
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৪/২০২৬ : কলকাতায় স্ট্রং রুমের সামনে দুই রাজনৈতিক দলের ভীড় বাড়ছে, আর সেই ভীড়কে ঘিরে বাড়ছে উত্তেজনা।
আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বলে তৃণমূল কর্মীদের সতর্ক করে বলেন, “স্ট্রং রুমের সামনে সতর্ক নজরদারি চালানোর জন্যে। না হলে ইভিএম বদলে যেতে পারে। আজ রাত্রি ৯টা নাগাদ এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে. ” তৃণমূল কর্মীদের নেত্রী রাত জেগে পাহারা দিতে বলেন।
এর মধ্যেই কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে তৃণমূল এবং বিজেপির কর্মীদের ভীড় বাড়তে দেখা যায়. সেখানে তৃণমূল নেতা কুনাল ঘোষ এবং শশী পাঁজাকে ধর্ণা দিতেও দেখা যায়. মমতা বন্দ্যোপাধ্যায়কেও হয়ত সেখানে দেখতে পাওয়া যাবে কিছুক্ষনের মধ্যেই। হয়ত তৃণমূলের আরও কিছু নেতা নেত্রী সেখানে পৌঁছাবেন।
এর মধ্যেই তৃণমূলকংগ্রেসের কর্মী সমর্থকেরা জয় বাংলা, স্লোগান তুলতে শুরু করেন। পাল্টা বিজেপি কর্মীরা জয় শ্রী রাম স্লোগান তুলতে শুরু করলে ঐ এলাকায় উত্তেজনা দেখা যায়. এর মধ্যেই ঐ এলাকায় পৌঁছে যান বিজেপি নেতা তাপস রায় ও সন্তোষ পাঠক . তাঁদের সাথে উপস্থিত পুলিশ কর্মীদের বচসা বেঁধে যায়. তাঁরা ওই জায়গা থেকে ভীড় হঠাতে অনুরোধ করেন।
![]()