
“পরিবর্তনের জন্যে মানুষ মনস্থির করে রেখেছে “
আজ খবর (বাংলা), [রাজনীতি], আসানসোল,পশ্চিম বর্ধমান,২০/০৪/২০২৬ : আসানসোলের সাতটি আসনেই বিজেপি জিতবে বলে দাবী করলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেন রেড্ডি। গতকাল বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে আসানসোলে এসে তিনি এই দাবি করেছেন।
আসানসোলে মোট সাতটি আসন রয়েছে। সেগুলি হল পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনি। এবার এই সাতটি আসনেই বিজেপির জয় আসবে এবং তৃণমূল কংগ্রেস হারবে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেন রেডি।
তিনি বলেন, “গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেসের গুণ্ডারাজ্ ও দুর্নীতি মানুষ দেখে নিয়েছে। এই এলাকা শাসন করে তৃণমূলের মাফিয়ারা। এখানে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা অত্যাচার করে। সাধারণ মানুষ এইসব দেখে দেখে বিরক্ত হয়ে গিয়েছে। তারা সবাই এই পরিস্থিতি থেকে পরিত্রান চায়। পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চায়. তাই এবার তৃণমূলের পরাজয় নিশ্চিত। আসানসোলের সাতটি আসনেই তৃণমূলের হার এবং বিজেপির জয় হবে, এটা একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে।”
![]()