
আজ খবর আজকের রাশিফল — ১১/১১/২০২৬ :
মেষ রাশি : ব্যবসায়ে আর্থিক লেনদেন গতানুগতিকভাবে চলতে থাকবে। তবে চাকরির ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখতে পাবেন। পেশার ক্ষেত্রেও নতুন সুযোগ আসবে। সীমিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করুন। দাম্পত্য কলহ বা পারিবারিক বিবাদ মিটে যাবে। সামাজিক কোনো কাজের জন্যে আর্থিক অনুদান দিতে হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে।
বৃষ রাশি : আজ বাড়িতে অতিথি সমাগম হতে পারে। কোনো শুভানুধ্যায়ীর হস্তক্ষেপে পারিবারিক বিভেদ ভুলে যাবেন। বয়স্ক কোনো ব্যক্তির সাহায্যে আজ আপনার ব্যবসা প্রসার লাভ করবে। আর্থিক উপার্জন বেড়ে যেতে পারে। বিনিয়োগের জন্যে সুপরিকল্পনা দরকার। হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়ে বিপত্তি হতে পারে। নিজেকে সুস্থ রাখুন।

মিথুন রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে আজ বিভিন্ন সূত্র থেকে আর্থিক লাভ হতে পারে। তবে আপনার প্রত্যাশা হয়ত পূরণ হবে না। আজ ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। গোপন প্রেম এড়িয়ে চলুন, বন্ধুর সাহায্য লাভ করবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে বিবাদে লিপ্ত হওয়ার শঙ্কা থাকছে। আজ কাউকে কিছু অঙ্গীকার করবেন না।
কর্কট রাশি : অংশীদারি ব্যবসার ক্ষেত্রে পুরোনো সমস্যা আজ মিটে যাবে। জল আদালত পর্যন্ত গড়ালেও সমাধান হয়ে যাবে। পারিবারিক সমস্যার মীমাংসাও হয়ে যাবে। কাউকে ঋণ দিয়ে থাকলে তা আদায় হবে। পুরোনো বকেয়া প্রাপ্য অর্থ পেয়ে যাবেন। সপরিবারে ভ্রমণ পরিকল্পনা করতে পারেন। পরিস্থিতি বুঝে বিনিয়োগ করতে পারেন।
সিংহ রাশি : ব্যবসার ক্ষেত্রে সঠিকভাবে লগ্নি করলে আর্থিক দিক থেকে লাভবান হবেন। পেশার ক্ষেত্রে ছোটোখাটো ভুল বড় আকার ধারণ করতে পারে। সতর্ক থাকুন। আজ নিকট কোনো আত্মীয়ের মৃত্যু সংবাদ পেতে পারেন। বদহজম থেকে সাবধান।রাস্তাঘাটে সতর্কভাবে চলাফেরা করুন, হোঁচট খেয়ে পতন যোগ আছে। পরিবারে শান্তি থাকবে।

কন্যা রাশি : আজ বাড়িতে কোনো পুজো অনুষ্ঠানে কিছুটা সময় চলে যাবে, সামাজিক কাজে যুক্ত থেকে মানসিক শান্তি পাবেন। সামাজিক প্রভাব বৃদ্ধি পাবে। কেউ আপনার প্রশংসা করতে পারেন। কর্মক্ষেত্রে আজ দায়িত্ব বেড়ে যাবে, সেইমত আগামী দিনগুলোতে কাজের চাপ বাড়বে। শরীর ভালো থাকবে। গৃহে শান্তি বজায় থাকবে।
তুলা রাশি : বয়স্ক কারোর সূত্রে আজ অর্থপ্রাপ্তি হতে পারে, সেই অর্থ আপনি লগ্নি করতে পারেন অথবা সঞ্চয় করতে পারেন। খরচ করে ফেলবেন না। সন্তানকে নিয়ে সমস্যায় পড়তে পারেন। পরিবারে বিবাদ হতে পারে। স্নায়ুর রোগের সমস্যায় ভুগতে হতে পারে। আজ আগুন থেকে দূরে থাকবেন, অসতর্কতায় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

বৃশ্চিক রাশি : সংক্রমণ জাতীয় অসুস্থতা আজ আপনাকে কাবু করে ফেলতে পারে। উপযুক্ত চিকিৎসা করান। ব্যবসা ও পেশার ক্ষেত্রে আর্থিক উপার্জন ক্রমেই বাড়তে থাকবে। আর্থিক সক্ষমতা আপনাকে মানসিক শান্তি দেবে। কাজের সূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। কোনো বন্ধু আজ আপনাকে বিশেষ সুযোগ পাইয়ে দেবে। প্রেমে বাধা পাবেন।
ধনু রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে নতুন প্রকল্প শুরু করতে পারেন। যৌথমূলধনী ব্যবসা শুরু করার আগে আরও যাচাই করুন। আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও বেড়াতে গেলে ভালো লাগবে। যাঁরা খেলাধুলার জগতে আছেন, আজ তাঁদের সামনে অনেক সুযোগ এসে উপস্থিত হতে পারে। সুযোগ হাতছাড়া করবেন না।
মকর রাশি : ব্যবসা / পেশার ক্ষেত্রে প্রতিযোগিতা এড়িয়ে চলুন। ঘনিষ্ঠ কেউ অবিশ্বাসের কাজ করবে, সতর্ক থাকুন। অংশীদারের সাথেও সমস্যা বাড়তে পারে, বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই সমস্যা আইনি জটিলতাও সৃষ্টি করতে পারে। কোনো তীর্থক্ষেত্রে বেড়াতে গেলে মানসিক শান্তি পাবেন। পরিবারে শান্তি থাকবে, সঙ্গীকে পাশে পাবেন।

কুম্ভ রাশি : আজ কাউকে কিছু বোঝাতে যাবেন না, আপনার বক্তব্যের ভুল ব্যাখ্যা হতে পারে এবং তা আপনার বিরুদ্ধে যেতে পারে। আগাম পরিকল্পনা ও দূরদর্শিতার অভাবে আজ খরচের বহর অনেকটা বেড়ে যেতে পারে। চলতে থাকা আইনি সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কিডনি বা প্রস্রাবের সংক্রমণ হতে পারে। প্রেমে বাধা।
মীন রাশি : ঋণ পরিশোধ নিয়ে যে সমস্যা নিয়ে আপনি জর্জরিত ছিলেন, সেই সমস্যার আজ সমাধান হয়ে যেতে পারে। যাঁরা সৌখিন দ্রব্যের ব্যবসায়ে যুক্ত আছেন, আজ তাঁদের লাভের মুখ দেখার দিন। পেশার ক্ষেত্রেও আজ আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে। সরকারি চাকরির ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে।




