
নির্দিষ্ট দাবীতে আজ আশা কর্মীরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০১/২০২৬ : বিভিন্ন দাবী দাওয়া নিয়ে কলকাতায় আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে বিভিন্ন জায়গায় আটকেছে পুলিশ, এমনটাই অভিযোগ উঠেছে।
আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে, বেতন বৃদ্ধি থেকে সরকারি স্বীকৃতি সহ বিভিন্ন দাবি নিয়ে আশা কর্মী ইউনিয়নের ডাকে আজ স্বাস্থ্য ভবন যাওয়ার কথা আশা কর্মীদের। বিভিন্ন জায়গা থেকে আশা কর্মীরা আজ বিক্ষোভ প্রদর্শন করতে স্বাস্থ্য ভবন অভিযান করছেন। তাঁদের এই অভিযানকে পুলিশ বিভিন্ন জায়গায় আটকে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি শিয়ালদা স্টেশনে জিআরপি তাদের অভিযানকে আটকে দিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তের মত পূর্ব মেদিনীপুরের ময়নাতে দুটি বাস রিজার্ভ করে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন আশা কর্মীরা। তাদের অভিযোগ মাঝ রাস্তায় পুলিশ তাদের আটকে দেয়, ড্রাইভার এবং আশা কর্মীদের নামে কেস দেওয়ার ভয় দেখানো হয়। বাস ড্রাইভাররা আশা কর্মীদের নামিয়ে দেন। তারপরেই তমলুক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। এমনকি পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।
অন্যদিকে পাঁশকুড়া রেল স্টেশনে জিআরপি আশাকর্মীদের আটকে দেয়।মেছেদা নন্দকুমার সহ বিভিন্ন জায়গায় পুলিশি হয়রানির প্রতিবাদে মেছেদা বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখান আসাকর্মীরা।
আশা কর্মীদের,অপরদিকেও মেচেদার রেলস্টেশনের আশা কর্মীদের আটকালে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা
![]()