Aaj Khabor

সমাজের কোনো অংশকে অপমান করা যাবে না”: ‘ঘুসখোর পণ্ডিত’ ছবির শিরোনাম বদলাতে নির্দেশ সুপ্রিম কোর্টের

সমাজের কোনো অংশকে অপমান করা যাবে না”: ‘ঘুসখোর পণ্ডিত’ ছবির শিরোনাম বদলাতে নির্দেশ  সুপ্রিম কোর্টের

সর্বোচ্চ আদালত বলেছে, সিনেমার শিরোনাম কোনও সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানতে পারবে না; নাম পরিবর্তন না করলে মুক্তি বন্ধ থাকবে

আজ খবর (বাংলা), [বিনোদন] নতুন দিল্লী, ভারত, ১২/০২/২০২৬ : ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি বলlywood-এর আসন্ন সিনেমা ‘ঘুসখোর পণ্ডিত’-এর শিরোনাম পরিবর্তনের নির্দেশ দিয়েছে। বিচারপতি বি. ভি. নগরথনা ও উজ্জল ভূইয়াঁ-র বেঞ্চ মন্তব্য করেছে যে কোনো সামাজিক গোষ্ঠী বা সম্প্রদায়কে অপমান বা নীচে দেখানোর শিরোনাম বা উপাদান আদালত অনুমোদন করতে পারে না। আদালত স্পষ্ট করে দিয়েছে যে “সমাজের কোনো অংশকে অপমান করা যাবে না” এবং যদি নতুন টাইটেল না জানানো হয়, তবে ছবির মুক্তি প্রদানের অনুমতি দেওয়া হবে না।

এই আদেশের ভিত্তিতে পরিচালক নীরজ পাণ্ডে-কে একটি হলফনামা দাখিল করতে বলা হয়েছে যাতে বলা থাকবে সিনেমাটি কোনো সম্প্রদায় বা গোষ্ঠীকে নীচে দেখায় না। সুপ্রিম কোর্ট আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ পুনরায় এই মামলার শুনানি করবে।

এই মামলা একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (PIL) থেকে শুরু হয়েছে, যেখানে অভিযোগ আনা হয়েছে যে শিরোনাম এবং বিষয়বস্তুর মাধ্যমে নির্দিষ্ট সম্প্রদায়ের সঙ্গে দুষ্কৃতকারী বা দুর্নীতির সম্পর্ক প্রতিষ্ঠা করা হচ্ছে, যা তাদের সম্মান ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং সামাজিক স্থিতিশীলতার ক্ষতি করতে পারে।

Aaj Khabor Desk, New Delhi, India, 12/06/2026 : The Supreme Court of India has intervened in the controversy surrounding the Bollywood film ‘Ghooskhor Pandat’, directing its makers to change the title, stating that the court cannot allow any segment of society to be denigrated through a movie title or content. The bench asked the filmmakers to submit a new title and an affidavit affirming that the film does not demean any community. The next hearing is scheduled for February 19, 2026. The case stems from a PIL accusing the film’s title of being offensive and stereotypical toward a particular community.

 

Loading

আজ রাতেই অভিনেতা রাজপাল যাদবকে জেলে যেতে হবে

আজ রাতেই অভিনেতা রাজপাল যাদবকে জেলে যেতে হবে

চেক বাউন্সের মামলায় জেরবার রাজপাল যাদব 

আজ খবর (বাংলা) [বিনোদন], নতুন দিল্লী, ভারত, ০৫/০২/২০২৬ :  চেক বাউন্সের একটি মামলায় খুব খারাপ পরিস্থিতিতে পৌঁছে গিয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। এই মামলায় তাঁকে জেলের  কাছে আত্মসমর্পন করতে  বলা হয়েছে।

একটি কোম্পানী রাজপাল যাদবের বিরুদ্ধে চেক বাউন্সের মামলা করেছিল।  অভিনেতা ঐ  কোম্পানিকে কয়েক কোটি টাকার চেক দিলেও অর্থপ্রদান করছিলেন না। ওই কোম্পানিটি রাজপালের বিরুদ্ধে আদালতে মামলা করে দেয়। ২০২৪ সালে  রাজপাল ঐ  অর্থ মিটিয়ে দেবেন  বলে আশ্বস্ত  করেছিলেন, আদালতেও সেই আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বার বার কথা দিয়েও কথা রাখেন নি রাজপাল।
গতকাল আদালত তাঁকে আদালতে আত্মসমর্পন করতে  বলেছিল,  কিন্তু তিনি গতকাল আত্মসমর্পন করেন নি। আজ আদালত তাঁর সমস্ত আবেদন খারিজ করে জেলে গিয়ে আত্মসমর্পন করতে নির্দেশ দিয়েছে।  অভিযোগকারী কোম্পানিকে ২৫ লক্ষ টাকা মিটিয়ে দেওয়ার আয়োজন করায় কোম্পানিটি আপাতত তা মেনে নিলেও আদালত কঠোর অবস্থান গ্রহণ করেছে। এর ফলে রাজপাল যাদবকে আজই  রাত্রের মধ্যে জেলে গিয়ে আত্মসমর্পন  করতে হবে। আত্মসমর্পনের পর ফের নতুন করে তাঁর আবেদন শুনবে আদালত।

