
খুনের মামলায় আত্মসমর্পন করতে হবে প্রাক্তন বিডিওকে
আজ খবর (বাংলা) [রাজ্য], রাজগঞ্জ, জলপাইগুড়ি, ২১/০১/২০২৬ : রাজগঞ্জের বিডিওর কাজের দায়িত্ব পেলেন জয়েন্ট বিডিও। ভিডিও না থাকায় এবার বিডিওর কাজের দায়িত্ব দেওয়া হল জয়েন্ট বিডিওকেই. আজ থেকেই নতুন ভিডিও কাজ শুরু করবেন.
দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে রাজগঞ্জের জয়েন্ট বিডিওকে বিডিও পদে দায়িত্ব দিল প্রশাসন। আজ থেকে রাজগঞ্জের বিডিও হিসেবে কাজ শুরু করলেন সৌরভ কান্তি মন্ডল। মঙ্গলবার তার সাথে দেখা করে শুভেচ্ছা জানিয়ে আসেন রাজগঞ্জের তৃনমূল বিধায়ক খগেশ্বর রায়।
প্রসঙ্গত উল্লেখ্য রাজগঞ্জের পূর্ববর্তী বিডিও প্রশান্ত বর্মন এর নামে খুন এর অভিযোগ থাকায় তিনি ফেরার।তাঁকে উচ্চ আদালত চলতি মাসের মধ্যেই আত্মসমর্পন করার নির্দেশ দিয়েছে। পুলিশ তাঁকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নি.
![]()