আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], তেহরান, ইরান, ০৪/০৩/২০২৬ : ইরান সরকার জানিয়েছে যে আয়াতুল্লাহ আলী খামেনেই–র উত্তরসূরি নিয়োগের যে খবরটি এসেছে, তা “ভিত্তিহীন” এবং তা তারা পুরোপুরি অস্বীকার করেছে।
তেহরান–এর পক্ষ থেকে মুম্বাইতে অবস্থিত ইরান কনসুলেট জেনারেল এক পোস্টে বলেছেন যে, “যে সব খবর সামাজিক ও অন্যান্য মাধ্যমে ছড়াচ্ছে—বিশেষত ইসরায়েলি মিডিয়া থেকে—তা ইরানের “অ্যাসেম্বলি অফ এক্সপার্টস” দ্বারা কোন নেতা নির্বাচন বা ঘোষণা করা হয়েছে—এর পক্ষ থেকে কোনও অফিসিয়াল উৎস নেই এবং এটি সরকারি ভাবে অস্বীকার করা হচ্ছে।”
ইসরায়েলি মিডিয়া আগে জানিয়েছিল যে আয়াতুল্লাহ খামেনেই–র ছেলে মোজতবা খামেনেই–কে তাঁর অনুসরণকারী বা উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং তিনি শীঘ্রই সুপ্রিম লিডার হবেন। কিন্তু ইরান সরকার জানিয়েছে, এমন কোন অফিসিয়াল ঘোষণা হয়নি এবং কোন সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি।
মোজতবা সম্পর্কে ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হয়েছিল যে তিনি তাঁর মৃত পিতার অফিস পরিচালনায় বড় ভূমিকা রাখতেন এবং “হার্ড-লাইন” অবস্থানের প্রতিনিধি, কিন্তু এসব তথ্যও সরকার স্বীকার করছে না।
এদিকে, ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে যে রাজনৈতিক ও ধর্মীয় উচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই–কে বিদায় জানানো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে অনুষ্ঠানটি তেহরানের ইমাম খোমেইনি প্রার্থনা অভিসরে তিন দিন অনুষ্ঠিত হবে।
গোটা বিশ্বের মঙ্গলের জন্যেই যুদ্ধ থেমে যাওয়ার দরকার আছে
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], নতুন দিলেই, ভারত, ০৩/০৩/২০২৬ : পশ্চিম এশিয়ায় যুদ্ধ লেগে যাওয়ার ফলে সমস্যায় পড়তে চলেছে ভারত। পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে ভারতের কাছে যে তেল আসে, তা আর যতটা মজুদ রয়েছে, তাতে বড়জোর আট সপ্তাহ চলতে পারে।
পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে ভারতে অপরিশোধিত তেল, পেট্রল ও ডিজেল আসে. এই তেল আসে হরমুজ প্রণালী হয়ে। কিন্তু ইরানের যুদ্ধের কারণে বর্তমানে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী, যার ফলে ভারতে এখন আর তেল আসছে না আগের মত। আর এই জন্যেই চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে পেট্রোলিয়াম মন্ত্রকের কপালে। এই মুহূর্তে ভারতের কাছে যে জ্বালানি তেল মজুদ আছে, তাতে করে খুব বেশি হলে আগামী আট সপ্তাহ চালানো যেতে পারে। তার পরেই সঙ্কট দেখা দেবে।
ভারত যে জ্বালানি তেল আমদানি করে তার ৪০% আসে পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে। বাকি ৬০% আসে রাশিয়া বা অন্যান্য সূত্র থেকে। এখন ইরানে যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে গোটা বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। ভারতের কাছে মজুদ থাকা তেলের ভান্ডার যত কমবে, ততই দাম বাড়তে থাকবে তেলের। আর তার ফলে দেশে সব জিনিসের দাম বাড়তে শুরু করবে, যা কিনা ভারতীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
এই কারণেই ইরানে যুদ্ধ বন্ধ হওয়ার দরকার আছে. কারন একই রকম সমস্যায় পড়বে বিশ্বের অন্যান্য দেশগুলিও। ইতিমধ্যেই চীন ও রাশিয়া যুদ্ধ বন্ধ করার দাবি তুলেছে। এই কারণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার দেশগুলির নেতৃত্বের সাথে লাগাতার কথা বলে চলেছেন, যাতে অবিলম্বে যুদ্ধ থেমে যায় এবং দেশগুলি ভুল বোঝাবুঝির একটা সমাধানে পৌঁছাতে পারে। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহী, ইজরায়েল, সৌদি আরব, জর্ডন, বাহারিন, ওমান, কুয়েত, কাতার এই আটটি দেশের সর্বোচ্য নেতৃত্বের সাথে কথা বলেছেন। ভারত আশাবাদী এই মিশনে সাফল্য পাওয়ার ক্ষেত্রে।
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র, ০২/০৩/২০২৬ : কুয়েতের বিমান বাহিনী ভুলবশত আমেরিকার তিনটি এফ ১৫ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে বলে স্বীকার করে নিয়েছে আমেরিকা।
এ যেন নিজের গোলেই বল ঢুকিয়ে দিয়ে সেমসাইড গোল করা !. মধ্য আকাশে নিজেদের দলের বিমানকেই চিনতে পারলো না কুয়েতের বিমান বাহিনী। সরাসরি আঘাত হানলো মার্কিন এফ ১৫ যুদ্ধ বিমানকে লক্ষ্য করে. তিনটি বিমান ধংস হয়ে গেলো নিমেষে। পরে অবশ্য জিভ কেটেছে কুয়েতের বিমান বাহিনী, কিন্তু ততক্ষনে যা হওয়ার তা হয়ে গিয়েছে।
মধ্য এশিয়ার যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে কুয়েত বিমানবাহিনী. কিন্তু মাঝ আকাশে তারা মার্কিন যুদ্ধবিমানগুলিকে ঠিকমত চিনতেই পারে নি। তাদের আক্রমনে আমেরিকার তিনটি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গিয়েছে। ওই তিনটি যুদ্ধ বিমানে মোট ছয়জন ত্রু ছিলেন। তাঁরা কোনোরকমে ইজেক্ট করে বেরিয়ে এসে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন। কুয়েতের তরফ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।
ভুল বোঝাবুঝির ঘটনাটি ঘটে যাওয়ার পরেও যুদ্ধক্ষেত্রে প্রত্যক্ষ সহযোগিতার জন্যে কুয়েতকে ধন্যবাদ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মেষ রাশি : আজ এমন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন, যাতে আপনার লাভ হয়, আজ বুঝে সময় খরচ করুন। অতিরিক্ত ব্যয় সংকোচ করুন এবং সঞ্চয় শুরু করুন। কারোর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেলে সেই সম্পর্ককে ভালো করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে কোনো রকম প্রতিশ্রুতি আজ করবেন না। আপনার সৃজনশীলতা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃষ রাশি : পরিবারে আজ নানারকম বিষয় নিয়ে বিতর্ক তৈরী হতে পারে, তবে সঙ্গীর সাথে খারাপ ব্যবহার করবেন না। এমন কিছু কথা বলবেন না, যা নিয়ে ভবিষ্যতেও কথা উঠতে পারে। পরিবারের কোনো সদস্যকেই অসম্মান করবেন না। কিছু দিন ধরেই আর্থিক সঙ্কট চলতে থাকলেও আজ কোনো না কোনো সূত্র থেকে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। যা আপনাকে খুশি করবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মিথুন রাশি : আজ কাজের প্রবল চাপ থাকবে, কিন্তু আপনি শরীর ও মন দুই দিক থেকেই শক্তিশালী থাকবেন। আর্থিক দিক থেকেও শক্তিশালী থাকবেন। আজ আর্থিক উপার্জনের নানারকম পথ খুলে যাবে। আর্থিক উপার্জন আপনাকে আরও শক্তিশালী করবে। আপনার অনিয়ন্ত্রিত জীবন যাত্রা পরিবারে অশান্তি ডেকে আনতে পারে। তবু আপনার জনপ্রিয়তা কমবে না শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
কর্কট রাশি : আপনি সাহসী, কোনো রকম নেতিবাচক মানসিকতা রাখবেন না। আপনার ইতিবাচক মনোভাব আজ আপনার সব সমস্যার সমাধান করবে। আপনার মৌলিক চিন্তাধারা আজ আপনাকে সহজ জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে। ভাগ্যের সহায়তায় পাবেন। বন্ধুরা আজ অনেকেই আপনাকে উৎসাহ যোগাবে। তবে বাড়ির বাইরে সতর্ক থাকুন, কোনো দ্রব্য চুরি হতে পারে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
সিংহ রাশি : আজ বাড়ির বয়স্ক কেউ অসুস্থ হতে পারে, তার চিকিৎসার জন্যে প্রভূত অর্থ ব্যয় করতে হতে পারে। সিংহ রাশির বয়স্ক জাতকরা ইতিবাচক মানসিকতার জন্যে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে ভালো কাজ করে প্রশংসা অর্জন করবেন। ব্যবসায়ীরা আর্থিক সুবিধা ভোগ করতে পারবেন। বিবাহিত জীবন সুখের কাটবে। সঙ্গীর ব্যবহারে চমক থাকতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
কন্যা রাশি : নিজেকে শান্ত করুন, সবরকম নেশা থেকে নিজেকে দূরে রাখুন। আজ যোগ, জপ ও ধ্যানে নিজেকে আবদ্ধ রাখলে ভালো ফল পাবেন। নিজের ব্যক্তিত্ব ঠিক রাখুন। বাইরের লোকেদের সাথে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করুন। কারোর সাথে কোনো বিতর্কে জড়াবেন না।দরকারে আজ নিজেকে একা রাখুন। প্রেম ভাগ্য সুখের। তবে বিবাহিত জীবনে বিতর্ক হতে পারে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
তুলা রাশি : আজ নিজের আবেগকে বাঁধ দিন, আপনার আবেগ সামলে না রাখলে বড়সড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। গ্রহ নক্ষত্র যে জায়গায় আছে, তাতে করে আজ অনেকগুলি আর্থিক উপার্জনের পথ আপনার সামনে খুলে যাবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে সেই পথগুলিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলুন। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
বৃশ্চিক রাশি : আজ যে কোনো বাচ্ছাদের সাথে সময় কাটান এবং দেখুন কিভাবে আপনার মনের উদ্বেগগুলো মিলিয়ে যাচ্ছে। নিজেকে শান্ত রাখার পরিবেশ আপনাকেই তৈরী করে নিতে হবে। বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। তবে তাতে আপনার অর্থ ব্যয় হয়ে যাবে। সঙ্গীর পরিবারের লোকজন আজ কোনো কাজে বাধা সৃষ্টি করতে পারে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
ধনু রাশি : আজ আপনি কাউকে কিছু দান করতে পারেন, যা আপনার মনকে প্রসন্ন করে তুলবে। বুঝে বিনিয়োগ করলে বর্তমান ও ভবিষ্যৎ দুই ক্ষেত্রেই লাভজনক হবে। আপনার স্বভাব ও সুন্দর ব্যবহারে আপনার চারপাশের মানুষ খুশি থাকবে। প্রেমের ক্ষেত্র অত্যন্ত ভালো, এই সম্পর্ক স্থায়ী থাকবে। আপনার সৃজনশীল কাজে অন্য কাউকে কৃতিত্ব নিতে দেবেন না। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
মকর রাশি : কিছু কিছু ক্ষেত্রে আপনার চিন্তাভাবনা সাধারণ পর্যায়কেও ছাপিয়ে যায়। এই ধরনের সৃজনশীল চিন্তাভাবনা থেকে আজ আপনি আর্থিক উপার্জন করতে পারেন। সুতরাং সেই পথগুলি নিয়ে আরও গভীরভাবে চিন্তাভাবনা করতে এগিয়ে যান। বাচ্ছাদেকে সময় দিলে ভালো কিন্তু বেশি সময় দিলে ঝামেলায় জড়িইয়ে পড়বেন এবং আপনার সময় নষ্ট হয়ে যেতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কুম্ভ রাশি : আজ সারাদিন সতর্ক থাকতে হবে। এমন কোনো বন্ধুর সাথে দেখা করা চলবে না, যে আপনার থেকে ঋণ চাইতে আসতে পারে। এই বন্ধু এর আগেও আপনাকে ঋনের টাকা ফেরত দেয় নি। অন্য কেউ ঘনিষ্ঠ সম্পর্কের দোহাই দিয়ে আপনাকে আক্রমন করতে পারে। আজ তৃতীয় কোনো ব্যক্তি আপনার বিবাহিত জীবনকেও অতিষ্ঠ করে তুলতে সক্রিয় থাকবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মীন রাশি : অজানা আশঙ্কাকে নিয়ে বিব্রত থাকবেন না। . নিজেকে ব্যস্ত রাখুন, না হলে এই অজানা আশংকার সাথে লড়াই করতে করতেই হাতের কাছে এসেও সব সুযোগগুলিকে হারিয়ে ফেলবেন। নিজের ইতিবাচক মনোভাবকে আরও শক্তিশালী করে তুলুন। আজ সারাদিন ধরেই আর্থিক লেনদেন চলতে থাকবে এবং দিনান্তে সঞ্চয়ও হবে. পারিবারিক বিতর্কের জন্যে নিজের মনোসংযোগ নষ্ট হতে দেবেন না। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], তেহরান, ইরান, ০১/০৩/২০২৬ : মার্কিন-ইজরায়েলের হানার পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। একের পর এক মিসাইল হামলা শুরু করেছে তারা।
আজ মার্কিন ও ইজরায়েলের যৌথ হানায় প্রাণ গিয়েছে ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট তথা শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরু ওয়াতুল্লা আলি খোমেইনীর। সেই সঙ্গে নিহত হয়েছেন খোমেইনীর মেয়ে, নাতি, পুত্রবধূ, জামাই। একই সাথে নিহত হয়েছেন ইরানের প্রথম সারির সাত নেতা। ইজরায়েল ও মার্কিন বাহিনীর এই আকস্মিক হামলার ধাক্কা কাটিয়ে উঠে এবার পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে ইরানও।
ইরানের দিক থেকেও মিসাইল উড়ে আসতে শুরু করেছে। ওই এলাকায় থাকা আমেরিকার ১৪টি এয়ার বেসকে লক্ষ্য করে মিসাইল হানা শুরু করে দিয়েছে ইরান। ইজরায়েলের তেল অভিভ এর একাংশ জ্বলছে। মাত্র কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন এই তেল আভিভে। তিনি ইজরায়েল থেকে ফেরার পরেই এই হামলার ঘটনা ঘটেছে।
দুবাই শহরেও আক্রমন শানানো হচ্ছে। এই মুহূর্তে সেখানে আটকে আছেন বহু ভারতীয়। দুবাইয়ের ভারতীয় দূতাবাস তাদের সাথে যোগাযোগ রেখে চলেছে। দোহা, কাতার , আরবের কোনো জায়গাই এখন আর নিরাপদ নেই। মধ্যপ্রাচ্য রীতিমত জ্বলছে। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেও যুদ্ধ চলছে। এদিকে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রণালী দিয়েই জাহাজে করে তেল আমদানি করে ভারত। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে অনেক গুন্, তার প্রভাব পড়বে ভারতীয় পণ্যে। প্রভাব পড়বে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন পণ্যের দামে। এর ফলে মার খাবে আমদানি-রপ্তানি দুইই।
ইরানে খোমেইনী হত্যার প্রতিবাদে ভারতের জম্মু ও কাশ্মীরে যেমন বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, তেমন পাকিস্তানেও বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে। পাকিস্তানে একটি মার্কিন দূতাবাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যে ঘটনায় পাক পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়েছে। লাঠিচার্জও করতে হয়েছে। পাকিস্তানের এই ঘটনায় বেশ কিছু বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
Aaj Khabor Desk, Teheran, Iran, 01/03/2026 ; A major escalation has erupted in the Middle East following a joint U.S.–Israeli strike that reportedly killed Iran’s former president and prominent Shia religious leader, Ayatollah Ali Khomeini, along with several of his family members and seven senior Iranian leaders.
In retaliation, Iran launched multiple missile attacks targeting 14 U.S. airbases in the region. Parts of Tel Aviv are reportedly on fire. Attacks have also been reported in Dubai, where many Indian nationals are currently stranded, with the Indian Embassy maintaining contact with them. Doha and other parts of the Gulf are considered unsafe as tensions spread across the Middle East.
Iran has reportedly closed the Strait of Hormuz, a critical oil shipping route. If the closure continues, global oil prices are expected to surge, directly impacting India and Southeast Asian economies by increasing fuel and commodity prices and disrupting import-export activities.
Meanwhile, protests have erupted in Jammu & Kashmir (India) and in parts of Pakistan over Khomeini’s killing. In Pakistan, protesters set fire to a U.S. Embassy building, prompting police to use tear gas and baton charges. Several protesters were reportedly injured.
আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ০১/০৩/২০২৬ : ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট তথা শিয়া মুসলিম সম্প্রদায়ের নেতা আয়াতুল্লা আলী খোমেইনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শিত হল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের জনপদে।
ইরানের শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরু আয়াতুল্লা আলী খোমেইনিকে মার্কিন ও ইজরায়েলের বাহিনী যৌথভাবে হত্যা করেছে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সোচ্চার হয়ে পথে নেমেছেন কাশ্মীরের কয়েকশো শিয়া মুসলিম মানুষ। শ্রীনগরের রাস্তায় তাঁর খেমেইনির কাট আউট ও পোস্টার হাতে নিয়ে স্লোগান দিতে দিতে প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিরুদ্ধে ক্রমাগত স্লোগান দিয়েছেন। তবে বিক্ষোভকারীরা স্লোগান দিলেও শান্তি বজায় রেখেছেন।
বিক্ষোভকারীরা বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল আজ অন্যায় ও নিষ্ঠুরতার সাথে আমাদের প্রিয় নেতা আলী খোমেইনিকে হত্যা করেছে। তিনি ছিলেন আমাদের কাছে মারজা ই তাকলিদ (অনুকরণ যোগ্য)”। বিক্ষোভে সামিল হলেও এই প্রতিবাদ মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিক্ষোভকারীদের হাতে ছিল খোমেইনির ছবি, প্ল্যাকার্ড আর কালো পতাকা। তাঁরা নুয়া পড়ছিলেন গুনগুন করে।
Aaj Khabor Desk, Srinagar, Jammu & Kashmir, 01/03/2026 : Hundreds of Shia Muslims staged a peaceful protest in Srinagar, Jammu and Kashmir, condemning the reported killing of Iranian former president and Shia leader Ayatollah Ali Khomeini. Demonstrators took to the streets carrying his cut-outs, posters, black flags, and placards, chanting slogans against the United States and Israel, whom they accused of jointly assassinating their religious leader. Protesters described him as their “Marja-e-Taqlid” (a source of emulation) and expressed deep grief over his death. Despite strong slogans and emotional expressions, the march remained completely peaceful.
গোটা বিশ্ব থেকে নানারকম প্রতিক্রিয়া আসতে শুরু করেছে
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], তেহরান, ইরান, ০১/০৩/২০২৬ : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ আক্রমনে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লা খোমেইনির মৃত্যু হয়েছে।
রবিবার ইরানের মিডিয়াগুলি জানিয়েছে যে, ইসলামিক নবজাগরণের নেতা আয়াতুল্লা আলী খোমেইনির মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ আক্রমণে। এর আগে জানানো হয়েছিল মার্কিন-ইজরায়েলের আক্রমনে খোমেইনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূর মৃত্যু হয়েছিল। কিন্তু এবার খোদ খোমেইনির মৃত্যু সংবাদ প্রকাশিত হল। উল্লেখ্য, এর আগেও তাঁকে গুপ্তহত্যা করার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল।
আয়াতুল্লা খোমেইনি ছিলেন ইরানের শিয়া মুসলিম সম্প্রদায়ের একজন ধর্মগুরু ও রাজনীতিবীদ। তিনি ইরানের প্রেসিডেন্টও হয়েছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সিদ্ধান্ত নিতেন নিজেই। একটি বিদ্রোহী সশস্ত্র বাহিনী তাঁকে ঘিরে থাকতো সবসময়। কিন্তু শেষ মুহূর্তে সেই প্রশিক্ষিত বাহিনী কোনো কাজে এলো না। মার্কিন-ইজরায়েলি যৌথ হানায় মারা গেলেন তিনি। তাঁর মৃত্যু নিয়ে গোটা বিশ্বে নানারকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তবে তাঁর মৃত্যুতে আগামী ৪০ দিন শোক পালন করার কথা ঘোষিত হয়েছে ইরানে।
Aaj Khabor Desk, Teheran, Iran, 01/03/2026 : Iranian media have reported that Ayatollah Ali Khomeini, described as a top Shia religious and political leader of Iran, has been killed in a joint military attack by the United States and Israel. Earlier reports claimed that his daughter, son-in-law, grandson, and daughter-in-law had died in the same assault, but the latest announcement confirms Khomeini’s own death. He was known as a powerful decision-maker and was constantly surrounded by a trained armed security force, which reportedly failed to protect him during the strike. His death has triggered widespread international reactions, and Iran has announced a 40-day national mourning period.
মেষ রাশি : ছোটোখাটো অসুস্থতাকে এড়িয়ে যাবেন না। এই ছোট শারীরিক অসুস্থতা বড় হয়ে উঠতে পারে, তাকে প্রশ্রয় দেবেন না। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। অতীতে যে সব ব্যক্তির সান্নিধ্যে থাকার জন্যে আপনাকে বিনিয়োগ করতে হয়েছিল, এবার তাদের স্বরূপ বুঝতে পারবেন। এই সপ্তাহে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকুন। বুঝে খরচ করুন, বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে। নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। নতুন প্রযুক্তি ব্যবহার করে নিজের প্রকল্পগুলিকে আরও সমৃদ্ধ করে তুলুন। গোটা সপ্তাহটাই আপনাকে বিভ্রান্ত করতে পারে। তাই নিজেকে সংযত রাখুন।
বৃষ রাশি : শরীর ও মন দুই ভালো থাকবে, কাজে উৎসাহ থাকবে, অতিরিক্ত কাজ করতে পারবেন, যা আপনাকে আর্থিক উপার্জনের মাত্রা বাড়িয়ে দেবে। দীর্ঘমেয়াদি কোনো কিছুতে বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভবান হবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বয়স্ক বা অভিজ্ঞ কারোর থেকে পরামর্শ নিলে আরও ভালো হবে। বাড়িতে নতুন কোনো অতিথি আসার খবর আনন্দ দেবে। সপ্তাহের মাঝে কিছু সমস্যা আসতে পারে, যা আপনাকেই সমাধান করতে হবে, প্রয়োজনে পরিবারের বয়স্কদের সাহায্য নিন. পেশাদারদের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাবে। সপ্তাহান্তে বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবন উত্তম।
মিথুন রাশি : এই সপ্তাহে শারীরিক সমস্যায় ভুগতে পারেন, তবে তার যথাযথ চিকিৎসা করান, ঘরোয়া চিকিৎসায় আরও বড় সমস্যা হতে পারে। সম্পত্তি সংক্রান্ত সবরকম লেনদেন এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন করুন। এই সপ্তাহে এমন কিছু সুযোগ ও সুবিধা আপনার কাছে এসে যাবে, যাতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। নতুন যানবাহন কিনতে পারেন এবং সপরিবারে ভ্রমণের আনন্দ নিতে পারেন। আপনার অবসর কাটানোর তীব্র ইচ্ছা কর্মক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। পড়ুয়ারা স্কুলে সহপাঠীর সাথে গন্ডগোল হয়ে থাকলে এই সপ্তাহে মিটমাট হয়ে যাবে। বিবাহিত জীবন সুখে কাটবে।
