আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিম বঙ্গ, ১৪/০২/২০২৬ : আইএসএল মরসুমের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে শনিবার কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় Mohun Bagan Super Giant ও Kerala Blasters FC। গ্যালারি ভরিয়ে তোলা হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে ম্যাচের আগে থেকেই উত্তেজনার পারদ চড়েছিল। সবুজ-মেরুন সমর্থকদের ঢাক-ঢোল আর হলুদ জার্সিধারী কেরালা সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। মরসুমের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে।
ম্যাচের শুরু থেকেই মোহনবাগান আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মাঝমাঠে দখলদারি কায়েম করে দ্রুত পাসে আক্রমণ গড়ে তোলে তারা। অপরদিকে কেরালা ব্লাস্টার্স রক্ষণ মজবুত রেখে পাল্টা আক্রমণের কৌশল নেয়। প্রথমার্ধে দু’দলই কয়েকটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের তৎপরতায় স্কোরলাইন অপরিবর্তিত থাকে। দর্শকাসনে বসে থাকা সমর্থকদের উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে প্রতিটি আক্রমণ ও কর্নারের সঙ্গে সঙ্গে।
দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বেড়ে যায়। মোহনবাগান আক্রমণের ঝাঁঝ বাড়ালে কেরালাও সমান তালে লড়াই চালিয়ে যায়। মাঝমাঠের লড়াই, ডান-বাম প্রান্ত দিয়ে দ্রুত ওঠানামা এবং কড়া ট্যাকলের কারণে ম্যাচটি রোমাঞ্চকর হয়ে ওঠে। শেষ মুহূর্ত পর্যন্ত খেলার মাঠে উত্তেজনা থাকায় দর্শকেরা আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন। সল্টলেক স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচ প্রমাণ করে দিল, ভারতীয় ফুটবলে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স দ্বৈরথ এখন অন্যতম বড় আকর্ষণ। ম্যাচের শেষ ফল দাঁড়ায় ২-০.
আজ খবর (বাংলা) [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ১৪/০২/২০২৬ : আজ ভ্যালেন্টাইন ডে ‘র দিনেই সালমান খানের নতুন ছবির একটা রোমান্টিক গানের ভিডিও। গানটি হল ‘ম্যায় হুঁ’।
সলমন খানে নতুন ছবি রিলিজ করতে চলেছে যার নাম ‘ব্যাটল অফ গ্যালওয়ান’. ভারত-ভুটান ও সীমান্তে চীনা সেনাদের সাথে ভারতীয় সেনাদের যে সংঘাত সৃষ্টি হয়েছিল, যেখানে ভারত খালি হাতে চীনা সেনাদের সংহার করে সীমান্ত থেকে দূরে ঠেলে দিতে সক্ষম হয়েছিল, সেই ঘটনা অবলম্বনেই তৈরী হয়েছে এই ছবি — ‘ব্যাটল অফ গ্যালওয়ান’। আজ প্রেম দিবসে এই ছবিরই একটি রোমান্টিক ডুয়েট প্রকাশ্যে এসেছে।
ম্যায় হুঁ গান টি গেয়েছেন সুরকার ও গায়ক আয়ান লাল ও শ্রেয়া ঘোষাল। গানটি সাবির আহমেদের সাথে লিখেওছেন আয়ান লাল। সলমন খান প্রযোজিত এই ছবির আর একটি গান ‘মাতৃভূমি’ প্রকাশ্যে এসেছিল কয়েক দিন আগে। মাতৃভূমি গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও মাস্টার মনি ধরমকোট। ঐ গানটির সুর দিয়েছেন হিমেশ রেশমিয়া। এই ছবিতে সলমন খানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৭ই এপ্রিল বলে জানা গিয়েছে।
On Valentine’s Day (14 February 2026), a romantic song video titled “Main Hoon” from Salman Khan’s upcoming film Battle of Galwan was released. The film is based on the real-life clash between Indian and Chinese troops along the India–Bhutan border region, where Indian soldiers reportedly pushed back Chinese forces in hand-to-hand combat.
The romantic duet “Main Hoon” has been sung and composed by Ayan Lal and Shreya Ghoshal. The lyrics were written by Ayan Lal along with Sabir Ahmed.
Earlier, another song from the film titled “Matribhoomi” was released, sung by Arijit Singh, Shreya Ghoshal, and Master Moni Dharmakot, with music composed by Himesh Reshammiya.
Produced by Salman Khan, Battle of Galwan stars Salman Khan opposite Chitrangada Singh. The film is reportedly scheduled for release on 17 April 2026.
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইসলামাবাদ, পাকিস্তান, ১৪/০২/২০২৬ : গতকাল গভীর রাতে পাকিস্তানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। একে মাঝারি মাপের ভূকম্পন বলা হয়েছে।
গতকাল রাত্রি ১১:৫৩ মিনিটে পাকিস্তানের বিস্তর এলাকা কেঁপে ওঠে ভূমিকম্পে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২ বলে জানা গিয়েছে। ভূমিকম্পের উৎস্য ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল, তবে আফটার শকের কোনো খবর নেই। রাতের ভূকম্পনের ফলে কোনো ক্ষয় ক্ষতির খবর এখনও পর্যন্ত আসে নি।
বিগত কয়েক দিন ধরেই এশিয়া মহাদেশের এই অঞ্চলটিতে ভূমিকম্প হয়েই চলেছে। বিশেষ করে মায়ানমার ও বঙ্গোপসাগর অঞ্চল বার বার কেঁপে উঠছে। কিছুদিন আগে উত্তরপূর্ব ভারত ও উত্তর বঙ্গ ভূকম্পনে কেঁপে উঠেছিল। মৃদু কম্পন হয়েছিল কলকাতাতেও। জানুয়ারি মাসের ১৯ তারিখে পাকিস্তানে বড়সড় ভূকম্পন হয়েছিল, সেদিন প্রতিবেশী দেশে কয়েকশো বাড়িঘর ভেঙে পড়েছিল। তবে আজকের ভূকম্পনের ফলে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও আসে নি।
মেষ রাশি : জপ ও ধ্যান দিয়ে দিনের সূচনা আপনাকে মানসিক দিক থেকে শক্তি যোগাবে। যাঁরা বাইরে কোথাও বেড়াতে গিয়েছেন, তাঁরা নিজেদের মালপত্র সাবধানে রাখুন, চুরি যাওয়ার সম্ভানা রয়েছে। আপনার ভ্রমন কিস্তু খরচ সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে। সব চেয়ে বেশি গুরুত্ব দিতে চাইবেন পরিবারকে, সন্তানের সাথে ভালো সময় কাটবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
বৃষ রাশি : শরীর চর্চার মাধ্যমে শারীরিক ফিটনেস বজায় রাখতে চাইবেন। ভূসম্পত্তিতে বিনিয়োগ মঙ্গলজনক হবে না। নানাভাবে আজ সময় নষ্ট হয়ে যাবে যা আপনাকে অনুশোচনায় ভরিয়ে দেবে। প্রেমের ক্ষেত্র উত্তম, ভালোবাসার মানুষের মানবিক দিক আপনাকে মুগ্ধ করবে। পারিবারিক ক্ষেত্র মধ্যম। সঙ্গী আপনাকে কাছে পেতে চাইবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মিথুন রাশি : আজ অনেক কিছু সুযোগ আপনার সামনে চলে আসবে, কিন্তু কোন সুযোগটা গ্রহন করবেন আর কোনটা করবেন না, সেই সিদ্ধান্ত নিতে গিয়ে হিমশিম খাবেন। ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো বাইরের মানুষ এই সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। সারাদিন ব্যস্ত থাকবেন তবে নিজের এবং পরিবারের জন্যেও কিছুটা সময় বের করে নিতে পারবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
কর্কট রাশি : আজ যা কিছুই ঘটুক না কেন, হতাশ হবেন না। এই মুহূর্তে আপনার মনের অবসাদ আপনার শত্রু হয়ে উঠতে পারে। আজ বেশ কিছু আর্থিক উপার্জন আপনার আর্থিক সঙ্কট অনেকটাই দূর করে দেবে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিন, কিন্তু সেই সিদ্ধান্তে পৌঁছাতে সময় নিন, তাড়াহুড়ো করবেন না। পারিবারিক ক্ষেত্র উত্তম, সহায়তা পাবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল।
