ভবানীপুরে অমিত শাহের শোভাযাত্রা এবং জনসভা নিয়ে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি বিহার ও উত্তরপ্ৰদেশ থেকে অর্থের বদলে সমর্থক নিয়ে এসে এখানে ভীড় বাড়াচ্ছে। এই সমর্থকেরা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের কথা জানে না. তারা এখানে এসে সাধারণ মানুষের সাথে নিকৃষ্ট আচরণ করছে। ওদের এই আচরণ বরদাস্ত করবে না বাংলার মানুষ।”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এ রাজ্যে বিজেপির সেভাবে কোনো সংগঠন নেই. তাই বিহার ইউপি থেকে লোক নিয়ে এসে এখানে ভীড় বাড়াতে চাইছে। এরা সকলেই পেইড সমর্থক। এরা সেদিন ভবানীপুর ও কালীঘাটের রাস্তায় নোংরামি করেছে। পোস্টারে থুতু দিয়েছে, পতাকা ছিঁড়ে দিয়েছে। কালীঘাটের মন্দিরের দিকে ওরা জুতো দেখিয়েছে। ওদের এই নোংরামি বাংলার মানুষ বরদাস্ত করবে না। ”
মমতা বলেন, “এই হল ওদের পরিবর্তন। যারা বাংলার মহিলাদের সন্মান দিতে জানে না. যারা বাংলার সংস্কৃতি ঐতিহ্য জানে না, তারা ভোট চাইতে আসছে।”
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৩/২০২৬ : দক্ষিণ কলকাতার হাজরা অঞ্চলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমর্থনে একটি জনসভায় উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ. হাজরা থেকে কালীঘাট অঞ্চল দিয়ে তিনি আজ একটি রোড শো করেন এবং তারপর শুভেন্দু অধিকারীকে নিয়ে মনোনয়ন পেশ করাতে নিয়ে যান। ।
হাজরার জনসভা থেকে অমিত শাহ বলেন, “এবার নন্দীগ্রামের সাথে ভবানীপুরেও জিতবেন শুভেন্দু অধিকারী।” তৃণমূলকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ডাক দিয়ে তিনি বলেন “এবার ভোটের সময় টানা ১৫ দিন বাংলায় থাকবো। বেছে বেছে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়া হবে। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হবেই। শুভেন্দু অধিকারী শুধু নন্দীগ্রাম থেকে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু আমরাই তাঁকে বলেছি মমতা ব্যানার্জিকে হারাতে হবে, তাই উনি ভবানীপুর থেকেও দাঁড়িয়েছেন। আগের বার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে ভোটে হারিয়ে দিয়েছিলেন। এবারেও হারাবেন ভবানীপুর থেকে।”
আজ অমিত শাহকে সঙ্গে নিয়ে নিজের মনোনয়ন পেশ করতে যান শুভেন্দু অধিকারী। এদিন সেই উপলক্ষে একটি রোড শো করা হয়। সেই রোড শো’য়ে হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সেই রোড শো যখন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, সেই সময় তাঁদেরকে দেখে তৃণমূল সমর্থকেরা মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখতে থাকেন। গোটা এলাকা স্লোগান আর পাল্টা স্লোগানে মুখর হয়ে ওঠে। দুই পক্ষই চোর চোর বলে চিৎকার করতে থাকে। বিশালপুলিশ বাহিনী দুই পক্ষকেই সামলাতে চেষ্টা করে। এর মধ্যেই অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা রোড শো থেকে বেরিয়ে নিজেদের গাড়িতে উঠে মনোনয়ন জমা দিতে চলে যান। ধ্বস্তাধস্তি ও ধাক্কাধাক্কির ঘটনায় এক বিজেপি কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
আজ খবর (বাংলা) [রাজ্য], কালিয়াচক, মালদা, ০২/০৩/২০২৬ : গতকাল কালিয়াচকের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ দেশের শীর্ষ আদালত। গোটা ঘটনার তদন্ত সিবিআই অথবা এনআইএর হাতে দেওয়ার নির্দেশ দেওয়া হল।
গতকাল কালিয়াচকে বিচারপতিদের ঘেরাও এবং জাতীয় সড়ক অবরোধ করে যে গন্ডগোল শুরু হয়েছিল তা আজও জারি রয়েছে। গতকাল মধ্যরাত্রে বিচারপতিদের উদ্ধার করা গেলেও গতকালের মত আজও জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। এসআইআর করে রাজ্যের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদেই এই অবরোধের ঘটনা ঘটেছে। গতকাল মালদার কালিয়াচকের কাছে মোথাবাড়ি বিডিও অফিসে ৭ বিচারপতিকে আটক করে রেখে দেওয়া হয়েছিল ঘন্টার পর ঘন্টা। তাঁদের জলপান পর্যন্ত করতে দেওয়া হয় নি। সাত জনের মধ্যে ছিলেন তিন মহিলা বিচারপতিও।
শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ গিয়ে কোনোমতে বিচারপতিদের উদ্ধার করে সরিয়ে নিয়ে গেলেও জাতীয় সড়ক অবরোধ সরানো যায় নি। জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে পড়ে হাজার হাজার গাড়ি। উত্তরবঙ্গের সাথে সড়কপথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ এই ঘটনায় হস্তক্ষেপ করে সুপ্রীম কোর্ট। দেশের শীর্ষ আদালত বলে, “পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা রীতিমত ভেঙে পড়েছে। বলতে খুব খারাপ লাগছে যে এই রাজ্য এমন একটি জায়গা, যেখানে সবকিছুই রাজনীতির মাধ্যমে সাধিত হয়। এখানে সবকিছুর মেরুকরণ হয়েছে রাজনীতি দিয়ে। কালিয়াচকের ঘটনায় মালদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও ডিআইজিকে শোকজ করা হয়েছে। শো কোজ করা হয়েছে পুলিশ সুপারকেও।
গোটা ঘটনার তদন্ত এনআইএ অথবা সিবিআইকে দিয়ে করানোর নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। অবিলম্বে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। তবে এই মুহূর্তে শুধু কালিয়াচক নয়, অবরোধ চলছে ইংরেজবাজার এবং নারায়ণপুরেও। গোটা ঘটনার জন্যে নির্বাচন কমিশন এবং বিজেপিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বিজেপির তরফ থেকেও দায় চাপানো হয়েছে তৃণমূলের ঘাড়ে। ভোট এসে গিয়েছে,, এই ধরনের অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলো গোটা রাজ্য। সাক্ষী থাকল রাজনৈতিক চাপান উতোরের।
আজ খবর (বাংলা), [রাজনীতি], কালিয়াচক, মালদা, ০২/০৩/২০২৬ : এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আসছে মালদার কালিয়াচক থেকে। এখানে হাজার হাজার মানুষ জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে অগণিত মানুষ জাতীয় সড়ক অবরোধ করে রাখে।
কালিয়াচকের মোথাবাড়ি বিডিও অফিসে গতকাল এসআইআর-এর কাজ হচ্ছিল। সেই সময় বেশ কিছু মানুষের নাম বাদ যাওয়ায় বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন মহিলারা। এরপর বিক্ষোভ স্থলে এসে পৌঁছান তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। তিনি ঘটনাস্থল থেকে চলে যেতেই জাতীয় সড়ক অবরোধ করা হয়. কিন্তু বিক্ষুব্ধরা ভিডিও অফিস ঘেরাও করে রাখায় ঐ অফিসের মধ্যে আটকে পড়েন বিচার বিভাগীয় আধিকারিকরা। তাঁদেরকে ভিতরে আটকে রাখা হয়।
টানা ১৬ ঘন্টা ধরে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়েছে। বিচারপতিদের আটকে রাখা হয়েছে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনাস্থলে রয়েছে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবু পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় নি।
রাত্রি সাড়ে বারোটা নাগাদ এই প্রতিবেদন লেখার সময় সর্বশেষ খবর অনুযায়ী ৭ জন বিচারককে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র প্রায়ই বেলাগাম হয়ে যান এবং নানারকম মন্তব্য করেন। ভোটের আগে তাঁর একটি মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হয়েছে। তিনি বলেছেন, “দেশের স্বাধীনতা সংগ্রামে যেখানে বাঙালিরা সর্বোচ্য অবদান রেখেছেন, সেখানে স্বাধীনতা সংগ্রামে কোনো গুজরাতিদের অবদান কোথায় ? কালাপানির তালিকায় গুজরাটিরা আছেন কি ? ” মহুয়ার এই মন্তব্যের জেরে রীতিমত ব্যাকফুটে তৃণমূল নেতৃত্ব।
কলকাতার ভবানীপুর আসনে লড়াই করছেন দলের সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঐ আসনেই তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে লড়াই করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকলের নজর রয়েছে এই আসনে। ভবানীপুর আসনে ৭০ ও ৭২ নম্বর ওয়ার্ডে গুজরাতিদের সংখ্যা প্রায় ৪০% সুতরাং মহুয়ার মন্তব্যে প্রবল অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।
গুজরাতিরা যাতে অসম্মানিত না হন, তার জন্যে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তৃণমূল। ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু গতকাল রাতে ফেসবুক লাইভ করে বার্তা দিয়েছেন যে মহুয়ার বক্তব্য তাঁর একান্ত ও ব্যক্তিগত বক্তব্য। এই বক্তব্য তৃণমূলের নয়. দলের সর্বোচ্য নেত্রী এই বক্তব্যকে কনডেম করছেন এবং গুজরাতিদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন।
অসীম বসু বলেছেন, “কৃষ্ণনগরের সংসদ গুজরাতিদের সম্পর্কে যে মন্তব্য করেছেন তা অনভিপ্রেত। দেশের স্বাধীনতা সংগ্রামে অনেক গুজরাটি নাম পাওয়া যায়. মহাত্মা গান্ধী নিজেই গুজরাটি ছিলেন, দেশের আয়রন ম্যান নামে খ্যাত সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিলেন গুজরাটি।” প্রসঙ্গত উল্লেখ্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটি। দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও একজন গুজরাটি।
কলকাতার চৌরঙ্গী কেন্দ্রে বিজেপির হয়ে লড়াই করবেন সন্তোষ পাঠক। এই প্রার্থী এতদিন কংগ্রেসের হয়ে লড়াই করেছেন, এবার হাত চিহ্ন ছেড়ে যোগ দিলেন পদ্ম শিবিরে। সন্তোষ পাঠক বলেন, “এ বার বহু কংগ্রেস কর্মী বিজেপিকে ভোট দেবেন।” রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সন্তোষ পাঠকের হাতে বিজেপির পতাকা তুলে দিয়েছেন।
আজ প্রখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। টেনিস খেলোয়াড় পেজ ২০২১ সালে যোগ দিয়েছিলেন তৃণমূলে। কিন্তু আজ তিনি মোদীর নেতৃত্বকে প্রশংসায় ভরিয়ে দিয়ে বিজেপিতে যোগদান করলেন। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।
ময়নাগুড়িতে প্রার্থী বদল করছে পদ্ম শিবির। সেখানে কৌশিক রায়ের বদলে বিজেপির প্রার্থী হলেন ডালিম রায়। ময়নাগুড়ি আসনে তিনি লড়াই করবেন বিজেপির হয়ে। বাগদা কেন্দ্রে বিজেপির হয়ে প্রাথী হয়েছেন সোমা ঠাকুর। তিনি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী। বাগদা আসনে সোমার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর।
এদিকে আজ কলকাতায় সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। ফর্ম ৬ নিয়ে বিভ্রান্তি শুরু করতে চাইছে তৃণমূল এই অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি নেতা কর্মীরা সিইও দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিচ্ছেন, বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন, সেই সম্বলিত দুটি নির্বাচন কমিশনকে জমা দিয়েছি। কেন মমতা বান্দ্যেপাধ্যায়কে সতর্ক করা হচ্ছে না ? কেন তাঁকে প্রচারে সাসপেন্ড করা হচ্ছে না ? এর আগে তো রাহুল সিনহা এবং প্রাক্তন বিচারপতি গাঙ্গুলিকে প্রচারে সাসপেন্ড করা হয়েছিল।” ময়নাগুড়ি, নকশালবাড়ি ও পাণ্ডবেশ্বরে মমতা যে ভাষণ দিয়েছিলেন তার ভিডিও ফুটেজগুলি নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিজেপি।
আজ কোচবিহারে বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার দক্ষিণ আসন থেকে প্রার্থী হয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। আজ ভোটের প্রচার চলাকালীন তাঁদের ওপর হামলা চালানো হয়েছে এবং সেই হামলা চালিয়েছে তৃণমূলের গুন্ডারা, এমনটাই অভিযোগ উঠেছে। বিজেপি অভিযোগ করেছে যে তৃণমূলের দুষ্কৃতীরা রবীন্দ্রনাথ ঘোষের গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে।
২০২১ সালে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে, কিন্তু পাঁচ বছরেই মোহভঙ্গ হল লিয়েন্ডার পেজের। তৃণমূল কংগ্রেস ছেড়ে লিয়েন্ডার পেজ যোগ দিলেন বিজেপিতে। আজ বিজেপি প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন লিয়েন্ডার পেজ. সুকান্ত মজুমদার বললেন, “রাজ্যে গেরুয়া হাওয়া আরও বাড়ছে। লিয়েন্ডারের যোগদানে বিজেপির শক্তি আরও বাড়লো।”
বিজেপিতে যোগ দিয়ে লিয়েন্ডার পেজ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নিতিন নবীন এবং দেশের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুকে। লিয়েন্ডার এদিন বলেন, “সামাজিক কাজকর্ম করার জন্যে বিজেপি আমাকে নতুন সুযোগ দিয়েছে। আমি সবচেয়ে বড় রাজনৈতিক দলে যোগ দিলাম। আমি যুব সম্প্রদায়ের জন্যে কাজ করব। খেলায় আমি যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করবো।”
মেষ রাশি : বেশি খাওয়া এবং উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলা প্রয়োজন। আজকে আপনার কোনো কাছের লোকের সাথে আপনার ঝগড়া হতে পারে আর সেটা কোর্ট পর্যন্ত যেতে পারে। যেই কারণে আপনার বেশ কিছু টাকা খরচা হতে পারে। আপনার খামখেয়ালী ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন। ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে। বিবাহিত জীবন উত্তম।
বৃষ রাশি : অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না। বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে। যে কোনও জায়গায় বিনিয়োগ করা লোকেরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। দিনটি খুব একটা ভালো হবে না। এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে।
মিথুন রাশি : শারীরিক সমস্যার জন্য আপনি কোন গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়ায় কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর। বিবেচনা না করে আপনার কাউকে আপনার ঋণ দেবেন না। আপনার ভালবাসা একটি নতুন উচ্চতায় পৌছবে।ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। আপনার আজ আপনার স্ত্রীর অবিশাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে ভাগ্যবান মনে হবে। আজ কোনো বিনিয়োগ করবেন না।
কর্কট রাশি : একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। নিজেকে করুণা করে সময় নষ্ট করবেন না তারচেয়ে নতুন কিছু জানতে চেষ্টা করুন। সহকর্মী এবং ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে। আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করতে পারবেন।
সিংহ রাশি : আজ আপনার সমস্যা হল আপনার টাকা ঝুলে থাকবে- আপনি সম্ভবত বেশি খরচ করবেন অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে। পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ আপনার মানসিক চাপ কমাবে। আজ আপনার এক গোপন প্রতিপক্ষ থাকবে যিনি আপনাকে ভুল প্রমাণ করতে ভালোবাসেন। আজ আপনি খুঁজে পাবেন যে আপনার জীবন সঙ্গী আপনার দিকে আরো যত্নশীল হয়ে উঠছে।
কন্যা রাশি : আপনি খুব আবেগপ্রবণ হবেন- সুতরাং আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন। আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় –এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে। দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না-কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে। আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকবে।
তুলা রাশি : ব্যস্ত সময়সূচী সত্ত্বেও শরীর ভালো থাকবে। আপনার একটি বন্ধু আপনাকে আজ একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে। আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন। আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আপনি এবং আপনার সঙ্গী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন। কোনো এক আত্মীয়ের কথায় খারাপ লাগতে পারে, দূরত্ব বাড়তে পারে।
বৃশ্চিক রাশি : আপনার স্বামী বা স্ত্রীর বিশ্বস্ত হৃদয় এবং সাহসী মেজাজ খুশি দিতে পারে। প্রত্যেকদিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান। সৃষ্টিশীল ব্যক্তিদের আজ সাফল্যময় দিন যেহেতু তাঁরা কোন দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন। আজ আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যাক্তির সাথে দেখা হতে পারে যার সাথে অতীতে আপনার মত ভেদাভেদ হয়েছিল। আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে।
ধনু রাশি : রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় তাঁদের স্বাস্হ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যদি আজ আপনি আপনার জীবন সঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন, সে/তিনি আঘাত পেতে পারেন।
মকর রাশি : আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন- যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে-যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে। লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার। আজ, আপনার সঙ্গী তার একটি চমৎকার দিক দেখাতে পারেন।
কুম্ভ রাশি : আপনার ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে। সাফল্য অর্জনের জন্য- সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না। সুতরাং, আপনার অর্থ নিরাপদ রাখুন। এমন ব্যক্তির সাথে সংযুক্ত হোন যাঁরা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন।
মীন রাশি : আপনি উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। এটি আপনাকে খুব আনন্দিত করবে। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। প্রেম জীবন ভাল দিকে মোড় নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভাল সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে। সামাজিক / ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু।
মমতা ব্যানার্জিকে প্রচার থেকে সরিয়ে দেওয়া উচিত : সুকান্ত
আজ খবর (বাংলা) [রাজনীতি], হলদিয়া, পূর্ব মেদিনীপুর, ৩০/০৩/২০২৬ : আজ শুভেন্দু অধিকারী নিজের মনোনয়ন জমা দেবেন। জেলার অন্যান্য প্রার্থীরাও থাকবেন। এদিকে উত্তরবঙ্গে দু’দিন প্রচার চালাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ হলদিয়ায় বিশাল শোভাযাত্রা করেন বিজেপি কর্মীরা। এই শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা খড়্গপুরের প্রার্থী দিলীপ ঘোষ।এছাড়াও ছিলেন বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। আজ এই নেতাদের দেখতে প্রচুর মানুষের ভীড় জমে যায়। মন্দিরে পুজো দিয়ে শুভেন্দু সহ ১৬ জন বিজেপি প্রার্থী আজ মনোনয়ন পেশ করতে যাবেন। মনোনায়ন জমা দেওয়ার আগে হলদিয়ায় একটি জনসভা করেন শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশ করার জন্যে আজ এসডিও অফিসে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।
উত্তর বঙ্গেও প্রচারের তীব্রতা বাড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে আগামী মাসের ১০ তারিখে উত্তরবঙ্গের শিলিগুড়িতে মেগা শোভাযাত্রা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিন কিলোমিটার রোড শো করবেন তিনি। শিলিগুড়িতে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ির আগে ৫ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন কোচবিহারে। সেখানে রাস মেলার মাঠে তিনি একটি বিশাল জনসভা করবেন বলে জানা গিয়েছে। এই জনসভা করার কথা ছিল আলিপুর দুয়ারে। কিন্তু তার বদলে জনসভাটি অনুষ্ঠিত হবে কোচবিহারে।
এদিকে বিজেপি নেতা সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তিনি বলেছেন, “নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তৃণমূল নেত্রী বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি প্রাণহানির কথা বলছেন। এজন্য নির্বাচন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারের বাইরে রাখা।” বিজেপির তরফ থেকে এই ব্যাপারে অভিযোগ জানানো হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে।
ময়নাগুড়িতে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী রামমোহন রায়কে পাশে দাঁড় করিয়ে বলেছিলেন, “এই আমাদের প্রার্থী, ওকে বলা হয়েছিল গাছে বেঁধে পেটাবে। আমি বলি গাছ টাও আমাদের, জঙ্গলটাও আমাদের। গাছ ছায়া দেয়, মানুষের উপকার করে। ভোট হয়ে গেলে বাড়ির সামনে প্ল্যাকার্ড লাগিয়ে তাতে লিখতে হবে, আমরা বিজেপি করি না। “
আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ৩০/০৩/২০২৬ : রোহিত শর্মা আবারও নিজের সেরা ছন্দে ফিরছেন—এমনটাই মনে করছেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে।মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে রোহিতের ঝকঝকে অর্ধশতরানের পর তিনি বলেন, “এটা যেন রোহিতের ‘২.০ অবতার’।”
কুম্বলের মতে, রোহিতের ব্যাটিংয়ে পুরনো আত্মবিশ্বাস, নিখুঁত টাইমিং এবং অনায়াস স্ট্রোকপ্লে আবার স্পষ্ট হয়েছে। বিশেষ করে কঠিন বোলারদের বিরুদ্ধে যেভাবে তিনি সহজে ছক্কা হাঁকিয়েছেন, তা তাঁর সেরা সময়ের কথা মনে করিয়ে দেয়।
এই ম্যাচে রোহিত ৩৮ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যা মুম্বই ইন্ডিয়ান্সকে ২২১ রানের কঠিন লক্ষ্য তাড়া করে জিততে বড় ভূমিকা নেয়।
কুম্বলে আরও বলেন, রোহিত নিজের ফিটনেস নিয়ে অনেক পরিশ্রম করেছেন এবং ছোট বিরতির পরও দ্রুত ছন্দে ফিরে আসা তাঁর অভিজ্ঞতার প্রমাণ। এই পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে, তিনি এখনও আইপিএলে বড় প্রভাব ফেলতে প্রস্তুত।
এই ইনিংস শুধু ম্যাচ জেতায়নি, বরং প্রতিপক্ষ দলগুলির জন্যও সতর্কবার্তা—‘হিটম্যান’ আবার ফর্মে।