মেষ রাশি : ব্যবসায়ে যেটা ভেবে এগিয়েছিলেন, তেমনটা আদৌ ঘটবে না। পেশার ক্ষেত্রেও জটিলতা বাড়বে। কর্মক্ষেত্রে সমস্যা এবং চাপ দুইই বাড়বে। কোনো মহিলা আজ আপনাকে বিপদে ফেলতে পারে, সতর্ক থাকুন। শরীর খারাপের যোগ রয়েছে, ডাক্তার দেখান। বিদেশ ভ্রমণে বিপদ বাড়বে।
বৃষ রাশি : আজ ফাটকা জাতীয় লাভ বৃদ্ধি পাবে। পরিবারকে নিয়ে চিন্তিত থাকতে হতে পারে। বাবা বা মায়ের শরীর খারাপ হতে পারে। ভাই বা বোনের খারাপ খবর আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ এড়িয়ে চলতে চাইবেন। প্রেমের ভাগ্য খুবই উজ্জ্বল, নতুন করে প্রেমে পড়তে পারেন।
মিথুন রাশি : নিজের কাজকর্ম নিয়েই আজ উদ্বিগ্ন থাকতে হতে পারে। সরকারি চাকরির সুযোগ চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে নিজের বুদ্ধি দিয়েই সিদ্ধান্ত নিন। কেউ ঋণ চাইতে আসতে পারে, আজ ঋণ না দেওয়াই ভালো। পরিবারের বয়স্ক কারোর শরীর খারাপনিয়ে চিন্তায় থাকতে হতে পারে।
কর্কট রাশি : যে অর্থ পাওনা হিসেবে দীর্ঘদিন আটকে ছিল, তা পেয়ে যেতে পারেন। এমনকি যে বকেয়া টাকা ফেরত দিচ্ছিল না, সেও টাকা ফিরিয়ে দিয়ে যাবে। ব্যবসায়ে লাভের যোগ আছে, তবে গুপ্ত শত্রুতাও হতে পারে। সতর্ক থাকুন। কোথাও বেড়াতে যেতে পারেন। সামাজিক কাজে প্রশংসা পাবেন।
সিংহ রাশি : দুশ্চিন্তা আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। কথাবার্তা সংযত হয়ে বলুন, নাহলে বিপদ বাড়বে। কারোর কাছে আজ কোনো অঙ্গীকার করবেন না। বড় কোনো বিনিয়োগে যাওয়া উচিত নয়। পরিবারে আজ বিবাদ বাড়তে পারে। তাতে আপনি সরাসরি যুক্ত না থাকলেও এড়িয়ে থাকতেও পারবেন না।
কন্যা রাশি : আজ আচমকা কোনো কিছুর পরিবর্তন জীবনে প্রভাব ফেলবে। ব্যবসায়ে আজ ক্ষতির যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কাজের চাপ আজ হঠাৎ করেই অনেকটা বেড়ে যেতে পারে। সঙ্গীর সাথে মতানৈক্য দেখা দিতে পারে। বাইরের কারোর কোথায় আজ বেশি গুরুত্ব দিতে হতে পারে।
তুলা রাশি : আজ আপনার যে কোনো আইনি জটিলতা থেকে দূরে থাকা উচিত। কর্মক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে যা আপনি কল্পনাও করেন নি। সহকর্মীর চক্রান্তে মানসিক যন্ত্রনায় ভুগতে হতে পারে। ছোটোখাটো দুর্ঘটনাও ঘটতে পারে, অস্ত্রোপচার পর্যন্ত হতে পারে। সুতরাং আজ সারাদিন সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি : যে জিনিসে আপনার ন্যায্য অধিকার আছে, সেই জিনিস আপনার হাত থেকে ফস্কে যেতে পারে। ন্যায্য পাওনা আপনি পাবেন না, আইনি সমস্যাও আপনাকে বিব্রত করতে পারে। এই অবস্থায় ধৈর্য্য ধরা ছাড়া আর কিছু করার নেই. পেশার ক্ষেত্রে আজ নতুন কিছু সুযোগ এসে যাবে।
ধনু রাশি : আজ মিশ্রভাবে দিন কাটবে। কর্মক্ষেত্রে যে সুযোগ আসবে সেটা কাজে লাগালে আপনার উন্নতি হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও নতুন ক্রেতারা আসবে, কিন্তু আজ কোনোভাবেই কোথাও কোনো বিনিয়োগ করতে যাবেন না। বাড়িতে কারোর শরীর খারাপের জন্যে উদ্বিগ্ন থাকবেন।
মকর রাশি : পেশা ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, সেগুলিকে কাজে লাগান। বেশ কিছু ব্যবসার ক্ষেত্র ভালো ফল দেবে। আজ প্রেমের ভাগ্য বেশ ভালো। বিবাহের প্রস্তাবও আসতে পারে। আজ বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। মনে আনন্দ থাকবে।
কুম্ভ রাশি : যাকে বিশ্বাস করে নিজের কথা বলেছিলেন, তাকে আজ আর বিশ্বাস করতে পারবেন না. আজ ব্যবসা ও পেশার ক্ষেত্রে তেমন সুবিধা হবে না। আপনি আজ কোনো কথা বললে সেটা বিভিন্ন লোক অন্যভাবে ব্যাখ্যা করতে পারে। পারিবারিক গোলমাল হতে পারে। জ্বর বা ঠান্ডা লেগে যেতে পারে।
মীন রাশি : আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হতে পারে। সাকারী চাকরির সুযোগ আসতে পারে। সন্তানের কোনো খবরে বিচলিত হতে পারেন, সেটা সুখবর হলে আনন্দ পাবেন। আজ আপনার শরীর খারাপ হতে পারে, তাই আজকের দিনটা বিশ্রাম নেওয়া উচিত। জীবন সঙ্গীর সাথে বাদানুবাদ হতে পারে।
Advt. 120 pcs. agarbatti, burns 40 mint. @ Rs. 245/- [Click on the image]
আজ খবর (বাংলা), [বিনোদন] , মুম্বই, মহারাষ্ট্র, ০৩/০৮/২০২৬ : গতকাল বিগ বি অমিতাভ বচ্চন তাঁর দ্বিতীয় জন্মদিন পালন করলেন এবং অগণিত ভক্তের শুভেচ্ছা গ্রহণ করলেন।
অমিতাভ দীর্ঘদিন ধরেই তাঁর এই দ্বিতীয় জন্মদিন পালন করে আসছেন আর এই দিনে তাঁর হাজারো গুণমুগ্ধ তাঁকে শুভেচ্ছা জানিয়ে যান, কেউ অনলাইনে অর্থাৎ সমাজ মাধ্যমে আর কেউ মুম্বাইয়ে তাঁর বাড়ি জলসার সামনে এসে। আজও সেই ঘটনার পুনরাবৃত্তি হল। অসংখ্য মানুষের ভীড় জলসার সামনে অপেক্ষা করে ছিল। বিগ বি নিজে বাড়ির সামনে বেরিয়ে এসে তাঁদের থেকে শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করলেন। ভক্তেরা তাঁকে খুব কাছ থেকে দেখে রীতিমত আপ্লুত হলেন। অমিতাভের নামে জয়ধ্বনি উঠলো।
অমিতাভ বচ্চনের জন্মদিন আর কিছুদিন বাদেই, অর্থাৎ অক্টবর মাসের ১১ই তারিখে; তাহলে গতকাল রবিবার কেন তিনি নিজের দ্বিতীয় জন্মদিন পালন করেন ? একেই বোধ হয় বলে আবেগ ! আপনাদের নিশ্চয়ই মনে আছে ১৯৮২ সালে ‘কুলি’ সিনেমার শ্যুটিং চলাকালীন একটি মারপিটের দৃশ্যে পেটে প্রবল আঘাত পেয়েছিলেন অমিতাভ। সেই সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর প্রাণ সংশয় হয়েছিল। কিন্তু শেষমেশ অগণিত ভক্তের প্রার্থনায় তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান এবং পরে সুস্থ হয়ে ওঠেন।
সেদিনের সেই দিনগুলোর কথা ভোলেন নি অমিতাভ। এরপর থেকেই আগস্ট মাসের ২ তারিখে তিনি তাঁর দ্বিতীয় জন্মদিন পাকন করে আসছেন। প্রতি বার এই দিনে তিনি জলসা থেকে বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের ভীড়ে মিশে যান এবং ভক্তদের আশীর্ব্বাদ ও শুভেচ্ছা গ্রহণ করেন। গতকাল অমিতাভ তাঁর দ্বিতীয় জন্মদিন পালন করেছেন।
Advt. – Eo De Perfum @ Rs. 2475/-[Click on the image]
মেষ রাশি : আজকেরদিনটাকে পুরোপুরি কাজে লাগান। আজ সব দিক থেকে সহায়ক পরিবেশ পেয়ে যাবেন। ব্যবসায়ে প্রবল অগ্রগতির সুযোগ আসবে। আজ প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন। নতুন কোনো উদ্যোগ সাফল্যের মুখ দেখতে পারবে। পরিবারে কারোর শরীর খারাপ হতে পারে।
বৃষ রাশি : ব্যবসা ও পেশাদারদের অগ্রগতি, চাকরির ক্ষেত্রে কর্মস্থলে চাপ খুব বাড়বে। ব্যবসায়ে যে লক্ষ্যমাত্রা রেখেছেন সেখানে পৌঁছাতে গেলে আর্থিক দিকটা বিবেচনা করে এগোবেন। যে কোনো বিনিয়োগে কাগজপত্র যাচাই না করে এগোবেন না। পারিবারিক আনন্দ বজায় থাকবে।
মিথুন রাশি : আজ একটা ভালো খবর আসতে পারে, যা আপনার গোটা পরিবারকেই খুশি করতে পারে। ভালো খবর সন্তানের দিক থেকেও আসতে পারে। ব্যবসা ভালোই চলবে, নতুন নতুন যোগাযোগ আসতে থাকবে , তবে সেগুলি থেকে বাছাই করে নিতে হবে। সব সুযোগ ব্যবহার .করা যাবে না।
কর্কট রাশি : আজ আপনার উচিত শরীরের যত্ন নেওয়া এবং বেশ কিছুটা সময় বিশ্রাম নেওয়া। ব্যবসা তার নিজস্ব গতিতে চলতে থাকবে। পেশা বা কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ বা কাজের চাপ নেবেন না। পরিবারের সাথে ভাল সময় কাটবে। পরিবারে কিছু সমস্যা এলে তা দৃঢ়তার সাথে মোকাবিলা করুন।
সিংহ রাশি : ব্যবসার ক্ষেত্রে সব দিক বিচার করে সিদ্ধান্ত নিন। নিজের আবেগকে গুরুত্ব দেবেন না।বাস্তব সমস্যাকে সামনে থেকে দেখুন। ব্যবসায়ে এবং পেশার ক্ষেত্রে কিছু বিনিয়োগ লাভের মুখ দেখতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীকে সহযোগিতা করে প্রশংসিত হবেন। পারিবারিক ক্ষেত্রে দিনটা ভালো যাবে।
কন্যা রাশি : নতুন কোনো কাজ, উদ্যোগ নিয়ে মেতে থাকবেন। নতুন করে ব্যবসার পরিকল্পনা করতে হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বজায় থাকবে। নতুন কোনো কিছু শিখতে পারবেন। বিনিয়োগের আগে ভালো করে যাচাই করে নিন। পরিবারের সাথে খুব ভালো সময় কাটবে। চর্মরোগ থেকে সাবধান।
তুলা রাশি : আজ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন, প্রয়োজনে অভিজ্ঞদের সাহায্য নিন। উচ্চ শিক্ষার আগ্রহ বাড়তে পারে। কোনো পুরোনো বন্ধুর সাহায্যে নতুন সম্বন্ধ আসতে পারে। বিয়ে বা পাকা দেখার যোগ আছে। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করলে অপার আনন্দ পাবেন।
বৃশ্চিক রাশি : আজ বাবা বা মায়ের তরফ থেকে প্রভূত অর্থ হাতে পেয়ে যেতে পারেন, তবে বেশ কিছুটা অর্থ অপচয় হতে পারে, সতর্ক থাকুন। আজ পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হতে পারেন, চিকিৎসার জন্যেও কিছু ব্যয় হতে পারে। কাজে মনোনিবেশ করুন। সর্দি কাশি বা জ্বর থেকে সাবধানে থাকুন।
ধনু রাশি : ব্যবসার ক্ষেত্রটি ভালো। পেশার ক্ষেত্রে নতুন কাজের সন্ধান করুন। আজ কোনো এক প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসবেন এবং বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন। বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রটি বেশ ভালো। নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। পরিবারকে সময় দিন।
মকর রাশি : সরকারি চাকরি বা সেই জাতীয় কোনো সুখবর আসতে পারে। ব্যবসার ক্ষেত্রেও মোটা লাভের প্রস্তাব আসতে পারে। তবে সব দিক খতিয়ে দেখে নিন। যৌথ ব্যবসায়ে শুভ লাভ। চাকরির ক্ষেত্রে দূরে কোথাও যেতে হতে পারে। পরিবারের তরফ থেকে অপ্রত্যাশিত সহায়তা পেতে পারেন।
কুম্ভ রাশি : আজ সারাদিন আর্থিক কারণে চিন্তামুক্ত হতে গেলে বাড়ির কনিষ্ঠ কোনো সদস্যের সাহায্য লাগবে। আজ আপনাকে ঋণ নিতে হতে পারে। বিকেলে সুযোগ আসলে সদ্ব্যবহার করুন। আজ পেশার ক্ষেত্রেও চাপ বাড়বে। এনিমিয়া বা রক্তাল্পতা থাকলে সেই অসুখকে অবহেলা করবেন না।
মীন রাশি : আজ নিকট কোনো আত্মীয় বা জীবন সঙ্গীর সাহায্যে বড় কোনো ক্ষতি থেকে অল্পের জন্যে রক্ষা পাবেন। অবসাদ ভেঙে বেরিয়ে আসুন, নতুন উদ্যম গ্রহণ করে কাজে নেমে পড়ুন। পরিবারে কোনো পুরোনো বিবাদ আজ মিটে যেতে চলেছে। ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত আজই নিতে হতে পারে।
Advt. – Silver Plated Panna @ Rs. 569/- {click on the image]
মেষ রাশি : শিল্প কর্মের সাথে যুক্ত ব্যক্তিরা এই সপ্তাহে বিশেষ সন্মান পেতে পারেন। এই কারণে সমাজে আপনার প্রভাব বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ে বেশ কিছু নতুন সুযোগ আসতে থাকবে। আজ বিনিয়োগ করলে শুভ লাভ হবে। তবে খুব বেশি অর্থ বিনিয়োগ .করবেন না। বদ হজম থেকে সাবধান।
