
বিজেপি চাইছে প্রকাশ্যে ক্ষমা চান মল্লিকার্জুন খাড়গে
আজ খবর (বাংলা) [রাজনীতি] চেন্নাই, তামিলনাড়ু, ২২/০৪/২০২৬ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কটাক্ষ দেশের রাজনৈতিক মহলকে রীতিমত নাড়িয়ে দিয়েছে। দেশের রাজনৈতিক মহলে কান পাতলেই আজ এই কটাক্ষ নিয়ে আলোচনা শুনতে পাওয়া যাচ্ছে।
দেশের বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল তামিলনাড়ুতে একটি সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেররিস্ট (জঙ্গী) বলে আক্রমণ করেছিলেন। দেশের প্রধানমন্ত্রীকে জঙ্গী বলায় গোটা দেশেই সমালোচনার ঝড় উঠতে শুরু করে। দেশের বিরোধী দলনেতা যদি দেশের প্রধানমন্ত্রীকেই টেররিস্ট আখ্যা দেয়, সেটা আমাদের শত্রু দেশে কি বার্তা প্রেরণ করে ? এই বিষয়টি নিয়ে তুমুল সমালোচিত হন মল্লিকার্জুন খাড়গে। বিজেপি শিবির রীতিমত চেপে ধরে তাঁকে।
ভুল মন্তব্য করে ফেলেছেন বুঝতে পেরে মল্লিকার্জুন সাফাই দিয়ে বলেন, “যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদী দেশের বিরোধী দলগুলিকে টেরোরাইজ (ভয় প্রদর্শন) করতে চাইছেন, সেটাকেই তিনি বলতে চেয়েছেন। কিন্তু ভুলবশত তিনি নরেন্দ্র মোদীকেই টেররিস্ট বলে ফেলেছেন। কেউ যেন তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা না করে।”
কিন্তু মল্লিকার্জুন খাড়গের এই বক্তব্যেই ক্ষান্ত হচ্ছে না বিজেপি শিবির। তাঁরা রীতিমত প্রধানমন্ত্রীর কাছে মল্লিকার্জুন খাড়গেকে ক্ষমা চাইতে বলেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, নির্মলা সীতারামন এই বিষয়টি নিয়ে রীতিমত সমালোচনা করেছেন খাড়গের।
নির্মলা সীতারামান বলেন, “কংগ্রেস বরাবরই প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে. কিন্তু কংগ্রেস সভাপতি যে কথাটি সাংবাদিকদের বলেছেন তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি।” কিরেন রিজিজু বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে জঙ্গীদের জবাব দেন, ঠিক সেভাবেই দেশের জনগণ কংগ্রেসকে জবাব দিয়ে দেবে।”
![]()