
সাম্প্রদায়িক উস্কানিমূলক অভিযোগ রয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে
আজ খবর (বাংলা), [রাজ্য ], ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ, ২১/০১/২০২৬ : বুধবার ঝাড়গ্রাম আদালতে হাজির হয়েছিলেন বিজেপি নেতা দিলিপ ঘোষ। ওই আদালতে একটি মামলার ব্যাপারে এসেছিলেন তিনি।
ঝাড়গ্রাম পিএস কেস নং ১৬৮/১৬–৩৪১,৫০৫(সি),৫০৬,৫০৭,১২০বি ধারায় কেশ চলছে। যার সাক্ষ্য গ্রহন শুরু হবে।
সাম্প্রদায়িক উস্কানি মূলক বক্তব্য রাখার অভিযোগের জেরে ঝাড়গ্রাম থানায় তৃনমূলের তরফে এই মামলা করা হয়েছিল দিলিপ ঘোষ এবং তুষার ঘোষের বিরুদ্ধে। আজ তাতেই হাজিরা দিতে আসেন বিজেপি নেতা দিলিপ ঘোষ।
এমপি /এমএলএ স্পেশাল কোর্ট বিধান নগরে এই কেসটির এতদিন শুনানি হচ্ছিল। সেখান থেকে ১১জনের সাক্ষ্য গ্রহণ করার পর এই মামলা ঝাড়গ্রামের জেএম কোর্টে ট্র্যান্সফার হয়েছে । এই কেসের সাথেই ২৫/২৭ আর্মস অ্যাক্ট দেওয়া হলেও পরবর্তী সময়ে চার্জশিটে কিন্তু তার কোনো উল্লেখ করেনি পুলিশ।
কোর্ট থেকে বেরিয়ে আশাকর্মী প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এভাবে আটকে রাখতে পারবে না রাজ্য সরকার। পুলিশ দিয়ে বাঁচার চেষ্টা করছে, সেটা পারবে না।” সিএএ প্রসঙ্গে তিনি বলেন, “হাজার হাজার লোক সিএএ তে ফর্ম ফিলাপ করছে। তাঁরা নাগরিকত্ব পাবেন।”
![]()