Aaj Khabor

দার্জিলিং, সিকিম পাহাড়ে নতুন প্রজাতি আবিষ্কার

দার্জিলিং, সিকিম পাহাড়ে নতুন প্রজাতি আবিষ্কার

মাটির পুষ্টিচক্র বজায় রাখে এই প্রজাতি

আজ খবর (বাংলা), [দেশ], কার্শিয়াং ও রাবাংলা, পশ্চিমবঙ্গ ও সিকিম, ১৬/০২/২০২৬ :  দার্জিলিংএর কার্শিয়াং পাহাড় ও সিকিমের রাবাংলা অঞ্চলে প্রাণের নতুন প্রজাতি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। এই প্রজাতি সম্বন্ধে আগে কোনো ধারণা ছিল মানুষের।  দার্জিলিং পাহাড়ের আনাচে কানাচে যেমন হিমালয়ান স্যালামান্ডার আবিষ্কৃত হয়েছিল,  এবার সেভাবেই এই নতুন প্রজাতি আবিষ্কৃত হল.

জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI)-এর বিজ্ঞানীরা ডিপ্লুরা (Diplura)-র একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন, যা ভারতীয় কীটতত্ত্বে এক ঐতিহাসিক সাফল্য। Lepidocampa sikkimensis নামে পরিচিত এই ডানাবিহীন, মাটিতে বসবাসকারী ক্ষুদ্র আর্থ্রোপড প্রজাতিটি এমন এক প্রাচীন হেক্সাপড গোষ্ঠীর অন্তর্ভুক্ত, যার কোনো প্রজাতি প্রথমবারের মতো ভারতীয় গবেষক দল দ্বারা আবিষ্কৃত হলো।

ভারতীয় শ্রেণীবিন্যাস বিজ্ঞানে এক গুরুত্বপূর্ণ সাফল্য

এবছর ৭ জানুয়ারি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ট্যাক্সোনমিক জার্নাল Zootaxa-এ প্রকাশিত এই গবেষণা প্রায় পাঁচ দশক ধরে ভারতীয় ডিপ্লুরা নিয়ে গবেষণার স্থবিরতার অবসান ঘটিয়েছে। এর আগে ভারতে মোট ১৭টি প্রজাতি নথিভুক্ত থাকলেও সেগুলি সবই বিদেশি গবেষকদের দ্বারা আবিষ্কৃত হয়েছিল।

ZSI-এর পরিচালক ড. ধৃতি বন্দ্যোপাধ্যায় এই আবিষ্কারের গুরুত্ব তুলে ধরে বলেন—
“Lepidocampa sikkimensis আবিষ্কার ভারতে মাটির জীববৈচিত্র্য নথিবদ্ধ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিপ্লুরার মতো গুরুত্বপূর্ণ কিন্তু কম পরিচিত গোষ্ঠীর উপর গবেষণা বাস্তুতন্ত্রের কার্যপ্রণালী বোঝার জন্য অপরিহার্য। এই সাফল্য হিমালয়ের মতো  জৈববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলে ধারাবাহিক শ্রেণীবিন্যাসমূলক গবেষণার প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে।”

আবিষ্কৃত প্রজাতি: Lepidocampa sikkimensis

ড. সুরজিত করের নেতৃত্বে গবেষক দল, যার মধ্যে ছিলেন সৌভিক মজুমদার, পৃথা মণ্ডল, গুরুপদ মণ্ডল এবং কুসুমেন্দ্র কুমার সুমন, সিকিমের রাভাংলার সন্নিকট থেকে সংগৃহীত নমুনা থেকে এই প্রজাতিটি চিহ্নিত করেন। পরবর্তীতে পশ্চিমবঙ্গের কার্শিয়াং এলাকায়ও এর উপস্থিতি লক্ষ্য করা যায়, যা ইঙ্গিত করে যে, প্রজাতিটি পূর্ব হিমালয় জুড়ে বিস্তৃত।

আকৃতিগত বৈশিষ্ট্য:

এই প্রজাতিকে চিহ্নিত করা হয়েছে শরীরের আঁশের অনন্য বিন্যাস, নির্দিষ্ট কিটোট্যাক্সি (লোমের বিন্যাস) এবং বিশেষায়িত অঙ্গপ্রত্যঙ্গের গঠন দ্বারা।

বাস্তুতাত্ত্বিক ভূমিকা:

ডিপ্লুরা, যাদের “দ্বিশাখাযুক্ত ব্রিসলটেল” বলা হয়, দৃষ্টিহীন আদিম হেক্সাপড। তারা মাটির পুষ্টি চক্র বজায় রাখা এবং মাটির গঠন  রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অণুজীব চিহ্নিতকরণে আন্তর্জাতিক অগ্রগতি

নতুন প্রজাতি বর্ণনার পাশাপাশি, গবেষণাটি ভারতীয়  মৃত্তিকা নিবাসী জীবজগতের নথিতে গুরুত্বপূর্ণ তথ্য যোগ করেছে।

পুনরাবিষ্কার:

দলটি Lepidocampa juradii bengalensis নামে একটি বিরল উপপ্রজাতিকে পুনরায় খুঁজে পেয়েছে, যা প্রায় ৫০ বছর ধরে নথিভুক্ত হয়নি।

অণুজীবগত সাফল্য:
এই গবেষণায় প্রথমবারের মতো একটি ভারতীয় Lepidocampa প্রজাতির জন্য ডিএনএ বারকোড তথ্য প্রদান করা হয়েছে, যা ঐতিহ্যগত আকৃতিভিত্তিক শ্রেণীবিন্যাস এবং আধুনিক অণুজীবগত বিবর্তনীয় গবেষণার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করেছে।

 

 

Loading

হুমায়ুন কবির নবান্ন দখলের প্রস্তুতি নিচ্ছেন

হুমায়ুন কবির নবান্ন দখলের প্রস্তুতি নিচ্ছেন

আজ খবর (বাংলা), [রাজনীতি], হাওড়া, পশ্চিমবঙ্গ, ১৬/০২/২০২৬ :  নবান্ন দখলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন জনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবীর।

জনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবীর , মধ্য হাওড়ার টিকরাপাড়ায় একটি নতুন দলীয় অফিস উদ্বোধন করতে গিয়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি শহরের বাইরে ছিলাম। আজ হাওড়ায় এসেছি এবং আগামীকাল কলকাতায় যাব। নবান্ন দখল করব এটাই আমার পরিকল্পনা।”

হুমায়ন বলেন, “২০১১ সালে, মমতা বন্দ্যোপাধ্যায়, বিশাল জনগোষ্ঠীর সাথে মিলে বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য একটি দল গঠন করেছিলেন তৃণমূল কংগ্রেস। এই দলটি এখন দুর্নীতিতে ডুবে আছে। মানুষ এটা বুঝতে পেরেছে, তাই এখন এই সরকারকে উৎখাত করতে হবে। তৃণমূল কংগ্রেস কে উৎখাতের প্রস্তুতি নিচ্ছি।”

পশ্চিমবঙ্গ জুড়ে তাঁর দল একা প্রার্থী দেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি বেশ কয়েকটি ছোট দলের সাথে আলোচনা করেছি। আমি মোহাম্মদ সেলিম, ওবেইসি এবং নওশাদের সাথে কথা বলেছি। তবে যাঁরা নিজেরাই একত্রিত হয়ে দলকে বিভক্ত করতে চান, তাদের জন্য আমরা সবাই এই বিষয়ে সিদ্ধান্ত নেব এবং শীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করব। যেসব দলের কোনও সমর্থন নেই, তারা বলে যে তারা ২০টি আসন নেবে, ২৫টি আসন পাবে, এটা বলে কাজ হবে না।  আমার আরও বেশি আসন দরকার, তবেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারব। আমি ১৮২টি আসনে আমার প্রার্থী দেব।”

তিনি আরও বলেন যে “মমতা বন্দ্যোপাধ্যায় কেবল মিথ্যা বলছেন এবং ক্ষমতায় ফিরে আসার জন্য মিথ্যার সাহায্য নিচ্ছেন। তিনি আরও বলেন যে এবার আমরা ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ক্ষমতায় আসব। তিনি আরও বলেন যে যদি বিজেপিকে থামাতে আসতে গেলে রুখতে হয়, তবে আমি ১৪০টি আসন নেব এবং আপনি ১০০টি আসন নিন, আপনি দেখতে পাবেন যে বিজেপি শূন্য হয়ে যাবে।”

তাঁকে যখন জিজ্ঞেস করা হয় যে বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন যে ‘বাবরি মসজিদ তৈরি হলে ভেঙে দেবে’ তিনি বলেন “যদি ক্ষমতা হয় এসে ভেঙে দেখাক, মসজিদ ভাঙার আগে ১০ ফুট মাটির গর্ত খুঁড়ে পুঁতে দেওয়া হবে।”

Loading

সাত বাঙালি AERO কে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন

সাত বাঙালি AERO কে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন

ভোটার তালিকা থেকে নতুন করে নাম বাদ গেলো প্রায় ২১ লক্ষ 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০২/২০২৬ : আরও কড়া নির্বাচন কমিশন, এবার তারা ৭ বাঙালি AERO কে সাসপেন্ড করে দিল.

SIR এর কাজে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অপরাধে ৭ বাঙালি AERO কে সাসপেন্ড করা হল। সংশ্লিষ্ট অফিসাররা হলেন-  জয়দীপ কুন্ডু ক্যানিং পূর্ব, ডালিয়া রায়চৌধুরী ময়নাগুড়ি, সেফাউর রহমান সামসেরগঞ্জ, নীতিশ দাস ফারাক্কা, সেখ মুর্শিদ আলম সুতি, দেবাশীষ বিশ্বাস ডেবরা, সত্যজিৎ দাস ক্যানিং পূর্ব।

এঁদের মধ্যে ময়নাগুড়ির ডালিয়া চৌধুরী তাঁকে সাসপেন্ড করা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জেলা শাসকের সঙ্গে দেখা করে যা কিছু তিনি করেছেন উদ্বোধন ও কর্তৃপক্ষের নির্দেশে করেছেন বলে দাবি করেছেন। তাকে কেন সাসপেন্ড করা হলো, সেই নিয়ে তিনি এই ঘটনায় সরব হয়েছেন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইও মনোজ আগরওয়াল জানান যে ৭ জন AERO-কে সাসপেন্ড করা হয়েছে, তাঁরা SIR-এর গাইডলাইন ভঙ্গ করেছেন।  নির্বাচন কমিশনের সঙ্গে কনসাল্ট করেই একমাত্র রাজ্য সরকার এই ৭ জন AERO-দের সাসপেশন তুলে  নিতে পারে। অন্য কোনও পদ্ধতি নেই। তবে তিন মাস তাদের সাসপেন্ড থাকতে হবে।

গোটা দেশে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে সরাসরি নির্বাচন কমিশন সাসপেন্ডের নির্দেশ দিয়েছে।যাঁরা আবাস যোজনা বা বাংলার বাড়ির সঙ্গেও যদি অন্য নথি দিয়ে থাকেন, তবে সেই নথি যদি ERO আপলোড না করে থাকেন, আর সেটি যদি প্রমাণিত হয়, তাহলে সেই ERO-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে কমিশন।

অন্য দিকে, যাঁরা এই নথি দিয়েছেন হিয়ারিং-এ তাঁদের নাম বাদ পড়বে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। তাঁরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রথমে DEO-র কাছে আপিল করবেন এবং সেখানে নিষ্পত্তি না হলে রাজ্যের CEO-র কাছে আপিল করতে পারবেন। পূর্ণাঙ্গ ভোটার খসড়া তালিকা প্রকাশ করার আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্কুটনি চলছে। তাতে জানানো হয়েছে সোমবার বিকেল পর্যন্ত ২০ লক্ষ ৮৮ হাজার ৭০ জন ভোটারের নাম বাদ গিয়েছে নতুন করে।

Loading

ভোটের আগে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার বীরভূমের গ্রামে

ভোটের আগে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার বীরভূমের গ্রামে

এত বিপুল বোমা দিয়ে কে বা কারা কি ছক কষেছিল তদন্ত করে দেখছে পুলিশ 

 

আজ খবর (বাংলা), [রাজ্য] বোলপুর, বীরভূম, ১৬/০২/২০২৬ : ভোটের আগে ভর্তি তাজা বোমা উদ্ধার করা অল বীরভূমের গ্রাম থেকে।  এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে।

বীরভূমের বোলপুর থানার সিয়ান গ্রামের এই ঘটনাটি সত্যিই উদ্বেগজনক । বিশেষ করে সামনেই যখন নির্বাচন, তখন জনবসতির এত কাছে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হওয়া সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করাটাই স্বাভাবিক। বোলপুর থানার সিয়ান গ্রাম, ক্যানেল পাড়ে ঘন জনবসতি এলাকা । সাত সকালে দুই ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার।  খবর পেয়ে বোলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে নিয়ে আসা হয় বোম্ব স্কোয়াড বা বোমা নিষ্ক্রিয়কারী দল।

বোমাগুলোকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এলাকায় চাঞ্চল্য থাকলেও পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।  বীরভূম জেলায় নির্বাচনের আগে অস্ত্র বা বোমা উদ্ধারের ঘটনা নতুন নয়, তবে বারবার একই চিত্র ফিরে আসায় বেশ কিছু প্রশ্ন উঠছে। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যেই কি এই বোমা মজুত করা হচ্ছিল?

পুলিশি তৎপরতা থাকা সত্ত্বেও কীভাবে  এলাকায় এত বিপুল পরিমাণ বিস্ফোরক পৌঁছাল?  তদন্তের গতিপ্রকৃতি: পুলিশ নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে চিহ্নিত করতে পেরেছে কি না, সেটাই এখন দেখার বিষয়। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহলদারি বাড়ানো হয়েছে।


 

Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

 আজ খবর (বাংলা) , আজকের রাশিফল, ১৬/০২/২০২৬ : 

মেষ  রাশি  : খেলাধুলা ও বাইরের কাজে ব্যস্ত সময় কাটবে। জপ, ধ্যান ও আধ্যাত্মিক সাধনা মন ও শরীরকে ভালো রাখবে। অর্থ সমস্যার আজই সুরাহা হতে পারে। পরিচিত কারোর দ্বারা উপকৃত হতে পারেন।   সমস্যার কথা পরিবারকে বলবেন না, তারা তাদের সমস্যা নিয়েই আপনার কাছে আসবে।  ব্যবসার জন্যে ভালো দিন, অপ্রত্যাশিত মুনাফা।  শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

বৃষ রাশি : কারোর উপকার করতে  ক্ষমতা ও প্রভাব দেখাতে হতে পারে।  বকেয়া ঋণ  ফেরত পাবেন না, পেলেও সামান্য অংশ পাবেন।  নিকট জনেরা আপনার ভুলগুলো ধরিয়ে দিতে চাইবে। এই ধরনের আলোচনা করে সময় নষ্ট করবেন না। সৃজনশীল কাজে সাফল্য আসবে, কিন্তু স্বীকৃতি অধরা থেকেই  যাবে।  হাতে যে কাজগুলো জমে আছে সেগুলোকে যত দ্রুত সম্ভব শেষ করুন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

মিথুন  রাশি : বেশ কিছুদিন ধরেই আপনি নানারকম চাপ নিয়ে চলেছেন, আজ আপনার উচিত হবে একবারে বিশ্রাম নিয়ে নেওয়া।  কিছুটা সময় বিনোদন জাতীয় কিছুতে সময় দিতে পারেন।  পুরোনো আর্থিক বোঝাগুলো এবার একটি একটু করে কাঁধ থেকে নামাতে শুরু করুন।  নিজেকে হালকা করুন।  ইতিমধ্যেই এইসব কাজের বোঝা আপনার স্বাভাবিক প্রতিভাগুলোকে বিনষ্ট  করে দিয়েছে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।

কর্কট রাশি :  ধ্যান ও যোগ সাধনা আপনার মনকে আরও দৃঢ় করে তুলবে।  পরিবারের প্রবীণ সদস্য আপনাকে আর্থিক সহায়তা করবেন। বন্ধু এবং আত্মীয়দের মধ্যে কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে।  প্রেমের ক্ষেত্র জটিল, কোনো রকম কথা দিলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন।  আজ নিজের জন্যে কিছুটা সময় বের করে নিন।  পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।

সিংহ রাশি : আজ কেউ তার নিজের দায় বাঁচাতে আপনার ওপর চাপাতে চাইবে, তাই সাবধান থাকুন।  কর্মক্ষেত্রে চাপ ও উত্তেজনা দুই বাড়তে পারে।  শেয়ারে অর্থ বিনিয়োগ করতে পারেন।  ব্যবসায়ে অত্যাধিক ব্যয়ের কারণে পারিবারিক মনোমালিন্য হতে পারে।  তবু সঙ্গীর জন্যে আপনার মনে প্রেম বিরাজ করবে।  বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

কন্যা রাশি :  অনেক দিনের অসুস্থতা এবার কেটে যাওয়ার লক্ষণ দেখাচ্ছে। আপনি আরোগ্যের পথে এগোবেন। বাড়ির প্রবীণ কেউ আপনাকে অর্থ সাহায্য করতে এগিয়ে আসতে  পারে।  প্রেমের ক্ষেত্র উত্তম, বিবাহের কথা পর্যন্ত এগোতে পারে। খুচরো ও পাইকারি ব্যবসা ভালো যাবে।  পড়ুয়ারা সময়  পারে। সঙ্গীর সাথে বিতর্কিত দিন কাটতে পারে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।

তুলা রাশি :  নিজের অসংযত ব্যবহারে লাগাম দিন, নাহলে বিপদে পড়তে হতে পারে। সঞ্চিত অর্থ নিরাপদে গচ্ছিত রাখুন। আপনার বক্তব্য বা পরিধান আজ অন্যের বিরক্তির কারন হয়ে দাঁড়াতে পারে।  এতে আপনার অসম্মান বাড়বে।  নতুন ক্লায়েন্ট বা ক্রেতাদেরকে বোঝানোর জন্যে আজকের দিনটা আদর্শ প্রমাণিত হতে পারে। পারিবারিক ক্ষেত্র মঙ্গলদায়ক। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

বৃশ্চিক রাশি :  আজ বিতর্ক পিছু ছাড়বে না, যতটা সম্ভব বিতর্ক এড়িয়ে চলুন। তবে সন্ধ্যের পর সব বিতর্কেই আপনি জল ঢেলে দিতে পারবেন। আজ দ্রুত উপার্জন করতে চাইবেন।  পরিবারকে আজ সময় দিতে চেষ্টা করুন, এটা আপনার জন্যে অবশ্যই মঙ্গলজনক হবে। নিজের সমস্যাগুলি সঙ্গীর সাথে আলোচনা করুন। সমাধান বেরিয়ে আসতে  পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।

ধনু রাশি : নিজের জীবনকে যেভাবে গড়ে তোলার কথা ভেবেছিলেন, আজ সেইভাবেই নিজেকে গড়ে তুলুন। ভাগ্য আপনার সহায় থাকবে। জীবন গড়ে তোলার কাজে সেই অর্থ এবার কাজে লাগাতে পারেন যে অর্থ অতীতে আপনি সঞ্চয় করে রেখেছিলেন।  সামাজিক অনুষ্ঠানে অংশ নিন, এই অনুষ্ঠানে কোনো  প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য আপনাকে ভালো জায়গায় নিয়ে আসবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।

মকর রাশি : ঘরে বাইরে কিছু চাপ আপনাকে ঠিকমত কাজে মনোনিবেশ করতে দেবে না। তা সত্বেও কাজে মন দিন , আজ সময় নষ্ট করা একেবারেই উচিত হবে না।  বাইরের কাজ করলেও বাড়ির কাজগুলি ফেলে রাখবেন না. সেগুলিকেও ঠিকমত শেষ করুন।  কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব গ্রহণ করে প্রশংসিত হবেন। দিন যত এগোবে, ততই পরিবেশ আপনার নিয়ন্ত্রণে আসবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।

কুম্ভ রাশি :  শরীরের যত্ন নিন, কাজের চাপে শরীরকে অবহেলা করা ঠিক হবে না। আজ বিনিয়োগ করার আগে ভালো করে যাচাই করে নিন।  পরিবারের সাথে কোয়ালিটি সময় কাটাতে পারেন। সন্তানদেরকেও সময় দিন।  কর্মক্ষেত্রে উর্দ্ধতন আধিকারিকরা বিরোধিতা করলেও মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নেবেন। সব রকম অবৈধ প্রস্তাব এড়িয়ে চলুন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।

মীন রাশি : আজ কোনোভাবেই হতাশ ও অবসাদ গ্রস্ত হওয়া  চলবে না।  নিজেকে আরও দৃঢ়করুন এবং ঠাণ্ডা মাথায় সব কিছু পরিচালনা করুন। বাইরে যাওয়ার আগে বয়স্কদের আশীর্বাদ নিন। বাড়ির কোনো সমস্যা আজ আপনার মনকে প্রভাবিত করতে পারে।   ব্যবসায়ীদের আজ ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।  সঙ্গীর ব্যবহার আপনাকে বিচলিত করতে পারে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।

Loading

নির্বিষ পাকিস্তানকে হেলায় হারিয়ে সুপার আটে ভারত

নির্বিষ পাকিস্তানকে হেলায় হারিয়ে সুপার আটে ভারত

পাকিস্তানের সাথে ক্রিকেটে জেতার অভ্যাস তৈরি করে ফেলেছে টিম ইন্ডিয়া 

আজ খবর (বাংলা), [খেলা] কলম্বো, শ্রীলঙ্কা, ১৫/০২/২০২৬ : টি ২০ বিশ্বকাপে গ্রূপের খেলায় পাকিস্তানকে হেলায় হারালো ভারত। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া।

টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল পাকিস্তান। ব্যাট করতে নেমে ভারত প্রথমেই হারায় অভিষেক শর্মার উইকেট। চতুর্থ বল খেলতে গিয়ে তিনি শূন্য রানে আউট হয়ে যান। আজ পাকিস্তান ৬ জন স্পিনারকে দিয়ে বল করিয়ে গেছে। যে পাকিস্তানকে ক্রিকেট দুনিয়া চিনতো পেস ও ফাস্ট বোলিংয়ের জন্যে, সেই পাকিস্তান প্রথম থেকে শেষ পর্যন্ত স্পিন আক্রমনকেই মূল হাতিয়ার করে তুলেছিল।  ভারত ৭ উইকেট হারিয়ে মোট ১৭৫ রান তুলেছিল।

এরপর ১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া  করতে গিয়ে পাক ব্যাটসম্যানরা রীতিমত আত্মসমর্পন করেন ভারতীয় বপ্লয়ারদের সামনে। একমাত্র পাক উইকেট রক্ষক ওসমান খান (৪৪/৩৪) যেটুকু ব্যাট করেছে, তাতেই কিছুটা রান উঠেছে পাকিস্তানের। শেষ পর্যন্ত ২ ওভার বাকি থাকতেই মাত্র ১১৪ রানে ১০ উইকেট হারিয়ে শেষ হয়ে যায় পাকিস্তানের  ইনিংস।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আজ সবচেয়ে সফল ছিলেন উইকেট রক্ষক ঈশান কিষান, তিনি  ৪০ বলে ৭৭ রান করেছেন।  এছাড়া সূর্যকুমার যাদন ২৯ বলে ৩২ রান, তিলক ভার্মা ২৪ বলে ২৫ রান, শিবম দুবে ১৭ বলে ২৭ এবং রিঙ্কু সিং ৪ বলে ১১ রান করেছেন। ব্যাটিং এ ফের ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা। ব্যাট হাতে ব্যর্থ বলা যায় হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলকেও।  ভারতীয় বোলারদের মধ্যে আজ হার্দিক পান্ডিয়া, বুমরাহ, বরুন চক্রবর্তী ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট পেয়েছেন। এছাড়া কুলদীপ যাদব ও তিলক ভার্মা ১টি করে উইকেট পেয়েছেন।  পাক ইনিংসের শেষ দিকে রিঙ্কু সিং এক ওভার হাত ঘুরিয়ে  মোট ৯ রান দিয়েছেন।

পাকিস্তানকে আজ হেলায় হারিয়ে ভারত শেষ আটে নিজেদের জায়গা পাকা করে নিলো। গ্রূপের খেলায় ভারতের সামনে নেদারল্যান্ডের খেলা বাকি আছে।  পাকিস্তানের খেলা দেখে আজ মনেই হচ্ছিল না খেলার মধ্যে কোনো ঝাঁঝ আছে.  টসে জিতে পাকিস্তানে ফিল্ডিং বেছে নেওয়া , তাও আবার ভারতের বিরুদ্ধে, এই সিদ্ধান্তটা যথেষ্ট সমালোচিত হচ্ছে। তার ওপর এতো দুর্বল মানের ব্যাটিং। বোলিংও খুব একটা আআহমরি নয়. পাকিস্তানের এই ধরনের পারফর্মেন্স দেখতে অভ্যস্ত নয় ক্রিকেট বিশ্ব। ভারতের সামনে পড়ে পাকিস্তান যেন ক্রিকেট খেলাই ভুলে গিয়েছিল। ভারতের সঙ্গে খেলতে না নামার কারন কি তাহলে এই ভয়টাই ছিল ? ভারতকে ভয় পেয়েছে পাকিস্তান ? না হলে এতো বিরাট ব্যবধানে হারতে হত না পাকিস্তানকে।

ভারতের বলে পাকিস্তানের প্রথম ওভার ছিল মেডেন উইকেট, শেষ দুই ওভার খেলতেই পারে নি তারা। অর্থাৎ ১৭ ওভার খেলতে পেরেছে পাকিস্তান।  সেক্ষেত্রে টিম ইন্ডিয়া পাকিস্তানকে পুরো ম্যাচ খেলতেই দেয় নিই আর সেই কারণেই ভারতের সামনে পাক শিবির হাঁটু গেড়ে বসে পড়েছে।  এদিন পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায় নি ভারতীয় টিম।


Loading

বিএনপির পার্টি অফিসে আগুন, হিংসা অব্যাহত বাংলাদেশে

বিএনপির পার্টি অফিসে আগুন, হিংসা অব্যাহত বাংলাদেশে

তারিক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ওম বিড়লা  

আজ খবর  (বাংলা) [আন্তর্জাতিক], নারায়ণগঞ্জ, বাংলাদেশ, ১৫/০৬/২০২৬ :   নির্বাচনের পরেও হিংসা অব্যাহত রইল বাংলাদেশে। আজ বাংলাদেশের নারায়ণগঞ্জে বিএনপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

ছাত্র বিদ্রোহের ১৮ মাস পর গত ১২ তারিখে সাধারণ নির্বাচন হয়েছে বাংলাদেশে। ১৩ তারিখে নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে, যেখানে বিএনপি জয়লাভ করেছে। এবার সেই বিএনপির দলীয় কার্যালয়েই  আগুন লাগিয়ে দেওয়া হল। এই  ঘটনাটি ঘটেছে নারায়ণ গঞ্জে। আজ ভোর রাতে নারায়ণ গঞ্জের রূপগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশের পুলিশ জানিয়েছে রূপগঞ্জের শিমুলিয়া বাজার এলাকায় মধ্যরাত্রি ৩:৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে।

মধ্যরাত্রে কিছু দুষ্কৃতী ঐ পার্টি অফিসের একটি জানার কাঁচ ভেঙে ভিতরে পেট্রল বা ঐ  জাতীয় কিছু ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে তারা। দুই জন সন্দেহভাজনকে চিহ্নিত করাও হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল মধ্যরাত্রি পর্যন্ত বিএনপি নেতারা ঐ  দলীয় কার্যালয়ে ছিলেন।  তাঁরা চলে যাওয়ার পর এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।  আগুন লাগার ফলে দলীয় কার্যালয়ের ভিতরে থাকা আসবাব পত্র ও কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।  স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে এগিয়ে এসেছিলেন।

এদিকে আগামী ১৭ (মঙ্গলবার) তারিখে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন বিএনপির সর্বোচ্য নেতা তারিক রহমান। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর কথা ভাবা হয়েছিল। তবে জানা গিয়েছে, যে ভারতকে সেদিন প্রতিনিধিত্ব করবেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।

Aaj Khabor Desk, Narayanganj, Bangladesh, 15/06/2026 : Violence has continued in Bangladesh even after the general election. Early this morning, the Bangladesh Nationalist Party (BNP) office in Rupganj, Narayanganj, was set on fire. According to police, the incident occurred around 3:45 a.m. in the Shimulia Bazar area. Miscreants allegedly broke a window of the party office and poured petrol or a similar substance inside before setting it ablaze.

The fire destroyed furniture and important documents inside the office. Local residents initially helped to extinguish the flames. Police have launched an investigation and have identified two suspects. BNP leaders had reportedly been at the office until midnight, and the attack is believed to have taken place after they left.

The general election was held on the 12th, 18 months after a student uprising, and results announced on the 13th declared the Bangladesh Nationalist Party (BNP) as the winner.

Meanwhile, BNP chief Tarique Rahman is scheduled to be sworn in as the new Prime Minister of Bangladesh on the 17th (Tuesday). Although there had been consideration of inviting Narendra Modi to attend the ceremony, it is reported that Om Birla, Speaker of India’s Lok Sabha, will represent India at the event.

Loading

সাপ্তাহিক রাশিফল

সাপ্তাহিক রাশিফল

আজ খবর (বাংলা), সাপ্তাহিক রাশিফল , ১৫/০২/২০২৬ :

 সমস্ত পাঠকদেরকে ‘আজ খবর’ এর তরফ থেকে শিবরাত্রির শুভেচ্ছা জানাই 

 মেষ  রাশি : মেষ  রাশির দ্বাদশ ঘরে রয়েছে শনি, সুতরাং শরীর স্বাস্থ্য খেলাধুলার মাধ্যমে   ভালো রাখুন এবং নিজের হাতেই নিজের কাজগুলোকে গুছিয়ে নিন। এই সপ্তাহে বাবা বা মায়ের থেকে পাওয়া আর্থিক সাহায্য আপনার অনেক সঙ্কট  দূর করবে। আপনি নিজেও মানসিক শান্তি পাবেন। রাহু রয়েছে একাদশ ঘরে, আপনার ব্যাহার অন্যকে মুগ্ধ করবে, আপনি প্রশংসিত হবেন।  অংশীদারিত্বে আছেন এমন ব্যক্তিরা অতীতের সমস্যাগুলিকে সমাধান করতে পারবেন।  আপনার পেশা ও ব্যবসা বৃদ্ধি করার নানারকম সুযোগ আসবে। সঠিক পরিকল্পনা করে সেই সুযোগগুলির সদ্ব্যবহার করুন।  পরীক্ষার্থীদের ভালো ফল হবে। বিবাহিত জীবন মধ্যম।

বৃষ রাশি :  সুস্বাস্থ্যের জন্যে নিয়মিত ব্যায়াম করুন।  সপ্তাহ জুড়েই যেমন নানারকম সুযোগ সুবিধা আসতে  থাকবে, তেমন মানিব্যাগ থেকে নগদ টাকা হারিয়ে যাওয়ারও সম্ভাবনা আছে.  বন্ধুদের কোনো পরামর্শ দিলে সেটি খুব একটা মূল্য পাবে  না। বিষয়টা আপনাকে সাময়িকভাবে হতাশ করতে পারে। নিজের ক্ষমতা জাহির করতে অনেক বেশি  কাজের দায়িত্ব নিতে হতে পারে।  একটি থেকে আর একটি কাজে জড়িয়ে পড়তে পারেন।  পড়ুয়ারা পরীক্ষায় ভালো ফল আশা করতে পারে।  পড়ুয়ারা প্রশংসিত হবে। তাদের মনোবল বৃদ্ধি হবে।  পারিবারিক ক্ষেত্রমধ্যম।

মিথুন রাশি : রাশির তৃতীয় ঘরে কেতুর অবস্থান, আপনাকে খুব আবেগপ্রবণ করে তুলবে।  তবে নিজের আবেগ সকলের সাথে ভাগ করে নিতে চাইবেন না।  অতীতের সমস্যাগুলিকে নিয়ে পড়ে  থাকলে চলবে না। আগামী দিনগুলিতে নতুন করে লড়াই শুরু করুন। নতুন পরিকল্পনা, নতুন উদ্যোগ গ্রহণ করুন।  ব্যাংক বা কোনো আর্থিক সংস্থা থেকে ঋনের  আবেদন করতে পারেন। তবে প্রথম থেকেই আপনাকে ব্যয় সংকোচ করে চলতে হবে। নতুন যান বাহন কিনতে হতে পারে, যা আপনার পারিবারিক জীবনকে খুশি করবে। কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য এবং তার জন্যে আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে।

কর্কট রাশি : অষ্টম ঘরে রাহু থাকায় স্বাস্থ্য ভালো থাকবে।  তবে বেড়াতে যাওয়া সুখকর হবে না।  এই সপ্তাহে জন্মদিন হলে, যে কোনো রকম বিনিয়োগ এড়িয়ে চলাই উচিত হবে।  নানারকম উৎস্য থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।  সামাজিক অনুষ্ঠানে যুক্ত থাকুন, প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে এলে নানারকম যোগাযোগ বাড়বে।  কর্মক্ষেত্রে উন্নতির জন্যে নিজের কাজের ধরণ  এবং কৌশল বদল করুন।  কর্মক্ষেত্রে আপনি নেতিবাচক প্রভাব এড়িয়ে চলুন।  পড়ুয়ারা  নিজেদের লক্ষ্যে যদি পৌঁছাতে চায়, তাহলে একটা রুটিন তৈরী করে নিয়ে এগোতে হবে। কোনো খুশির খবর আসতে  পারে।

সিংহ রাশি : শরীর স্বাস্থ্য ভালো যাবে, প্রতিটা কাজ  ভালোভাবে সম্পন্ন হবে, যদি তার পিছনে আপনি লেগে থাকেন।  অপ্রয়োজনীয় বিষয়গুলি এড়িয়ে চলুন।  অষ্টম ঘরে শনি থাকায় আয় যেমন হবে, ব্যয়ও তেমন হবে। এমন কোনো জায়গায় সঞ্চয় রাখুন যেখান থেকে যখন তখন টাকা তুলে নেওয়া যাবে না।  আজকের সঞ্চয় আপনাকে ভবিষ্যতে সুরক্ষার ঢাল হিসেবে রক্ষা করবে।  এই অর্থ আপনি আপনার বাবা-মায়ের কাছেও গচ্ছিত রেখে দিতে পারেন।  আপনার ব্যবহার অন্যকে আকর্ষণ করবে।  কোনো বন্ধুর সহায়তা নিতে হতে পারে, তবে যে জন্যে সহায়তা নেবেন, তা ব্যর্থ হতে পারে।

কন্যা রাশি :  নানারকম সিদ্ধান্ত নিতে হতে পারে, তবে সব সিদ্ধান্ত নিজে নেবেন, পরামর্শ যতটা সম্ভব এড়িয়ে চলুন।  নিজেকে দৃঢ় থেকে আরও দৃঢ় হিসেবে প্রকাশ করুন।  যত অর্থ  দরকার ততটা ঠিকমত না আসার কারনে পারিবারিক অশান্তি হতে পারে।  পরিবারের সাথে  সময় নিজেকে সামলে রাখুন।  সন্তানকে বেশি স্বাধীনতা দেওয়া উচিত হবে না. সন্তানের ওপর নজর রাখুন।  কর্মক্ষেত্রে পূরণ কাজ গুলো শেষ করতে পারবেন না.  এই ব্যাপারটি আপনার মানসিক চাপ বৃদ্ধি করবে।  পরীক্ষার্থীরা এই সপ্তাহে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করবে না. তাতে সমস্যা বাড়তে পারে।

তুলা রাশি :  আপনি যদি অনেক দিন ধরে এসিডিটি, বদহজম বা আর্থারাইটিস জাতীয় রোগে ভুগে থাকেন, তাহলে এই সপ্তাহ আপনাকে স্বস্তি দেবে।  এই মুহূর্তে ঠান্ডা লাগাবেন  না।  খুব কম সময়ের জন্যে হলেও  অপ্রত্যাশিত আর্থিক লাভ আসতে  চলেছে।  ব্যবসায়ে অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন। অবৈধ কাজে জড়িয়ে পড়া উচিত হবে না।  এই সপ্তাহে বাড়িতে মিস্ত্রির কাজ করাতে হতে পারে। নতুন বাড়ি বা ফ্ল্যাট কোনটা পারেন।  বাড়ির অন্দরসজ্জার জন্যে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। পরিবারে মাঝে মাঝে সমস্যা দেখা দেবে, কিন্তু সেই সমস্যা আগে থেকে বুঝে নেবে বাড়ির পোষ্যটি।

বৃশ্চিক রাশি :  শরীর ভালো যাবে, কিন্তু আর্থিক অনটন থাকবে, বিশেষ করে যাঁরা চাকতি করেন, কোনো বিশেষ ক্ষেত্রে অর্থ ব্যয়ের কারনে অর্থ সঙ্কট দেখা দিতে পারে।   যাঁরা দূরে থাকেন, তারা এই সপ্তাহে বাড়ি ফিরে আসতে  পারেন। পুরোনো কোনো স্মৃতি আপনাকে ব্যাথা দিতে পারে।  অংশীদারিত্বে সাবধান থাকুন, নাহলে আর্থিক ক্ষতি হতে পারে।  পড়ুয়াদের ক্ষেত্রে এই সপ্তাহটা বেশ চাপের হবে। পড়াশুনায় কোনো চ্যাপ্টার বাদ রেখে থাকলে সেটা আপনাকে দ্রুত শিখে নিতে হবে। নিয়মিত যোগব্যায়ামের অভ্যাস বড় কোনো রোগকে প্রতিহত করবে, ফলে আপনাকে ভুগতে হবে না।

ধনু রাশি :  সারা বছর আপনার স্বাস্থ্য ভালো যাবে। মানসিকভাবে সতেজ থাকবেন।  বিনিয়োগের জন্যে বুদ্ধি এবং চোখ কান খোলা রাখা দরকার। এই জায়গায় অজ্ঞতা থাকলে চলবে না।  সপ্তাহ জুড়ে সব কাজ নিজের সামর্থ্য অনুযায়ী সেরে ফেলতে চেষ্টা করবেন, কিন্তু মাঝে মাঝেই আপনার মেজাজ বিগড়ে যেতে পারে, যা আপনার পরিবারকেও প্রভাবিত করতে পারে। তাই সাবধানতা অবলম্বন করুন।  বিগত দিনে যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন, তার পূর্ণ সমাধান হয়ে যাবে।  কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ বাড়বে, তবে সেই দায়িত্ব আপনি সফলভাবেই নিয়ে নিতে পারবেন। পড়ুয়াদের চাপমুক্তি ঘটবে।

মকর রাশি :  শরীর খারাপের বিষয়টি সম্বন্ধে সচেতন থাকলে স্বাস্থ্যহানি এড়িয়ে চলা যাবে।  আপনার রাশিতে আর্থিক লাভের অনেকগুলি সুযোগ  তৈরী হয়ে যাচ্ছে। এই সুযোগগুলি একে  একে  আপনার কাছে এসে ধরা দেবে।  আর্থিক সংকট কেটে যাবে, একটু ধৈর্য্য ধরে থাকুন। তাড়াহুড়ো করবেন না।  যে কোনো পরিকল্পনা করার সময় আপনি অন্যদের মতামতকে গুরুত্ব দেন, তবে এই সপ্তাহে সেটা করলে চলবে না. সিদ্ধান্ত নিজে নিন। পারিবারিক ক্ষেত্র মধ্যম।  এই সপ্তাহটি ব্যবসায়ীদের জন্যেও ভালো আবার পড়ুয়াদের জন্যে ভালো।

কুম্ভ রাশি :  যে কারনে আপনি মানসিক চাপ অনুভব করছেন, সেই চাপের প্রকৃত কারণগুলোকে খুঁজে বের করুন, সেই চাপের কারণে যদি শরীরের ওপর অত্যাচার করেন, তার জন্যে একমাত্র আপনাকেই ভুগতে হতে পারে ভবিষ্যতে।  এই সপ্তাহে নিজেকে চাপমুক্ত রাখুন।  এই সপ্তাহে কেউ নতুন কোনো প্রস্তাব নিয়ে আসতে পারে, তবে সেই প্রস্তাবে সাথে সাথেই সহমত পোষণ করবেন না। হ্যা বা না কিছুই বলার দরকার নেই। পুরো বিষয়টি আগে ভালো করে বুঝে নিয়ে সিদ্ধান্ত নিন।  কর্মক্ষেত্রে রাজনীতি এড়িয়ে চলুন, না হলে বিপদ বাড়বে।  পড়ুয়ারা আরও বেশি করে পড়াশুনায় মনযোগ দিলে ভালো হবে।

মীন রাশি :  বিভিন্ন চাপ আসবে, যা মনের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করবে। আইন নিয়েও কিছু ভাবনা চিন্তা মনকে গ্রাস করবে। এই সপ্তাহে কিছু অবাঞ্ছিত খরচ আপনাকে করতে হতে পারে।  তবে এই সপ্তাহ থেকেই আপনার আয় ক্রমাগত বাড়তে থাকবে, যার ফলে এই মুহূর্তের খরচ আপনার গায়ে লাগবে না।আপনি বিলাসিতার জন্যেও কিছু অর্থ ব্যয় করতে পারেন। আয় ব্যয়ের ভারসাম্য রেখে চলাই উচিত হবে। আপনি যে পারিবারিক দিক থেকে অসন্তুষ্ট এবং পরিবারে যে দমবন্ধ করা পরিস্থিতি চলছে, তা আপনি বাইরে প্রকাশ করে ফেলবেন।  এই সপ্তাহে আপনার অগ্রগতি হবে, ব্যবসায়ীরা উত্থান পতন থেকে উদ্ধার পাবেন।  অনেকগুলো সুযোগ সামনে আসবে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা চাকরি পেয়ে যাবেন।


Loading

মুম্বইয়ে মেট্রোর পিলার ভেঙে আহত ৩, মৃত ১

সেতুর একাংশ ভেঙে পড়লো একটি অটো  রিকশা আর একটি গাড়ির ওপরে

আজ খবর (বাংলা),  [দেশ], মুম্বই , মহারাষ্ট্র, ১৪/০২/২০২৬ : মুম্বইয়ে বড় দুর্ঘটনা! মুলুন্ডে মেট্রোর পিলারের একাংশ ভেঙে পড়ল, আহত বেশ কয়েকজন, মৃত ১।

মুম্বাইয়ের মুলুন্ড এলাকা থেকে গুরুত্বপূর্ণ খবর এসেছে। নির্মাণাধীন মেট্রো পিলারের একাংশ ভেঙে পড়ে চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মারা গিয়েছেন একজন।  আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। পিলারটি হঠাৎ ভেঙে পড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার অভিযান চলছে।

মুম্বইয়ের মুলুন্ডে একটি পিলারের একাংশ চলন্ত অটোরিকশার উপর পড়ে যায়। এতে কমপক্ষে চারজন আহত হন। আহতদের মধ্যে একজন মারা যান হাসপাতালে নিয়ে যাওয়ার পর।  একটি গাড়িও  ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। ঘটনাটি ঘটে দুপুর ১২:২০ নাগাদ জনসন অ্যান্ড জনসন কারখানার সামনে এলবিএস রোডে নির্মাণাধীন সিমেন্টের কাঠামোর একটি অংশ ভেঙে সরাসরি চলন্ত অটোরিকশার উপর পড়ে।

পুর কর্মকর্তারা কী বলেছেন?

পুর কর্মকর্তারা জানিয়েছেন যে রিকশায় থাকা তিন থেকে চারজন আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাদের আঘাতের ধরণ এবং তীব্রতা সম্পর্কে তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, “পিলারের একটি সিমেন্টের স্ল্যাব ভেঙে নীচের একটি অটোরিকশার উপর পড়ে, যার ফলে তিন চাকার গাড়িটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। দমকল ও পুলিশ কর্মীদের পাশাপাশি মেট্রো রেল রুট (লাইন ৪) নির্মাণকারী সংস্থার কর্মীরাও ঘটনার পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে রয়েছেন।”

মুম্বাই ফায়ার ব্রিগেড (এমএফবি) থেকে সতর্কতা পাওয়ার পর, একাধিক সংস্থা ঘটনাস্থলে ছুটে যায়। দমকল, স্থানীয় পুলিশ, মেট্রো কর্মকর্তা, ওয়ার্ড কর্মী এবং ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য মোতায়েন করা হয়। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তা দেওয়া হয় এবং আরও চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।


Loading

কেরালাকে ২-০ গোলে হারালো মোহনবাগান

কেরালাকে ১-০ গোলে হারালো মোহনবাগান

জয়ের উল্লাসে আত্মহারা মোহন সমর্থকেরা 

আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিম বঙ্গ, ১৪/০২/২০২৬ : আইএসএল মরসুমের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে শনিবার কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় Mohun Bagan Super Giant ও Kerala Blasters FC। গ্যালারি ভরিয়ে তোলা হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে ম্যাচের আগে থেকেই উত্তেজনার পারদ চড়েছিল। সবুজ-মেরুন সমর্থকদের ঢাক-ঢোল আর হলুদ জার্সিধারী কেরালা সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। মরসুমের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে।

ম্যাচের শুরু থেকেই মোহনবাগান আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মাঝমাঠে দখলদারি কায়েম করে দ্রুত পাসে আক্রমণ গড়ে তোলে তারা। অপরদিকে কেরালা ব্লাস্টার্স রক্ষণ মজবুত রেখে পাল্টা আক্রমণের কৌশল নেয়। প্রথমার্ধে দু’দলই কয়েকটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের তৎপরতায় স্কোরলাইন অপরিবর্তিত থাকে। দর্শকাসনে বসে থাকা সমর্থকদের উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে প্রতিটি আক্রমণ ও কর্নারের সঙ্গে সঙ্গে।

দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বেড়ে যায়। মোহনবাগান আক্রমণের ঝাঁঝ বাড়ালে কেরালাও সমান তালে লড়াই চালিয়ে যায়। মাঝমাঠের লড়াই, ডান-বাম প্রান্ত দিয়ে দ্রুত ওঠানামা এবং কড়া ট্যাকলের কারণে ম্যাচটি রোমাঞ্চকর হয়ে ওঠে। শেষ মুহূর্ত পর্যন্ত খেলার মাঠে উত্তেজনা  থাকায় দর্শকেরা আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন। সল্টলেক স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচ প্রমাণ করে দিল, ভারতীয় ফুটবলে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স দ্বৈরথ এখন অন্যতম বড় আকর্ষণ। ম্যাচের শেষ ফল দাঁড়ায় ২-০.

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor