ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে চলেছে পুরীর কাছে

ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে চলেছে পুরীর কাছে

ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে চলেছে পুরীর কাছে

আজ খবর, [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৯/১১/২০২৬ :  ঘূর্ণিঝড় আকভানের  জেরে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। ভিজেছে মহানগর  কলকাতাও।

প্রচন্ড শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের ওপর আছড়ে পড়তে চলেছে  ঘূর্ণিঝড় আকভান।  এর জেরে পশ্চিমবঙ্গের উপকূলবতী জেলাগুলিতে আজ ভোর রাত্রি থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ভোরের দিকে ঝিরি ঝিরি বৃষ্টি দিয়ে শুরু হলেও দিন যত গড়িয়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টি। ভোরবেলা থেকেই বৃষ্টিতে ভিঁজেছে মহানগর কলকাতাও।  অফিসযাত্রীরা ছাতা মাথায় ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন তাঁদের কর্মস্থলের দিকে। বৃষ্টি শুরু হতেই নামতে শুরু করেছে তাপমাত্রা।

ad.bhutan1

এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা রয়েছে সর্বোচ্য ২৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২২ ডিগ্রির মধ্যে। বলা হচ্ছে আজ বিকেলের দিকে বৃষ্টির পরিমান বাড়তে পারে।  সেক্ষেত্রে গতকাল  কলকাতায় বিভিন্ন বাড়িতে যে জগদ্ধাত্রী পূজা হয়েছে, আজ তার বিসর্জন ব্যাহত হতে পারে। আগামীকাল খুব বেশি বৃষ্টির পূর্বাভাস না থাকলেও  মেঘলা আকাশ থাকবে বলা হয়েছে। তবে আগামী শনি রবিবার ফের রোদ  ঝলমলে দিন ফেরত পাবেন রাজ্যবাসী।  বাতাসে এখনই হিমেল স্পর্শ রয়েছে, এরপর শীত ধীরে ধীরে বাড়বে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা বলেছে আবহাওয়া  দপ্তর।

ad5 3

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী ২৪ ঘন্টায়  কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার উপকূল ভাগ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। উত্তরবংগেরর দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ad.bag

এই মুহূর্তে আকভান  ঘূর্ণিঝড় দাঁড়িয়ে আছে অন্ধ্র ও ওড়িশা উপকূলথেকে  মাত্র ১২ কিলোমিটার দূরে। আজই  রাত্রে অথবা আগামীকাল ভোরে এই সাইক্লোন আছড়ে পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশের নর্ষপুর ও ওড়িশার পুরীর মধ্যে।  ইতিমধ্যেই ওই অঞ্চলে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ের গতিবেগ বাড়তে শুরু করেছে, ল্যান্ড ফলের সময় এই গতিবেগ ১০০ কিলোমিটারের চেয়েই বেশি হবে বলে মনে করা হচ্ছে।  ঝড়ের অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে ।

ad1

ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হয়ে উঠেছে । প্রায় এক থেকে দেড় মিটার ঢেউ উঠতে শুরু করেছে।  পুরীতে বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত আছে। অন্ধ্র, ওড়িশা ও পশ্চিমবঙ্গে মৎস্য জীবিদের  সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  আজ ১৯ তারিখ থেকে  ২১ তারিখ পর্যন্ত পর্যটকদের জন্যে পুরীর মন্দির বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ad8

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *