শোকস্তব্ধ বলিউড

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই, মহারাষ্ট্র, ২৪/১১/২০২৫ : প্রয়াত হলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর পরিবারের তরফ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বায়স হয়েছিল ৮৯ বছর।
ধর্মেন্দ্র কেওয়াল কৃষান দেওল পাঞ্জাবের লুধিয়ানা জেলার নাসরালী গ্রামে একটি জাঠ পরিবারে জন্মেছিলেন। তাঁর বাবা কেওয়ালকৃষ্ণ ছিলেন একটি স্কুলের হেড মাস্টার। মা শতবন্ত কৌর ছিলেন গৃহিনী। সিনেমা জাগাতে আসার আগেই ধর্মেন্দ্র প্রকাশ কৌর নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন। ধর্মেন্দ্র ও প্রকাশেরই পুত্র সন্তান সানি দেওল ও ববি দেওল। এছাড়াও তাঁদের দুই কন্যা সন্তান রয়েছেন একজনের নাম বিজিতা, আর এক জন অজিতা। সিনেমা জগতে আসার পর হেমামালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র, যদিও তাঁদের বিয়ে নিয়ে সেই সময় যথেষ্ট জল ঘোলা হয়েছিল।
দীর্ঘদিন বিনোদন জগতে থেকে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করে গিয়েছেন ধর্মেন্দ্র। সারা জীবন প্রচুর সিনেমায় অভিনয় করে গিয়েছেন তিনি ।. গোটা বিশ্বে অসংখ্য অনুরাগী রয়েছে তাঁর। ছবি প্রযোজনাও করেছেন। দীর্ঘদিন তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেছেন হিন্দি সিনেমায়। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রখ্যাত ধর্মেন্দ্র। আজ ফিল্মি জগৎকে চির বিদায় জানালেন বর্ষীয়ান এই অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় সিনেমা জগৎ. আজ সকালেও তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় বাড়িতে এম্বুলেন্স ডেকে আনা হয়েছিল। কিন্তু ধর্মেন্দ্র তাঁর নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে মুম্বইয়ের বাড়িতে ছুটে গিয়েছেন হেমামালিনী।
![]()