বৃষ রাশি : ব্যবসার ক্ষেত্র এই সপ্তাহে ভালো মন্দ মিশিয়ে চলবে। উচ্চ শিক্ষার সুযোগ আসবে। পারিবারিক ক্ষেত্রেও ভালো মন্দ মিলিয়ে চলবে, এই সপ্তাহে সুখবর পাবেন। হাঁটা চলার সময় সাবধানতা অবলম্বন করবেন। উৎকর্ষতার সাথে যুক্ত ব্যক্তিদের ভালো সময় এসেছে। সময়টা কাজে লাগান।
মিথুন রাশি : কর্মস্থলে সংযত আচরণ না করলে ক্ষতির আশঙ্কা আছে. নিজেকে প্রমান করার সুযোগ আসলেও তা কাজে লাগাতে হলে কঠোর পরিশ্রম দরকার। নেশা ছাড়ুন, এটা আপনার ক্ষতি করতে পারে। ব্যবসায়ে লেনদেন বাড়বে, পেশার ক্ষেত্রে চাপ বাড়বে। সম্পত্তি কেনার আগে সতর্ক থাকুন।
কর্কট রাশি : এই সপ্তাহের মধ্যভাগ থেকে ভালো ফল পাবেন। সন্তানের জন্যে চিন্তায় থাকলেও তা কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে না। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। শেয়ার ব্যবসায়ীদের ভালো যাবে। পারিবারিক ব্যবসায়ে মতানৈক্য, ব্যবসার পরিবর্তনের কথাও ভাবতে পারেন। সাবধানে গাড়ি চালাবেন।
সিংহ রাশি : সপ্তাহটা বিনোদনের মাধ্যমেই কাটতে পারে। আর্থিক দিক থেকে সমস্যায় পড়বেন না। বিদেশ যাওয়ার সুযোগ এলে হাতছাড়া করবেন না। কর্মস্থলে কেউ হিংসা করছে, তাকে এড়িয়ে চলাই ভালো। সঙ্গীর সাথে সামান্য কথা কাটাকাটি হলেও দাম্পত্য ভালো যাবে। ঠান্ডা লাগাবেন না.
কন্যা রাশি : এই সপ্তাহে শরীরের যত্ন নিন, না হলে অসুস্থ হয়ে পড়তে পারেন। সেই কারণে কাজকর্ম পন্ড হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে সমস্যায় ফেলতে পারে। সতর্ক থাকুন। পরিচিত কারোর ঋণের দায় বা গ্যারান্টি নিজের কাঁধে নেবেন না। জলপথে ভ্রমণ হতে পারে। মৎস্যজীবীদের উন্নতি।
তুলা রাশি : এই সপ্তাহে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তবে নিজের পরিকল্পনার কথা কারোর সাথে ভাগ করে নেবেন না. আত্মীয়রা কেউ কেউ আপনাকে হেনস্থা করতে চাইবে, কিন্তু তারা সফল হবে না।মায়ের কথা খারাপ লাগলেও সেটাই বাস্তব ক্ষেত্রে ফল দেবে। আর্থিক ক্ষেত্রে শুভাশুভ।
বৃশ্চিক রাশি : এই সপ্তাহে যতটা পারেন ঝামেলা এড়িয়ে চলুন। ঝামেলা যেন বাড়িতে এসে না পৌঁছায়। অন্যের সমস্যায় মাথা গলাবেন না। প্রেমের ক্ষেত্রে চাপ বাড়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের থেকে খুশির খবর পাবেন। জলপথ এড়িয়ে চলুন। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া আদালতে গড়াতে পারে।
ধনু রাশি : এই সপ্তাহে শরীরের যত্ন নেওয়া উচিত। বিশেষ করে লিভারের যন্ত্রণা কষ্ট দিতে পারে। চলা ফেরাতেও সাবধানতা অবলম্বন করুন। এই সপ্তাহে আর্থিক সমস্যায় পড়লেও পারিবারিক সাহায্য পেয়ে মনোবল বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে ভালো মন্দ ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত, অঙ্গীকার করবেন না।
মকর রাশি : এই সপ্তাহে হতাশা আপনাকে গ্রাস করে ফেলবে, যা আপনাকে অনেকটা পিছিয়ে দেবে। তবে এই সপ্তাহেই আপনার কোনো পুরোনো বন্ধু এসে ফের আপনাকে অনুপ্রাণিত করে তুলবে। আপনি ফের কাজে ফিরবেন। এই সপ্তাহে আর্থিক মন্দা দেখা দিলেও আপনার সঞ্চয় আপনাকে বাঁচিয়ে দেবে।
কুম্ভ রাশি : আপনার অসাধারণ অনুধাবন ক্ষমতা কর্মক্ষেত্রে সকলে চেয়ে আপনাকে এগিয়ে রাখবে। আত্মীয় কাউকে বিশ্বাস করে ঠকতে হবে। সেক্ষেত্রে আপনার কোনো মূল্যবান প্রিয় বস্তু দিয়ে দিতে হতে পারে, সতর্ক থাকুন। আর্থিক মন্দা, ঋণ পর্যন্ত নিতে হতে পারে। স্নায়ু রোগে ভুগতে হতে পারে।
মীন রাশি : এই সপ্তাহটা স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করতে ভালো লাগবে, বেড়াতে যেতে ইচ্ছা করবে। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। বাইরে গিয়ে অসম্মানিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। এই সপ্তাহে অপ্রত্যাশিত লাভের যোগও দেখা যাচ্ছে। প্রেমের ব্যাপারে নিজের ইচ্ছাকেই গুরুত্ব দেবেন।
মেষ রাশি : আজ কারোর সাথে বিতর্ক হতে পারে, নিজের ক্রোধকে সংযত রাখবেন। দীর্ঘ আলোচনার পর সম্পত্তির বিষয়ে কথাবার্তা হতে পারে। বাবা বা মায়ের সাথে কথা বলে পাওনা আদায় হতে পারে। কর্মস্থলে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু যোগাযোগ আসবে।
বৃষ রাশি : আজ খরচ বাড়তে পারে, সতর্ক থাকুন। বড় বিনিয়োগে যাবেন না। বাড়িতে ভাইদের সাথে শত্রুতা তৈরী হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। নিজের কাজে ভুল হয়ে গেলেও বুদ্ধির জোরেই আজ প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারবেন। বড় ক্ষতির থেকে একটুর জন্যে রক্ষা পেতে পারবেন।
মিথুন রাশি : আজ একটা গোলমেলে দিনের সম্মুখীন হতে হবে। ব্যবসায়ে কেউ শত্রুতা করতে পারে। কারোর সাথে বাক্যালাপের সময় বুঝে কথা বলুন। আজ কেউ আপনাকে মিথ্যা বদনাম দিতে পারে, সতর্ক থাকুন। সম্পত্তির বিষয়ে আত্মীয়াদের সাথে গোলমাল হতে পারে। পেটের ব্যাথা থেকে সাবধান।
কর্কট রাশি : রোজ যেভাবে কাজ সম্পন্ন করেন, আজ সেভাবে করতে পারবেন না। ব্যবসায়ে বাধা আসলেও লাভ বাড়ানোর সিদ্ধান্ত নেবেন এবং সফল বৈঠক করবেন। পারিবারিক দিক থেকে বিবাদ হতে পারে, কাউকে কোনো খারাপ কথা বলে ফেলার জন্যে অনুতাপ করতে হতে পারে।
সিংহ রাশি : কর্মস্থলে ভালো কাজের দরুন স্বীকৃতি পাবেন। সহকর্মীদের সাহায্য করেও তৃপ্তি পাবেন। আজ লক্ষ্যে পৌঁছাতে পারবেন, তবে কঠোর পরিশ্রম করতে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নিজের অনুমানকেই প্রাধান্য দিন. শেয়ারে বিনিয়োগ করতে পারেন, তবে ভালো করে বুঝে বিনিয়োগ করুন।
কন্যা রাশি : কর্মক্ষেত্রে এবং ব্যবসায়ে নিজের বুদ্ধি কাজে লাগালে সাফল্য নিশ্চিত। আজকের সাফল্য আপনাকে প্রচুর আনন্দ দেবে। আজ একটা ভালো দিন, আজকের দিনটাকে উপভোগ করুন। আর্থিক উন্নতির যোগ রয়েছে, যদি ব্যবসায়ে নিজের পূর্ণ শক্তি ব্যবহার করেন। শরীর ভালো থাকবে।
তুলা রাশি : ব্যবসা, পেশা এবং কর্মস্থলে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার আদর্শ সময়। নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলুন, সাফল্য আসবে। ব্যবসা ও পেশায় নতুন নতুন যোগাযোগ আসবে। নতুন বেশ কিছু প্রস্তাব আসবে। ভালো সময় কাটবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ও খরচ বাড়বে।
বৃশ্চিক রাশি : আজ একটা ভালো দিন, আজকের দিনটাকে কাজে লাগালে ভালো হবে। কর্মস্থলে নতুন কোনো ভাবনা দিয়ে অগ্রগতি হবে। ব্যবসার ক্ষেত্রেও নতুন উদ্ভাবনী ক্ষমতা সাফল্যের পথ দেখাবে। আজ পরিবারকেও সময় দিতে হবে। সন্তানের তরফ থেকে কোনো খুশির খবর পাবেন।
ধনু রাশি : আজ কাজের জায়গায় ফের আত্মবিশ্বাস ফিরে পাবেন। আপনার কৃতিত্বেই ব্যবসা এগিয়ে যাবে। মহাজনদের সাথে সুসম্পর্ক তৈরি হবে। পুরাতন মনোবল ফিরে পেয়ে তৃপ্তি পাবেন। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারে বিবাদ লেগে থাকবে। আপনি কাজ নিয়ে ব্যস্ত থাকবেন।
মকর রাশি : পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে আজ পুরোনো বিবাদ মিটবে, অনেকগুলি সমস্যার সমাধান হবে. বাড়িতে আজ সম্পত্তি নিয়েও আলোচনা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো প্রস্তাব আসতে পারে। সামাজিক কাজে যুক্ত হলে মানসিক শান্তি পাবেন। সমাজে স্বীকৃত পাবেন।
