অনুর্দ্ধ ১৯ বিভাগে ভারতীয় ক্রিকেটাররা যেভাবে খেলেছে, নিজেদেরকে প্রস্তুত করেছে, যেভাবে নিজেদেরকে সময়মত এগিয়ে নিয়ে গিয়েছে, তার জন্যে গোটা দেশ আজ গর্বিত। সেই কারণেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই দলটিকে সাড়ে সাত কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। অদূর ভবিষ্যতে এই খেলোয়াড়রা ফের দেশের মুখ উজ্জ্বল করবে, এমনটাই মনে করা হচ্ছে। এ
র আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই অনুর্দ্ধ ১৯ দলের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, “গোটা টুর্নামেন্ট জুড়েই ভালো খেলেছে ভারতীয় অনুর্দ্ধ ১৯ দলটি। ক্রিকেটের মাঠে তারা ব্যতিক্রমী প্রতিভার সাক্ষ্য রেখেছে। এই দলটি ভারতকে গর্বিত করেছে, ওদের কৃতিত্বে ভারতবাসীর গর্বিত হয়েছে। এই দলটির অসামান্য প্রতিভা অনেক তরুণ খেলোয়াড়কে স্বপ্ন দেখাবে।”
গত শুক্রবার জিম্বাবোয়ের হারারেতে ফাইনালে ভারতীয় অনুর্দ্ধ ১৯ দলটি ইংল্যান্ডের অনুর্দ্ধ ১৯ ক্রিকেট দলটিকে ১০০ রানে হারিয়ে দিয়ে ষষ্ঠ বারের মত খেতাব জিতে নিয়েছিল। বিশ্বকাপ চ্যাম্পিয়ান হয়ে তারা ঘরে ফিরেছে। আজ থেকে শুরু হচ্ছে টি ২০ বিশ্বকাপ প্রতিযোগিতা। আজ সন্ধ্যের পর আমেরিকার মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।
Aaj Khabor Desk, Mumbai, Maharashtra, 07/02/2026 : The BCCI has announced a cash reward of ₹7.5 crore for India’s Under-19 cricket team after their World Cup triumph. India defeated England by 100 runs in the final held in Harare, Zimbabwe, securing their sixth Under-19 World Cup title. The team’s disciplined preparation, consistent performances, and mental strength have drawn praise from across the country. Prime Minister Narendra Modi also lauded the young cricketers, calling their performance inspirational and a source of pride for the nation. The victorious team has now returned home, while India’s senior team begins its T20 World Cup campaign later today with a match against the USA.