আজ খবর (বাংলা), [বিনোদন] , মুম্বই, মহারাষ্ট্র, ০৩/০৮/২০২৬ : গতকাল বিগ বি অমিতাভ বচ্চন তাঁর দ্বিতীয় জন্মদিন পালন করলেন এবং অগণিত ভক্তের শুভেচ্ছা গ্রহণ করলেন।
অমিতাভ দীর্ঘদিন ধরেই তাঁর এই দ্বিতীয় জন্মদিন পালন করে আসছেন আর এই দিনে তাঁর হাজারো গুণমুগ্ধ তাঁকে শুভেচ্ছা জানিয়ে যান, কেউ অনলাইনে অর্থাৎ সমাজ মাধ্যমে আর কেউ মুম্বাইয়ে তাঁর বাড়ি জলসার সামনে এসে। আজও সেই ঘটনার পুনরাবৃত্তি হল। অসংখ্য মানুষের ভীড় জলসার সামনে অপেক্ষা করে ছিল। বিগ বি নিজে বাড়ির সামনে বেরিয়ে এসে তাঁদের থেকে শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করলেন। ভক্তেরা তাঁকে খুব কাছ থেকে দেখে রীতিমত আপ্লুত হলেন। অমিতাভের নামে জয়ধ্বনি উঠলো।
অমিতাভ বচ্চনের জন্মদিন আর কিছুদিন বাদেই, অর্থাৎ অক্টবর মাসের ১১ই তারিখে; তাহলে গতকাল রবিবার কেন তিনি নিজের দ্বিতীয় জন্মদিন পালন করেন ? একেই বোধ হয় বলে আবেগ ! আপনাদের নিশ্চয়ই মনে আছে ১৯৮২ সালে ‘কুলি’ সিনেমার শ্যুটিং চলাকালীন একটি মারপিটের দৃশ্যে পেটে প্রবল আঘাত পেয়েছিলেন অমিতাভ। সেই সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর প্রাণ সংশয় হয়েছিল। কিন্তু শেষমেশ অগণিত ভক্তের প্রার্থনায় তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান এবং পরে সুস্থ হয়ে ওঠেন।
সেদিনের সেই দিনগুলোর কথা ভোলেন নি অমিতাভ। এরপর থেকেই আগস্ট মাসের ২ তারিখে তিনি তাঁর দ্বিতীয় জন্মদিন পাকন করে আসছেন। প্রতি বার এই দিনে তিনি জলসা থেকে বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের ভীড়ে মিশে যান এবং ভক্তদের আশীর্ব্বাদ ও শুভেচ্ছা গ্রহণ করেন। গতকাল অমিতাভ তাঁর দ্বিতীয় জন্মদিন পালন করেছেন।
Advt. – Eo De Perfum @ Rs. 2475/-[Click on the image]