
অপারেশন সিঁদুর এখনো বন্ধ করা হয় নি, পাকিস্তানী জঙ্গীরা সক্রিয় হলেই ফের শুরু করা হবে অপারেশন সিঁদুর : ভারত
আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ২২/০৪/২০২৬ : জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গী আক্রমণের ঘটনার পর কেটে গেল এক বছর। গত বছর আজকের দিনেই জঙ্গীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন ২৬ নিরীহ পর্যটক।
জম্মু কাশ্মীরে পহেলগাঁওয়ে বৈশরণ ভ্যালিতে বেড়াতে যাওয়া পর্যটকদের ওপর আক্রমন করেছিল পাক মদতপুষ্ট সশস্ত্র জঙ্গীরা। পর্যটকদের রীতিমত লাইনে দাঁড় করিয়ে তাঁদের ধর্ম জিজ্ঞাসা করে পোশাক খুলিয়ে একের পর এক মানুষকেগুলি করে হত্যা করা হয়েছিল। ঐ নারকীয় ঘটনায় গত বছর আজকের দিনেই মোট ২৬ জন পর্যটক মারা গিয়েছিলেন।
এরপর ওই জঙ্গীদের খোঁজে ভারতীয় সেনা জওয়ানরা চিরুনি তল্লাশি চালাতে শুরু করেছিল। কিন্তু নরাধম জঙ্গীদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তানে থাকা জঙ্গী শিবিরগুলিকে মিসাইল দিয়ে উড়িয়ে দিতে থাকে। পাকিস্তানে থাকা একের পর এক জঙ্গী শিবির ধ্বংস করতে থাকে। বহু জঙ্গী সেই অভিযানে খতম হয়ে গেলেও খোঁজ পাওয়া যায় নি পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গীদের।
কিন্তু হাল ছাড়ে নি ভারত, অবশেষে উচ্চ হিমালয়ের তুষার অঞ্চলের গুহায় লুকিয়ে থাকা ঐ জঙ্গীদের খুঁজে বের করে নিকেশ করা হয়। তবে ভারত ঘোষণা করেছে অপারেশন সিঁদুর অভিযান আপাতত স্থগিত রাখা হলেও তা বন্ধ করে দেওয়া হয় নি। এরপর জঙ্গীরা ফের মাথা চাড়া দেওয়ার চেষ্টা করলেই ভারত তার অভিযান ফের সক্রিয় করে তুলবে। তছনছ করে দেবে পাকিস্তানে থাকা জঙ্গী ঘাঁটিগুলিকে।
আজ সারা দেশ একসাথে পহেলগাঁওয়ের স্মৃতিতে শোক পালন করছে। রাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী থেকে জনসাধারণ সকলেই ঐ ঘটনায় এখনো ব্যথিত হয়ে রয়েছেন। এই ঘটনার এক বছর আজ প্রত্যেকেই নিজেদের শোক ব্যক্ত করেছেন।
![]()