সিংহ রাশি : আজ আরও একটা দিন যখন আপনি আনন্দ আর হাসিখুশিতে সময় কাটাবেন। একেই বলে কোয়ালিটি টাইম। তবে কেউ ঋণ চাইলে আজ দেবেন না। যদি তা সত্ত্বেও দিতে হয়, তাহলে সেই অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে সময় সীমা লিখিয়ে নেবেন। প্রাকৃতিক সৌন্দর্য্য আপনাকে মুগ্ধ করতে পারে। পারিবারিক ক্ষেত্র অত্যন্ত ভালো। বেড়াতে গেলে ভালো লাগবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
কন্যা রাশি : সাধু সঙ্গ বা কোনো সাধুর আশীর্ব্বাদ আপনাকে শান্ত রাখবে। আর্থিক উপার্জনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এমনকি যে ঋণ আদায় করা যাচ্ছিল না, সেই ঋনের অর্থও ফেরত চলে আসবে। ভালোবাসার মানুষের থেকে আজ যে অদ্ভুত ব্যবহার পাবেন, তা আপনি প্রত্যাশা করেন না। স্বেচ্ছা সেবা আজ আপনাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
তুলা রাশি : আজ এমন একটা পরিস্থিতি তৈরী হতে পারে, যে কারোর থেকে নেওয়া ঋণ আজই ফেরত দিতে হতে পারে। এর ফলে আর্থিক সমস্যা বাড়তে পারে। চিৎকার করে কথা বলবেন না, নিজেকে সংযত রাখুন। শ্বশুরবাড়ি বা যেকোনো আত্মীয়দের বাড়ি থেকে খারাপ খবর আসতে পারে। তবে এর মধ্যেই কোথাও ঘুরতে যাবেন । সঙ্গীর অসাধারণ ব্যবহার আপনার মন জয় করে নেবে, স্বস্তি পাবেন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি : নিজের অভ্যাস ও স্বভাব যদি বদলে ফেলতে পারেন , তাহলে জীবন প্রভূত আনন্দে ভরে যাবে। নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দেবেন না। সামাজিক অনুষ্ঠানে যেতে পারেন। নিজেকে নিয়ে অনেকটা সময় আজ কাটাতে পারবেন। এই সময়টাতে নিজের ইচ্ছাপূরণ করতে পারবেন। রাতের দিকে মাথাব্যথা হতে পারে। বিবাহিত জীবন মধ্যম। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
ধনু রাশি : আজ কাজ কম, আরাম বা বিশ্রাম বেশি। কোনো ধর্মস্থানে গিয়ে সময় কাটতে পারে, কোনোবন্ধুর বাড়ি বা আত্মীয় স্বজনের কাছে যেতে পারেন। আর্থিক উন্নতির যোগ রয়েছে। ইতিবাচক মনোভাব নিয়ে পারবারিক সমস্যাগুলিকে দ্রুত সমাধান করুন। জীবন সঙ্গীর সাথে ভালো ব্যবহার করুন। নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে ভালো দিন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মকর রাশি : অর্থ যে মানুষের জীবনকে প্রভাবিত করে, এই সহজ সত্যটা আজ আপনি উপলব্ধি করতে পারবেন। জীবন যদি একঘেঁয়ে হয়ে যায়, তাহলে শিশুদের সাথে সময় কাটান। প্রেমের ক্ষেত্র উত্তম, বিয়ের কথাবাৰ্তা পর্যন্ত এগিয়ে যেতে পারে। সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে গেলে বাইরের কোনো ব্যক্তির সাথে বিবাদে .জড়িয়ে পড়বেন না। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
কুম্ভ রাশি : আপনার অসাধারণ ব্যবহার অন্যকে মুগ্ধ করবে। নতুন বন্ধু হবে, পুরোনো বন্ধুরাও কাছে আসবে। নিজের জন্যেও আজ অনেকটা ফাঁকা সময় পেয়ে যাবেন। আর্থিক দিক উত্তম, আজ অহেতুক খরচ বাড়লেও অর্থ উপার্জনের অনেক পথ খোলা থাকায় আর্থিক সমস্যা হবে না। বাড়ির কোনো খবরে আপনি নিজের প্রতিক্রিয়া জানাবেন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মীন রাশি : আপনার শারীরিক ব্যাধি আজ আপনাকে ভোগাতে পারে। এই ব্যাথা থেকে দ্রুত আরোগ্য লাভের চেষ্টা করুন। আর্থিক উন্নতি থাকলেও বুঝে খরচ করুন। কথাবার্তায় উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, না হলে জীবন সঙ্গীর সাথে বিতর্ক বাড়বে। এই রাশির শিশুদের দিকে আজ বড়দের নজর রাখা উচিত। খেলাধুলার সময় আঘাত লাগতে পারে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
জাতীয় হস্তশিল্প উন্নয়ন কর্মসূচি ও ক্লাস্টার উন্নয়ন প্রকল্প রূপায়ণ; ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ইন্ডিয়া হ্যান্ডমেড’-এর মাধ্যমে কারিগরদের সরাসরি বিক্রির সুযোগ
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৩/০২/২০২৬ : রাজস্থান সহ দেশের বিভিন্ন অংশে হস্তশিল্প সামগ্রীর উন্নয়ন ও বিক্রি বাড়াতে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীন উন্নয়ন কমিশনার (হস্তশিল্প)-এর কার্যালয় দুটি প্রকল্প রূপায়িত করছে। এই প্রকল্প দুটি হল – জাতীয় হস্তশিল্প উন্নয়ন কর্মসূচি (এনএইচডিপি) এবং সর্বাত্মক হস্তশিল্প ক্লাস্টার উন্নয়ন প্রকল্প (সিএইচসিডিএস)। বিশ্বের বিভিন্ন দেশেও হস্তশিল্পের রপ্তানি বাড়াতে সরকার বিভিন্ন সংস্থাকে সহায়তা করছে।
এক্ষেত্রে আন্তর্জাতিক মেলার আয়োজন ও অংশগ্রহণ, ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে তোলা, ভার্চুয়াল প্ল্যাটফর্ম, রোড শো প্রভৃতি উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া পুরস্কারপ্রাপ্ত কারিগর ও রপ্তানিকারকদের এই সব আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হচ্ছে। গ্রামীণ কারিগর ও তাঁতশিল্পীদের সামগ্রীকে তুলে ধরতে মন্ত্রকের পক্ষ থেকে ই-কমার্স (https://www.indiahandmade.com) উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্ডিয়া হ্যান্ডমেড নামে পরিচিত এই প্ল্যাটফর্মের মাধ্যমে কারিগর ও তাঁতশিল্পীদের তাঁদের সৃষ্টিসম্ভার সরাসরি বিক্রির সুযোগ করে দেওয়া হচ্ছে।
পাশাপাশি গুরু শিক্ষা হস্তশিল্প প্রশিক্ষণ কর্মসূচি (জিএসএইচইপি) সর্বাত্মক দক্ষতা বিকাশ কর্মসূচি (সিএসইউপি) এবং ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট ওয়ার্কশপ-এর মতো বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এক থেকে ছয় মাসের এই সব প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতিটি ব্যাচে ২০ থেকে ৩০ জন কারিগর অংশ নিয়ে থাকেন।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা।
সেক্টর ফাইভের ওয়েবল মোড়ের একবারে কাছে রয়েছে এই বহুতলটি। এখানে একাধিক বেসরকারি সংস্থার অফিস রয়েছে। বেশ কিছু ক্যাফে এবং রেস্তোরাঁ রয়েছে। শুক্রবার ওই বহুতলে আগুন লেগেছে। সূত্রের খবর, বহুতলে থাকা একটি ক্যাফেতে প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশের এলাকা।
ওই বহুতলে থাকা একটি বেসরকারি সংস্থার এক মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।
কাকুলিয়ার দুষ্কৃতী তান্ডবের ১২ দিন পরেও অধরা সোনাপাপ্পু, ইতিমধ্যে ছাড়াও পেয়ে গেলো ১৭জন। অন্যদিকে আইনি পথে মৃতা মায়ের চক্ষুদান করে ৩দিন শ্রীঘরে নদিয়ার আমির। একই পুলিশের দুইরূপ কেন রাজ্যে? সাধারণের জন্য হাতকড়া, আর শাসক আশ্রিত দুষ্কৃতীদের জন্য সব ছাড় পুলিশের?
নির্বাচন কমিশনে আধিকারিক প্রেরণ প্রসঙ্গে —
৮৫০৫ অফিসার নিয়ে এখনো গড়িমসি রাজ্যের। নির্দেশ অনুযায়ী কমিশনের কাছে পৌঁছোচ্ছে না সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ তালিকা। কমিশনের নিয়োগ করা লোক নিয়েও সমস্যা, কমিশনকে লোক দিতে হলেও সমস্যা! রাজ্যের এতো অনীহা কেন SIR নিয়ে?
পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে —
বাংলাভাষী মানুষ ভিন রাজ্যে গিয়ে সমস্যায় পড়লে তা নিয়ে অনেক বড় ইস্যু তৈরি করা হয়। কিন্তু আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু হলে মানুষকে যেতে হতো না রাজ্য ছেড়ে। ফের কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ নির্মলার। ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা কি কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে মেটানো সম্ভব?
পুনেতে বাঙালি শ্রমিক হত্যা সম্বন্ধে —
পুনেতে খুন পুরুলিয়ার সুখেন মাহাতো। তৃণমূলের দাবি বাংলা ভাষায় কথা বলাতে খুন ,আসরে অভিষেক। অন্যদিকে পুনে পুলিশের বক্তব্য খুন কারণ কোনো সম্প্রদায় নয়। ভাতা-র বদলে রাজ্যে কাজ থাকলে এই সমস্যা সমাধান সহজ হতো না? নাকি শুধু রাজনৈতিক কারণে পরিযায়ী ইস্যু বাঁচিয়ে রাখতে চাইছে শাসকদল?
রাজ্যে জোট প্রসঙ্গে —
জোটের জোট আটকে আসন সমঝোতায়? বেশি আসনে লড়াইয়ের দাবি পূর্ব শরিক ISF এর, ISFকে সেই সংখ্যক আসন দিতে চাইছেনা বামেরা। এতো দীর্ঘমেয়াদি জোট প্রক্রিয়ার যদি সত্যিই কোনো ফলাফল আসেও, তাতে কি আদেও কোনো লাভ হবে?
দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় প্রত্যাবর্তন, সরকার গঠনে নেতৃত্ব দেবেন তারিক রহমন
আজ খবর (বাংলা),[আন্তর্জাতিক] ঢাকা, বাংলাদেশ, ১৩/০২/২০২৬ : বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এই দলটি ২৯৯ আসনের জাতীয় সংসদে -এ দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। দীর্ঘ প্রায় দুই দশক পর এই বিজয়ের মাধ্যমে দলটি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাচ্ছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২০০টিরও বেশি আসনে জয় পেয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, এবং বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
এদিকে, জামাত-ই -ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অন্যদিকে, সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি, কারণ দলটির একাধিক শীর্ষ নেতা, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন, আইনি জটিলতার কারণে প্রার্থী হতে অযোগ্য ঘোষণা হয়েছিলেন। তিনি নির্বাসনে রয়েছেন, তাঁর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইবুনাল আদালতে। ফলে এবারের নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছে তারিক রহমান, তাঁকে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী. ভারতের বার্তায় বলা হয়েছে যে ভারত একটি গণতান্ত্রিক দেশ. ঊন্নয়নের ক্ষেত্রে ভারত বাংলাদেশের পাশে থাকবে। পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। এই জয় পেয়ে বিএনপি কোনো বড় বিজয় উৎসব করবে না বলে জানিয়েছে। বরং প্রত্যেক মসজিদে তারা আল্লাকে কৃতজ্ঞতা জানাবে।
In a landmark political shift in Bangladesh’s 2026 general election, the Bangladesh Nationalist Party (BNP) achieved a sweeping victory, securing a commanding two-thirds majority in the Jatiya Sangsad (national parliament). The win marks the return of the BNP to power for the first time in two decades and is seen as a defining moment in the nation’s democratic process.
Led by Tarique Rahman, the party clinched over 200 seats in the 299-seat parliament, far surpassing the simple majority threshold. The election, held after significant political upheaval and the ouster of long-time leader Sheikh Hasina in 2024, witnessed strong voter turnout and optimism among supporters for political stability and economic reforms.
The Jamaat-e-Islami emerged as the main opposition party, while the ruling Awami League was absent from the ballot due to its leaders being barred from contesting. International leaders, including from India, extended congratulations to the BNP leadership on its decisive win.
মেষ রাশি : সামান্য কারনে প্রাপ্তি অধরা থেকে যেতে পারে। নিজে ব্যবহারে লাগাম দিন। সুযোগ হাতছাড়া হলে তা ব্যথিত করবে আপনার গোটা পরিবারকেই। আজ কোনোভাবেই উত্তেজিত হওয়া চলবে না। আজ অনেকেই আপনাকে নানারকম আশ্বাস দিয়ে ভরিয়ে রাখবে কিন্তু কোনোটাই বিশ্বসযোগ্য হবে না। নিজের উদ্যোগ নেওয়ার ক্ষমতাকেই প্রাধান্য দিন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃষ রাশি : আজ সারাদিন কাজের চাপ থাকলেও তাকে উপভোগ করবেন। আজ সারাদিন ধরেই আর্থিক উপার্জন চলতে থাকবে। দিনের শেষে যে অর্থ হাতে থাকবে, তা আপনাকে খুশিই করবে। আপনার নতুন উদ্যোগ বা প্রকল্পকে আপনার বাবা মা সমর্থন জানাবে। কোনো কঠিন কাজ আজ আপন শেষ করতে পারেবন এবং সেই কাজ করার জন্যে প্রশংসিত হবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি : দিনের শুরুতে যে মানসিক চাপ নিয়ে চলছিলেন, দিন গড়ালে হঠাৎ আসা এক সুসংবাদ আপনার দিনটাকেই বদলে দেবে। কোনো না কোনো ভাবে অর্থ এসে যাবে, যা আপনাকে আর্থিক ও মানসিক দিক থেকে রেহাই দেবে। পেশাদারদের ভালো দিন, আর্থিক উন্নতির যোগ রয়েছে। চোখের ব্যাথা থেকে সাবধান, পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কর্কট রাশি : আর্থিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী থাকলেও খরচের স্থানটিও প্রবল, সেক্ষেত্রে বুঝে খরচ করুন। আজ কোনো বিষয়ে উত্তেজিত হয়ে পড়বেন, কিন্তু সাধু সঙ্গ আপনাকে শান্ত করবে। তাঁদের আশীর্বাদ পাবেন। কোনো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে হতে পারে, সেই আলোচনাতেও নিজেকে শান্ত রাখুন। সকলের মতামত আপনার ভালো নাও লাগতে পারে। অন্যের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিন।শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
সিংহ রাশি : প্রভাবশালী ব্যক্তিদের প্রশ্রয় আপনার সাহস বাড়িয়ে তুলবে। তবে আজ ভূসম্পত্তি বা বাড়ি ঘরের জন্যে কোনোরকম বিনিয়োগে যাবেন না। আজ আপনার সঙ্গী আপনার সহায়ক হয়ে থাকবে কিন্তু আপনি আপনার সমস্যার কথা তাকে বোঝাতে পারবেন না। হঠাৎ করে অপ্রত্যাশিত মুনাফা আপনাকে আজ যথেষ্ট উপার্জন এনে দেবে, যা আপনার শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কন্যা রাশি : পরিবারের সাথে কোথাও বেড়াতে গেলে ভালো লাগবে। সামাজিক অনুষ্ঠানেও যেতে পারেন। কিন্তু আজ কাউকে ঋণ দেবেন না, সেই অর্থ আর ফিরে পাবেন না। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের আজ ভালো দিন কাটবে। প্রেম ভাগ্য বেশ আলো. জীবন সঙ্গীকে আরও বেশি করে সময় দিন। ভালোবাসার মানুষ পুরস্কার বা উপহার দিতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
তুলা রাশি : শরীর স্বাস্থ্য ভালো যাবে, মনও ভালো থাকবে। বন্ধুবান্ধবের সাথে খুব ভালো সময় কাটবে। বিনিয়োগ করার প্রস্তাব নিয়ে কেউ আসতে পারে, কিন্তু বিনিয়োগ করার আগে সেই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা এবং সত্যতা ভালোকরে যাচাই করে নেবেন। বাড়ির অসম্পূর্ণ কাজ শেষ করুন। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করবেন না. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি : বাইরের কোনো অচেনা ব্যক্তির আচরণ আপনাকে বেশ প্রভাবিত করে তুলবে। ছোটোখাটো বিনিয়োগ লাভদায়ক হয়ে উঠবে। ব্যবসার ক্ষেত্রে প্রাপ্ত নতুন ধারনাগুলি খুব কাজে আসবে। পরিবারের সাথে সময় কাটাতে ইচ্ছা করবে। সন্তানকে নিয়ে খেলাধুলায় মেতে থাকবেন। আজ কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
ধনু রাশি : আজ সারাদিন পরিবেশ আপনার সপক্ষে থাকবে। সঙ্গীও ভালোবাসায় ভরিয়ে দেবে। অতিরিক্ত আশা ত্যাগ করুন। বাস্তবের সাথেই চলুন। কাউকে খুশি করতে বেশি খরচ করবেন না। সৃজনশীল কাজ যাঁরা করেন তাঁরা আজ নানারকম বাধার সম্মুখীন হবেন। সমস্যাগুলিকে দ্রুত সমাধান করার ব্যবস্থা নিন। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মকর রাশি : মানসিক দিক থেকে নিজেকে শান্ত রাখুন। আজ কর্মক্ষেত্রে মূল্যবান কিছু চুরি যেতে পারে, সেটা কোনো বস্তু বা সেটা আপনার সযত্নে রক্ষিত কিছু ধারণা বা ফর্মুলাও হতে পারে। তাই সাবধান। আজ পরিবারের সাথে সবরকম সংঘাত এড়িয়ে চলুন। পরিবেশ আজ আপনাকে দিয়ে ভুল কাজ করিয়ে নেবে। সহকর্মীদের সাথেও বিবাদ এড়িয়ে চলতে হবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কুম্ভ রাশি : আজ পরিবারকে নিয়ে খুব ভালো একটা দিন কাটবে। বাড়িতে শান্তির বাতাবরণ থাকবে। সন্তানরাও ভালো থাকবে। কারোর আগমন বার্তা সামগ্রিক খুশি বয়ে নিয়ে আসবে। অতিরিক্ত উপার্জনের পরিকল্পনা করতে পারেন। কোনো বন্ধুর সাথে দূরত্ব তৈরী হয়ে পারে। সন্ধ্যের পর কাছের মানুষের সাথে বিতর্ক হলেও বাকবিতন্ডা হবে না, রাত্রে মিটমাট হয়ে যাবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ।
মীন রাশি : বাড়ির লোকদের বা নিকট বন্ধুদের থেকে যে চাপ আজ আপনি পাবেন, তা আপনাকে আজ সুষ্ঠুভাবে কোনো কাজ করতে দেবে না। সন্তানের সাথে কোয়ালিটি সময় ব্যয় করুন, তাদেরকে সঠিক শিক্ষা দিন। কারোর ব্যাপারে কিছু ধারণা পোষণ করার আগে সত্য যাচাই করে নিন। উর্দ্ধতন ব্যক্তিকে বাড়িতে আমন্ত্রণ করবেন না। আপনার সুনাম নষ্ট করতে পারে এমন ব্যক্তি থেকে দূরে থাকুন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
ভারত শক্তিশালী পারফরম্যান্সে ৯৩ রানে নামিবিয়াকে হারিয়ে গ্রুপ পর্বে জয়ের ধারা বজায় রাখল। আগামী ১৫ তারিখে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের সাথে
আজ খবর (বাংলা), [খেলা], নতুন দিল্লী, ভারত, ১২/০২/২০২৬ : ভারত ও নামিবিয়া মধ্যে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ অ্যার ম্যাচ বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলানো হলো। নামিবিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতের ব্যাটিং লাইনআপ দ্রুতই বড় রান সংগ্রহ করে। ঊর্জাময় ব্যাটিংতে ওপেনার ঈশান কিষাণ মাত্র ২৪ বলেই ৬১ রান করেন, যা পুরো দলের ইনিংসকে শক্ত ভিত্তি দেয়।
ভারত প্রথমে নির্ধারিত ২০ ওভার শেষে ২০৯/৯ সংগ্রহ করে, যা নামিবিয়া দলের জন্য একটি চ্যালেঞ্জিং লক্ষ্য হয়ে দাঁড়ায়। পরে নামিবিয়া ব্যাটিং লাইনআপ ভারতের বোলিং আক্রমণ সামলাতে পারল না এবং ১৮.২ ওভারেই মাত্র ১১৬ রান করেAll-Out হয়। ভারতের জয় হলো বিশাল—৯৩ রানের ব্যবধানে, যা এই টুর্নামেন্টে বড় জয়গুলোর মধ্যে একটি।
এই জয় ভারতকে গ্রুপ পর্বে শক্ত অবস্থানে রাখল এবং পরবর্তী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে দল যেন আত্মবিশ্বাসী খেলায় নামবে তা স্পষ্ট। নামিবিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ভারতীয় দলের সম্ভাব্য শক্তি ও গভীরতার প্রমাণ দিল, বিশেষত ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে সামঞ্জস্য রেখে।