের খবর আসছিল। তুষারপাতের জেরে হয়ে গোটা এলাকা সাদা হয়ে যায়। এর মধ্যেই ভরা পর্যটন মরসুমে প্রচুর গাড়ি এবং পর্যটকেরা ভীড় করেন ছাঙ্গু লেক অঞ্চলে। একটা ট্রিপেই ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা দেখে নেওয়া যায়। একেই এই জায়গাটি হাই অল্টিচিউড এলাকা, তার ওপর জায়গাটি চীন সীমান্তের একেবারে কাছে থাকায় পর্যটন আকর্ষণ অনেক। বোনাস হিসেবে এখানে তুষারপাত দেখতে পাওয়া যায়। বছরের বেশিরভাগ সময় গোটা এলাকাটাই তুষারে ঢাকা থাকে।
রবিবারও এখানে পর্যটকদের ব্যাপক ভীড় হয়েছিল। এদিন এই এলাকায় মোট ৩৫০টি গাড়ি আটকে পড়েছিল। প্রবল তুষার পাতের কারণে গাড়িগুলি আর এগোতে পারছিল না। এদিকে তুষারপাতও থামছিল না, তার মধ্যেই এই এলাকায় আবহাওয়া খারাপ হতে শুরু করে। সেই সময় আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে নেমে পড়ে পুলিশ, সেনাবাহিনী, জিআরইএফ এবং স্থানীয় কিছু বাসিন্দাদের একটি দল। দ্রুত পর্যটকদের উদ্ধার করে অস্থায়ী শিবির তৈরি করে সেখানে নিয়ে গিয়ে প্রয়োজনীয় জল ও ওষুধ দেওয়া হয়।
উদ্ধার অভিযান এখনও চলছে। আবহাওয়ার উন্নতি হয় নি এখনও। তুষারপাত হচ্ছে যখন তখন। রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। রাস্তা পরিস্কার হয়ে গেলেই পর্যটকদের নিরাপদে গ্যাংটকে নামিয়ে আনা হবে বলে জানা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত পর্যটকরা সুস্থ আছেন, অস্থায়ী শিবিরগুলোতে শিশুরাও আছে।
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তেই বাংলাদেশ বাদ ? উঠছে প্রশ্ন
আজ খবর (বাংলা), [খেলা], ঢাকা, বাংলাদেশ, ২১/০২/২০২৬ : টি ২০ বিশ্বকাপে এবার খেলছে না বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের বিশ্বকাপে অংশ গ্রহণ না করার পিছনে আসল রহস্য বোধ হয় এবার প্রকাশ্যে চলে এলো। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার জন্যে প্রাক্তন ক্রীড়া উপদেস্টা আসিফ নজরুলকেই দুষলেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন।
বাংলাদেশ ক্রিকেট দল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছিল. এছাড়াও ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে নিরাপত্তা জনিত সমস্যার কারণে ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের সেই আবেদন স্বীকৃতি পায় নি আইসিসির কাছে। সেই সময় নিজেদের অবস্থানে অনড় থেকেছিল বাংলাদেশ। ফলে এ বার আর বিশ্বকাপে বাংলাদেশকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নি. তার বদলে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
এ বছর টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়াকে কেন্দ্র করে নির্বাচনের আগে থাকা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকেই দায়ী করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন। তিনি বলেছেন আসিফ নজরুলের অবস্থান সঠিক ছিল না। উনি ভুল পদক্ষেপ গ্রহন করেছিলেন। বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেটাররা মর্মাহত হয়েছেন, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। এর জন্যে দায়ী আসিফ নজরুল।
মেষ রাশি : যে শক্তির সাথে আপনি লড়াই করছেন, তার ক্ষমতা অনেক বেশি, তাই এই লড়াইয়ে নিজেকে আরও দৃঢ় করে তুলুন এবং আত্মবিশ্বাস বজায় রাখুন, না হলে এই শক্তি আপনাকে কাবু করে ফেলবে। আজ আর্থিক উপার্জন অনেক সমস্যার সমাধান করবে। ভুল পদক্ষেপের জন্যে কথা শুনতে হতে পারে, তবে তা মঙ্গলজনক। সঙ্গীর সাহায্য পাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃষ রাশি : অচেনা উৎস্য থেকে অর্থলাভ রয়েছে। দূর থেকে কোনো অপ্রত্যাশিত সংবাদ খুশির মুহূর্ত নিয়ে আসবে। পারিবারিক অনুষ্ঠান আজ আপনার বেশ কিছুটা সময় নষ্ট করে দিতে পারে। গর্ভবতী মহিলারা আজ সাবধানে চলাফেরা করুন। আপনার দক্ষতা আজ কর্মক্ষেত্রে প্রশংসিত হবে. যা আপনাকে মানসিক বল যোগাবে। বিবাহিত জীবন এটি উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি : বেশ কিছুদিন চাপের মধ্যে দিন অতিবাহিত করে চলেছেন, আজ বিশ্রাম নিন,তাতে করে শরীরে ফের শক্তি সঞ্চয় হবে। সেই সাথে নিজের হাতে থাকা অর্থ সঞ্চয় করার জন্যে ভালো কোনো উপায় গ্রহণ করুন। বাড়িতে আসা কোনো অতিথিকে অসম্মান করবেন না। আজ কর্মক্ষেত্রে আপনার পরাক্রম বেশি থাকবে, কিন্তু তা যেন অন্যকে আঘাত না দেয়। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কর্কট রাশি : নিজের শরীরের যথাযথ যত্ন নিন। পরিবারের কেউ আজ হঠাৎ করেই অসুথ হয়ে যেতে পারে, বিশেষ করে আপনার সঙ্গী। তাঁর চিকিৎসার জন্যে বেশ কিছু অর্থ খরচ হয়ে যেতে পারে। যে সম্পর্কগুলো হারিয়ে যেতে বসেছিল, তা আবার আপনার কাছে ফিরে আসবে। প্রত্যেক সমস্যার সমাধান করার জন্যে আপনি যে দ্রুত সিদ্ধান্ত নেন, তা প্রশংসিত হবে. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
সিংহ রাশি : গ্যাস ও বদহজম আজ আপনাকে ভোগাতে পারে। বেশি খাওয়া উচিত নয়। মাঝে মাঝে উপবাসও কাজে দেয়। কাউকে টাকা ধার দিয়ে থাকলে আজ ফেরত পেতে পারেন। আজ পরিবারকে নিয়ে সুন্দর একটা দিন কাটান। কেউ সমস্যা নিয়ে আপনার কাছে এলে তাকে এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে কোনো কাজ ভুল হওয়ায় বিরক্ত হবেন। সঙ্গীর সাথে মান অভিমান হবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
কন্যা রাশি : আজ অনেকটা হালকা মেজাজে থাকবেন, মানসিক দিক থেকে বিশ্রামে থাকার চেষ্টা করবেন। আজ আপনার আর্থিক উপার্জনের রাস্তা খুলে যেতে পারে, এসে যাওয়া অর্থ আপনার অনেক সমস্যার সমাধান করবে, নানারকম সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কাছাকাছি কোথাও ঘুরে আসলে ভালো, গুরুত্বপূর্ণ মানুষের সাথে আলাপ হবে। বিবাহিত জীবন উত্তম, শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
তুলা রাশি : কর্মক্ষেত্রে সিনিয়ারদের চাপ আর বাড়িতে কিছু মত পার্থক্যের কারণে আজ আপনি কিছুতেই কাজে মনোনিবেশ করতে পারবেন না। পরিবারের কেউ আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে। তার চিকিৎসার কারণে অর্থ ব্যয় করতে হতে পারে। আজ আপনার ভাই বা দাদার থেকে যে সহায়তা আপনি পাবেন, তা আপনার ধারণার বাইরে ছিল। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃশ্চিক রাশি : যেভাবেই হোক আজ আপনাকে কর্মক্ষেত্রে উত্তেজনা প্রশমন করে চলতে হবে। কর্মক্ষেত্রে পরিবেশকে দূষিত হতে দেবেন না। রাতের দিকে ঋণ দেওয়া অর্থ ফেরত এসে যাবে। ঘরে কোনো কারণে মান অভিমানের পালা চলতে পারে। কিন্তু নিজের অনুভূতিগুলোকে আপনি সকলকে বুঝিয়ে বলতে পারবেন। বিবাহিত জীবন উত্তম, ঘুরতেও যেতে পারেন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
ধনু রাশি : আজ আপনার আরোগ্যের দিন. সুস্থ হয়ে উঠবেন। কিন্তু কোনো এক স্বার্থপর মানুষ আপনাকে ক্রমাগত শত্রুতা করতে পারে। যা আপনাকে পুনরায় ভোগাতে পারে। তাই সতর্ক থাকুন। আজ আর্থিক দিক থেকে খুব একটা লাভদায়ক দিন নয়, খরচ খরচা বুঝে করুন। পারিবারিক সহায়তা, পরিবারের সাথেই সময় কাটাতে ভালো লাগবে। সন্তানদেরকেও সময় দিন. শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মকর রাশি : কাজের চাপ চলতেই থাকবে, শরীর ভালো যাবে। যদি অদূর ভবিষ্যতে জীবনকে গুছিয়ে তুলতে চান, তাহলে এখন থামা চলবে না। কাজের চাপ নিয়েই চলতে হবে। ছোট ছোট বিনিয়োগ করলে লাভ হবে। আপনার সঙ্গী আর কারোর দ্বারা প্রভাবিত হয়ে আপনার সাথেই লড়াই করতে আসবে। এই মুহূর্তে তাকে বোঝাতে যাওয়া বৃথা। তবু কথাবার্তা বুঝে বলুন। সংযত থাকুন, শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
কুম্ভ রাশি : কাজের চাপে আজ প্রায়ই উত্তেজনার সৃষ্টি হবে. তবু যতটা পারেন নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। আজ আর্থিক উপার্জন হতে পারে, আর সেটা সন্তানের সূত্রে হওয়ায় বেশি আনন্দ পাবেন। আজ সামাজিক অনুষ্ঠানে আপনি জনপ্রিয় হয়েই থাকবেন। সঙ্গীর আচরণে আপনি কিছুটা হতাশ হতে পারেন। আপনার শিল্প সত্ত্বা ও সৃজনশীলতা প্রশংসিত হবে. শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মীন রাশি :বহু কিছু সহ্য করার ক্ষমতা এবং নির্ভীক মানসিকতা আজ আপনাকে একটা বিশেষ শক্তি প্রদান করবে। এই শক্তি ধরে রাখুন এবং সমগ্র পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অতীতে প্রচুর অর্থব্যয় আপনাকে কষ্ট দিতে পারে। পরিবারকে আরও বেশি করে সময় দিন. পরিবারের কাউকে কোনো অভিযোগ করার সুযোগ দেবেন না. কাজের চাপ ধীরে ধীরে বাড়বে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ২০/০২/২০২৬ : মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে অসুস্থ সেলিম খানকে দেখতে এলেন অভিনেতা আমির খান। বেশ কিছুক্ষন সময় হাসপাতালে কাটিয়ে তিনি বেরিয়ে যান।
প্রখ্যাত বলিউড তারকা অভিনেতা সলমন খানের বাবা সেলিম খান অসুস্থ হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মস্তিষ্কে রক্ত ক্ষরণ হয়েছিল। তবে তা ছিল এতটাই সামান্য যে অস্ত্রোপচার করার দরকার হয় নি। যেহেতু সেলিম খানের বয়স ৯০ এর ওপর তাই অস্ত্রোপচার করার .ঝুঁকি নেন নি ডাক্তাররা। তাই আপাতত মেডিসিন এর মাধ্যমেই চিকিৎসা চলছে প্রখ্যাত লেখক সেলিম খানের। তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানা যাচ্ছে।
গত বৃহস্পতিবার বলিউডের আর এক তারকা অভিনেতা আমির খান সেলিম খানকে দেখতে প্রেমিকা গৌরী স্প্রাটকে নিয়ে পৌঁছে যান লীলাবতী হাসপাতালে। সেখানে সেলিম খানের সাথে সাক্ষাৎ করেন তিনি। সলমন খান পরিবারের সাথে তাঁর অন্তরঙ্গতা থাকায় তিনি হাসপাতালে এসেছিলেন বলে জানিয়েছেন। তিনি জানান, “ডাক্তাররা বলেছেন, আপাতত স্থিতিশীল আছেন সেলিম খান। তাঁর ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। “
মেষ রাশি : আজ যদি নিজের কাজে সাফল্য পেতে চান, তাহলে যেকোনো উত্তেজনা বিতর্ক থেকে দূরে থাকুন। ভূ-সম্পত্তিতে বিনিয়োগ করা উচিত হবে। পরিবারের বয়স্কদের থেকে সবরকম সহায়তা পাবেন। প্রেম ভাগ্য অতি উত্তম, যাবতীয় অভিযোগ অনুযোগ নিঃশেষ হয়ে যাবে। দিনের শেষ ভাগে নিজেকে সময় দিতেই পারেন, অথবা বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
বৃষ রাশি : আজ প্রথমদিকে অসুবিধায় পড়লেও বেলা যত বাড়বে পরিবারের সিনিয়ার কারোর হস্তক্ষেপে সমস্যার জট খুলতে থাকবে। পরিবারের সমর্থন আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি বৃদ্ধি করবে। কোনো আধ্যাত্মিক ব্যক্তির আশীর্ব্বাদ পাবেন। আর্থিক দিক থেকেও লাভবান হবেন. ভালোবাসার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মিথুন রাশি : বর্তমান সময়ে আপনার হাতে যে অর্থ রয়েছে তার সঠিক সঞ্চয় ও সংরক্ষণের ব্যবস্থা করুন। এই অর্থ আপনার মধ্যে নানারকম উত্তেজনা সৃষ্টি করছে। সেই উত্তেজনা পরিবারের সাথে সম্পর্ককেও ক্ষতি করতে পারে, তাই আগে থেকেই সচেতন হয়ে যান। কর্মক্ষেত্রে আধুনিকীকরণের প্রয়োজন আছে, আবার সৃজনশীলতারও প্রয়োজন আছে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
কর্কট রাশি : কাজে মনোসংযোগ করুন। অন্যান্য বিষয়ে আপনি এতো বেশি যুক্ত হয়ে যাচ্ছেন যে আপনার আসল কাজকর্ম ব্যাহত হয়ে চলেছে। নিজেকেই লাগাম দিন। কাজে মন বসানোর চেষ্টা করুন। সাফল্যের পিছনে আপনার ইচ্ছা শক্তিই কাজ করবে। আত্মীয় স্বজনেরা আপনার উপকারে আসবে। সব রকম নেশা থেকে দূরে থাকুন, বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
সিংহ রাশি : আজ কোনো বিষয়েই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বাড়ির কোনো বিষয়ে আজ আপনাকে দুশ্চিন্তা গ্রাস করতে পারে। যে কোনো বিনিয়োগের আগে কাগজপত্র ভালো করে দেখে নিন। আপনার সঙ্গী আজ আপনাকে নানা দিকে সহায়তা করতে থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রশংসিতও হতে পারেন। বিবাহিত জীবন বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
কন্যা রাশি : কেউ কেউ ভাবতে পারে নতুন কিছু শেখার বয়স আপনার আর নেই, কিন্তু আপনি সহজেই সেইসব জিনিস শিখে ফেলে অগ্রগতির দিকে ধাবিত হবেন। আপনার সক্রিয় মানসিকতাই প্রশংসিত হবে। অর্থ উপার্জনের যোগ আছে, কিন্তু সঞ্চয়ে জোর দেওয়া উচিত হবে। ভালোবাসার ক্ষেত্রটি বেশ প্রবল রয়েছে। রোমান্স করার সুযোগ থাকছে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
তুলা রাশি : যাঁরা বাইরে কোথাও বেড়াতে গিয়েছেন, তাঁরা নিজেদের মালপত্র সাবধানে রাখবেন, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যে কোনো বড় কাজে হাত দেওয়ার আগে বাবা বা মায়ের আশীর্ব্বাদ গ্রহণ করুন। আজকের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য মাত্রায় পৌঁছাতে না পারলেও হতাশ হবেন না। কারণ আপনার অসাধারন মানসিকতা অন্যদের থেকে আপনাকে অনেকটাই এগিয়ে রাখে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
বৃশ্চিক রাশি : আজ আপনার ইতিবাচক মনোভাব আপনার নেতিবাচক মনোভাবকে হারিয়ে দেবে। শরীর স্বাস্থ্য নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না। আজ আর্থিক উপার্জনে লাভবান হৰেন। যাঁরা আমদানি বা রপ্তানি ব্যবসায়ে আছেন, তাঁদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। বেড়াতে গেলে প্রয়োজনীয় নথী দেখাতে হতে পারে, সেগুলি সব সঙ্গে রয়েছে কিনা দেখে নিন. শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
ধনু রাশি : আজ আধ্যাত্মিক সাধনা ফল দিতে পারে। জপ ধ্যানে অনেকটা সময় দিতে হতে পারে। নিজের সঞ্চয়কে প্রাধান্য দিয়ে খৰচ করুন। আর্থিক উপার্জন হবে। পরিবারের সহায়তা আপনার চাপ কমিয়ে দেবে। আপনি অনেকটাই স্বস্তি পাবেন। প্রেমের ক্ষেত্র অত্যন্ত শুভ, প্রেমের সম্পর্ক মন ভালো রাখবে। কর্মক্ষেত্রে ভুল হলে খেসারত আপনাকেই দিতে হবে. শুভ সংখ্যা ৭, শুভরং সাদা।
মকর রাশি : বাড়িতে আজ কোনো বিশেষ অতিথি চলে আসবে, যাঁকে নিয়ে আপনার সুন্দর সময় কাটবে, এই অতিথির জন্যে হয়ত কর্মক্ষেত্রে কাজ কর্ম ফেলে রেখেও চলে আসতে হতে পারে। আজ পরিবারের সাথে সুন্দর সময় কাটান। বাইরের কোনো ঝামেলায় কান দেবেন না। কর্মক্ষেত্রে সহায়তা থাকবে। সেখানে আপনার অগ্রগতি বজায় থাকবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
কুম্ভ রাশি : আজ সারাদিন হাসিতে খুশিতে কাটবে। দিনটাকে যেভাবে উপভোগ করতে চাইছেন প্রায় সেভাবেই আনন্দে কাটবে। আজ এমন কিছু খরচ আপনার সামনে চলে আসবে যাকে আপনি উপেক্ষা করতে পারবেন না, আবার সেই খরচ আপনার বাজেটকেও মানবে না। সঙ্গীর স্বাস্থ্যহানি হতে পারে। সতর্ক থাকুন। বিবাহিত জীবনে এমন কিছু ঘটতে পারে যা আপনার নিয়ন্ত্রণে থাকবে না। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
মীন রাশি : চাপ কমাতে পরিবার বা বাইরের শিশুদের সাথে সময় কাটাতে পারেন, ভালো লাগবে। আধ্যাত্মিক শক্তি অর্জনের চেষ্টা করবেন। নিজের মনকে যতটা সম্ভব শান্ত রাখুন, আবেগ প্রদর্শন ক্ষতি করবে। পারিবারিক পরিস্থিতি যতটা আপনি চাইছেন ততটা আপনার সপক্ষে থাকবে না। পারিবারিক বিতর্ক আপনার মনে আঘাত দিতে পারে। সঙ্গীর জন্যে চিন্তা বাড়বে। শুভ সংখ্যা ২. শুভ রং সাদা।
আজ খবর (বাংলা), [রাজনীতি] তেহট্ট, নদীয়া, ১৯/০২/২০২৬ : পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের পথসভা চলাকালীন বিক্ষোভ দলীয় কর্মীদের, ‘চাকরি চোর’ বলে উঠলো স্লোগান, শেষ পর্যন্ত ভেস্তে গেল পথসভা।
বুধবার বিকালে পলাশিপাড়া বিধানসভার বিলকুমারি গ্রামে একটি রাস্তার শিলান্যাস উপলক্ষে পথসভার আয়োজন করেছিল পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। সেখানে হঠাৎ সদলবলে উপস্থিত হন বিলকুমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য খোরশেদ শেখ সহ আরো কয়েকজন পঞ্চায়েত সদস্য ও অনুগামীরা। তার মানিক ভট্টাচার্যকে চোর বলে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সৃষ্টি হয় বিশৃঙ্খলা। সভায় উপস্থিত মহিলাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মানিক ভট্টাচার্য বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও তারা বিক্ষোভ চালিয়ে যান।
বিক্ষোভকারীদের দাবি ওই এলাকার একটি পথশ্রী রাস্তা হওয়ার কথা থাকলেও মানিক ভট্টাচার্য তা কেটে দিয়েছেন এবং যে রাস্তা শিলান্যাস তিনি করতে গিয়েছেন তা মহুয়া মৈত্রের উদ্যোগে নির্মাণ হলেও তাকে বা পঞ্চায়েতের প্রধান বা কোন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি।
নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নিতে চায় না সিআরপিএফ
আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ১৯/০২/২০২৬ : জঙ্গী ও সন্ত্রাসবাদীদের আটকাতেজম্মু ও কাশ্মীরের উচ্চতর পার্বত্য এলাকায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) মোট ৪৩টি অস্থায়ী শিবির তৈরী করেছে।
জম্মু ও কাশ্মীরে যাতে সব সময় এবং সব জায়গায় জঙ্গী কাজকর্ম আটকানো যায় এবং যথাযথভাবে নজরদারি চালানো যায়, সেই কারনে জম্মু ও কাশ্মীরের যে সব দুর্গম জায়গাগুলি ৬০০ ফুটেরও বেশি সেইসব জায়গায় অস্থায়ী শিবির তৈরি করেছে সিআরপিএফ। আজ এই খবর জানা গিয়েছে সিআরপিএফ সূত্রে। এই শিবিরগুলি থেকে জঙ্গীদের গীতিবিধিকেও চ্যালেঞ্জ জানানো যাবে।
নিরাপত্তার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জয়গুলিকেই বেছে নেওয়া হয়েছে এই শিবিরগুলি তৈরি করার জন্যে। এই শিবিরগুলি যেখানে অবস্থান করছে, সেই সব প্রত্যন্ত অঞ্চলখুবই দুর্গম, সেখানে সহজে পৌঁছানোই দুস্কর। কিন্তু নিরাপত্তার প্রশ্নে সিআরপিএফ কোনো রকম ঝুঁকি নিতে চায় না; তাই এই দুর্গম পাহাড়ি অঞ্চলে, যেখানে হয়ত বছরের বেশিরভাগ সময় তুষারাবৃত থাকে — সেইসব জায়গা বেছে নেওয়া হয়েছে অস্থায়ী শিবির করার জন্যে।
Aaj Khabor Desk, Srinagar, Jammu & Kashmir, 19/02/2026 : The Central Reserve Police Force (CRPF) has established 43 temporary camps in high-altitude and remote areas of Jammu and Kashmir to prevent militant activities and strengthen surveillance.
These camps have been set up in strategically sensitive and difficult-to-access mountainous regions, particularly in areas above 60০0 feet elevation. The selected locations are considered highly vulnerable from a security standpoint and remain snow-covered for most of the year.
Through these temporary camps, the CRPF aims to maintain constant monitoring and effectively challenge militant movements in remote terrains, ensuring enhanced security across the region.