আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল, ০৩/০৮/২০২৬ :
 
মেষ  রাশি : আজকের দিনটাকে পুরোপুরি কাজে লাগান। আজ সব দিক থেকে সহায়ক পরিবেশ পেয়ে যাবেন। ব্যবসায়ে প্রবল অগ্রগতির সুযোগ আসবে।  আজ প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন। নতুন কোনো উদ্যোগ সাফল্যের মুখ দেখতে পারবে। পরিবারে কারোর শরীর খারাপ হতে পারে।
বৃষ রাশি : ব্যবসা ও পেশাদারদের অগ্রগতি, চাকরির ক্ষেত্রে কর্মস্থলে চাপ খুব বাড়বে।  ব্যবসায়ে যে লক্ষ্যমাত্রা রেখেছেন সেখানে পৌঁছাতে গেলে আর্থিক দিকটা বিবেচনা করে এগোবেন।  যে কোনো বিনিয়োগে কাগজপত্র যাচাই না করে এগোবেন না।  পারিবারিক আনন্দ বজায় থাকবে।
মিথুন  রাশি : আজ একটা ভালো খবর আসতে  পারে, যা আপনার গোটা পরিবারকেই খুশি করতে পারে। ভালো খবর সন্তানের দিক থেকেও আসতে পারে। ব্যবসা ভালোই  চলবে, নতুন নতুন যোগাযোগ আসতে  থাকবে , তবে সেগুলি থেকে বাছাই করে নিতে হবে। সব সুযোগ ব্যবহার .করা যাবে না।
কর্কট রাশি : আজ  আপনার উচিত শরীরের যত্ন নেওয়া এবং বেশ কিছুটা সময় বিশ্রাম নেওয়া।  ব্যবসা তার নিজস্ব গতিতে চলতে থাকবে।  পেশা বা কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ বা কাজের চাপ নেবেন না।  পরিবারের সাথে ভাল সময় কাটবে।  পরিবারে কিছু সমস্যা এলে তা দৃঢ়তার সাথে মোকাবিলা করুন।
সিংহ রাশি :  ব্যবসার ক্ষেত্রে সব দিক বিচার করে সিদ্ধান্ত নিন। নিজের আবেগকে গুরুত্ব দেবেন না।বাস্তব সমস্যাকে সামনে থেকে দেখুন। ব্যবসায়ে এবং পেশার ক্ষেত্রে কিছু বিনিয়োগ লাভের মুখ দেখতে পারে।  কর্মক্ষেত্রে সহকর্মীকে সহযোগিতা করে প্রশংসিত হবেন। পারিবারিক ক্ষেত্রে দিনটা ভালো যাবে।
কন্যা রাশি : নতুন কোনো কাজ, উদ্যোগ নিয়ে মেতে থাকবেন। নতুন করে ব্যবসার পরিকল্পনা করতে হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বজায় থাকবে। নতুন কোনো কিছু শিখতে পারবেন। বিনিয়োগের আগে ভালো করে যাচাই করে নিন। পরিবারের সাথে খুব ভালো সময় কাটবে। চর্মরোগ থেকে সাবধান।
তুলা রাশি : আজ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন, প্রয়োজনে অভিজ্ঞদের সাহায্য নিন। উচ্চ  শিক্ষার আগ্রহ বাড়তে পারে।  কোনো পুরোনো বন্ধুর সাহায্যে নতুন সম্বন্ধ আসতে  পারে। বিয়ে বা পাকা দেখার যোগ আছে। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করলে অপার আনন্দ পাবেন।
বৃশ্চিক রাশি : আজ বাবা বা মায়ের তরফ থেকে প্রভূত অর্থ হাতে পেয়ে যেতে পারেন, তবে বেশ কিছুটা অর্থ অপচয় হতে পারে, সতর্ক থাকুন। আজ পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হতে পারেন, চিকিৎসার জন্যেও কিছু ব্যয় হতে পারে। কাজে মনোনিবেশ করুন। সর্দি কাশি বা জ্বর থেকে সাবধানে থাকুন।
ধনু রাশি : ব্যবসার ক্ষেত্রটি ভালো। পেশার ক্ষেত্রে নতুন কাজের সন্ধান করুন। আজ কোনো এক  প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসবেন এবং বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন। বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রটি বেশ ভালো। নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে। পরিবারকে সময় দিন।
মকর রাশি : সরকারি চাকরি বা সেই জাতীয় কোনো সুখবর আসতে পারে। ব্যবসার ক্ষেত্রেও মোটা লাভের প্রস্তাব আসতে পারে। তবে সব দিক খতিয়ে দেখে নিন। যৌথ ব্যবসায়ে শুভ লাভ। চাকরির ক্ষেত্রে দূরে কোথাও যেতে হতে পারে।  পরিবারের তরফ থেকে অপ্রত্যাশিত সহায়তা পেতে পারেন।
কুম্ভ রাশি : আজ সারাদিন আর্থিক কারণে চিন্তামুক্ত হতে গেলে বাড়ির কনিষ্ঠ কোনো সদস্যের সাহায্য লাগবে। আজ আপনাকে ঋণ  নিতে হতে পারে। বিকেলে সুযোগ আসলে সদ্ব্যবহার করুন। আজ পেশার ক্ষেত্রেও চাপ বাড়বে। এনিমিয়া বা রক্তাল্পতা থাকলে সেই অসুখকে অবহেলা করবেন না।
মীন রাশি : আজ নিকট কোনো আত্মীয় বা জীবন সঙ্গীর সাহায্যে বড় কোনো ক্ষতি থেকে অল্পের জন্যে রক্ষা পাবেন। অবসাদ ভেঙে বেরিয়ে আসুন, নতুন উদ্যম গ্রহণ করে কাজে নেমে  পড়ুন। পরিবারে কোনো পুরোনো বিবাদ আজ মিটে যেতে চলেছে। ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত আজই  নিতে হতে পারে।
panna
Advt. – Silver Plated Panna @ Rs. 569/- {click on the image] 
Share this news article