মিসেস দেশপাণ্ডের প্রমোশনে মাধুরী গেলেন বিগ বসের সেটে

আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বই , মহারাষ্ট্র, ২৯/১১/২০২৫ : দুই নক্ষত্রকে যখন একসাথে দেখতে পাওয়া যায়, তখন অনুরাগীদের আনন্দের সীমা থাকে না. শনিবার এরকমই কিছুটা পরিবেশ তৈরি হয়ে গেলো মুম্বইয়ের একটি স্টুডিওতে।
আজ সলমন খান এবং মাধুরু দীক্ষিতকে দেখতে পাওয়া গেলো একসাথে। শনিবার সলমন খানের বিগ বস সেটে গিয়ে পৌঁছালেন বাবলি, অর্থাৎ মাধুরী দীক্ষিত। মাধুরী অবশ্য বিগ বস অনুষ্ঠানে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে যান নি। বরং ‘মিসেস দেশপাণ্ডে’ নামে একটি ছবির প্রমোশনের জন্যে তিনি সেখানে গিয়েছিলেন।
সলমন খানের সাথে এর আগে বেশ কিছু কাজ করেছেন মাধুরী দীক্ষিত। যেমন সাজন, হাম আপকে হ্যায় কৌন , হম তুম্হারে হ্যায় সনম, দিল তেরা রা আশিক ইত্যাদি। এই ছবিগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। নাগেশ কুকুনির পরিচালিত মিসেস দেশপান্ডে ছবিটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে একটি ওটিটি প্ল্যাটফর্মে। আজ মাধুরী আর সলমনকে একসাথে দেখে উচ্ছসিত হয়ে উঠেছিলেন উপস্থিত সকলেই।
![]()