কর্কট রাশি : আপনার কোনো খারাপ অভ্যাস বা ধারণার ফলে শরীরকে ক্ষতি করতে পারে। সুতরাং নিজের অভ্যাসকে চিহ্নিত করুন এবং বদলে ফেলুন। খেলাধুলা বা শারীরিক কসরত করে অনেকটা সময় কাটবে। সপ্তাহ জুড়ে অনেকগুলি আর্থিক চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়াবে। যতটা উপার্জন করতে চাইছেন ততটা কিছুতেই হতে চাইবে না। এর ফলে আপনার মানসিক চাপ বাড়তে থাকবে। জীবনের কঠিন সময়গুলিতে মাথা ঠাণ্ডা রেখে চলুন। কর্মক্ষেত্রে অতিরিক্তকাজের চাপ নেবেন না, কোনো রকম প্রতিশ্রুতি দেবেন না। বিবাহিত জীবন মধ্যম, তবে সঙ্গীর থেকে সমর্থন পাবেন।
সিংহ রাশি : নিজের আবেগকে লুকিয়ে না রেখে প্রকাশ করুন, সংবেদনশীল প্রসঙ্গ এড়িয়ে যাবেন না।মন খুলে আলোচনা করুন, তাতে অনেক সমস্যা সমাধান হয়ে যেতে পারে। এই সপ্তাহে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। গ্রহের অবস্থান আপনার অনুকূলে থাকছে, সুতরাং এই সপ্তাহে বেশ কিছু সহায়ক পরিবেশ ও পরিস্থিতি বজায় থাকছে। এই সময়ে আদালতে চলা মামলাগুলিও আপনার সমর্থনে যাবে। এই সময়কালে আপনার পরাক্রম ও শক্তি বেশি থাকবে। বাড়িতে পুরোনো বন্ধুদের নিমন্ত্রণ করতে পারেন। কিছুদিন আগেও যে সব কাজ আটকে গিয়েছিল, সেইসব কাজগুলো এবার হয়ে যাবে। বিবাহিত জীবন সুখেই কাটবে।
কন্যা রাশি : এই সপ্তাহে নিজের উৎসাহ ও উদ্যমকে ইতিবাচক দিকে কাজে লাগান। শরীর ও মন দুই ভালো যাবে। এই সপ্তাহে এমন কিছু ক্ষেত্রে ব্যয় হয়ে যাবে, যেটা হয়ত খুব একটা দরকার ছিল না। এই সপ্তাহে কাজের চাপ খুবই বাড়বে। বন্ধুবান্ধব ও পরিবারকে একেবারেই সময় দিতে পারবেন না। কর্মক্ষেত্রে প্রশংসা এমনকি উপহারও পেতে পারেন। এই সপ্তাহে কাছাকাছি কোথাও ভ্রমন করে আসলে খারাপ লাগবে না। এতে করেও কাজের চাপ কিছুটা লাঘব হবে। শুভ গ্রহের প্রভাবে নিজের মনের অস্থিরতা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। যে বিষয়গুলি বুঝছিলেন না, তা অনায়াসে বুঝতে পারবেন।
তুলা রাশি : এই সপ্তাহে কাজের চাপ এতটাই বেড়ে যাবে যে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। সপ্তাহ জুড়েই উদ্বেগ আপনার কাটবে না। তাই এই সপ্তাহে আপনি ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যোগ বা ধ্যান করতে পারেন। দান করার কোথাও ভাবতে পারেন, যা আপনাকে মানসিক দিক থেকে উন্নত করবে। এই সপ্তাহে অপ্রত্যাশিতভাবে অর্থাগম আপনাকে চমকে দিতে পারে। তবে এই আর্থিক আনুকূল্য আপনাকে বাধ্য করতে পারে কোনো নির্দিষ্ট বিনিয়োগ করতে। আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মক্ষেত্র সম্পূর্ণ আপনার অনুকূলে থাকবে। রাজনীতি ও সমাজসেবীর জন্যে ভালো সময়।
বৃশ্চিক রাশি : শরীর ভালো যাবে, তবে শরীর ভালো রাখার জন্যে নিয়মিত যোগব্যায়াম ও হাঁটাহাটি করে যেতে হবে। প্রার্থনা এবং যোগ সাধনা করে যান। এই সপ্তাহে ভালো কিছু আশা করতে পারেন। সৌভাগ্য আপনার সহায়ক হবে। আপনার ইচ্ছাপূরণ হতে পারে। পুরোনো ঋণ শোধ করে ফেলতে পারেন। যে উদ্যোগ ও প্রচেষ্টাগুলি এতদিন আটকে ছিল, সেগুলি এগোতে থাকবে। ভাগ্যের সহায়তা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। পুরোনো বন্ধু বা আত্মীয়াদের সাথে সাক্ষাৎ করে নিজের সামাজিক অবস্থান ভালো স্থানে নিয়ে যান। কর্মক্ষেত্রে প্রত্যেকটা কাজ সুসম্পন্ন হবে, এতে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে।
ধনু রাশি : এই সপ্তাহে কোনো কাজ তাড়াহুড়ো করে করবেন না, যে কোনো কাজ করার আগে সেই কাজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা তৈরী করে নিন। তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগের সিদ্ধান্তও নেবেন না।এই সপ্তাহে আপনি একটু বেশিই সতেজ ও দীপ্ত থাকবেন। কিন্তু সব বিষয়ে অতিরিক্ত সক্রিয় হয়ে উঠবেন না। কারণ সব ক্ষেত্রগুলি আপনার জন্যে নয়। ধৈর্য্য সহকারে সঠিক পদক্ষেপ এই সপ্তাহে আপনার সাফল্যের চাবিকাঠি। পরিবারকে সময় দিন, বিশেষ করে পরিবারের ছোটদের বেশি করে সময় দিন, তাদের সাথে খেলুন। শুভ গ্রহের প্রভাব আপনাকে এই সপ্তাহে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে।
মকর রাশি : শরীর ভালো যাবে না, ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপের ফলে আপনার মানসিক হতাশা আসবে। কিন্তু এই পরিস্থিতিতে নিজেকে সামলে চলার কিছু রসদ আপনি পেয়ে যাবেন। এই সপ্তাহে নতুন চাকরির যোগ রয়েছে। এই চাকরি আপনার আর্থিক পরিস্থিতিকে সামলে দিতে পারে, তবে ব্যয় সংকোচের দিকটাও মনে রাখতে পারেন। বকেয়া ঋণ পরিশোধ হয়ে যেতে পারে। বন্ধুবান্ধব, পরিবার বা আত্মীয় স্বজন কারোর সাথে কলহে যাবেন না, নিজের মতামত ও সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। যদি এমনটা করেন তাহলে আপনারই ভাবমূর্তি নষ্ট হতে পারে। এই সপ্তাহে নীরব থাকুন।
কুম্ভ রাশি : শরীর সুস্থ রাখতে নানারকম উপায় অবলম্বন করতে পারেন। হালকা যোগব্যায়াম করুন, কিন্তু অতিরিক্ত কিছু করতে যাবেন না। এই সপ্তাহে আর্থিক উপার্জনের যোগ রয়েছে। বেশ কিছু অপ্রয়োজনীয় খরচ আপনি করে ফেলবেন, সেই খরচ করা নিয়ে বাবা বা মা কেউ অসন্তুষ্ট হতে পারেন। বিবাদে যাবেন না। কারণ এই বিবাদ চরমে উঠতে পারে, পরিবারের অন্য সদস্যদের সাথে মারামারিও হয়ে যেতে পারে। বিষয়টিকে সন্তর্পনে এড়িয়ে যান। যাঁরা চাকরি করেন তাঁরা কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করতে পারেন। বদলিও হয়ে যেতে পারে। পড়ুয়াদের কৃতিত্ব বাড়িতে প্রশংসিত হবে।
মীন রাশি : এই সপ্তাহে আপনার শরীর ভালো যাবে। আগামী দিনগুলোতে সেইসব ব্যক্তিদের এড়িয়ে চলুন যারা খামোখা আপনার মনে চাপ সৃষ্টি করতে চায়। মানসিক দিক থেকে খুবই ভালো কাটবে। অর্থ উপার্জনের সুযোগ বাড়বে। উপার্জনও হবে। এই সময় আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি যদি বাড়ি থেকে বা আপনার প্রিয়জনের থেকে দূরে থাকেন, তাহলে প্রতি পদে বুঝতে পারবেন যে আপনার প্রিয় জনেরা আপনার সাথে সাথেই আছেন। এই বোধ আপনাকে হতাশা থেকে রক্ষা করবে এবং বিশেষ কিছু সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কৌশলী আচরণ দিয়ে আপনি অনেক সমস্যার সমাধান করে ফেলবেন। নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন।
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], লস এঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র, ২৭/০২/২০২৬ : সন্ত্রাসের জন্যে ফের একবার পাকিস্তানের সমালোচনায় সরব হলেন আফগানিস্তানের নির্বাসিত সাংসদ মারিয়াম সোলাইমানখিল।
পাকিস্তান ইতিমধ্যেই “ওপেন ওয়ার” ঘোষণা করেছে আফগানিস্তানের বিরুদ্ধে। আফগানিস্তানের নির্বাসিত সাংসদ মারিয়াম সোলাইমানখিল সোজাসাপ্টা বলেছেন, “পাকিস্তান সন্ত্রাসবাদকে ব্যবসা বানিয়ে ফেলেছে। তারা সন্ত্রাসবাদ দিয়ে অর্থ রোজগার করে। তাদের দেশে এই সন্ত্রাসবাদের কারখানা গড়ে তুলেছে। যা গোটা বিশ্বের কাছেই আশঙ্কাজনক। এই সন্ত্রাসবাদ কারবার থেকে তারা আর্থিক লাভবান হচ্ছে এবং তারা প্রক্সি গোষ্ঠী তৈরী করছে।”
সম্প্রতি আফগানিস্তানের মাটিতে পাকিস্তান মিসাইল হামলা চালিয়েছে। যার তীব্র সমালোচনা করেছেন সোলাইমানখিল। পাকিস্তান অবশ্য বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে আফাগানিস্তানের মাটিতে সন্ত্রাসবাদকে দমন করার জন্যেই তারা মিসাইল আক্রমন করেছিল। হামলা চালিয়েও পাকিস্তান যে সেভাবে কোনো সন্ত্রাসবাদীকে যে নিকেশ করতে পেরেছে তার কোনো প্রমাণ দিতে পারে নি। পাকিস্তান এর আগে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল। পাকিস্তানের এবোটাবাদে তাকে নিকেশ করেছিল মার্কিন কমান্ডোরা। এছাড়াও লস্কর ই তৈবা এবং জৈশ ই মহম্মদের মত সন্ত্রাসবাদী দলকে জোরালো সমর্থন দেয় পাকিস্তান। এই সবকিছুকেই নিশানা করেছেন আফগানিস্তানের নির্বাসিত সাংসদ সোলাইমানখিল।
প্রাক্তন আফগান সাংসদ বলেন, “ভারতের মত দেশের এই বিষয়টি নিয়ে গোটা বিশ্বে সোচ্চার হওয়া উচিত। গোটা দুনিয়ার সামনে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়া উচিত। যে দেহ সন্ত্রাসবাদীদের সাথে নিয়ে চলতে পারে, যারা জঙ্গীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারে, তাদের হাত কোনোভাবেই পরমাণু বোমা থাকা উচিত নয়। তাদের পরমানুষঅস্ত্র নিরস্ত্রীকরন করা উচিত। ভারতই পারে সেই কাজটা করতে। এটা করার জন্যে ভারত যথেষ্ট শক্তিশালী। “
Aaj Khabor Desk, Los Angeles, USA, 27/02/2026 : Afghanistan’s exiled Member of Parliament Mariam Solaimankhil has once again strongly criticized Pakistan, accusing it of turning terrorism into a business.
She claimed that Pakistan has effectively declared an “open war” against Afghanistan and alleged that the country profits from terrorism by nurturing and supporting extremist proxy groups. According to her, Pakistan has built what she described as “factories of terrorism,” which pose a serious threat to global security.
Her remarks came after Pakistan reportedly carried out missile strikes inside Afghan territory. Solaimankhil condemned the attacks, while Pakistan stated that the strikes were aimed at eliminating terrorist elements operating from Afghan soil. However, she argued that Pakistan has failed to provide clear evidence that any terrorists were actually neutralized in the operation.
She also referenced Pakistan’s past, noting that Osama bin Laden was found and killed by U.S. commandos in Abbottabad, Pakistan. Additionally, she accused Pakistan of backing militant organizations such as Lashkar-e-Taiba and Jaish-e-Mohammed.
Solaimankhil further urged the international community — especially India — to speak out more forcefully and expose Pakistan’s alleged support for terrorism on the global stage. She argued that a country accused of maintaining close ties with terrorist groups should not possess nuclear weapons and called for Pakistan’s nuclear disarmament, suggesting that India is strong enough to play a leading role in that effort.
মোদীই প্রথম বিদেশী প্রধানমন্ত্রী যিনি সে দেশের সংসদে ভাষণ দেবেন
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], তেল আভিভ , ইজরায়েল, ২৫/০২/২০২৬ : দুদিনের সফরে ইজরায়েলে গিয়ে ইজরায়েল সরকারের তরফ থেকে উষ্ণ অভ্যান্ডান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইজরায়েলের আমন্ত্রণে দু’দিনের সফরে তেল আভিভে গিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে গিয়ে পৌঁছাতেই নরেন্দ্র মোদীকে গার্ড অফ অনার দেওয়া হয়। মোদীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু। মোদী বিমান থেকে নামতেই তাঁকে উষ্ণ আলিঙ্গবদ্ধ করেন বেঞ্জামিন নেতানিয়াহু। দুই প্রধানমন্ত্রীর আলিঙ্গনবদ্ধ ছবি সম্ভবত গোটা দুনিয়াকেই গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিতে চাইল।
এরপর প্রধানমন্ত্রী মোদীকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়। ভারত ইজরায়েলের দীর্ঘদিনের ভালো বন্ধু দেশ হিসেবে গোটা দুনিয়ায় স্বীকৃত। দুই দেশের বোঝাপড়া খুবই ভালো। দুই দেশের মধ্যে বহুমুখী কৌশলগত সম্পর্ক রয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়টি প্রতিবার আলোচিত হয় দুই দেশের মধ্যে, এবারেও তা হয়ত হবে।
দুই দেশেরই হিতকর কিছু প্রকল্প নিয়েও আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী মোদী সে দেশের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জগ -এর সাথেও সাক্ষাৎ করবেন। তিনিই হবেন প্রথম বিদেশী প্রধানমন্ত্রী, যিনি ইজরায়েলি জনগণের প্রতি নিজের বার্তা ভাষণ হিসেবে দেবেন। এই ঐতিহাসিক ভাষণের আগে বিন্জামিন নেতানিয়াহুর সাথে মোদী সংক্ষিপ্ত বৈঠক সেরে নেবেন।
Aaj Khabor Desk, Tel Aviv, Israel, 25/02/2026 : Indian Prime Minister Narendra Modi received a warm welcome from the Israeli government during his two-day visit to Israel. Upon his arrival at Ben Gurion Airport in Tel Aviv, he was given a Guard of Honor. Israeli Prime Minister Benjamin Netanyahu and his wife Sara Netanyahu personally welcomed him, with Netanyahu greeting Modi with a warm embrace — a gesture seen as symbolizing the strong ties between the two nations.
India and Israel share a long-standing friendship and strategic partnership, with cooperation across multiple sectors. During the visit, discussions are expected to focus on mutually beneficial projects and strengthening bilateral relations. Prime Minister Modi is also scheduled to meet Israeli President Isaac Herzog. Notably, he will become the first foreign Prime Minister to address the Israeli public with a special speech, following a brief meeting with Prime Minister Netanyahu.