Aaj Khabor

আগামী দিনে কি আছে তা কি কেউ বলতে পারে ? : অরিজিৎ সিং

আগামী দিনে কি আছে তা কি কেউ বলতে পারে ?  : অরিজিৎ সিং

সিনেমার গান ছেড়ে কিসের ইঙ্গিত দিলেন অরিজিৎ ?
 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ২৫/০২/২০২৬ :  প্লে ব্যাক গান ছেড়ে দিলেও যে সব গান  গুলি এখনও অসমাপ্ত রয়ে গিয়েছে, তাঁর গাওয়া সেইসব গান মুক্তি পেতে থাকবে বলে জানিয়ে দিলেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং।

কিছুদিন আগেই জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন যে আর তিনি সিনেমার জন্যে প্লে ব্যাক এসাইন  করবেন না। অর্থাৎ আগামী দিনে তিনি আর সিনেমার জন্যে গান গাইবেন না। তাঁর এই সিদ্ধান্তে বহু শ্রোতা হতাশ হয়েছিলেন।  অনেকেই তাঁকে অনুরোধ জানিয়েছেন যে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করতে তিনি যেন এই ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখেন। সহশিল্পীরা অরিজিত্কে আগামী দিনের জন্যে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ বুঝতে চাইছেন কি কারণে অরিজিৎ সিং সাফল্যের চূড়ায় থেকেও এই ধরণের একটা সিদ্ধান্ত নিলেন, কোন সিস্টেমের প্রতিবাদ করতে চাইলেন তিনি ? এর পর কি ধরণের গান গাইবেন অরিজিৎ ?
দিন কতক আগে অভিনেতা ও পরিচালক আমির খান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। আমির চাইছিলেন তাঁর ছেলে জুনেইদের  ছবিতে যেন অরিজিৎ গান করেন। তিনি অরিজিত্কে সেই অনুরোধ জানিয়ে এসেছেন।  আমির পুত্রের নতুন ছবির নাম ‘এক দিন’।
এরপর অরিজিৎ জানিয়ে দিয়েছেন, যে সব গানের ট্র্যাক এখনও  অসম্পূর্ণ রয়ে গিয়েছে, যে সব গান এখনো ষ্টুডিও ফ্লোরে আটকে আছে, সেই সব গানগুলির কাজ দ্রুত শেষ করবেন অরিজিৎ। এক বছর ধরে সেইসব গানগুলি রিলিজ করতে থাকবে। কিন্তু তার পর আর নতুন কোনো সিনেমার গান গাইবেন না অরিরিজিৎ সিং. তিনি বলেছেন, “আগামী দিনে কি রয়েছে তা কি কেউ বলতে পারে !”

Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল — ২৫/০২/২০২৬ :

মেষ  রাশি :  আজ নানাভাবে মানসিক উন্নতি ও বিকাশ হবে। কিছুকাল আগে করা বিনিয়োগ থেকে আর্থিক সুবিধা পাওয়া যাবে।  আপনার নতুন পরিকল্পনা ও প্রকল্প সম্বন্ধে পরিবারের সাথে আলোচনা করে নিন। সকলের সমর্থন নিয়েই এগিয়ে চলুন।  কর্মক্ষেত্রে পুরোনো দিনের কোনো অসম্পূর্ণ কাজের জন্যে আজ খেসারত দিতে হতে পারে।  প্রেম ও বিবাহিত জীবন সুখের হবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

বৃষ রাশি :  শুধুই পরিকল্পনা করে গেলে হবে না, বাস্তবের ক্ষেত্রে এসে তাকে সম্পূর্ণরূপে রূপায়িত করতে হবে।  আজ ব্যবসার ক্ষেত্রে ভালো দিন, পরিচিত কোনো ব্যক্তির সহায়তায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। পুরোনো দিনের অসম্পূর্ণ কাজগুলিকে শেষ করে নতুন কাজে হাত লাগান।  পরিবারের সদস্যদেরকে সময় দেওয়ার চেষ্টা করুন, মন খুলে তাদের সাথে কথা বলুন। বিবাহিত জীবন সুখের হবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

