
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৭/১২/২০২৫ : রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে আর এর মধ্যেই আজ তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি দল নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে দেখা করবেন মুখ্যম নির্বাচনী অধিকর্তার সাথে।
রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। শুনানির জন্যে নোটিশ দেওয়ার কাজ চলছে রাজ্যের ভোটারদেরকে।এরমধ্যেই আজ দুপুরবেলায় দুটো নাগাদ বিবিডি বাগে নির্বাচন কার্যালয়ে গিয়ে মুখ্য নির্বাচন অধিকর্তার সাথে সাক্ষাৎ করবে তৃণমূল কংগ্রেসের পাঁচ জনের একটি দল। তৃণমূলের এই দলে থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য্য, মানস রঞ্জন ভূঁইয়া, মলয় ঘটক, অরূপ বিশ্বাস ও শশী পাঁজা। তৃণমূলের এই দলটি আজ রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গিয়ে দেখা করবেন মুখ্য নির্বাচন অধিকর্তার সাথে।
নির্বাচন কমিশন জানিয়েছে যে রাজ্যে ৭,৬৬,৩৭,৫২৯ জন ভোটারের মধ্যে মোট ৭,০৮,১৬,৬৩০ এসআইআর ফর্ম ফিল আপ করেছেন। ১৬ই ডিসেম্বর থেকে আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা নিয়ে নানারকম আবেদনগুলির শুনানি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে নিয়ে গিয়ে করা হয়েছে ২০২৬ সালের ১৪ই ফেব্রুয়ারি।
![]()