শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন ১৬ই ডিসেম্বর

শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন ১৬ই ডিসেম্বর

sofa.classifie

আজ খবর,  [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ২৪/১১/২০২৬ :  বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসের ১৬ তারিখে নিজদেশে ফিরে যেতে চাইছেন, সেই অনুযায়ী নিজের দেশকে ব্যবস্থাপনা প্রস্তুত করার আর্জি  জানিয়েছেন তিনি।

vidyalaya

প্রায় দুই বছর ভারতে অজ্ঞাতবাসে থাকার পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা  আওয়ামী লীগ প্রধান তাঁর নিজের দেশে বাংলাদেশে ফিরে যেতে চাইছেন।  ইতিমধ্যেই তিনি সরকারিভাবে দেশে প্রত্যাবর্তনের বার্তা দিয়েছিলেন। এবার তাঁর সেই প্রত্যাবর্তনের তারিখ যেটা জানা যাচ্ছ, তা হল ডিসেম্বর মাসের ১৬ তারিখ। দিল্লী থেকে শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে চাইছেন।

ad19 1

শেখ হাসিনা এই মর্মে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছেন, যাতে বর্তমান বাংলাদেশ সরকার তাঁর দেশে ফেরার জন্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমান প্রস্তুত রাখেন এবং সেইসঙ্গে  সবরকম কাগজপত্র প্রস্তুত রাখেন।  বাংলাদেশ ১৯৭১ সালে পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশে পরিণত হয়েছিল। ডিসেম্বর মাসের ১৬ তারিখে বিজয় দিবস পালন করে বাংলাদেশ, আর ঐ  দিনেই দেশে ফিরতে চাইছেন মুজিব কন্যা শেখ হাসিনা।

ad17

পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়া  নতুন বাংলাদেশের সেই বিজয় দিবসের ঐ  বিশেষ দিনটিকে উদযাপন করতেই হাসিনা পৌঁছে যেতে চাইছেন বাংলাদেশে। ওই দিনেই পাকিস্তান আত্মসমর্পণ করেছিল। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে বাংলাদেশী বিমানে চেপেই ঢাকা থেকে নতুন দিল্লীতে পৌঁছে গিয়েছিলেন। এবার বাংলাদেশের বিমানে চেপেই তিনি দেশে প্রতিবর্তন করতে চাইছেন।

ad2 1

এই মুহূর্তে বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে রয়েছে।  চরম অশান্তির সাক্ষী থাকছে গোটা বাংলাদেশ। লক ডাউন করে দেওয়া হচ্ছে গোটা দেশে। আগুন লাগানো হচ্ছে রাস্তার যানবাহনে। অগ্নিসংযোগ করা হয়েছে বেশ কিছু ভবনে। থানা আক্রান্ত হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়ে আছে।  তারা মূল রাজনীতির স্রোতে ফিরে আসতে  মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ড বলবৎ রয়েছে। এই ডামাডোলের মধ্যেই দেশে ফিরে আসতে  চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  গোটা প্রক্রিয়ার ওপর নজর রাখছে ভারত।

ad5 3

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *