আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৭/০৮/২০২৬ : সেভক রোডে পুরনিগমের সারপ্রাইজ ভিজিট, ড্রেন দখল করে রাখায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি।
সেভক রোড এলাকায় অভিযান চালাল শিলিগুড়ি পুরনিগম। প্রণামী মন্দির এলাকা থেকে শুরু করে গোটা সেভক রোড জুড়ে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুরকমিশনার বীর বিক্রম রাই।
পুরকমিশনার জানান, “এটি ছিল পুরনিগমের সারপ্রাইজ ভিজিট।” পরিদর্শনে দেখা যায়, সেভক রোডের বিভিন্ন জায়গায় দোকানের সামনে ড্রেন বন্ধ করে রাখা হয়েছে। এর ফলে নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং জল জমে থাকার সমস্যা তৈরি হচ্ছে।
বীর বিক্রম রাই বলেন, ড্রেন ব্লক থাকার কারণে জল জমে থাকলে মশার বংশবৃদ্ধি হতে পারে এবং ডেঙ্গুর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ড্রেন পরিষ্কার রাখা এবং নিকাশি ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, “এলাকায় পুরনিগমের নিয়ম ভেঙে যেসব কাজ করা হয়েছে, সেগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।” অবৈধ দখল বা নির্মাণের পাশাপাশি ড্রেন বন্ধ করে ব্যবসা করার বিষয়েও পুরনিগম কড়া পদক্ষেপ করবে বলে জানিয়েছেন পুরকমিশনার।