আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত,১২/০৮/২০২৬ : রাজ্যে যা কিছুই ঘটুক না কেন, রাজধানী দিল্লীতে গিয়ে আক্রমণকেই সেরা হাতিয়ার বলে মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজনৈতিক আক্রমন করতে শুরু করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দিল্লীতে ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে বেশ কিছুদিন ধরেই শাসক এনডিএকে সমালোচনায় বিদ্ধ করতে শুরু করেছে বিরোধী ইন্ডিয়া জোটের দলগুলি। বিজেপির বিরোধিতা করে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীরা। কিছুদিন ধরেই সংসদে অনুপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ. তাঁর অনুপস্থিতি নিয়ে সরব হয়েছে বিরোধী জোট।
পশ্চিমবঙ্গে ইডি আর সিআইডির চাপে ব্যাতিবস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সংসদে অমিত শাহের অনুপস্থিতি নিয়ে সরব হয়েছেন। অভিষেক আজ বলেছেন, “অনেক দিন ধরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে আসছেন না। তিনি জানেন পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করাটা অন্যায় হয়েছিল। অমিত শাহের কাছে এর কোনো উত্তর নেই. তাই তিনি সংসদে আসছেন না, বিরোধীদেরকে এড়িয়ে যাচ্ছেন। আমি যদি সংসদে আসতে পারি, তাহলে তিনি কেনআসবেন না ?”
Advt. Ensure 1 Kg. @ Rs. 1349/- [Click on the image]