মিথুন রাশি : নতুন পরিবেশ গ্রহণ করার ক্ষেত্রে আপনি যে পারদর্শী তা সকলকে বুঝিয়ে দিন নিজের নতুন উদ্যোগ ও মানসিকতা দিয়ে। আজ যেখানে বিনিয়োগ করবেন, সেইসব ক্ষেত্র সম্বন্ধে ভালো করে যাচাই করে নেবেন। আজ নানা কারনে মূল্যবান সময় নষ্ট হয়ে যেতে পারে। অযথা কাউকে সময় দেবেন না তার চেয়ে ভালো নিজেকে সময় দিন। বিবাহিত জীবন বেশ ভালো। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।

কর্কট রাশি : গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। দুর্ঘটনার সম্ভাবনা থাকছে।  অন্যের অবহেলায় আপনার ক্ষতি, এমনটাও হতে পারে।  আজ আপনি অর্থের গুরুত্ব যথাযথভাবে বুঝতে পারবেন। আজ থেকেই খরচ কমিয়ে সঞ্চয় করতে শুরু করুন। ব্যবসা ক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হয়ে উঠতে পারে। বিবাহিত জীবন মধ্যম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।

সিংহ রাশি  : আজ পরিচিত কেউ আপনার মানসিকতার পরীক্ষা নিতে পারে। নিজের নীতিতে অবিচল থাকুন। কেউ নতুন বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসতে  পারে, সেই প্রস্তাবের শর্তগুলি আকর্ষণীয় মনে হলেও লাভদায়ক হবে না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। পরিবারের কোনো বিষয় জানতে পেরে আপনি আবেগতাড়িত হয়ে পড়বেন না। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

কন্যা রাশি : আজ সারাদিন আনন্দ হাসি খুশিতে কাটবে। সেইসব মানুষের সান্নিধ্য চাইবেন, যারা আপনার মানসিক বিকাশ ঘটাবে।  আজ নানারকম প্রস্তাব এবং উপার্জনের সূত্র আপনার সামনে চলে আসবে, কোনটা গ্রহণ করবেন সেটা আপনিই ভালো করে বুঝে নিন। পেশাদার ও ব্যবসার ক্ষেত্র অত্যন্ত সহায়ক হবে। নতুন প্রকল্প গ্রহণ করার সঠিক সময়। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।

তুলা রাশি :  কাজের চাপ আজ আপনাকে দাবিয়ে রাখবে। টাকা পয়সা প্রদান করতে দেরি হয়ে গেলেও দিনের শেষে হালকা বোধ করবেন এবং অনেকটা স্বস্তি পাবেন।  আত্মীয় ও বন্ধুবান্ধবদের থেকে উপহার স্বরূপ কিছু প্রাপ্তি হবে। সৃজনশীল কাজে যারা যুক্ত আছেন , তাঁদের একটু সমস্যায় পড়তে হতে পারে। নানা রকম কাজে আজ আপনি আমন্ত্রিত হতে পারেন এবং সেই জায়গাগুলিতে প্রশংসিত হতে পারেন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

বৃশ্চিক রাশি : নিজের অভ্যাস সামান্য পাল্টে নিলে পরিবারের সকলের সুবিধা হয়, পারিবারিক পরিবেশ ভালো থাকে, সেটা আজ খেয়াল করতে হবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। অযথা উত্তেজিত হবেন না। ভূসম্পত্তিতে বিনিয়োগ লাভজনক হবে। আজ শারীরিক পীড়া আপনাকে কষ্ট দিতে পারে। ব্যবসার কারণে বাইরে কোথাও গেলে তা লাভদায়ক হবে। বিবাহিত জীবন মধ্যম। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।

ধনু রাশি :  মনের শঙ্কা মনেই রাখুন, বাইরে তা প্রকাশ করবেন না। আজ আপনি আরও একটু আশা করতেই পারেন। আরও একটু প্রত্যয় আপনি ধারণ করতে পারেন নিজের মনের মধ্যে।  নেতিবাচক কোনো কিছুকে জায়গা দেবেন না। অস্থাবর সম্পদ সামলে রাখুন।  কথা বলার সময় সতর্কতা অবলম্বন করুন, বিশেষ করে বয়স্ক মানুষের সাথে কথা বলার সময়। শুভ সংখ্যা ১, শুবো রং কমলা।

মকর রাশি :  আজ সারাদিন আপনি হাসি খুশি থাকার চেষ্টা করবেন। মনের বিষন্নতা বাইরে প্রকাশ করবেন না। সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটি অতিবাহিত হতে পারে। আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে, তবে তা সন্তানের সূত্রে আসতে  পারে। এই আর্থিক উপার্জন আপনাকে খুশি করবে। কর্মক্ষেত্রে কেউ চক্রান্ত করতে পারে, তাই সাবধান থাকুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

কুম্ভ রাশি :  আজ সারাদিন হাসি খুশিতে কাটবে। শরীর ও মন দুই ভালো থাকবে। আজ কাউকে অর্থ সাহায্য করে মানসিক তৃপ্তি লাভ করবেন।  আজ আপনি ক্ষমাশীল এবং উদার। তবে সন্তানদের ক্ষেত্রে অতিরিক্ত উদারতা তাদের হিতের  বিপক্ষে যাবে।  বিগত দিনগুলোতে কতটা চাপের মধ্যে আপনি ছিলেন আজ বিশ্রাম পেয়ে তা বুঝতে পারবেন। বিবাহিত জীবনে আজ কিছুটা বিতর্ক হতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

মীন রাশি : আজ আপনার সঞ্চয় আপনাকে রক্ষা করবে। আপনার বন্ধু স্থানীয় কেউ আপনার সহায়ক হয়ে উঠবে। গহনা বা ঘরের কোনো সরঞ্জাম কিনতে পারেন।  কর্মক্ষেত্রে আপনার নিজের কর্মপদ্ধতিকেই প্রয়োগ করবেন এবং সাফল্য পাবেন। বিতর্কমূলক পরিবেশকে এড়িয়ে চলুন।  সঙ্গীর অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে। পারিবারিক ক্ষত্র প্রেম ময়। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।


 

Loading

রাজ্যের উত্তরপ্রান্তে তুষারপাত, আর দক্ষিণ অংশে বৃষ্টিপাত চলছে

রাজ্যের উত্তরপ্রান্তে তুষারপাত, আর দক্ষিণ অংশে বৃষ্টিপাত  চলছে

বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকছে 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০২/২০২৬ :    নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই‌ মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতায় গতকাল মধ্যরাত্রি থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে।

এই মুহূর্তে রাজ্যের উত্তর প্রান্তে তুষারপাত হচ্ছে। আজ সকালেও দার্জিলিং জেলার সান্দাকফু ও ফালুট অঞ্চলে তুষার পাত হয়েছে। আবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় আকাশ কালো করে এসেছে, বৃষ্টি হচ্ছে।

রাজ্যের কোথাও কোথাও হালকা‌ বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও‌ বৃষ্টিপাতের‌ সম্ভাবনার বার্তা দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই জেরে উচ্চ পার্বত্য অঞ্চলে হয়ত ফের তুষারপাত হতে পারে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এই তিন জেলায় বৃষ্টি হলেও উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টিপাতের কোন‌ও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জলপাইগুড়ির বন্যা সম্পর্কিত আবহাওয়া দপ্তরে‌র বিজ্ঞানী‌ সমরেশ সরকার। তিনি জানান, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়‌ তেমন কোনও পূর্বাভাস নেই।


 

Loading

ভারতীয় নৌবাহিনীর জাহাজ পৌঁছালো মিশরে

ভারতীয় নৌবাহিনীর জাহাজ পৌঁছালো মিশরে

গভীর সমুদ্রে ছোট নৌকা নিয়ে অভিযান ভারতীয় নাবিকদের দক্ষতাকেই তুলে ধরে 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২৩/০২/২০২৬ :  ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শিনী লোকযান-২৬-এর অঙ্গ হিসেবে ২১ ফেব্রুয়ারী ২০২৬ –এ পৌঁছোল মিশরের সাফাগায়। সালালা থেকে সাফাগা ১৮৩২ নটিক্যাল মাইল ১৬ দিনে পেরলো একটি উল্লেখযোগ্য মাইলফলক। এতে জাহাজের নাবিকদের দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং সহনশীলতা প্রকাশ পায়।

পৌঁছনোর পরে মিশরের নৌবাহিনীর আধিকারিকরা এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা আন্তরিকভাবে স্বাগত জানান। আইএনএস সুদর্শিনীর কম্যান্ডিং অফিসার দেখা করেন বেস কম্যান্ডার রেড সি এবং সাফাগা নাভাল বেসের রিয়ার অ্যাডমিরাল রামি আহমেদ ইসমাইল মহম্মদের সঙ্গে। আলোচনায় তাঁরা জোর দেন দুই নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক অংশীদারিত্বের ওপর। বন্দরে থাকাকালীন ভারতীয় নৌবাহিনী পেশাগত আলাপচারিতা করবে মিশরের নৌ-আধিকারিকদের সঙ্গে। ভাগ করে নেওয়া হবে অভিযান প্রশিক্ষণের খুঁটিনাটি। দ্বিপাক্ষিক সৌজন্য শক্তিশালী করতে নানা ধরনের সামাজিক কাজকর্মে যোগ দেবেন তাঁরা।

এডেন উপসাগর এবং লোহিত সাগরের মধ্যে দিয়ে সমস্যাসঙ্কুল আবহাওয়ার পরিস্থিতিতে অভিযান চালানো কৃতিত্বের যা পেশাদারী দক্ষতার চূড়ান্ত মান নির্দেশ করে। “ব্রিজেস অফ ফ্রেন্ডশিপ” উদ্যোগে আইএনএস সুদর্শিনীর এই সাফাগা যাত্রা সমুদ্রপথে ভারতীয় নৌবাহিনীর নিরন্তর দায়বদ্ধতার পরিচায়ক।


 

Loading

ফের অশান্ত নেপাল সীমান্ত, কার্ফু জারি

ফের অশান্ত নেপাল সীমান্ত, কার্ফু জারি

 ভারত থেকে রকসৌল  সীমাত হয়ে যাতায়াতে অসুবিধা  

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], বীরগঞ্জ, নেপাল, ২৩/০২/২০২৬ :  ফের একবার অশান্ত হয়ে উঠলো নেপালের বীরগঞ্জ। এইখানে দুই দলের সংঘর্ষের ঘটনা ঘটার পর আজ থেকেই অনির্দিষ্টকালের জন্যে কার্ফু ঘোষণা করে দেওয়া হয়েছে।

গতকাল নেপালের পার্সা জেলার বীরগঞ্জে দুই যুব গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। তার আগে বীরগঞ্জের একটি ট্রান্সপোর্ট এলাকায় সশস্ত্র পুলিশ তল্লাশি চালাতে গেলে সেখানকার কিছু মানুষ পুলিশকে বাধা দেয়। সেই সময় পুলিশ বাহিনীর সাথে তাদের সংঘাত বেঁধে যায়। এরপর পুলিশের বিশাল বাহিনী এসে গোটা জায়গাটিকে কর্ডন করে ঘিরে ফেলে।  এর পরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত বেঁধে যায়। এই পরিস্থিতিতে সোমবার সকাল ৯;৪৫ মিনিট থেকে বীরগঞ্জে কার্ফু ঘোষণা করে দেওয়া হয়েছে।

কার্ফু চলাকালীন এমার্জেন্সি পরিষেবা, সংবাদ মাধ্যম, বৈধ বিমান টিকিট আছে এমন যাত্রী, শববাহী গাড়ি ইত্যাদি কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।  আজ সকাল থেকে শুরু করে যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে ততক্ষন পর্যন্ত কার্ফু চলবে বীরগঞ্জে। বীরগঞ্জ সীমান্ত দিয়েই ভারত থেকে বেশিরভাগ মানুষ নেপালে প্রবেশ করেন।  বীরগঞ্জে অশান্তি ছড়িয়ে পড়ায় ভারতের রকসৌল সীমান্তে ভীড় বাড়ছে। কেউ কেউ আবার শিলিগুড়ির পানিট্যাঙ্কি- কাকড়ভিটা  সীমান্ত হয়ে নেপালে যাতায়াত করছেন।


 

Loading

দিল্লীর গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি উড়িয়ে দেওয়ার মেইলকে ঘিরে তৎপরতা পুলিশের

দিল্লীর গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি উড়িয়ে দেওয়ার মেইলকে ঘিরে তৎপরতা পুলিশের

পুলিশ খোঁজ নিচ্ছে খালিস্তানি গ্রূপ সম্বন্ধে 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৩/০২/২০২৬ :  রাজধানী নতুন দিল্লীতে ফের বোমা বিস্ফোরণের হুমকি মেইল পাওয়া গেলো, যার জেরে দিল্লীর বেশ কিছু জায়গায় আজ বোমাতঙ্ক দেখা দিয়েছিল।

আজ সকালে দিল্লী পুলিশের কাছে কেউ মেইল করে  কিছু জায়গা বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। হুমকি মেইল পেয়েই এলার্ট মোডে  চলে যায় দিল্লী পুলিশ। এক এক করে প্রত্যেক জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি।  পুলিশ কর্মী ও বম্ব স্কোয়াডের কর্মীরা তল্লাশি চালাতে থাকেন আর্মি স্কুলে।  একটি দল অভিযান চালায় দিল্লীর লাল কেল্লায়, একটি দল তল্লাশি চালাতে যায় দিল্লীর বিধানসভায় এবং আরও দুটি দল যায় দিল্লীর দু’টি স্কুলে।

প্রত্যেকটি জায়গায় ব্যাপক তল্লাশি চালানো হয়। পুলিশ কুকুর দিয়েও বোমার খোঁজ চালানো হয়। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কোনো বোমার হদিশ মেলে নি। শেষমেশ পুলিশ জানিয়ে দেয় কোথাও কোনো বোমা নেই। আজ সকালেই বোমা থাকার কথা মেইল করে জানানো হয়েছিল পুলিশ দপ্তরে। কোথায় কোথায় বোমা রাখা হয়েছে, সেই তালিকাও পুলিশকে দেওয়া হয়েছিল ওই মেইলে। সেইমত পুলিশ কোনো ঝুঁকি না নিয়ে তল্লাশি চালিয়েছে। শেষ পর্যন্ত তারা নিশ্চিত হয়েছে যে কোথাও বোমা রাখা নেই। কোথাও কোনো বিপদের আশংকা নেই ।

এই ধরনের হুমকি এর আগেও দিল্লী পুলিশ পেয়েছে, কিন্তু কোনোবারই ঝুঁকি নেওয়া হয় নি। তল্লাশি অভিযান চালিয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। এখন প্রশ্ন উঠছে এই মেইলগুলি পাঠাচ্ছে কারা ? তাদের উদ্দেশ্য কি ? আজ যে মেইল এসেছিল পুলিশের কাছে, সেই মেইল প্রেরকের নামের জায়গায় লেখা ছিল ‘খালিস্তানি গ্রূপ’। ব্যাস,  আর কিছু লেখা ছিল না। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।


 

Loading

প্রবল তুষারপাতে সিকিমে আটকে পর্যটকদের ৩৫০ গাড়ি, উদ্ধারে সেনা

প্রবল তুষারপাতে সিকিমে আটকে পর্যটকদের ৩৫০ গাড়ি, উদ্ধারে সেনা

গতকাল থেকেই ছাঙ্গু লেক অঞ্চলে শুরু হয়েছে প্রবল তুষারপাত 

আজ খবর (বাংলা), [দেশ], গ্যাংটক, সিকিম, ২৩/০২/ ২০২৬ : প্রবল তুষারপাতের জেরে সিকিমের ছাঙ্গু লেকের কাছে বিপজ্জনকভাবে আটকে গেলো পর্যটকদের গাড়ি। উদ্ধার করতে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী।

রবিবার সকাল থেকেই সিকিমের ছাঙ্গু লেক এলাকায় প্রবল তুষারপাতের খবর আসছিল। তুষারপাতের জেরে  হয়ে গোটা এলাকা সাদা হয়ে যায়। এর মধ্যেই ভরা পর্যটন মরসুমে প্রচুর গাড়ি এবং পর্যটকেরা ভীড় করেন ছাঙ্গু লেক অঞ্চলে। একটা ট্রিপেই ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং  নাথুলা দেখে নেওয়া যায়। একেই এই জায়গাটি হাই অল্টিচিউড এলাকা, তার ওপর জায়গাটি চীন সীমান্তের একেবারে কাছে থাকায় পর্যটন আকর্ষণ অনেক। বোনাস হিসেবে এখানে তুষারপাত দেখতে পাওয়া যায়। বছরের বেশিরভাগ সময় গোটা এলাকাটাই তুষারে ঢাকা থাকে।

রবিবারও এখানে পর্যটকদের ব্যাপক ভীড় হয়েছিল।  এদিন এই এলাকায় মোট ৩৫০টি গাড়ি আটকে পড়েছিল। প্রবল তুষার পাতের কারণে গাড়িগুলি আর এগোতে পারছিল না। এদিকে তুষারপাতও থামছিল না, তার মধ্যেই এই এলাকায় আবহাওয়া খারাপ হতে শুরু করে। সেই সময় আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে নেমে পড়ে পুলিশ, সেনাবাহিনী, জিআরইএফ এবং স্থানীয় কিছু বাসিন্দাদের একটি দল। দ্রুত পর্যটকদের উদ্ধার করে অস্থায়ী শিবির তৈরি করে সেখানে নিয়ে গিয়ে প্রয়োজনীয় জল ও ওষুধ দেওয়া হয়।

উদ্ধার অভিযান এখনও  চলছে। আবহাওয়ার উন্নতি হয় নি এখনও।  তুষারপাত হচ্ছে যখন তখন। রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। রাস্তা পরিস্কার হয়ে গেলেই পর্যটকদের নিরাপদে গ্যাংটকে নামিয়ে আনা হবে বলে জানা যাচ্ছে। তবে এখনও  পর্যন্ত পর্যটকরা সুস্থ আছেন, অস্থায়ী শিবিরগুলোতে শিশুরাও আছে।

 

Loading

বিশ্বকাপে বাংলাদেশ কেন খেলছে না ? দ্বন্দ্ব প্রকাশ্যে

বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ থেকে বাদ

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তেই বাংলাদেশ বাদ ? উঠছে প্রশ্ন 

আজ খবর (বাংলা), [খেলা], ঢাকা, বাংলাদেশ, ২১/০২/২০২৬ : টি ২০ বিশ্বকাপে এবার খেলছে না বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের বিশ্বকাপে অংশ গ্রহণ না করার পিছনে আসল রহস্য বোধ হয় এবার প্রকাশ্যে চলে এলো।  বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার জন্যে প্রাক্তন ক্রীড়া উপদেস্টা আসিফ নজরুলকেই দুষলেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন।

বাংলাদেশ ক্রিকেট দল  থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় প্রতিবাদের ঝড় উঠেছিল. এছাড়াও ভারতের মাটিতে  বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে নিরাপত্তা জনিত সমস্যার কারণে ভারতের বদলে শ্রীলঙ্কায়  খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের সেই আবেদন স্বীকৃতি পায় নি আইসিসির কাছে। সেই সময় নিজেদের অবস্থানে অনড় থেকেছিল বাংলাদেশ। ফলে এ বার আর বিশ্বকাপে বাংলাদেশকে অংশগ্রহণ করতে দেওয়া হয় নি. তার বদলে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

এ বছর টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়াকে কেন্দ্র করে নির্বাচনের আগে থাকা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকেই দায়ী করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন। তিনি বলেছেন আসিফ নজরুলের অবস্থান সঠিক ছিল না। উনি ভুল পদক্ষেপ গ্রহন করেছিলেন। বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেটাররা মর্মাহত হয়েছেন, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। এর জন্যে দায়ী আসিফ নজরুল।


 

Loading

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল – ২১/০২/২০২৬ : 

মেষ  রাশি :  যে শক্তির সাথে আপনি লড়াই করছেন, তার ক্ষমতা  অনেক বেশি, তাই এই লড়াইয়ে নিজেকে আরও দৃঢ় করে তুলুন এবং আত্মবিশ্বাস বজায় রাখুন, না হলে এই  শক্তি আপনাকে কাবু করে ফেলবে।  আজ আর্থিক উপার্জন অনেক সমস্যার সমাধান করবে।  ভুল পদক্ষেপের জন্যে কথা শুনতে হতে পারে, তবে তা মঙ্গলজনক। সঙ্গীর সাহায্য পাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

বৃষ রাশি :   অচেনা উৎস্য থেকে অর্থলাভ রয়েছে। দূর থেকে কোনো অপ্রত্যাশিত সংবাদ খুশির মুহূর্ত নিয়ে আসবে। পারিবারিক অনুষ্ঠান আজ আপনার বেশ কিছুটা সময় নষ্ট করে দিতে পারে।  গর্ভবতী মহিলারা আজ সাবধানে চলাফেরা করুন।  আপনার দক্ষতা আজ কর্মক্ষেত্রে প্রশংসিত হবে. যা আপনাকে মানসিক বল যোগাবে। বিবাহিত জীবন এটি উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

মিথুন  রাশি :  বেশ কিছুদিন চাপের মধ্যে দিন অতিবাহিত করে চলেছেন, আজ বিশ্রাম নিন,তাতে করে শরীরে ফের শক্তি সঞ্চয় হবে। সেই সাথে নিজের হাতে থাকা অর্থ সঞ্চয় করার জন্যে ভালো কোনো উপায় গ্রহণ করুন।  বাড়িতে আসা কোনো অতিথিকে অসম্মান করবেন না। আজ কর্মক্ষেত্রে আপনার পরাক্রম বেশি থাকবে, কিন্তু তা যেন অন্যকে আঘাত না দেয়। শুভ সংখ্যা ৮, শুভ রং  কালো।

কর্কট রাশি :  নিজের শরীরের যথাযথ যত্ন নিন। পরিবারের কেউ আজ হঠাৎ করেই অসুথ হয়ে যেতে পারে, বিশেষ করে আপনার সঙ্গী। তাঁর চিকিৎসার জন্যে বেশ কিছু অর্থ খরচ হয়ে যেতে পারে। যে সম্পর্কগুলো হারিয়ে যেতে বসেছিল, তা আবার আপনার কাছে ফিরে আসবে।  প্রত্যেক সমস্যার সমাধান করার জন্যে আপনি যে দ্রুত সিদ্ধান্ত নেন, তা প্রশংসিত হবে. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

সিংহ রাশি : গ্যাস ও বদহজম আজ আপনাকে ভোগাতে পারে। বেশি খাওয়া উচিত নয়। মাঝে মাঝে উপবাসও কাজে দেয়। কাউকে টাকা ধার দিয়ে থাকলে আজ ফেরত পেতে পারেন।  আজ পরিবারকে নিয়ে সুন্দর একটা দিন কাটান। কেউ সমস্যা নিয়ে আপনার কাছে এলে তাকে এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে কোনো কাজ ভুল হওয়ায় বিরক্ত হবেন। সঙ্গীর সাথে মান অভিমান হবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।

কন্যা রাশি :  আজ অনেকটা হালকা মেজাজে থাকবেন, মানসিক দিক থেকে বিশ্রামে থাকার চেষ্টা করবেন। আজ আপনার আর্থিক উপার্জনের রাস্তা খুলে যেতে পারে, এসে যাওয়া অর্থ আপনার অনেক সমস্যার সমাধান করবে, নানারকম সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।  কাছাকাছি কোথাও ঘুরে আসলে ভালো, গুরুত্বপূর্ণ মানুষের সাথে আলাপ হবে। বিবাহিত জীবন উত্তম, শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।

তুলা রাশি :  কর্মক্ষেত্রে সিনিয়ারদের চাপ আর বাড়িতে কিছু মত  পার্থক্যের কারণে আজ আপনি কিছুতেই কাজে মনোনিবেশ করতে পারবেন না। পরিবারের কেউ আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে। তার চিকিৎসার কারণে অর্থ ব্যয় করতে হতে পারে।  আজ আপনার ভাই বা দাদার থেকে যে সহায়তা আপনি পাবেন, তা আপনার ধারণার বাইরে ছিল। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

বৃশ্চিক রাশি :  যেভাবেই হোক আজ আপনাকে কর্মক্ষেত্রে উত্তেজনা প্রশমন করে চলতে হবে। কর্মক্ষেত্রে পরিবেশকে দূষিত হতে দেবেন না। রাতের দিকে ঋণ  দেওয়া অর্থ ফেরত এসে যাবে। ঘরে কোনো কারণে মান অভিমানের পালা চলতে পারে।  কিন্তু নিজের অনুভূতিগুলোকে আপনি সকলকে বুঝিয়ে বলতে পারবেন।  বিবাহিত জীবন উত্তম, ঘুরতেও যেতে পারেন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।

ধনু রাশি :  আজ আপনার আরোগ্যের দিন. সুস্থ হয়ে উঠবেন। কিন্তু কোনো এক স্বার্থপর মানুষ আপনাকে ক্রমাগত শত্রুতা করতে পারে। যা আপনাকে পুনরায় ভোগাতে পারে। তাই সতর্ক থাকুন। আজ আর্থিক দিক থেকে খুব একটা লাভদায়ক দিন নয়, খরচ খরচা বুঝে করুন।  পারিবারিক সহায়তা, পরিবারের সাথেই সময় কাটাতে ভালো লাগবে। সন্তানদেরকেও সময় দিন. শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।

মকর রাশি :  কাজের চাপ চলতেই থাকবে, শরীর ভালো যাবে। যদি অদূর ভবিষ্যতে জীবনকে গুছিয়ে তুলতে চান, তাহলে এখন থামা চলবে না। কাজের চাপ নিয়েই চলতে হবে।  ছোট ছোট বিনিয়োগ করলে লাভ হবে। আপনার সঙ্গী আর কারোর দ্বারা প্রভাবিত হয়ে আপনার সাথেই লড়াই করতে আসবে। এই মুহূর্তে তাকে বোঝাতে যাওয়া বৃথা। তবু কথাবার্তা বুঝে বলুন। সংযত থাকুন, শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।

কুম্ভ রাশি :  কাজের চাপে আজ প্রায়ই উত্তেজনার সৃষ্টি হবে. তবু যতটা পারেন নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। আজ আর্থিক উপার্জন হতে পারে, আর সেটা সন্তানের সূত্রে হওয়ায়  বেশি আনন্দ পাবেন। আজ সামাজিক অনুষ্ঠানে আপনি জনপ্রিয় হয়েই থাকবেন।  সঙ্গীর আচরণে আপনি কিছুটা হতাশ হতে পারেন।  আপনার শিল্প সত্ত্বা ও সৃজনশীলতা প্রশংসিত হবে. শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

মীন রাশি :বহু কিছু সহ্য করার ক্ষমতা এবং নির্ভীক মানসিকতা আজ আপনাকে একটা বিশেষ শক্তি প্রদান করবে।  এই শক্তি ধরে রাখুন এবং সমগ্র পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অতীতে প্রচুর অর্থব্যয় আপনাকে কষ্ট দিতে পারে। পরিবারকে আরও বেশি করে  সময় দিন.  পরিবারের কাউকে কোনো অভিযোগ করার সুযোগ দেবেন না. কাজের চাপ ধীরে  ধীরে বাড়বে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।


 

Loading

সেলিম খানকে দেখতে হাসপাতালে এলেন আমির খান

 সেলিম খানকে দেখতে হাসপাতালে এলেন আমির খান

 
আপাতত সুস্থ আছেন সলমনের বাবা সেলিম খান 
 

আজ খবর (বাংলা),  [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র,  ২০/০২/২০২৬ :  মুম্বইয়ের  লীলাবতী হাসপাতালে অসুস্থ সেলিম খানকে দেখতে এলেন অভিনেতা আমির খান।   বেশ কিছুক্ষন সময় হাসপাতালে কাটিয়ে তিনি বেরিয়ে যান।

প্রখ্যাত বলিউড তারকা অভিনেতা সলমন খানের বাবা সেলিম খান অসুস্থ হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর মস্তিষ্কে রক্ত ক্ষরণ হয়েছিল।  তবে তা ছিল এতটাই সামান্য  যে অস্ত্রোপচার করার দরকার হয় নি।  যেহেতু সেলিম খানের বয়স  ৯০ এর ওপর তাই অস্ত্রোপচার করার .ঝুঁকি নেন নি ডাক্তাররা। তাই আপাতত মেডিসিন এর মাধ্যমেই চিকিৎসা চলছে প্রখ্যাত লেখক সেলিম খানের। তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানা যাচ্ছে।
গত বৃহস্পতিবার বলিউডের আর এক তারকা অভিনেতা আমির খান সেলিম খানকে দেখতে প্রেমিকা গৌরী স্প্রাটকে নিয়ে পৌঁছে যান লীলাবতী হাসপাতালে। সেখানে সেলিম খানের সাথে সাক্ষাৎ করেন তিনি।  সলমন খান পরিবারের সাথে তাঁর অন্তরঙ্গতা থাকায় তিনি হাসপাতালে এসেছিলেন বলে জানিয়েছেন।  তিনি জানান, “ডাক্তাররা বলেছেন, আপাতত  স্থিতিশীল আছেন  সেলিম খান।  তাঁর ওপর কড়া  নজরদারি চালানো হচ্ছে। “

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor