
আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ২৯/১২/২০২৫ : ‘বর্ডার ২’ ছবির জন্যে নতুন গান তৈরি হয়েছে, এই গানটি হল “ঘর কব আওগে ?” (কবে ঘরে ফিরছো ?). সুপারহিট বর্ডার ছবির সিক্যুয়েল ‘বর্ডার ২’ তৈরি করা হয়েছে, আর এই ছবিতেই নতুন এই গানটি থাকবে বলে জানা গিয়েছে।
‘বর্ডার’ ছবিতে ‘সন্দেশে আতে হ্যায়’ বলে একটি গান ছিল, আর এই গানটি সুপার ডুপার হিট করেছিল। সেই গানটিতে এই লাইনটি ছিল — ‘ঘর কব আওগে’, ‘বর্ডার ২’ ছবিতে এই লাইনটি দিয়েই গেঁথে নেওয়া হয়েছে নতুন গান। ১৯৭১ সালের ইন্দো-পাক যুদ্ধের আবহে তৈরি হয়েছে এই ছবি। আর এই ছবিতেই থাকছে নতুন এই গানটি। সম্প্রতি ‘বর্ডার ২’ এর টিজার প্রকাশিত হয়েছে।
‘ঘর কব আওগে’ গানটির সুর দিয়েছেন অনু মালিক। গানটি গেয়েছেন সোনু নিগম, অরিজিৎ সিং, বিশাল মিশ্র ও দিলজিৎ দোসাঞ্জ। সানি দেওলের এই ছবিটির টিজার প্রকাশ্যে এসেছে কিছুদিন আগে বিজয় দিবসের দিন এবং ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর অর্থাৎ ২০২৬এর ২৩শে জানুয়ারি। ঐ দিনেই নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন।
![]()