Aaj Khabor

বিশ্ব যোগ দিবস : ভারতের সুস্থতার বার্তা, বাড়ছে হাজার কোটি টাকার বাজার

যোগ : ভারতই বিশ্বগুরু

 

আজ খবর (বাংলা), [দেশ]  ,নতুন দিল্লী, ভারত, ২১/০৬/২০২৬ :  আজ ভারতের উদ্যোগে গোটা বিশ্ব পালন করলো ১২ তম বিশ্ব যোগ দিবস। ভারতের প্রাচীন এই সংস্কৃতি বিশ্ব মাঝে ভারতের প্রভাব বিস্তার  তো করছেই , তবে এটাও ঠিক যে যোগের মাধ্যমেই কিন্তু বিশ্বজুড়ে তৈরী হয়ে যাচ্ছে হাজার কোটি টাকার বাজার, আর সেই বাজারের বিশ্বগুরু হয়ে উঠছে ভারতবর্ষই।

যোগ ভারতের অতি প্রাচীন একটি ঐতিহ্য ও সংস্কৃতি। একটা সময় ছিল যখন সাধু সন্ন্যাসী এবং কিছু স্বাস্থ্য সচেতন মানুষ যোগব্যায়াম ও শরীর চর্চা করতেন।  সেই সময়  সেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পরে নি।  তবে বর্তমানে যোগ ব্যায়ামের জন্যে বহু মানুষকে জিমে গিয়ে ঘাম ঝরাতে দেখা যায়।  ২০১৪ সালে ভারতের প্রস্তাবনায় সহমত দেখিয়ে  রাষ্ট্রসংঘ স্বীকৃতি  দিয়েছিল বিশ্ব বিশ্ব যোগ দিবসকে। এরপর রাষ্ট্র সংঘের সদস্য দেশগুলি পালন করতে শুরু করে যোগ দিবস।  বর্তমানে পৃথিবীর প্রায় ২১১টি দেশ আজকের দিনে যোগ দিবস পালন করে চলেছে।

ভারতের সর্বত্র পালিত হয় যোগ দিবস। প্রতিটা স্কুল, কলেজ, সরকারি দপ্তর, সেনাবাহিনী, পুলিশ, বন্দর সর্বত্র পালন করা হয় শরীর চর্চার এই উৎসব।  গোটা দেশে সঠিকভাবে যোগ দিবস পালনের জন্যে বিশেষ উদ্যোগ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রতি বছর প্রত্যক্ষভাবে অংশ নেন যোগব্যায়ামে। আজ তিনি কলকাতায় থেকে সফলভাবে পরিচালনা করেছেন  শরীর শিক্ষার এই মেলাকে। যোগ দিবসের মাধ্যমে ভারত তার প্রাচীন ঐতিহ্য ও জ্ঞানকে বিশ্বের দরবারে সফলভাবে তুলে ধরেছে। বিশ্বের বিভিন্ন দেশে যোগচর্চা যেমন বেড়েছে, তেমন সেইসব দেশে আজ ভারতের প্রভাবও তেমন বেড়েছে। সুতরাং এই বিশ্ব যোগ দিবসের সাথে সাথে ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক প্রভাব  বিস্তারের  পরিকল্পনাও সফলভাবে করা হয়েছে বলা যায়.

কূটনৈতিক প্রভাবের পাশাপাশি এই আন্তর্জাতিক যোগ দিবসের হাত ধরে গোটা বিশ্বে তৈরী হয়ে চলেছে হাজার হাজার কোটি টাকার বাজার।  ভারত সহ গোটা বিশ্বেই বাড়ছে যোগ প্রশিক্ষণ কেন্দ্র। পাশ্চাত্য ছোঁয়ায় নয়, বরং ভারতীয় মতাদর্শে বাড়ছে যোগা শিক্ষা কেন্দ্র।  এমনকি কর্পোরেট ওয়ার্কশপের সংখ্যা বেড়ে গিয়েছে কয়েক গুণ।  অনলাইন কোর্সের সংখ্যাও রোজ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ওয়ার্ক আউট বাড়ছে খুব দ্রুত।

যোগা করতে গিয়ে আধুনিক যে সমস্ত সরঞ্জাম লাগছে, সেগুলির বাজার বেড়ে গিয়েছে বিশ্ব জুড়ে। অনলাইনেও সেগুলি পাওয়া যাচ্ছে সুবিধা দরে।   যোগা ম্যাট, যোগা  ব্লক, মেডিটেশন কুশন ছাড়াও বিশেষ পোশাকের চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে।  ইউটিউব বা অন্যান্য সমাজ মাধ্যমে অনলাইন যোগ কোর্স গোটা বিশ্বকে জুড়ছে একইসাথে।  ভারতে প্রতি বছর বহু বিদেশী আসেন স্বাস্থ্য উদ্ধারে। তাঁরা আসেন সাধারণত হরিদ্বার, ঋষিকেশ, মহীশূর ও কেরলমে ধ্যান ও যোগ শিখতে। এই বিদেশিরা ভারতকেই মুক্তির পথ বলে বিশ্বাস করেন।

বিশ্বের বহু কর্পোরেট কোম্পানি এখন কর্মীদের জন্যে যোগা সেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং মেডিটেশন ওয়ার্কশপ চালু করেছে। এই সব জায়গায় অভিজ্ঞ ট্রেনাররা পারিশ্রমিকের বদলে সেশন করান। ওয়েলনেস ট্রেনিং দেন। ধ্যানের মাধ্যমে স্ট্রেস ফ্রি থাকতে শেখান।   এই কাজে আজ অনেককেই  বিদেশে গিয়েও কাজ করতে দেখা যায়।  এই মুহূর্তে ভারত গোটা দুনিয়ার  সামনে যোগ শিক্ষায়  বিশ্বগুরুর ভূমিকায় রয়েছে।

প্রশ্ন ওঠে এতে ভারতের কি লাভ হচ্ছে ?  অবশ্যই, প্রথম কথা  বিশ্ব বাজারে ভারতের একটা সফ্ট পাওয়ার কাজ করছে। পৃথিবীর বিভিন্ন দেশে ভারতের প্রভাব বাড়ছে। বাণিজ্যিক দিক থেকে দেখতে গেলে  দেখা যাচ্ছে, ভারতে পর্যটকের সংখ্যা বাড়ছে ,  ভারতীয় ব্র্যান্ডের গ্রহণ যোগ্যতা বাড়ছে।  যোগের পাশাপাশি ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি গোটা পৃথিবীর মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। .

 

Loading

পর পর দু’দিন মেগা ইভেন্টে যোগ দিতে রাজ্যে আসছেন মোদী

তৃণমূলের শহীদ দিবস নিয়ে প্রশ্ন উঠছে !
 
 

আজ খবর (বাংলা) [রাজ্য ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৮/০৬/২০২৬ : চলতি মাসের ২০ এবং ২১ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই দিন বঙ্গ সফরকে নিয়ে সাজো সাজো  রব রাজ্য বিজেপিতে।

অফিসিয়ালি এই প্রথম রাজ্যে পালিত হতে চলেছে পশ্চিমবঙ্গ দিবস। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসে এই প্রথম পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চলেছে। ঐ  দিন কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  তারকেশ্বর মন্দিরে তাঁর কিছু কর্মসূচী আছে।  সেদিন তিনি মন্দিরে পুজো দেবেন এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।
২১ তারিখে রয়েছে বিশ্ব যোগ দিবস। এই প্রথম যোগ দিবস পালন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় উপস্থিত থাকবেন। সেদিন রাজ্যের প্রতিটা স্কুল ও সরকারি ভবনে যোগ দিবস পালন করা হবে।  নরেন্দ্র মোদী নিজে কলকাতার রেড রোডে  উপস্থিত থেকে যোগ দিবসে অংশগ্রহণ করবেন।  টানা দুই দিন বঙ্গ সফরের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে বিমানবন্দরেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্য মন্ত্রীরা।
বিজেপির এই কর্মসূচী দেখেই বোঝা যাচ্ছে পরপর দু’দিন মেগা ইভেন্ট হতে চলেছে রাজ্যে।  প্রতি বছর  ২১শে  জুলাই শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। কলকাতার ধর্মতলা অঞ্চলে বিশালাকার আয়োজন হয়ে আসছে প্রতি বছর।  লক্ষ লক্ষ সমর্থকদের ভীড়ে জনসমুদ্র হয়ে ওঠে ধর্মতলা চত্বর। কিন্তু এবার কি সেই ভীড় আর লক্ষ্য করা যাবে ?  তৃণমূল কি এবার শহীদ দিবস পালন করবে ?  যেভাবে বহু নেতার জেল হয়ে গিয়েছে, যেভাবে দলটা ভেঙে গিয়েছে, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ছন্নছাড়া এক রাজনৈতিক দল ছাড়া আর কিছুই নয়! কি হয়, নজর থাকবে আমাদের।

 

Loading

অন্যান্যবার মেরে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়ে বলে আত্মহত্যা করেছে : মোদী

অন্যান্যবার মেরে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়ে বলে আত্মহত্যা করেছে : মোদী

 

“গত ৫০ বছরে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট দেখলো রাজ্যবাসী “

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ , ২৩/০৪/২০২৬ :  এই বছর নির্বাচনের চিত্রটাই যেন একটু অন্যরকম।  নজিরবিহীনভাবে কঠোর নিরাপত্তার মধ্যেই রাজ্যে চলছে প্রথম দফার ভোট গ্রহণ। সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুব বেশি অশান্তির খবর পাওয়া যায় নি পশ্চিমবঙ্গে।

অভূতপূর্বভাবে দুপুর দু’টোর মধ্যেই রাজ্যে প্রায় ৬০ % ভোট পড়ে  গিয়েছে।  একেই ভোটার তালিকায় নিবির সংরক্ষনের মাধ্যমে লক্ষ লক্ষ্ মানুষের নাম বাদ পড়েছে, তার ওপর আবার বেলা গড়াতে না গড়াতেই  এতো সংখ্যক মানুষের ভোট দান! চিন্তার ভাঁজ পরার কথা শাসকের কপালে। কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর ছাড়া আজকের ভোট গ্রহণ পর্বকে শান্তিপূর্ণ বলাই যায়।

নির্বাচন কমিশনকে ধন্যবাদ  জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরে জনসভা করতে এসে তিনি বলেন, “অন্যান্যবার মেরে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেয়, বলে আত্মহত্যা করেছে। সেসব এবার নেই গত ৫০ বছরে পশ্চিমবঙ্গে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট হতে চলেছে।”


 

Loading

মোদীকে ‘জঙ্গী’ বলে বিপাকে খাড়গে

মোদীকে 'জঙ্গী' বলে বিপাকে খাড়গে

বিজেপি চাইছে প্রকাশ্যে ক্ষমা চান মল্লিকার্জুন খাড়গে 

আজ খবর (বাংলা) [রাজনীতি] চেন্নাই, তামিলনাড়ু, ২২/০৪/২০২৬ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কটাক্ষ দেশের রাজনৈতিক মহলকে রীতিমত নাড়িয়ে দিয়েছে। দেশের রাজনৈতিক মহলে কান পাতলেই আজ এই কটাক্ষ নিয়ে আলোচনা শুনতে পাওয়া যাচ্ছে।

দেশের বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল তামিলনাড়ুতে একটি সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেররিস্ট (জঙ্গী) বলে আক্রমণ করেছিলেন।  দেশের প্রধানমন্ত্রীকে জঙ্গী বলায় গোটা দেশেই সমালোচনার ঝড় উঠতে শুরু করে। দেশের বিরোধী দলনেতা যদি দেশের প্রধানমন্ত্রীকেই টেররিস্ট  আখ্যা দেয়, সেটা আমাদের শত্রু দেশে কি বার্তা প্রেরণ করে ?  এই বিষয়টি নিয়ে তুমুল সমালোচিত হন মল্লিকার্জুন খাড়গে। বিজেপি শিবির রীতিমত চেপে ধরে তাঁকে।

ভুল মন্তব্য করে ফেলেছেন বুঝতে পেরে  মল্লিকার্জুন সাফাই দিয়ে বলেন, “যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদী দেশের বিরোধী দলগুলিকে টেরোরাইজ (ভয় প্রদর্শন) করতে চাইছেন, সেটাকেই তিনি বলতে চেয়েছেন। কিন্তু ভুলবশত তিনি নরেন্দ্র মোদীকেই টেররিস্ট বলে ফেলেছেন।  কেউ যেন তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা না করে।”

কিন্তু মল্লিকার্জুন খাড়গের এই বক্তব্যেই ক্ষান্ত হচ্ছে না বিজেপি শিবির। তাঁরা রীতিমত প্রধানমন্ত্রীর কাছে মল্লিকার্জুন খাড়গেকে ক্ষমা চাইতে বলেন।  কেন্দ্রীয় মন্ত্রী কিরেন  রিজিজু, নির্মলা সীতারামন এই বিষয়টি নিয়ে রীতিমত সমালোচনা করেছেন খাড়গের।

নির্মলা সীতারামান বলেন, “কংগ্রেস বরাবরই  প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে. কিন্তু কংগ্রেস সভাপতি যে কথাটি সাংবাদিকদের বলেছেন তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি।”  কিরেন রিজিজু বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে জঙ্গীদের জবাব দেন, ঠিক সেভাবেই দেশের জনগণ কংগ্রেসকে জবাব দিয়ে দেবে।”

Loading

১৫ বছরের পূর্ণ হিসাব চাই, টিএমসি দুর্নীতিতে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা মোদীর

১৫ বছরের পূর্ণ হিসাব চাই, টিএমসি দুর্নীতিতে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা মোদীর

মহিলাদের জন্য মাসে ₹৩,০০০ আর্থিক সহায়তার প্রতিশ্রুতি; বাংলায় রাজনৈতিক উত্তাপ বাড়াল বিজেপি

আজ খবর (বাংলা) [রাজনীতি], কালনা, পূর্ব বর্ধমান, ১১/০৪/২০২৬ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলকংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বড় ঘোষণা করলেন। তিনি বলেন, “গত ১৫ বছরের শাসনের “পূর্ণ হিসাব” জনগণের সামনে তুলে ধরতে একটি ‘শ্বেত পত্র’ প্রকাশ করা হবে।

মোদি অভিযোগ করেন, টিএমসি সরকারের আমলে একাধিক দুর্নীতির ঘটনা সামনে এসেছে, যা রাজ্যের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কীভাবে ব্যবহার হয়েছে, তা স্বচ্ছভাবে জানানো জরুরি।

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী আরও একটি বড় প্রতিশ্রুতি দেন। তিনি জানান, যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ₹৩,০০০ করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক মহলে এই ঘোষণা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে দুর্নীতির বিরুদ্ধে ‘শ্বেতপত্র ’-প্রকাশের প্রতিশ্রুতি, অন্যদিকে মহিলাদের জন্য আর্থিক সহায়তা—দুই মিলিয়ে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

নরেন্দ্র মোদী এদিন বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গের জন্যে যে সঙ্কল্প পত্র ঘোষণা করেছে, সেই সব কিছুদেখে তৃণমূল ভয় পেয়ে  গিয়েছে। ওরা ধরেই নিয়েছে যে ওরা হেরে যাবে। এরপর ওরা কি করবে ? ওরা এরপর ফেক নিউজ ছড়াবে। এআই এর মাধ্যমে ভূয়ো ছবি তৈরি করে বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়াতে শুরু করবে। তবে সেসব কিছুর মোকাবিলা করতে বিজেপি তৈরি আছে। “


Aaj Khabor (English) — https://aajkhaborenglish.blogspot.com/2026/04/full-account-of-15-years-narendra-modi.html

Aaj Khabor (Hindi) — https://aajkhaborhindi.blogspot.com/2026/04/15-tmc.html

Aaj Khabor (Nepali) —

Aaj Khabor (Assamese) —

Aaj Khabor (Odia) —

Loading

মোদী উত্তরবঙ্গে আসছেন ৫ ও ১০ তারিখে

মোদী উত্তরবঙ্গে আসছেন ৫ ও ১০ তারিখে

মমতা ব্যানার্জিকে প্রচার থেকে সরিয়ে দেওয়া উচিত : সুকান্ত 

আজ খবর (বাংলা) [রাজনীতি], হলদিয়া, পূর্ব মেদিনীপুর, ৩০/০৩/২০২৬ : আজ শুভেন্দু অধিকারী নিজের মনোনয়ন জমা দেবেন। জেলার অন্যান্য প্রার্থীরাও থাকবেন। এদিকে উত্তরবঙ্গে দু’দিন প্রচার চালাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 আজ হলদিয়ায় বিশাল শোভাযাত্রা করেন বিজেপি কর্মীরা। এই শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা খড়্গপুরের প্রার্থী দিলীপ ঘোষ।এছাড়াও ছিলেন বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। আজ এই নেতাদের দেখতে প্রচুর মানুষের ভীড় জমে যায়। মন্দিরে পুজো দিয়ে শুভেন্দু সহ ১৬ জন বিজেপি প্রার্থী আজ মনোনয়ন পেশ করতে যাবেন।  মনোনায়ন জমা দেওয়ার আগে হলদিয়ায় একটি জনসভা করেন শুভেন্দু অধিকারী।  বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশ করার জন্যে আজ এসডিও অফিসে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।

উত্তর বঙ্গেও প্রচারের তীব্রতা বাড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে আগামী মাসের ১০ তারিখে উত্তরবঙ্গের শিলিগুড়িতে মেগা শোভাযাত্রা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিন কিলোমিটার রোড  শো করবেন তিনি। শিলিগুড়িতে বিজেপির হয়ে  ভোটে দাঁড়িয়েছেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ির আগে ৫ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন কোচবিহারে। সেখানে রাস মেলার মাঠে তিনি একটি বিশাল জনসভা করবেন বলে জানা গিয়েছে। এই জনসভা করার কথা ছিল আলিপুর দুয়ারে। কিন্তু তার বদলে জনসভাটি অনুষ্ঠিত হবে কোচবিহারে।

এদিকে বিজেপি নেতা সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।  তিনি বলেছেন, “নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তৃণমূল নেত্রী বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি প্রাণহানির কথা বলছেন। এজন্য নির্বাচন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারের বাইরে রাখা।” বিজেপির তরফ থেকে এই ব্যাপারে অভিযোগ জানানো হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে।

ময়নাগুড়িতে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী রামমোহন রায়কে পাশে দাঁড় করিয়ে বলেছিলেন, “এই আমাদের প্রার্থী, ওকে বলা হয়েছিল গাছে বেঁধে পেটাবে। আমি বলি গাছ টাও আমাদের, জঙ্গলটাও আমাদের। গাছ ছায়া দেয়, মানুষের উপকার করে। ভোট হয়ে গেলে বাড়ির সামনে প্ল্যাকার্ড লাগিয়ে তাতে লিখতে হবে, আমরা  বিজেপি করি না। “


Loading

স্বপ্ন হল সত্যি ! ২০০ বছর পর জমির মালিকানা পেলেন চা শ্রমিকরা

স্বপ্ন হল সত্যি ! ২০০ বছর পর জমির মালিকানা পেলেন চা শ্রমিকরা

নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন চা শ্রমিকরা 

\আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৬/০৩/২০২৬ : অবশেষে স্বপ্ন সত্যি হল. দেশের চা শ্রমিকরা জমির মালিকানা সত্বা পেতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

ইংরেজ শাসন আবাসন হওয়ার পর আরও  ৭৫ বছর কেটে গেলেও জমির মালিকানা পান নি দেশের চা শ্রমিকরা।  কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৎপরতায় এবার জমির মালিকানা পেলেন চা শ্রমিকরা। চা বাগানে যে সব শ্রমিকরা কাজ করেন, তাঁরা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন।  তাঁরা বিভিন্ন রকম নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতেন।  এমনকি স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য জরুরি পরিষেবাও তাঁরা পেতেন না. কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায় দেশের অসংখ্য চা শ্রমিক জমির মালিকানা পেলেন।

দেশে বহু চা শ্রমিক আছেন যাঁরা হয়তো কয়েক প্রজন্ম ধরে চা শ্রমিক হিসেবে চরম দারিদ্রের সাথে লড়াই চালাচ্ছেন। এই শ্রমিকদের নিজস এ জমি বলতে কিছুই ছিল না. এবার প্রধানমন্ত্রীর তৎপরতায় তাঁর নিজেদের মালিকানায় জমি পেলেন। প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। এবার এই চা সমীকরা একটি করে বাড়ি পাওয়ার আশা করছেন।  নরেন্দ্র মোদীর ওপর সমম্পূর্ণ ভরসা রেখেছেন তাঁরা।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor