Aaj Khabor

অন্নপূর্না যোজনার টাকা প্রাপ্তির কৃতজ্ঞতায় পদযাত্রা

অন্নপূর্না যোজনার টাকা প্রাপ্তির কৃতজ্ঞতায় পদযাত্রা

আজ খবর (বাংলা), [রাজনীতি], চুঁচুড়া, হুগলী,১৭/০৮/২০২৬ : অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি উপলক্ষে ধন্যবাদ জ্ঞাপন যাত্রা সংগঠিত করল বিজেপির মহিলা মোর্চা।

আজ থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হওয়ায় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের সকল মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন যাত্রার আয়োজন করল হুগলি জেলা বিজেপির মহিলা মোর্চা।
এই উপলক্ষে আজ চুঁচুড়া সদর শহরের পিপুলপাতি থেকে চুঁচুড়ার ঘড়িরমোড় পর্যন্ত একটি সুদীর্ঘ ধন্যবাদ জ্ঞাপন যাত্রা অনুষ্ঠিত হয়। যাত্রায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, হুগলি জেলা মহিলা মোর্চার সভানেত্রী মাধবী বিশ্বাস-সহ অন্যান্য কার্যকর্তা ও মহিলা কর্মীরা।
অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে এই যাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন মহিলা মোর্চার কর্মীরা। যাত্রাকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।

Loading

২৭৫ কিলো ওজনের তরুণকে নিয়ে আসা হল হাসপাতালে

কিলো

 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত,১৭/০৮/২০২৬ :  মাত্র ১৬ বছরের এক তরুণ, তার ওজন ২৭৫ কিলো, মেদ কমিয়ে সুস্থ জীবনে ফেরাতে অস্ত্রপচার করা হল এক বেসরকারি হাসপাতালে।
নতুন দিল্লীর এক তরুণ  স্থূলতার  দরুন নানারকম সমস্যায় ভুগছিল। তার শ্বাসকষ্ট হচ্ছিল, চামড়ায় বাসা বাঁধছিল নানারকম রোগ, স্লিপ এপনিয়া থাকায় ঘুম হচ্ছিলো না. চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তিকরার পরামর্হ দেন।  এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এরপরেই  ওই তরুণকে এক সমস্যায় পড়তে হয়, সেটা হল সে বাড়ি থেকে হাসপাতালে কিভাবে যাবে সে ? কোনো গাড়িতে করেই তাকে নিয়ে  হচ্ছিলো না. অতঃপর একটি ম্যাটাডোর ভাড়া করে তাতেই তুলতে হয় ঐ  তরুণকে। এভাবেই শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছায় সে।
তার জন্যে একটি স্পেশ্যাল বিছানার বন্দোবস্ত করা হয়. এরপর তার চিকিৎসা শুরু করেন ডাক্তাররা। তাকে  ল্যাপারোস্কপি করা হয়. তার শরীর থেকে পর্যায়ক্রমে মেদ বের করে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছেন চিকিৎসকেরা।  ডক্টর দক্ষ শেঠীর নেতৃত্বে ঐ  তরুনের জন্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।  আপাতত চিকিৎসকেরা চাইছেন ২৭৫ থেকে কমিয়ে ঐ  তরুনের ওজন ২২৩ এ নামিয়ে আনা।  বেরিয়াট্রিক অপারেশন করে পুরো সুস্থ হতে একটু সময় লাগবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ঐ  তরুণ স্থিতিশীল আছে.

Loading

রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ

রাস্তা দখলের প্রতিবাদে বিক্ষোভ

 

আজ খবর (বাংলা), [রাজ্য] বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, ১৭/০৮/২০২৬ : বারুইপুর থানার পিয়ালি রেল স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের রাস্তার জায়গা দখল করে বেআইনিভাবে দোকানঘর তৈরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। প্রতিবাদে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তৈরি হওয়া দোকানঘর ভেঙে ফের রাস্তা তৈরি করলেন এলাকার বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, ৫০ বছরেরও বেশি সময় ধরে ওই জায়গাটি রাস্তা হিসেবেই ব্যবহার হয়ে আসছে। বাম আমল থেকে তৃণমূল সরকারের সময় পর্যন্ত ওই জায়গা দিয়ে এলাকার মানুষ যাতায়াত করেছেন। অভিযোগ, গত ৪ মে রাজ্যে সরকার পরিবর্তনের পর হঠাৎই রাস্তার জায়গা দখল করে দোকানঘর তৈরি করা হয়। শুধু তাই নয়, সেই দোকানঘর মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
এই ঘটনার প্রতিবাদেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাস্তার উপর তৈরি হওয়া দোকানঘর ভেঙে জায়গাটি ফের যাতায়াতের উপযোগী করার উদ্যোগ নেন।
স্থানীয় বাসিন্দা সুব্রত মণ্ডলের দাবি, রাস্তা দখল করে দোকানঘর তৈরির ঘটনায় বিজেপির কিছু লোকও জড়িত থাকতে পারেন। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অন্যদিকে, যাঁরা ওই জায়গায় দোকানঘর তৈরি করেছিলেন, তাঁদের মধ্যে শিখা মণ্ডলের বক্তব্য, ওই জায়গায় আগে থেকেই তাঁদের দোকান ছিল। সেই কারণেই তাঁরা সেখানে নতুন করে দোকান তৈরি করেছিলেন বলে দাবি তাঁর।
রাস্তার জায়গা আদৌ দখল করা হয়েছিল কি না এবং দোকানঘর নির্মাণের ক্ষেত্রে কোনও সরকারি অনুমতি ছিল কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। ঘটনাস্থল বারুইপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Loading

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পরিদর্শনে ক্রীড়া মন্ত্রী, পড়ুয়াদের প্রাপ্তি

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পরিদর্শনে ক্রীড়া মন্ত্রী, পড়ুয়াদের প্রাপ্তি

 
 

আজ খবর (বাংলা) [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং,১৭/০৮/২০২৬ : নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ পরিদর্শনে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, পড়ুয়াদের জন্য ভলিবল-হকি পরিকাঠামো ও স্টেডিয়ামের উদ্যোগের বার্তা

 নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সোমবার মেডিকেল কলেজ চত্বরে এসে হাসপাতালের বিভিন্ন পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি মেডিকেল কলেজের পড়ুয়াদের জন্য ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনের সময় মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের খেলাধুলার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ভলিবল ও হকি খেলার পরিকাঠামো তৈরির কথা উল্লেখ করেন ক্রীড়ামন্ত্রী। পাশাপাশি অন্যান্য ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের বিষয়েও আলোচনা করেন তিনি।
শুধু খেলার মাঠ বা নির্দিষ্ট ক্রীড়া পরিকাঠামো নয়, মেডিকেল কলেজ চত্বরে একটি স্টেডিয়াম তৈরির বিষয়েও গুরুত্ব দেন মন্ত্রী। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব রয়েছে বলেই এই উদ্যোগের কথা উঠে আসে।
উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিদিন বহু মানুষ চিকিৎসার জন্য এখানে আসেন। এদিন হাসপাতালের বিভিন্ন পরিষেবা ও পরিকাঠামো পরিদর্শনের পাশাপাশি মেডিকেল কলেজের পড়ুয়াদের ক্রীড়াক্ষেত্রে আরও সুযোগ করে দেওয়ার বিষয়টি সামনে আনেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য ভলিবল, হকি-সহ অন্যান্য খেলাধুলার পরিকাঠামো এবং একটি স্টেডিয়াম গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়িত হলে পড়ুয়াদের ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি কলেজের ক্রীড়া পরিকাঠামোও আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

Loading

টানা বৃষ্টিতে নাজেহাল চুঁচুড়া শহর

টানা বৃষ্টিতে নাজেহাল চুঁচুড়া শহর

আজ খবর (বাংলা) [রাজ্য], চুঁচুড়া, হুগলী, ১৭/০৮/২০২৬ : টানা বৃষ্টিতে বেহাল চুঁচুড়া-ত্রিবেণী রোড, গর্তে আটকাল অটো, নাজেহাল হুগলিবাসী

নিম্নচাপের টানা বৃষ্টিতে বিপর্যস্ত চুঁচুড়া-ত্রিবেণী রোড। বালির মোড়, চকবাজার, ত্রিবেণী, ত্রিকোণ পার্ক, ব্যান্ডেল স্টেশন রোড সহ গোটা রাস্তা জুড়েই বড় বড় গর্ত আর খানাখন্দ। রাস্তা যেন পাহাড়ি পথে পরিণত হয়েছে।
 সোমবার ব্যান্ডেল বালির মোড়ের কাছে যাত্রীবাহী অটোর চাকা হঠাৎ রাস্তার গর্তে ঢুকে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক ও যাত্রীরা। প্রতিদিন এই রুটে  অটো চলে। রাস্তার বেহাল দশায় নাজেহাল অটো চালকরা। তাঁদের অভিযোগ, অনেক সময় অটোতেই রোগী নিয়ে যেতে হয়। এই অবস্থায় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
  স্কুল-কলেজ খোলার মুখে সমস্যায় পড়েছেন চালকেরা। নিত্যযাত্রী এবং স্থানীয় ব্যবসায়ীরাও রোজ সমস্যার মুখে পড়ছেন। ছোটখাটো দুর্ঘটনা এখন নিত্য ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, আগে সরকারের ঠিকাদাররা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা বানায়। দু’মাসও টেকে না। পিচ উঠে গিয়ে রাস্তা কঙ্কালসার হয়ে গিয়েছে।
 হুগলি-চুঁচুড়া পুরসভার ৩০টি ওয়ার্ডেরই বেশিরভাগ রাস্তার একই অবস্থা। পঞ্চায়েত এলাকার রাস্তার হালও তথৈবচ।সাধারণ মানুষের দাবি, নতুন সরকার দ্রুত রাস্তা সংস্কার করুক। নইলে বর্ষায় হুগলিবাসীর দুর্ভোগ আরও বাড়বে।

Loading

চুঁচুড়া মোগলটুলি সার্বজনীন দুর্গোৎসবে ‘বিষহরি’

চুঁচুড়া মোগলটুলি সার্বজনীন দুর্গোৎসবে ‘বিষহরি’

 

আজ খবর (বাংলা), [রাজ্য], চুঁচুড়া, হুগলী, ১৭/০০৮/২০২৬ :  চুঁচুড়া মোগলটুলি সার্বজনীন দুর্গোৎসবে ‘বিষহরি’—প্রাক্-সুবর্ণজয়ন্তী বর্ষে বিশেষ ভাবনায় মণ্ডপসজ্জা।
প্রাক্-সুবর্ণজয়ন্তী বর্ষে বিশেষ ভাবনা নিয়ে শারদীয়া দুর্গাপুজোয় সাড়া ফেলতে চলেছে চুঁচুড়া মোগলটুলি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর সকল বয়সের দর্শনার্থীদের জন্য এক অন্যধারার চিন্তাভাবনা নিয়ে মণ্ডপসজ্জা তুলে ধরতে চলেছেন উদ্যোক্তারা। ৪৯তম বর্ষে তাঁদের এবারের মূল ভাবনা মা মনসার অপর নাম ‘বিষহরি’।
নাগপঞ্চমীর পুণ্যতিথিতে বিশেষ খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হল মোগলটুলি সার্বজনীন দুর্গোৎসবের ৪৯তম বর্ষের পথচলা। মহিলা সদস্য, কমিটির অন্যান্য সদস্য এবং পুরোহিতের সহযোগিতায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই বিশেষ খুঁটিপুজো।
এবছরের মণ্ডপসজ্জার ভাবনা সম্পর্কে শিল্পী সন্দীপ মালিয়া জানান, ‘মনসামঙ্গল’ কাব্যে বেহুলা, তাঁর স্বামী লক্ষ্মীন্দর এবং তাঁদের পরিবারের সঙ্গে মা মনসার কাহিনি গভীরভাবে জড়িয়ে রয়েছে। কাহিনি অনুযায়ী, বেহুলা তাঁর স্বামীকে ফিরে পাওয়ার আশায় সরস্বতী নদী তথা হুগলি তটে এসে মা মনসার শরণাপন্ন হয়েছিলেন। পরবর্তীতে তাঁর শ্বশুর চাঁদ সদাগরকে মা মনসার পুজো করার আহ্বান জানিয়ে তাঁর স্বামী-সহ সকলকে মা মনসার কৃপায় ফিরে পাওয়ার কাহিনি এই ভাবনার অন্যতম অনুপ্রেরণা।
শিল্পীর ভাবনায়, মা দুর্গা এবং মা মনসা—দুজনেই শক্তির দেবী। তাই দুই দেবীর শক্তিকে সম্মিলিতভাবে তুলে ধরা হবে এবারের মণ্ডপসজ্জা ও প্রতিমার মাধ্যমে। ‘বিষহরি’ থিমের মধ্য দিয়ে মা মনসার পুজোর বিভিন্ন উপাচার, লোককথা এবং পৌরাণিক ভাবনাকে দর্শকদের সামনে তুলে ধরা হবে।
শিল্পী সন্দীপ মালিয়া আরও জানান, ছোটদের পাশাপাশি বড়দের জন্যও এবারের মণ্ডপে থাকবে বিশেষ আকর্ষণ। মণ্ডপসজ্জায় ভয় ও মজার এক অভিনব সংমিশ্রণ থাকবে। সাপকে ঘিরে মানুষের দীর্ঘদিনের ভীতি এবং সেই ভীতির অন্য একটি দিককে দর্শকদের সামনে তুলে ধরাই হবে এই ভাবনার অন্যতম উদ্দেশ্য।
উদ্যোক্তাদের বক্তব্য, সকলের কাছেই সাপ মানেই এক ধরনের ভয়ের প্রতীক। কিন্তু সাপকে অযথা আঘাত না করলে তারা সাধারণত মানুষের ক্ষতি করে না—এই বার্তাটিও মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরা হবে। শিল্পীর ভাবনাকেই অগ্রাধিকার দিয়ে ‘বিষহরি’ থিমকে বাস্তবায়িত করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।
উদ্যোক্তাদের আশা, এবারের মণ্ডপসজ্জা চুঁচুড়া তথা হুগলি জেলার দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। প্রায় ৪ লক্ষ টাকা বাজেটের এই পুজোমণ্ডপ শারদীয়ার পঞ্চমী তিথি থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
প্রাক্-সুবর্ণজয়ন্তী বর্ষে ‘বিষহরি’র ভাবনা, মা দুর্গা ও মা মনসার সম্মিলিত শক্তির উপস্থাপনা এবং লোককথা ও পৌরাণিক আখ্যানের অভিনব মেলবন্ধন—সব মিলিয়ে চুঁচুড়া মোগলটুলি সার্বজনীন দুর্গোৎসবের এবারের আয়োজন যে দর্শকদের নজর কাড়বে, সেই প্রত্যাশাতেই প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তা ও শিল্পীরা।

Loading

শিলিগুড়ির সেভক রোডে অভিযান চালালো পুরবোর্ড

শিলিগুড়ির সেভক রোডে অভিযান চালালো পুরবোর্ড

 
 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৭/০৮/২০২৬ : সেভক রোডে পুরনিগমের সারপ্রাইজ ভিজিট, ড্রেন দখল করে রাখায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি।

 সেভক রোড এলাকায় অভিযান চালাল শিলিগুড়ি পুরনিগম। প্রণামী মন্দির এলাকা থেকে শুরু করে গোটা সেভক রোড জুড়ে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুরকমিশনার বীর বিক্রম রাই।
পুরকমিশনার জানান, “এটি ছিল পুরনিগমের সারপ্রাইজ ভিজিট।” পরিদর্শনে দেখা যায়, সেভক রোডের বিভিন্ন জায়গায় দোকানের সামনে ড্রেন বন্ধ করে রাখা হয়েছে। এর ফলে নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং জল জমে থাকার সমস্যা তৈরি হচ্ছে।
বীর বিক্রম রাই বলেন, ড্রেন ব্লক থাকার কারণে জল জমে থাকলে মশার বংশবৃদ্ধি হতে পারে এবং ডেঙ্গুর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ড্রেন পরিষ্কার রাখা এবং নিকাশি ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, “এলাকায় পুরনিগমের নিয়ম ভেঙে যেসব কাজ করা হয়েছে, সেগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।” অবৈধ দখল বা নির্মাণের পাশাপাশি ড্রেন বন্ধ করে ব্যবসা করার বিষয়েও পুরনিগম কড়া পদক্ষেপ করবে বলে জানিয়েছেন পুরকমিশনার।

 

Loading

ভোররাতে হোটেলে আগুন, পুড়ে মৃত্যু পুণ্যার্থীদের

 
আজ খবর (বাংলা), [রাজ্য], তারাপীঠ, বীরভূম,১৭/০৮/২০২৬ : ভোর রাতে তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নি কাণ্ড।  আগুন লাগার জেরে  ৭ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও  কয়েকজন।
তারাপীঠ মন্দিরের কাছেই বিদেশিনী হোটেলে ভোর রাতে আগুন লেগে যায়.। হোটেলের একতলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।  গোটা হোটেলটাই কালো ধোঁয়ার গ্রাসে চলে যায়। দমকল জানিয়েছে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলেই আগুন লেগে থাকতে পারে।  হোটেলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষনে আগুন ছড়িয়ে পড়েছে একতলায়। আবাসিকরা রিসেপশন দিয়ে বের হতে চেষ্টা করলে অগ্নিদগ্ধ হয়ে যান।
হোটেলের সামনেই তারাপীঠ থানা থাকায়, দ্রুত পুলিশ সেখানে পৌঁছে যায়, পরে রামপুরহাট থানা থেকেও পুলিশ আসে ঘটনাস্থলে। আগুন লাগার ঘটনায় মোট ৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তাঁদেরকে ভর্তি করা হয়েছে রামপুরহাট হাসপাতালে। ঘটনাস্থলে মোট ৬ জনের মৃত্যু হয়েছিল,  পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
কিভাবে আগুন লেগে এতজন পুণ্যার্থীর মৃত্যু হল তা জানতে তদন্ত করে দেখছে পুলিশ।  এই মুহূর্তে শ্রাবনমাসের জন্যেই তারাপীঠে বেশ ভীড় আছে পর্যটকদের। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে তারাপীঠের পর্যটকের মধ্যে।

 

Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা) – আজকের রাশিফল – ১৭/০৮/২০২৬ : 
মেষ  রাশি : পুরোনো কোনো দায় বা অঙ্গীকার থেকে অব্যাহতি পেতে পারেন। ব্যবসা ও বাণিজ্যি আরও বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেড়ে যাবে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টাকরুন।  পরিবারকে সময় দিতে পারবেন না, কিছুক্ষেত্রে পারিবারিক বিবাদ তৈরী হতে পারে।
বৃষ রাশি : আজ ব্যবসায়ে উন্নতিকরতে পারবেন, সম্প্রসারণ করতে পারবেন। বিদেশের সাথে যুক্ত হয়ে ব্যবসা করলে ব্যবসার অগ্রগতি হবে আর্থিক উন্নতির যোগ আছে. তবে বুঝে খরচ করুন।  অন্যের ওপর ভরসা করে কাজ ফেলে রাখবেন না।  নিজের কাজ নিজেকেই শেষ করতে হবে।
 
মিথুন  রাশি : কাউকে বিশ্বাস করে কোনো কাজের দায়িত্ব দেবেন না। কাউকে অর্থ দেবেন না।  কর্মক্ষেত্রে আজ কাজে সাফল্য পাবেন, প্রশংসা এমনকি পুরস্কারও পেয়ে যেতে পারেন।  সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিদের প্রতিভার বিকাশ হবে।  পরিবারের কোনো সমস্যার স্থায়ী সমাধান পেয়ে যাবেন।
কর্কট রাশি :  দূরে কোথাও ব্যবসা করার পরিকল্পনা সাফল্যের মুখ  দেখতে পারে। ব্যবসায়ে কিছু বদল দরকার, তবে নিজের  পরিকল্পনা সম্বন্ধে কারোর সাথে আলোচনা করবেন না.  পরিবারে শান্তি থাকবে। প্রেমের ক্ষেত্র উত্তম। বিয়ের কথা এগোবে। বিকেলের পর কোনো ভালো খবর আসতে  পারে। 
 
সিংহ রাশি :  ব্যবসায়ে সাফল্য থাকবে, আর্থিক উপার্জনের যোগ আছে, তবে সেভাবে সঞ্চয় করতে পারবেন না. আজ কোনো চুক্তি করবেন না. বিনিয়োগ না করাই ভালো। কর্মক্ষেত্রে পরিশ্রমের মূল্য আপনি পাবেন না. বাহন কেনার যোগ আছে।   বড় হজম থেকে কষ্ট পেতে পারেন। 
 
কন্যা রাশি :  বাড়িতে মেরামতি বা সংস্কারের জন্যে খরচ করতে হতে পারে।  তবু অযথা ব্যয় করবেন না.  কর্মক্ষেত্র বদল হওয়ার প্রস্তাব আসতে পারে।  কর্মক্ষেত্রে উদ্বেগ বাড়লেও উত্তেজিত হবেন না. ব্যবসার ক্ষেত্রে লৌহজাত দ্রব্যের ক্ষেত্রে সাফল্য পাবেন। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
 
তুলা রাশি : আজ পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, জীবন সঙ্গীর স্বাস্থ্যিও অবনতি হতে পারে। চিকিৎসার কারনে খরচ হয়ে যেতে পারে।  আজ লেনদেন কম করতে পারলেই ভালো।  আত্মীয় স্বজনেরা শত্রুতা করতে পারে। কুটির শিল্প ও ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের লাভ বাড়বে। 
 
বৃশ্চিক রাশি : বিলাসবহুল দ্রব্যের ব্যবসায়ে লাভ হবে,  ব্যবসার ক্ষেত্রে লাভ বাড়বে, প্রভাব বাড়বে সামাজিক  জীবনে.  কর্মক্ষেত্রে কৌশলে জয়লাভ হতে পারে। কাউকে অর্থ ঋণ  দেবেন না,  বিনিয়োগ করার ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক থাকতে হবে। নিজের শখ মেটাতে আজ আপনার খরচ বাড়তে পারে।
 
ধনু রাশি :  যাকে নিকট আত্মীয় বা বন্ধু বলে মনে করছিলেন, সেই আপনার থেকে দূরে চলে যাবে, কাউকেই ভরসা করতে পারবেন না  আজ কোথাও বিনিয়োগ করবেন না পরোপকার করতে গিয়ে খরচ বাড়বে। রাজনীতির ক্ষেত্রে শত্রুতা বাড়বে। বাড়িতে আজ কাউকে পরামর্শ দেবেন না
 
মকর রাশি :  কেউ কেউ আজ আপনার শত্রুতা করলেও পুরোনো ঝামেলা বা ঋণ  মুক্তির সম্ভাবনা থাকছে। আজ ফাটকা বা কমিশন জাতীয় ক্ষেত্র থেকে অর্থলাভের সম্ভাবনা আছে. সঠিকভাবে পরিকল্পনা না করলে খরচ নাগালের বাইরে চলে যাবে। নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। 
 
কুম্ভ রাশি : আজ যেচে কারোর উপকার করতে গিয়ে অসম্মানিত হতে পারেন। পারিবারিক ক্ষেত্রেও  যদি শান্তি পেতে চান তাহলে তৃতীয় ব্যাক্তিকেএড়িয়ে চলতে হবে। তৃতীয় ব্যক্তি অশান্তি বয়ে আনতে পারে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ সুদূর প্রসারী আর্থিক লাভ এনে দিতে পারে। সঞ্চয় বৃদ্ধি করুন।
 
মীন রাশি : আজ সবরকম পরিস্থিতি আপনার আয়ত্তে আসবে। ব্যবসায়ে জটিলতা সামলে নিয়ে নতুন পদক্ষেপ করতে পারবেন। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে।  নতুনভাবে প্রেমে পড়তে পারেন। সংসারে শান্তি থাকবে।  আনন্দে দিন কাটবে।  আধ্যাত্মিক উন্নতি সাধন হতে পারে। 

 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor