আজ রাশিফল – ২৪/১১/২০২৬ :

আজ রাশিফল – ২৪/১১/২০২৬ :

আজ রাশিফল - ২৪/১১/২০২৬ :

আজ খবর — আজ রাশিফল – ২৪/১১/২০২৬ : 

মেষ রাশি : অপ্রত্যাশিতভাবে কোনো কাজের খবর চলে আসবে। পেশার ক্ষেত্রেও নতুন সুযোগ এসে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাবে। কর্মক্ষেত্রে সন্মান বাড়বে। কিছু ক্ষেত্রে পদমর্যাদাও বাড়তে পারে। আজ শ্বাসকষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। নতুন করে প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। পরিবারে বিবাদ  থাকবে।

বৃষ রাশি : সুপরিকল্পনা আপনাকে লাভবান করে তুলতে পারে, সুতরাং যেখানেই বিনিয়োগ করুন না কেন ,যথেষ্ট ভাবনা চিন্তা করে করুন। আজ পরিবারে সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যার কারণেই এতদিন পরিবারে মতানৈক্য দেখা দিচ্ছিল। হাড়েরব্যাথায় কষ্ট পেতে পারেন। বেড়াতে যেতে পারেন।

ad15 1

মিথুন রাশি   অনেক দিন ধরে যে পরিস্থিতির জন্যে আপনি অপেক্ষা করে ছিলেন, সেই পরিবেশ আজ হঠাৎ করেই পেয়ে যাবেন।  অনুকূল পরিস্থিতিকে কাজে লাগান। আইনি জটিলতা কেটে যাবে এবং আদালতে মামলা থাকলে তা আপনার পক্ষে যেতে চলেছে। পেশার ক্ষেত্রে নতুন কাজ আসবে।

কর্কট রাশি : পুরোনো যে অসুখ নিয়ে দীর্ঘদিন ভুগতে হয়েছে, এবার সেই রোগ থেকে আরোগ্য লাভ করবেন। প্রত্যাশা অনুযায়ী আপনার ন্যায্য পাওনা পেয়ে যাবেন। এই অর্থ হয় আপনি সঞ্চয় করতে চাইবেন, কোথাও বিনিয়োগ করতে চাইবেন অথবা স্রেফ বেড়াতে যেতে চাইবেন। সুস্থ থাকুন।

সিংহ রাশি : আজ নিজের মেজাজ সামলে রাখা কঠিন হয়ে পড়বে। কারোর সাথে কোনোরকম বিতর্কে যাবেন না। কাউকে কোনো অঙ্গীকার করবেন না, ঋণ  দেবেন না। নির্দিষ্ট পরিকল্পনার অভাবে ব্যবসায়ে  ক্ষতি হতে পারে, এমনকি জরিমানাও দিতে হতে পারে। দুর্ঘটনা এড়িয়ে চলুন, রক্তপাত হতে পারে।

joyeeta das ad 2

কন্যা রাশি :  নতুন ব্যবসা শুরু করতে পারেন অথবা ব্যবসায়ে নতুন প্রকল্প গ্রহণ করতে পারেন। তবে কোনো কাজেই আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না।  পুরো পরিস্থিতি বাস্তবিক চোখে যাচাই করেই নতুন পদক্ষেপ গ্রহণ করুন। যাঁরা প্রযুক্তি নিয়ে কাজ করেন ,তাঁদের বিদেশযাত্রার সুযোগ হবে।

তুলা রাশি : আজ ব্যয়বহুল একটা দিন।  সারাদিন এমন কিছু ঘটনা ঘটবে, যেখানে আপনার পক্ষে খরচ কমানো সম্ভব হবে না। বাড়তি কথা আজ কম বলুন। বিতর্কে যাবেন না একেবারেই। রাজনীতি নিয়েও আলোচনা বন্ধ রাখুন। সংক্রমণ জাতীয় রোগে ভুগতে পারেন। পরিবারে শান্তি বজায় থাকবে।
ad11 1

বৃশ্চিক রাশি : যাঁদের হাতে এই মুহূর্তে চাকরি নেই, তাঁরা চাকরি পেয়ে যাবেন। যে কোনো রকম আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি যাচাই করে নিন। আজ বাইরে থেকে শত্রুরা ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাবে। আপনি নিজেকে সংযত রাখুন। উত্তেজিত হবেন না।   সন্তানের কোনো খবরে আনন্দ পাবেন।

ধনু রাশি : কর্মক্ষেত্রে সমস্যা এবং চাপ দুই বাড়তে পারে। নিজের দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করে দিলে লাভ হবে না, বরং ক্ষতির পরিমান বাড়তে পারে। সন্তানের কৃতিত্বে গোটা পরিবার খুশি হতে পারেন। প্রেমের ক্ষেত্রে কোনো বাধা নেই। বেড়াতে গিয়ে থাকলে সাবধানে থাকুন। সতর্ক থাকুন।

মকর রাশি : কর্মক্ষেত্রে বা পেশার ক্ষেত্রে কাজের চাপ এতটাই বেড়ে যাবে যে পরিবারকে সময় দেওয়া যাবে না। নিজের স্বাস্থ্যের বিষয়টিকে অবহেলা করা উচিত হবে না। প্রতিবেশীদের মধ্যে কেউ আজ আপনার শত্রুতা করতে পারে, আর্থিক সংকট দেখা দিতে পারে, মায়ের থেকে অর্থ সাহায্য মিলবে।

new.ad .Tantravidya 1

কুম্ভ রাশি : আর্থিক সুরাহা হয়ে যাবে। প্রাপ্ত অর্থ সঞ্চয় করবেন না ফের কোথাও বিনিয়োগ করবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, এই ব্যাপারে কারোর পরামর্শ গ্রহণ  করতে চাইবেন না। এই অর্থ ঋণ  পরিশোধের কাজেও লাগতে পারে। পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। পেশা বদলাতে পারেন।

মীন রাশি :  বড় কোনো সংস্থায় উচ্চপদে চাকরি পেতে পারেন। সেই চাকরি বা অন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালো করে যাচাই করে নিন। সামাজিক প্রভাবের দিকটাও খতিয়ে দেখে নিন। কিডনি, লিভার, বদহজম ও ডায়াবেটিস জাতীয় অসুখে কষ্ট পেতে পারেন। পরিবারে শান্তি থাকবে।

ad.vaastu 1

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *