
আজ খবর (বাংলা), [দেশ], বোটের, ছত্তিশগড়, ১৬/০৮/২০২৬ : ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলায় গভীর বনের মাঝে বোটের গ্রামে গতকাল ভি পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস, এই প্রথম সেখানে উত্তোলিত হল দেশের জাতীয় পতাকা।





![]()

আজ খবর (বাংলা), [দেশ], বোটের, ছত্তিশগড়, ১৬/০৮/২০২৬ : ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলায় গভীর বনের মাঝে বোটের গ্রামে গতকাল ভি পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস, এই প্রথম সেখানে উত্তোলিত হল দেশের জাতীয় পতাকা।





![]()

আজ খবর (বাংলা), [দেশ], নওগাঁ, আসাম, ০৪/০৮/২০২৬ : আসামে সিআরপিএফ জওয়ান নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি করে মারলেন নিজের সহকর্মীকেই, তারপর নিজেকেও গুলি করে আত্মহত্যা করলেন। নিজেদের গুলিতেই মৃত্যু হয়েছে তিন সিআরপিএফ জওয়ানের। একজন গুরুতর আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসারত আছেন।
![]()



![]()

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত,২৭/০৭/২০২৬ : দিল্লীর যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনে সেদিন অন্তত ২,৮৭৩ জন দুষ্কৃতী ভীড়ে মিশে ছিল বলে জানতে পেরেছে দিল্লী পুলিশ।
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনে নেমেছিলেন তরুণ পড়ুয়ারা। কিন্তু সেদিন পড়ুয়াদের ভীড়ে মিশেছিল অন্তত ২,৮৭৩ জন দুষ্কৃতী। দিল্লী পুলিশ বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে সেগুলিকে স্ক্যান করে সেইসব দুষ্কৃতীদেরকে চিহ্ণিত করেছে। পুলিশ জানিয়েছে মিছিলের ভীড়ে মিশে থাকা এই দুষ্কৃতীদের ক্রিমিনাল রেকর্ড আছে। ফেসিয়াল রিকগনিশন সিস্টেম দিয়ে তাদের উপস্থিতি জানা গিয়েছে। এও জানা গিয়েছে যে এইসব দুষ্কৃতীরা ২০ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত পড়ুয়াদের সাথেই তাদের বন্ধুদের মত মিশে গিয়েছিল।
সূত্র মারফত জানা যাচ্ছে এই মুহূর্তে দিল্লীপুলিশ তথ্য যোগার করার চেষ্টা চালাচ্ছে যে ঠিক কি উদ্দেশ্যে এত সংখ্যক ক্রিমিনাল পড়ুয়াদের সাথে আন্দোলনে অংশ নিয়েছিল। তারা আর কি কি কাজ করেছিল। পুলিস যে সব তথ্য প্রমান হাতে পেয়েছে, তাতে দেখা যাচ্ছে, এরাই সেদিন দিল্লী জুড়ে গণ্ডগোল করার চেষ্টা করেছিল। পুরো ব্যাপারটা তাদের পরিকল্পনামত এগোচ্ছিল।
ওই দুষ্কৃতীদের মধ্যে বেশিরভাগ লোকের নামে একাধিক মামলা আছে. এদের মধ্যে কেউ শ্লীলতাহানির মত অপরাধ করেছে। এদের মধ্যে শতাধিক লোক এমন আছে যাদের নাম খুনের মামলা আছে. ের দাগী অপরাধী। আন্দোলনরত পড়ুয়াদের সাথে এই দুষ্কৃতীরা একেবারে মিশে গিয়েছিল। গোটা ঘটনারতদন্ত করে দেখছে দিল্লী পুলিশ।
![]()

আজ খবর (বাংলা), [দেশ], দিল্লী, ভারত, ২৭/০৭/২০২৬ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এবার সংসদে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া বিল আনতে চলেছে কেন্দ্র সরকার।
এর আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল, তার বিরুদ্ধে গত একমাস ধরে পড়ুয়াদের একাংশ আন্দোলনে নেমেছিল। আন্দোলনে উত্তাল হয়েছে দেশের বিভিন্ন রাজ্য। সেই আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। আন্দোলনকারীদের তিন দফা দাবিই মেনে নিতে হয়েছে কেন্দ্র সরকারকে। এবার এই প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া আইন আনতে চলেছে কেন্দ্র সরকার।

এই বিলকে সমর্থন করার জন্যে কেন্দ্র সরকার সর্বদল সহমত চাইছে। যদিও সমাজবাদী পার্টির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে দেশে কড়া আইন প্রণয়ন করলেই কি প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকানো আদৌ সম্ভব হবে ? এই প্রশ্নকে সামনে রেখে বিরোধী জোটের দলগুলি আজ সংসদে একটি বৈঠকে মিলিত হয়েছে। গৌরব গগৈ মন্তব্য করেছেন যে শিক্ষার বিষয়ে কেন্দ্র সরকার সিরিয়াসলি ভাবছে না। কেন্দ্র সরকার যে বিল আনতে চলেছে তা নিয়েও নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে।
পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন একটি বিল তিনি আনবেন, সেই বিল আনার সময় হয়ে গিয়েছে। এই মুহূর্তে প্রশ্নপত্র ফাঁস একটা বড় সমস্যা হয়ে উঠেছে। এই সমস্যা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকেই বিনষ্ট করছে আর কোটি কিছু লোককে কোটি টাকা রোজগার করতে সাহায্য করছে। এর জন্যে স্থায়ী আইন প্রণয়নের দরকার আছে।”
এই আইন আনলে কি প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া যাবে ? সত্যি কি এভাবে প্রশ্নপত্র ফাঁস রোখা যাবে ? না কি অন্য দাওয়াই দরকার ? ধন্ধে গোটা দেশ। কমেন্টে আপনাদের মতামত জানান।
Love Frame with light @399/- [Click On The Image]
![]()


![]()

আজ খবর (বাংলা), [দেশ], গুয়াহাটি, আসাম, ২৫/০৭/২০২৬ : আসামের ভয়াবহ বন্যায় গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে অত্যন্ত খারাপ পরিস্থিতি আসাম জুড়ে। এই রাজ্যে বন্যার কারণে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৬১ পেরিয়েছে।

![]()

আজ খবর (দেশ), গ্যাংটক, সিকিম, ২১/০৭/২০২৬ : সিকিমের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে কাজ করতে গিয়ে বাংলার ১১ শ্রমিকের মৃত্যু। টানেলে আটকে রয়েছেন আরও বেশ কিছু শ্রমিক।
![]()

আজ খবর (বাংলা), (দেশ) ঝিন্দ, হরিয়ানা, ১৭/০৭/২০২৬ : ভারতীয় রেলের সবুজ অভিযানের সফল স্মারক হিসেবে দেশের মাটিতে প্রথম হাইড্রোজেন চালিত রেলের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Rainbow Travel Umbrella @ Rs. 559/- @ Rs. 438/- {Click on the image]
আজ হরিয়ানার ঝিন্দ থেকে একটি রেলপথের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ পতাকা নেড়ে তিনি এই রেলের উদ্বোধন করেন। এই প্রথম দেশের মাটিতে সবুজ রেল অর্থাৎ দূষণ মুক্ত রেল চলতে শুরু করল. আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে এই প্রকল্পে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। দূষণমুক্ত এই রেল হরিয়ানার ঝিন্দ থেকে ৮৯ কিলোমিটার গতিতে ছুটে যাবে হরিয়ানার গহনা জংশন হয়ে সোনিপত জংশনের দিকে।
আত্মনির্ভর প্রকল্পে ভারত ফের এক মাইলস্টোন পার করলো। হাইড্রোজেন চালিত ট্রেন গোটা দেশেই দূষণের মাত্রা কমাবে.এই ট্রেন ভারত নিজেই যেহেতু তৈরী করে নিচ্ছে তাই আমদানি করার ওপর নির্ভর করে থাকতে হবে না, উল্টে এই ইঞ্জিনের সাফল্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাইড্রোজেন ইঞ্জিন বানানোর বরাত পেতে পারবে ভারত। তাতে অর্থনৈতিক দিক থেকেও ভারতের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
Raincoat Jacket @ Rs. 959/- @ Rs. 898/- [Click on the image]
![]()

আজ খবর (বাংলা) [দেশ} হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ১১/০৭/২০২৬ : হায়দ্রাবাদকে দেশের স্পিড হাব হিসেবে তৈরী করতে চাইছে কেন্দ্র সরকার। হায়দ্রাবাদ পেতে চলেছে তিনটি রুটের বুলেট ট্রেন।
বিজেপির শাসনে এবার চূড়ান্ত গতিবেগ পেতে চলেছে হায়দ্রাবাদ। দক্ষিণের সিনেমা শিল্প বেশ উন্নত এখানে। এই হায়দ্রাবাদকেই দেশের স্পিড হাব হিসেবে গড়ে তুলতে চাইছে কেন্দ্র সরকার। এতে হায়দ্রাবাদের জমজ শহর সেকেন্দ্রাবাদেরও সুবিধা বাড়বে বলে মনে করা হচ্ছে। তিনটি রুটে বুলেট ট্রেন এসে গেলে হায়দ্রাবাদ থেকে অন্যান্য জায়গাগুলিতে যেতে অনেক কম সময় লাগবে।
কেন্দ্র সরকারের তরফ থেকে আজ দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে হায়দ্রাবাদ পেতে চলেছে তিনটি বুলেট ট্রেন। এই বুলেট ট্রেনগুলি হায়দ্রাবাদ শহর ছেড়ে প্রথমটি পৌঁছাবে পুনে, দ্বিতীয়টি পৌঁছাবে চেন্নাই এবং তৃতীয়টি পৌঁছাবে ব্যাঙ্গালুরুতে। সুতরাংহায়দ্রাবাদি থেকে পুনে, চেন্নাই ও ব্যাঙ্গালুরুর দূরত্ব কমছেই। হায়দ্রাবাদ স্পিড হাবে পরিণত হলে অন্যান্য উন্নয়নগুলিও গতি পাবে।
দেশের প্রথম বুলেট টেন ছুটতে করেছে মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে, দ্বিতীয় বুলেট ট্রেন ছুটবে দিল্লী ও শিলিগুড়ির মধ্যে। তারপর এই তিনটি বুলেট ট্রেনের কথা ঘোষণা করল ভারতীয় রেল হায়দ্রাবাদে তিনটি বুলেট ট্রেনের জন্যে মোট ৫৪০০ কোটি টাকা বাজেট ধার্য করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। হয়রাবাদের এই তিনটি বুলেট ট্রেন রুট ও বাজেটের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
@6099/-

![]()