কাশ্মীরে জঙ্গীদের গুলিতে ২য় শ্রমিকেরও মৃত্যু

কাশ্মীরে জঙ্গীদের গুলিতে ২য় শ্রমিকেরও  মৃত্যু

আজ খবর (বাংলা) [দেশ] কেল্লাম , জম্মু ও কাশ্মীর, ০১/০৮/২০২৬ :  জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলার কেল্লামে গত কাল সন্ত্রাসবাদীদের গুলিতে আহত দ্বিতীয় শ্রমিকের আজ ভোরে মৃত্যু হয়েছে।
জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলার কেল্লামে একটি জায়গায় ইমারতি কাজ চলছিল। সেখানেই সন্ত্রাসবাদীরা আচমকা গুলি চালাতে শুরু করে, যার ফলে ঘটনাস্থলেই এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল। আর এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় গতকালই হাসপাতালে ভর্তি করা হয়েছিল, আজ ভোরে সেই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।
ttowel
Advt. Towel Set @ Rs. 1990/- [Click on the image]
সন্ত্রাসবাদীদের গুলিতে যে শ্রমিকদের মৃত্যু হয়েছে তারা দুজনেই  ছত্তিশগড়ের বাসিন্দা।  দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।  ঐ  দুজনের দেহ আজই  ছত্তিশগড়ে নিয়ে আসা হবে। মুখ্যমন্ত্রী এই ঘটনাকে কাপুরোষোচিত আখ্যা দিয়েছেন। গোটা ঘটনার ওপর নজর রাখছে ছত্তিশগড় সরকার।
কুলগাঁও জেলার কেল্লাম জায়গাটিকে নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। গোটা কেল্লামে চিরুনি তল্লাশি চালাচ্ছেন বাহিনীর জওয়ানরা।  প্রশাসন থেকেও অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
lamp shed
Advt. Lamp Shed @ Rs. 880/-  @Rs. 759/- [Click on the image]
Share this news article