শুভেচ্ছা জানালেন ওয়াহিদা, আশা পারেখ ও রেখা

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ২১/১১/২০২৫ : আজ বলিউডের ডান্সার কুইন হেলেনের ৮৭ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে গেলেন প্রাক্তন অভিনেত্রী ওয়াহিদা রহমান, আশা পারেখ এবং রেখা।
আজ সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছা আসতে শুরু করেছিল হেলেনের কাছে। আজ তাঁর ৮৭ তম জন্মদিন। সকালবেলাতেই শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন সলমন খান। এরপর তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসে উপস্থিত হলেন ওয়াহিদা রহমান, আশা পারেখ ও রেখা। এই তিন জনের সাথে হেলেনের দীর্ঘদিনের অটুট বন্ধুত্ব।
এদিন আশা পারেখ এবং ওয়াহিদা রহমান এসেছিলেন ট্র্যাডিশনাল শাড়িতে। তবে রেখার পরনে ছিল কালো আউটফিট। তার ওপরে রেখা পড়েছিলেন একটি ডেনিম জ্যাকেট। আজ দুর্দান্ত মুডে ছিলেন রেখা। তিনি ফটো শিকারিদের সাথে সাবলীলভাবে কথা বলেছেন, এমনকি এক সময় একজনের থেকে ক্যামেরা নিয়ে ছবিও তুলতে শুরু করেছিলেন। অন্যান্যদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে নানারকম পোজও দেন তিনি।
হেলেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্বামী সেলিম খান এবং সোহেল খান। কেক কেটে সুন্দর একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এদিন নিজের জন্মদিন পালন করলেন বলিউডের ডান্স কুইন হেলেন। শুভেচ্ছা কুড়োলেন অসংখ্য অনুরাগীর।
![]()