কুম্ভ রাশি : আজ খুব ভালো একটা দিন, বিশেষ করে ব্যবসা ও পেশার ক্ষেত্রে। নতুন প্রস্তাবকে স্বাগত জানান। নিজের বুদ্ধির জোরেই অগ্রগতি এবং সাফল্য পাবেন। সামাজিক কোনো দায়বদ্ধতা আজ আপনাকে প্রচুর সুখ্যাতি দেবে। সঙ্গীর সাথে বিবাদ কষ্ট দিতে পারে। তবুও নিজেকে স্বাভাবিক রাখুন।
মীন রাশি : আজ কর্মস্থলে বিরোধ হতে পারে। সহকর্মীদের সাথে কথা বলার সময় যথেষ্ট ধৈর্যের পরিচয় দিন। আজ পারিবারিক বিবাদের যোগ রয়েছে। নিজেকে সংযত রাখুন। চারপাশের মানুষের অনুভূতিগুলিকেও গুরুত্ব দিতে হবে। আজ প্রিয়জনের সাথে সম্পর্ক ভালো করার দিন।
আজ খবর (বাংলা) [দেশ] কেল্লাম , জম্মু ও কাশ্মীর, ০১/০৮/২০২৬ : জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলার কেল্লামে গত কাল সন্ত্রাসবাদীদের গুলিতে আহত দ্বিতীয় শ্রমিকের আজ ভোরে মৃত্যু হয়েছে।
জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলার কেল্লামে একটি জায়গায় ইমারতি কাজ চলছিল। সেখানেই সন্ত্রাসবাদীরা আচমকা গুলি চালাতে শুরু করে, যার ফলে ঘটনাস্থলেই এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল। আর এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় গতকালই হাসপাতালে ভর্তি করা হয়েছিল, আজ ভোরে সেই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।
Advt. Towel Set @ Rs. 1990/- [Click on the image]
সন্ত্রাসবাদীদের গুলিতে যে শ্রমিকদের মৃত্যু হয়েছে তারা দুজনেই ছত্তিশগড়ের বাসিন্দা। দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। ঐ দুজনের দেহ আজই ছত্তিশগড়ে নিয়ে আসা হবে। মুখ্যমন্ত্রী এই ঘটনাকে কাপুরোষোচিত আখ্যা দিয়েছেন। গোটা ঘটনার ওপর নজর রাখছে ছত্তিশগড় সরকার।
কুলগাঁও জেলার কেল্লাম জায়গাটিকে নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। গোটা কেল্লামে চিরুনি তল্লাশি চালাচ্ছেন বাহিনীর জওয়ানরা। প্রশাসন থেকেও অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
Advt. Lamp Shed @ Rs. 880/- @Rs. 759/- [Click on the image]
আজ খবর (বাংলা), [রাজ্য], বর্ধমান, পশ্চিমবঙ্গ,৩১/০৭/২০২৬ : বর্ধমানের অভিজাত আবাসন রেনেসাঁ থেকে এসটিএফ এর জালে ধরা পড়ল জৈশ ই মহম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠীর এক জঙ্গী, নাম হামিম মন্ডল। সম্ভবত হামিম জৈশ নিয়ন্ত্রিত সাজ্জাদ ভাট গোষ্ঠীর এক সক্রিয় সন্ত্রাসবাদী।
বর্ধমানের অভিজাত আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বাস করছিল এই হামিম মন্ডল। আজ এসটিএফ এর জালে ধরা পড়ে সে। তাকে ঐ আবাসনের জিম থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে বর্ধমান আদালতে তোলা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এস টি এফ আজ ঐ আবাসনে হানা দিয়ে জঙ্গীকে গ্রেপ্তার করে। ওয়াকিবহাল মহলের আশঙ্কা ঐ জঙ্গীর টার্গেট ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে হত্যা করতেই এই জঙ্গীর রাজ্যে আগমন।
যেটা জানা যাচ্ছে, জঙ্গী হামিম মন্ডলের নিজেদের বাড়ি বর্ধমান জেলারই মন্তেশ্বরে। সেখানে তাদের আত্মীয় স্বজন আছে। কিন্তু কেউই তার জঙ্গী হওয়ার ব্যাপারটা বিশ্বাস করতে পারছেন না। রেনেসাঁ আবাসনের ফ্ল্যাটটাও হামিমের বাবার নামে ভাড়া চুক্তি করা আছে. হামিম মন্ডল জঙ্গী প্রশিক্ষণের জন্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং পাকিস্তানে গিয়েছিল। সেখান থেকেই সে নাশকতায় হাত পাকিয়ে এসেছে বলে জানা গিয়েছে। তার সম্বন্ধে আরও তথ্য জোগাড় করতে তদন্ত শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গ একটা সময় জঙ্গীদের ‘সেফ প্যাসেজ’ হয়ে গিয়েছে বলা হত, এবার কি তাহলে এই রাজ্য জঙ্গীদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে ? উঠছে প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য, বর্ধমানের এই রেনেসাঁ আবাসন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থান সেই খাগড়াগড়ের,যেখানে জঙ্গীদের বোমা বিস্ফোরণ হয়েছিল।
আজ খবর (বাংলা) [খেলা], ইসলামাবাদ, পাকিস্তান, ৩১/০৭/২০২৬ : পাকিস্তানের ব্রড পিক শৃঙ্গে দুর্ঘটনা। একটি তুষার ধ্বসে নিখোঁজ বেশকিছু পর্বতারোহী। তাঁদের উদ্ধার করতে নতুন করে অভিযান চালানো হচ্ছে।
Advt. Travel Sack @Rs. 1299/- (One year warranty) [Click on the image]
পাকিস্তানের ব্রড পিক (৮০৪৭মিটার ) শৃঙ্গে অভিযান চলছিল। হঠাৎ করেই সেখানে তুষার ধ্বস বা এভেলাঞ্চ নামে। নিমেষে তলিয়ে যান অভিযাত্রীরা। কাঠমান্ডু পোষ্ট লিখেছে এঘটনায় ৪জনকে মৃত অবস্থায় উদ্ধার করা গেলেও দলের বেশিরভাগ অভিযাত্রীরা এখনও নিখোঁজ আছেন। সেই নিখোঁজদের তালিকায় আছেন নেপালের প্রখ্যাত পর্বতারোহী প্রাক্তন রয়্যাল মেরিন নির্মল পুরজা। তিনিই ১০সদস্যের একটি অভিযাত্রী দলকে নেতৃত্ব দিচ্ছিলেন।
ঐ অভিযাত্রী দলে পাঁচজন নেপালি ছাড়াও একজন আমেরিকান, একজন পাকিস্তানি, একজন ওমানি এবং একজন চীনা নাগরিক ছিলেন। এদিন কারাকোরাম পর্বতে বিশ্বের দ্বাদশ সর্বোচ্য শৃঙ্গ ব্রড পিকে দুর্ঘটনা ঘটে। হঠাৎ করেই পাহাড়ের মাথা থেকে নেমে আসে তুষার ধ্বস। গতকাল দুপুর নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। অভিযাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকারী দল ঘটনাস্থলেপৌঁছেছে। নির্মল পুরজা এখনো নিখোঁজ আছেন। তাঁর এবং অন্যান্য অভিযাত্রীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
কিছুদিন ধরেই দেশের রাজনীতিতে চাপান উতোর চলছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে প্রতিবাদ আন্দোলন এবং তার জেরে সংসদে বাদল অধিবেশন বিঘ্নিত হওয়ার ঘটনাও ঘটেছে। কটাক্ষ ও সমালোচনার জেরে শাসক দল এনডিএ বেশ মেপে কথাবার্তা বলছে, আর বিরোধী ইন্ডিয়া শিবির তুমুল আক্রমণের পথ নিয়েছে।
আজ সমালোচনার সুর চড়াতে দেখা গেলো বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষকে। তিনি আজ আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করেছেন। তিনি বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল দিল্লীতে এসে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু পাঞ্জাবে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সে ব্যাপারে কোনো শব্দ খরচ করেন নি।”
দিলীপ ঘোষ এদিন সাংবাদিকদের বলেন, “কংগ্রেস পরিচালিত রাজ্যগুলিতে কি প্রশ্নপত্র ফাঁসি না ? সব রাজ্যেই হয়. আম আদমি পার্টি পরিচালিত পাঞ্জাবে তিন বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অথচ সেসব নিয়ে কোনো শব্দ খরচ করেন নি অরবিন্দ কেজরিওয়াল। তিনি শুধু দিল্লীতে এসে বিক্ষোভে নেতৃত্ব দিয়ে গেলেন। প্রয়োজনে তদন্ত করে আমরা প্রাকৃত সত্যপ্রকাশ্যে নিয়ে আসবো। ছাত্রেরা এখনো সমস্যাতেই আছে. তারা কাঁদছে। যারা এই ঘটনার পিছনে আছে, এমনকি যারা উস্কানি দিয়েছে তাদের কাউকেই ছাড়া হবে না.
“
প্রসঙ্গত উল্লেখ্য গত ২৮শে জুলাই পাঞ্জাবে প্রশ্নপত্র ফাঁসের জন্যে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হার্য্যত সিং বেয়ন্সকেদায়ী করে বিজেপি সাংসদরা সংসদ ভবনের সামনে একটি বিক্ষোভ প্রদর্শব করেন।
মেষ রাশি : দিনের প্রথম ভাগে কর্মক্ষেত্রে সহ কর্মীদের সমর্থন কাজগুলিকে সুসম্পন্ন করে দেবে। ব্যবসায়ের ক্ষেত্রেও এই ধরনের উৎসাহ পাবেন। কিন্তু দিন যত এগোবে, নতুন নতুন কাজের চ্যালেঞ্জ আসতে থাকবে। মাথা ঠাণ্ডা করে সেইসব চ্যালেঞ্জকে নিতে থাকুন এবং দৃঢ়ভাবে এগিয়ে যান।
বৃষ রাশি : আজ যতটা কাজ আপনাকে করতে হবে ততটা সময় আপনি পাবেন না। তাই যতটা কাজ আপনার পক্ষে করা সম্ভব ততটাই ভালোভাবে করুন। অতিরিক্ত দায়িত্ব নেবেন না। আজ আর্থিক দিকে সচেতন থাকুন, যে কোনো জায়গায় বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে নিন। শরীর ভালো যাবে।
মিথুন রাশি : আজসন্তানের কৃতিত্বে খুশি হতে পারেন। পরিবারকে বেশি সময় দিতে হতে পারে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে পরিবেশ আপনার আয়ত্তেই থাকবে। বিকেলের দিকে শুভ যোগাযোগ হতে পারে। সামাজিক কাজে যুক্ত ব্যক্তিদের সুনাম বাড়বে। শরীরের যত্ন নিন।
কর্কট রাশি : কর্মস্থলে কাজের চাপ বাড়বে। ব্যবসা ও পেশার ক্ষেত্রে কিছুটা কঠিন সময় যাবে। দৃঢ়তার সাথে এগিয়ে চলুন। কাজের গুণমানের সাথে কোনো সমঝোতা করবেন না। বদ হজম জাতীয় শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন। প্রেম ও সম্পত্যে ভালো সময় কাটাতে পারেন।
সিংহ রাশি : কর্মস্থলে নানারকম সমস্যা তৈরী হতে পারে। সেই সমস্যাগুলি দেখে পিছিয়ে গেলে হবে না, প্রত্যেক সমস্যাকে সমাধান করতে হবে আপনাকেই। ব্যবসার ক্ষেত্রে আজ সব দিকের ভারসাম্য বজায় রেখে চলতে হবে. পেশার ক্ষেত্রেও আজ নিষ্ঠা দেখানোর দিন। বিনিয়োগ আজ নয় । শরীর ভালো যাবে।
কন্যা রাশি : ব্যবসার জন্যে আজ আপনাকে বুদ্ধি ও সাহস দুইই লাগবে। বেশ কিছু সুযোগ আজ আপনার কাছে আসবে, সেগুলোকে কাজে লাগাতে হবে. সকালের দিকেকোন কাজ করে তৃপ্তি পেতে পারেন। বিনিয়োগ করুন, তবে কাগজপত্র যাচাইকরে। বিকেলের পর আরও শক্তি অর্জন করবেন।
তুলা রাশি : ব্যবসায়ের জন্যে আজকের দিনটা ভালো। নানারকম যোগাযোগ আসতে থাকবে, যে যোগাযোগগুলি আপনাকে ভবিষ্যতে লাভবান করে তুলবে। ঐ ধরনের যোগাযোগ আপনার পেশার ক্ষেত্রেও লাভদায়ক হয়ে উঠতে পারে। সন্ধ্যার পর অবসর সময় পাবেন। সন্তানের শারীরিক গোলযোগ।
বৃশ্চিক রাশি : আপনার ব্যবসায়ে কিছু সমস্যা আসতে চলেছে। গুরুজনদের পরামর্শ আপাতত মেনে চলুন। পেশার ক্ষেত্রে নতুন কোনো উদ্যম আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারে । কর্মস্থলেও কাজের কৌশল বদলাতে পারলে ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে সময় অনেকটা ভালো কাটবে।
ধনু রাশি : কর্মস্থলে কে আপনার সাথে শত্রুতা করছে তা সম্ভবত আজই জানা যাবে। ব্যবসা ও পেশার ক্ষেত্রেও শত্রুদের চিনে নিন, নাহলে ভবিষ্যতে এগোনো যাবে না। আজ পরিবারের সাথে সময় কাটাতে হবে। দিনের শেষে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। নিজেকে চিন্তামুক্ত রাখুন।
মকর রাশি : পুরোনো কোনো সমস্যার আজ সমাধান করতে পারবেন নিজের বুদ্ধির জোরে। আজ নিজেকে অনেকটাই হালকা মনে হবে। আজ বাড়িতে পরিবারের সাথে ছুটি কাটাতে ইচ্ছে হবে। তবু পেশার ক্ষেত্রে কিছু দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। সামাজিক কাজের সাথে যুক্ত থাকুন।
কুম্ভ রাশি : ব্যবসায়ে অনুমান, বুদ্ধি আর সৎসাহস আজ আপনাকে অনেকটা এগিয়ে রাখবে। পেশার ক্ষেত্রেও অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন যোগাযোগ আসবে। আর্থিক দিক থেকে শুভাশুভ। আজ নানা কারণে টাকাপয়সা খরচ হয়ে যাবে। বিকেলের পর পারিবারিক বিবাদ মন খারাপ করে দিতে পারে।
মীন রাশি : আজ কাজের চাপ তুঙ্গে থাকবে। মানসিক চাপের সঙ্গেই দিন কাটাতে হবে। তবে নানারকম অভিজ্ঞতায় আপনি আরও বেশি সমৃদ্ধ হবেন। কিছু সমস্যায় জর্জরিত হলেও বিব্রত হলে চলবে না।
সিদ্ধান্ত আপনাকেই যেহেতু নিতে হবে তাই মাথা ঠান্ডা রাখুন। দিনের শেষে ধ্যান করতে পারেন।