Loading

৭ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন রিয়া চক্রবর্তীর, সুশান্তের শোক পেরিয়ে নতুন অধ্যায়

সুশান্তের শোক কাটিয়ে সাত বছর পর রিয়া ফের অভিনয়ে

সুশান্তের শোক কাটিয়ে সাত বছর পর রিয়া ফের অভিনয়ে

 

আজ খবর  (বাংলা) [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৪/০২/২০২৬ : অনেকদিন পর ফের রুপোলি পর্দায় দেখতে পাওয়া যাবে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে।  বছর তাঁর কেরিয়ারে খুব খুব খারাপ দিন গিয়েছে। তবে এখন তিনি কম ব্যাক করতে একেবারে প্রস্তুত হয়ে গিয়েছেন।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাথে জড়িয়ে গিয়েছিল রিয়ার নাম।  সুশান্তের মৃত্যুর পর পুলিশি তদন্ত ছাড়াও নানারকম খারাপ দিন দেখতে হয়েছিল রিয়াকে। তবে সব কিছু কাটিয়ে ফের তিনি নিজেকে প্রমান করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন।  সাত বছর তাঁর কেরিয়ারে কালো দিন গেলেও এবার তিনি কাম ব্যাক করতে সব রকম প্রস্তুতি নিয়েছেন।
সব কিছু ঠিক থাকলে আর কিছুদিন পর নেটফ্লিক্সের একটি প্রোডাকশনে দেখতে পাওয়া যাবে রিয়া চক্রবর্তীকে। নেটফ্লিক্সের নতুন প্রোডাকশন ‘ফ্যামিলি বিজনেস’এ  দেখতে পাওয়া যাবে তাঁকে। এই প্রোডাকশনে কাজ করছেন অনিল কাপুর ও বিজয় বর্মাও।  সম্প্রতি এই প্রোডাকশনের টিজার প্রকাশ করেছেন রিয়া নিজেই। তবে এই প্রোডাকশন কবে মুক্তি পাবে তা অবশ্য জানানো হয় নি। .
Aajh Khabor Desk, Mumbai, Maharashtra, 04/02/2026 : After a long absence, Bengali actress Rhea Chakraborty is set to return to the silver screen. She went through an extremely difficult phase in her career after being linked to the late actor Sushant Singh Rajput, facing police investigations and intense public scrutiny following his death. Despite nearly seven years of setbacks and personal hardship, Rhea is now determined to rebuild her career and prove herself once again.

If all goes as planned, she will soon be seen in a Netflix production titled Family Business. The project also stars Anil Kapoor and Vijay Varma. Rhea recently shared the teaser of the series herself, though the official release date has not yet been announced.

Loading

দুর্ঘটনায় পড়ল অক্ষয় কুমারের গাড়ি

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই ,মহারাষ্ট্র, ২০/০১/২০২৬ :  মুম্বইয়ে  সুপারস্টার অক্ষয় কুমারের গাড়ি দুর্ঘটনায় পড়ল। এই ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে।  রাস্তা দিয়ে আসা একটি গাড়ি একটি অটো রিক্সাকে পিছন থেকে ধাক্কা মারলে ঐ  অটো রিক্সাটি রাস্তার মধ্যেই উল্টে যায়। ঘাতক ওই গাড়ি এবং অটো রিকশা সেই সময় ঐ   রাস্তা দিয়ে যেতে থাকা অক্ষয় কুমারের কনভয়ে গিয়ে ধাক্কা মারে।  ঐ  কনভয়ের যে গাড়িটিতে ধাক্কা মারে, সেই গাড়িটি ছিল অক্ষয়ের নিরাপত্তা রক্ষীদের গাড়ি।

এই দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অটো রিক্সার চালক গুরুতর আহত হয়েছেন  জানিয়েছেন ঐ  অটো চালকের ভাই। ঐ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অটো রিক্সা চালকের ভাই মহম্মদ সমীর জানিয়েছেন, “গতকাল রাত্রি সাড়ে আটটা  নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে।  আমার ভাইয়ের অটোরিক্সাটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ভাই খুব খারাপভাবে জখম হয়েছে। আমি চাই সে দ্রুত সেরে উঠুক। তাকে ওষুধপত্র এবং তার চিকিৎসার খরচ দেওয়া হোক এবং তাকে যথাযথ ক্ষতিপূরণ করা হোক।”

এই ঘটনায় অভিনেতা অক্ষয় কুমার এখনও পর্যন্ত নিজের কোনো প্রতিক্রিয়া জানান নি.”


 

Loading

বর্ডার ২ : ‘ঘর কব আওগে’ মুক্তি পাবে নেতাজির জন্মদিনে

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ২৯/১২/২০২৫ : ‘বর্ডার ২’ ছবির জন্যে নতুন গান তৈরি হয়েছে, এই গানটি হল “ঘর কব আওগে ?” (কবে ঘরে ফিরছো ?). সুপারহিট বর্ডার ছবির সিক্যুয়েল ‘বর্ডার  ২’ তৈরি করা হয়েছে, আর এই ছবিতেই নতুন এই গানটি থাকবে বলে জানা গিয়েছে।

‘বর্ডার’ ছবিতে ‘সন্দেশে আতে হ্যায়’ বলে একটি গান ছিল,  আর এই গানটি সুপার ডুপার হিট করেছিল। সেই গানটিতে এই লাইনটি ছিল — ‘ঘর কব  আওগে’, ‘বর্ডার ২’ ছবিতে এই লাইনটি দিয়েই গেঁথে নেওয়া হয়েছে নতুন গান। ১৯৭১ সালের ইন্দো-পাক যুদ্ধের  আবহে তৈরি হয়েছে এই ছবি। আর এই ছবিতেই থাকছে নতুন এই গানটি। সম্প্রতি ‘বর্ডার ২’ এর টিজার প্রকাশিত হয়েছে।

‘ঘর কব আওগে’ গানটির সুর দিয়েছেন অনু মালিক। গানটি গেয়েছেন সোনু নিগম, অরিজিৎ সিং, বিশাল মিশ্র ও দিলজিৎ দোসাঞ্জ। সানি দেওলের এই ছবিটির টিজার প্রকাশ্যে এসেছে কিছুদিন আগে বিজয় দিবসের দিন এবং ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর  অর্থাৎ ২০২৬এর ২৩শে জানুয়ারি। ঐ  দিনেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন।


 

Loading

মাধুরী আর সলমনকে একসাথে দেখে উচ্ছসিত  অনুরাগীরা 

মিসেস দেশপাণ্ডের প্রমোশনে মাধুরী গেলেন বিগ বসের সেটে 

আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বই , মহারাষ্ট্র, ২৯/১১/২০২৫ :   দুই নক্ষত্রকে যখন একসাথে দেখতে পাওয়া যায়, তখন অনুরাগীদের আনন্দের সীমা থাকে না. শনিবার এরকমই কিছুটা পরিবেশ তৈরি হয়ে গেলো মুম্বইয়ের একটি স্টুডিওতে। 

আজ সলমন খান এবং মাধুরু দীক্ষিতকে দেখতে পাওয়া গেলো একসাথে। শনিবার  সলমন খানের বিগ বস সেটে গিয়ে পৌঁছালেন বাবলি, অর্থাৎ মাধুরী দীক্ষিত।  মাধুরী অবশ্য বিগ বস অনুষ্ঠানে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে যান নি। বরং ‘মিসেস দেশপাণ্ডে’ নামে একটি ছবির প্রমোশনের জন্যে তিনি সেখানে গিয়েছিলেন। 

সলমন খানের সাথে এর আগে বেশ কিছু কাজ করেছেন মাধুরী দীক্ষিত। যেমন সাজন, হাম আপকে হ্যায়  কৌন , হম  তুম্হারে হ্যায়  সনম, দিল তেরা রা আশিক ইত্যাদি। এই ছবিগুলো বেশ জনপ্রিয় হয়েছিল।  নাগেশ কুকুনির পরিচালিত মিসেস দেশপান্ডে ছবিটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে একটি ওটিটি  প্ল্যাটফর্মে। আজ মাধুরী আর সলমনকে একসাথে দেখে উচ্ছসিত হয়ে উঠেছিলেন উপস্থিত সকলেই। 


Loading

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

শোকস্তব্ধ বলিউড 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই, মহারাষ্ট্র, ২৪/১১/২০২৫ :   প্রয়াত হলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর পরিবারের তরফ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বায়স হয়েছিল ৮৯ বছর। 

ধর্মেন্দ্র কেওয়াল কৃষান দেওল পাঞ্জাবের লুধিয়ানা জেলার নাসরালী গ্রামে একটি জাঠ পরিবারে জন্মেছিলেন। তাঁর বাবা কেওয়ালকৃষ্ণ ছিলেন একটি স্কুলের হেড মাস্টার। মা শতবন্ত  কৌর ছিলেন গৃহিনী।  সিনেমা জাগাতে আসার আগেই ধর্মেন্দ্র প্রকাশ কৌর নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন। ধর্মেন্দ্র ও প্রকাশেরই পুত্র সন্তান সানি দেওল ও ববি দেওল। এছাড়াও তাঁদের দুই কন্যা সন্তান রয়েছেন একজনের নাম বিজিতা, আর এক জন অজিতা।  সিনেমা জগতে আসার পর হেমামালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র, যদিও তাঁদের বিয়ে নিয়ে সেই সময় যথেষ্ট জল ঘোলা হয়েছিল। 

দীর্ঘদিন বিনোদন জগতে থেকে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে গিয়েছেন ধর্মেন্দ্র। সারা জীবন প্রচুর সিনেমায় অভিনয় করে গিয়েছেন তিনি ।. গোটা বিশ্বে অসংখ্য অনুরাগী রয়েছে তাঁর। ছবি প্রযোজনাও করেছেন। দীর্ঘদিন তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেছেন হিন্দি সিনেমায়। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রখ্যাত ধর্মেন্দ্র। আজ ফিল্মি জগৎকে চির বিদায় জানালেন বর্ষীয়ান এই অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় সিনেমা জগৎ. আজ সকালেও তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায়  বাড়িতে এম্বুলেন্স ডেকে আনা হয়েছিল। কিন্তু ধর্মেন্দ্র তাঁর নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস  ত্যাগ করেছেন। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে মুম্বইয়ের  বাড়িতে ছুটে গিয়েছেন হেমামালিনী। 


Loading

বলিউড ডান্স কুইন হেলেন ৮৭তে 

শুভেচ্ছা জানালেন ওয়াহিদা, আশা পারেখ ও রেখা

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ২১/১১/২০২৫ :   আজ বলিউডের ডান্সার কুইন হেলেনের ৮৭ তম  জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে গেলেন প্রাক্তন অভিনেত্রী ওয়াহিদা রহমান, আশা  পারেখ এবং রেখা। 

আজ সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছা আসতে শুরু করেছিল হেলেনের কাছে। আজ তাঁর ৮৭ তম  জন্মদিন।  সকালবেলাতেই শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন সলমন খান।   এরপর তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসে উপস্থিত হলেন ওয়াহিদা রহমান, আশা পারেখ ও রেখা। এই  তিন জনের সাথে হেলেনের দীর্ঘদিনের  অটুট বন্ধুত্ব। 

এদিন আশা  পারেখ এবং ওয়াহিদা রহমান এসেছিলেন ট্র্যাডিশনাল শাড়িতে। তবে রেখার পরনে ছিল কালো আউটফিট। তার ওপরে রেখা পড়েছিলেন একটি ডেনিম জ্যাকেট। আজ দুর্দান্ত মুডে ছিলেন রেখা। তিনি  ফটো শিকারিদের সাথে সাবলীলভাবে কথা বলেছেন, এমনকি এক সময় একজনের থেকে ক্যামেরা নিয়ে ছবিও তুলতে শুরু করেছিলেন। অন্যান্যদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে নানারকম পোজও দেন তিনি। 

হেলেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্বামী সেলিম খান এবং সোহেল খান।   কেক কেটে সুন্দর একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এদিন নিজের জন্মদিন পালন করলেন বলিউডের ডান্স কুইন হেলেন। শুভেচ্ছা কুড়োলেন অসংখ্য অনুরাগীর। 


Loading

মুক্তির অপেক্ষায় বলিউডের ছবি 

আসছে বেশ কয়েকটি কমেডি ছবিও 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ৩১/১০/২০২৫ :  নভেম্বর মাসে বেশ কয়েকটি নতুন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে কমেডি ফিল্ম যেমন আছে তেমন একশন  মুভিও রয়েছে। যেমন মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দে দে পেয়ার দে ২’, ‘ধুরন্ধর’ ইত্যাদি। 

আগামী ৭ই নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘হক’  ছবিটি। এখানে একটি সত্য ঘটনা অবলম্বন করেই তৈরি করা হয়েছে ছবিটি। ৮০র দশকে মহম্মদ আহমেদ খান এবং শাহ বাণু বেগমের আইনি টানাপোড়েন নিয়ে তৈরি হয়েছে এই ছবি। মূল চরিত্রে অভিনয় করছেন ইমরান হাসমি ও ইয়াম্মি গৌতম।

আগামী ১৪ই নভেম্বর মুক্তি পেতে চলেছে অজয় দেবগন ও রাকুল প্রীত অভিনীত দে দে পেয়ার দে ২ ছবিটি। এটি মূলত দে দে পেয়ার দে ছবির সিক্যুয়েল। আদ্যোপান্ত হাসির ছবি এটি। 

আরও একটি হাসির ছবি মুক্তি পেতে চলেছে ২১শে  নভেম্বর। ছবির নাম মস্তি ৪. এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রীতেশ  দেশমুখ,  বিবেক ওবেরয় এবং আফতাব শিবদাসানি।   বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অদ্ভুত টানাপোড়েনে মোড়া  এই ছবিটি আদ্যপান্ত হাসির ছবি। 

আগামী ২১শে  নভেম্বর আরও একটি ছবি মুক্তিপেতে চলেছে, এই ছবির নাম ‘১২০ বাহাদুর’। ১২০ বাহাদুর ছবিটি গড়ে উঠেছে ভারত-চীন যুদ্ধের রেজাঙ লা চ্যাপ্টারটি নিয়ে। এখানে ১৩ নম্বর কুমায়ুন রেজিমেন্টকে দুর্ধষ্য নেতৃত্ব দিয়েছিলেন মেজর শয়তান সিং ভাট্টি । যিনি পরম বীর  চক্র উপাধি পেয়েছিলেন ভারত সরকারের থেকে।  সত্য ঘটনা বলম্বনে এই ছবিতে মেজর শয়তান সিং ভাট্টির চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার। 

আগামী ২৮শে  নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘তেরে ইস্ক মে’।  এটি একটি লাভ স্টোরি।  অভিনয় করেছেন ধনুষ এবং কৃতি শ্যানন। শেষ দৃশ্য বিয়োগাত্মক এবং মৃত্যু দিয়ে সমাপ্ত হচ্ছে এই ছবির গল্প। 


Loading

“হ্যাপি বার্থ ডে বিগ বি”

৮৩ বছরে অমিতাভ  

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ১১/১০/২০২৫ :  আজ বিগ বি অমিতাভ বচ্চনের জন্মদিন।  ৮৩ বছর বয়স হল বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের।  এই বয়সেও অভিনয় জগতে সম্পূর্ণ সক্রিয় তিনি।  আগামী দিনগুলিতেও তিনি সক্রিয় থাকুন।

অমিতাভ প্রথম জীবনে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় সেলসের কাজ করতেন, সেই অমিতাভ মুম্বই  গিয়ে বছরের পর বছর শাসন করে গেলেন হিন্দি সিনেমা জগৎকে।  সুদীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে বলিউডকে সমৃদ্ধ করে গিয়েছেন অমিতাভ বচ্চন।   বলিউডে তিনিই প্রথম এংরি ইয়ং ম্যান ইমেজ নিয়ে এসেছিলেন।  এরপর ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন ভারতীয় বিনোদন জগতের বেতাজ বাদশা। দশকের পর দশক  কাজ করে গিয়েছেন সাফল্যের সাথে। 

অমিতাভ অভিনীত প্রথম ছবিটি ছিল ‘সাত হিন্দুস্তানী’। এরপর অসংখ্য ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করে গিয়েছেন তিনি।  আজ তিনি ৮৩ বছর বয়সেও সমান তালে অভিনয় করে চলেছেন। তাঁর পুরো পরিবার অর্থাৎ তাঁর স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক ও পিপুত্রবধূ ঐশ্বর্য্য সকলেই বিনোদন জগৎকে সমৃদ্ধ করে চলেছেন।  অমিতাভ বলিউডের স্বর্থে গানও গেয়েছেন অনেকগুলি, সেইসব গান হিট করেওছে বাজারে। 

 অসংখ্য অনুরাগীর মনে আইডল হিসেবে জনপ্রিয়তার শীর্ষে বিরাজ করেন অমিতাভ বচ্চন। তিনি শতায়ু হোন, সুস্থ থাকুন,  জন্মদিনের শুভেচ্ছা রইল ‘আজ খবর এর তরফ থেকে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor